
৯/১১ এর ইসলাম বিরুধী অপপ্রচার এক নব্যরুপ ধারন করেছে, যাহা ইতিপূর্বে কেউই দেখে নাই। মুসলিম ছাড়া বাকি ধর্মগুলো ঐক্যজোটের মাধ্যমে ইসলামের বিরুদ্বে অপপ্রচারে আধাজল খেয়ে কর্মে নেমেছেন। রেজাল্ট হয়েছে উল্টা, উনাদের অপপ্রচার মুসলমানদের পক্ষেই কাজ করেছে। একটা গল্পের মাধ্যমে তা বুঝানো হোক।
এক লোক নতুন বিবাহ করেছিলো, কিন্তু বউয়ের মন ছিলো আরেক জনের কাছে। বিয়ের আগে ঐ মেয়েটা আরেকটা ছেলের সাথে প্রেম করতো। বেচারা স্বামী নতুন বউয়ের গায়ে হাত দেওয়াতো দুরের কথা, কথায় বলতে পারছেন না। বাসর রাত গেলো, তার পরের রাত গেলো, তারও পরের রাত গেলো, বউ তার দিকে তাকায়ও না। বেচারা স্বামী লজ্জায় কাউকে কিছু বলতেও পারছেনা। হটাৎ একদিন রাতে ওদের ঘরে চোর ঢুকল, স্ত্রী চোর দেখে ভয়ে তার স্বামীকে এবার জড়িয়ে ধরলো কঠিনভাবে। এবং ভয়ে চিৎকার করছে চোর চোর। স্বামীতো এবার বড্ডো খুশি, বউকে কোলে পেয়ে। মনে মনে ধন্যবাদ দিচ্ছে চোরকে, আর বলছে আরো দুইদিন আগে আসলিনা কেন? স্বামী ছিলো মহাখুশী।
মুসলমানদের অবস্হাও হয়েছে তদ্রুপ। ইসলামের বিরুদ্বে অপপ্রচার চললো জোরেসোরে, সাধারন মানুষেরা প্রশ্ন করতে লাগলো হোয়াট ইস ইসলাম। ৯/১১ এর পর আমেরিকায় মুসলমানদের জন্যে কঠিন সময় যাচ্ছিলো। কিন্তু মুসলমানেরা কোথাও লুকায় নি, আমেরিকানরা ইসলামের ব্যাপারে জানতে উৎসুক ছিলো। ওরা সঠিক ইসলামের চিত্রটি সবার সামনে তুলে ধরছিলো, এটা আকর্ষন করলো আমেরিকানদের। অনেকেই মুসলিম ধর্মান্তোরিত হলেন, তারপর সে নিজেই ইসলামের দাওয়াতের কাজ চালালেন।
নিচের ডকুমেন্টারিটা দেখুন, ইসলাম ইন আমেরিকাঃ ইসলামিক স্টার এন্ড স্ট্রাইফ।
ধর্মান্তরিতদের মধ্যে অধিকাংশই আবার নারী, এই নারীরাই মুসলিম নারীদের সম্পর্কে চলতে থাকতে স্টোরিওটাইপ গুলো ডিবান্ক করে দিচ্ছে।
ডকুমেন্টারিটা অবশ্যই দেখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




