তালিবান মুখপাত্র এবং ন্যাটোর মুখপাত্রের মধ্যে যুদ্ব চলছে এবার টুইটারে। গত সেপ্টেম্বরে কাবুলে আমেরিকান এম্ব্যাসীর কাছে হামলা চালিয়ে আমেরিকান ঘাঁটিতে প্রায় ৭১ জন মার্কিন সৈনিককে আহত করে। ন্যাটোর মুখপাত্র তখন গিয়ে তালিবান মুখপাত্রের টুইটারে একটা করে, @ISAFmedia wrote. "Question is how much longer will terrorist put innocent Afghans in harm's way?" (প্রশ্ন হলো এই সন্ত্রাসীরা কতোদিন নিরীহ আফগানদের ক্ষতির মধ্যে রাখবে।)
এবার তালিবান মুখপাত্র পাল্টা টুইট করে, @ISAFmedia i dnt knw.u hve bn pttng thm n 'harm's way' fr da pst 10 yrs.Razd whole vllgs n mrkts.n stil hv da nrve to tlk bout 'harm's way'
(আমি জানিনা, গত ১০ বছর ধরে আফগানদের ক্ষতি করে যাচ্ছো, গোটা গ্রামগুলো সহ বাজার গুলো ধুলিসাৎ করে দিয়েছো, তবুও এখনো তোদের সাহস আছে দেখি "ক্ষতি করার" কথা বলতে)
এবার আবার ন্যাটোর মুখপাত্রের টুইট, Really, @abalkhi? UNAMA reported 80% of civilians causalities are caused by insurgent (your) activities goo.gl/FylwU
(সত্যি, জাতিসংঘের একটা বডি UNAMA এর তথ্য মতে ৮০% সিভিলিয়ান হতাহতের ঘটনা ঘটে গেরিলা তথা তালিবানদের দ্বারা )
এবার তালিবান মুখপাত্রের পাল্টা টুইট,
@ISAFmedia UNAMA is an entity of whom? mine or yours?(জাতিসংঘের বডি UNAMA কাদের, ওটাকি আমাদের নাকি তোদের? )
এই টুইট করা থেমে যায় যখন, তালিবান মুখপাত্র টুইট করে, lol at the article. theses people just have no shame do they?
(লট অফ লাফ, এই লোকগুলোর কোন লজ্জা আছে?)
সিএনএনের একটা আর্টিকেল দেখিয়ে (যেটাতে ছিলো পেন্টাগনের রিপোর্টঃ আফগান প্রতিরোধ যুদ্বটা এই বছর কম ।)
তথ্যসূত্রঃ গার্ডিয়ান।
তিনদিন আগে আরেকবার টুইট যুদ্ব চলে ন্যাটোর মুখপাত্র এবং তালিবানের মাঝে, শেষের দিকে তালিবান মুখপাত্র টুইট করে , @ISAFmedia whoever has put you behind desk needs to fire you and put someone more competent.Ur making people laugh at ISAF's intelligence. (যেই তোকে এই টেবিলে বসিয়েছে, তার দরকার তোমাকে চাকরীচ্যুত করা, এবং তোমার জায়গায় আরো ভালো একজনকে দায়িত্ব দেওয়া, তোমার কারনে মানুষেরা হাসতেছে ন্যাটোর গোয়েন্দা সংস্হার প্রতি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




