somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিরিয়ার মুসলিম ব্রাদারহুডকে তুরস্কের একেপি গনতন্ত্র শেখালো যেমনে।

১৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৮১ সালের একদিন, ফাওয়াজ যাকরিকে তার বাবা ব্যাগ গুছিয়ে ঠিক করে দিচ্ছে, একটু পরেই সে সিরিয়া ছেড়ে তুরস্কে চলে যাবে। সিরিয়ায় তখন চলছে মুসলিম ব্রাদারহুড বিরোধী দমন নিপীড়ন। আলেপ্পো শহরের একাংশ মর্টার দিয়ে ধংস করে দিয়েছে তৎকালিন সিরিয়ার হাফেজ আসাদ, বর্তমান প্রেসিডেন্ট বাশার আসাদের বাবা। সেক্যুলার বার্থ পার্টির নেতা এবং সিরিয়ার সংখ্যালগু নুসাইরী শিয়া সম্প্রদায়ের লোক এই আসাদ পরিবার। ফাওয়াজ যাকরি সিরিয়া ছেড়ে চলে যাচ্ছে, কারন সে মুসলিম ব্রাদারহুড করে, তার জেলে বন্দী, গুম, বা হত্যা করার জন্যে আর কোন পরিচয়ের দরকার নাই। তারপর এলো ১৯৮২ সাল সিরিয়ার হামা শহরের জেগে উঠা আসাদ বিরুধী আন্দোলন মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে। হাফেজ আসাদ এবার পুরো শহরটাকে ঘেরাও করে "জেগে উঠার" প্রতিশোধ নিবেন। হামা শহরটাকে বিচ্ছিন্ন করে দেওয়া পুরো দেশ হতে, শুরু হয় ভয়ংকর গনহত্যা নিষ্ঠুর ও অমানবিকভাবে যা হামা ম্যাসেকার নামে পরিচিত। ঐ সময় ১৭ হাজার হতে ৪০ হাজারের মতো হামা অধিবাসীদের হত্যা করা হয়। মুসলিম ব্রাদারহুড সেদিন সারা সিরিয়ানদের জাগতে বলেছিলেন, কেউই সেদিন জাগেনি হাফেজ আসাদের বিরুদ্বে। মুসলিম ব্রাদারহুদ একাই লড়ে গিয়েছেন আসাদের বিরুদ্বে, ওদের লড়াইটা ছিলো অসম, ত্যাগটা ছিলো তুলনাহীন। সারা সিরিয়া ব্যাপী মুসলিম ব্রাদাহুড বিরুধী দমন নিপিড়নে অনেকেই পালিয়ে তুরস্কে চলে যান। ফাওয়াজ যাকরি যখন তুরস্ক ছাড়ে তখন তার বয়স ১৭ বছর। পরে সে তুরস্কের একটা নামকরা বিশ্ববিদ্যালয় হতে গ্রেজুয়েট হয়ে বের হয়। ফাওয়াজ যাকরির মতই সব ব্রাদারহুড তুরস্কে থেকে একেপি পার্টির সংস্পর্শে থেকে গনতন্ত্রের পথ ধরে। ২০০২ সালে তারা তুরস্ক হতে মুক্ত নির্বাচনের ডাক দেয় সিরিয়ায়।

২০১১ শুরু হয় মুহাম্মদ বুয়াজিজির হাত ধরে তিউনিশিয়ায়। শুরু হয় গন জাগরন মিডলইস্ট ও উত্তর আফ্রিকায়। পালায় বেন আলি, বন্দী হোসনী মোবারক, হত্যা করা হয় গাদ্দাফীকে। আহত ইয়েমেনের সালেহ, এবং কম্পিত বাশার আসাদ। এবার সিরিয়াও জেগে উঠেছে, ১৯৮২ তে মুসলিম ব্রাদারহুড সিরিয়ানদের জাগতে বললেও ওরা জাগেনি, তবে এবার জেগেছে, পুরো সিরিয়া জেগেছে। ডেরা হতে হামা, হোমস হতে ইলবিব সর্বত্রই জাগ্রত সিরিয়া। এক্সাইলে থাকা সিরিয়ানরা মিলে গঠন করে সিরিয়ান ন্যাশানাল কাউন্সিল। এখানে উল্লেখ্য যে সিরিয়ার কুর্দীরাও আছে এই বিপ্লবে। পুরা আরব বিশ্বে সেক্যুলার বার্থ পার্টির শাসন গুলোই কুর্দীদের অধিকার ভুলন্ঠিত করেছে, কেড়ে নিয়েছে ওদের অধিকার।

সিরিয়ান ন্যাশানাল কাউন্সিলে থাকা ব্রাদারহুড নেতাদের একজন খালিদ খোজা। তিনিও ভবিষৎতে সিরিয়ার শাসন ব্যবস্হা তুরস্কের একেপি পার্টির আদলেই করতে চান।

ফুটনোটঃ ১৯৮২ সালের হামা ম্যাসেকারে ইরান সরকারে সহযোগিতা ছিলো, এবারের সিরিয়া বিপ্লবে ইরান সরকার ও লেবাননের হিজবুল্লাহর যৌথ সহযোগিতায় এবং নির্মমভাবে সিরিয়ার জনগনের উপর নির্যাতন চালায়। ইউটিউবে এ নিয়ে প্রচুর ভিডিও পাবেন। বেন আলি, হোসনী, গাদ্দাফি যাওয়াতে ইরান খুশি, কিন্তু যখনই সিরিয়ানরা আসাদকেও যাইতে বললো, তখন ইড়ান অখুশী। এটা আমেরিকার মতো ইড়ানেরও ক্লাসিক হিপোক্রেসী।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:০৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×