somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা দিবসে অনেক অনেক ভালোবাসা:D

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ বিশ্ব ভালোবাসা দিবস। এ দিবস নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে। যদিও এটা আমাদেও নিজস্ব সংস্কৃতির বাইরের বিষয়। তাই একে আমরা কতটুকু গুরুত্বের সঙ্গে পালন করব তা নিয়ে রয়েছে বিশেষজ্ঞদের নানা অভিমত। অনেকেই মনে করেন ভালোবাসা দিবস পালন করব, তবে সেটা অবশ্যই আমাদেও সভ্যতা এবং সংস্কৃতির আদলে। আর এই ভালোবাসা দিবস পালনের মধ্যে দিয়েই আমাদের একে-অন্যের প্রতি যেন ভালোবাসা, স্নেহ মমতা একদিনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে সেটাই প্রত্যাশা করি। ভালোবাসা দিবসে যেন আমাদেও কমিটমেন্ট হয় সবার সঙ্গে ভালোবাসা এবং প্রতিদিন একে-অন্যের প্রতি একই অনুভূতির বহিঃপ্রকাশ ঘটাবে। চকলেট, ফুল আর শুভেচ্ছা দেয়া নেয়ার মধ্যেই যেন আমাদের ভালোবাসা সীমাবদ্ধ না থাকে। এমনকি এ দিবসে ভালোবাসা থাকবে সবার জন্য। বাবা-মা, প্রেমিক-প্রেমিকা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী এমনকি দেশ ও সব জাতির প্রতি ভালোবাসা। বিশ্বায়নের যুগে হারিয়ে যেতে বসেছে আমাদের চিরচেনা যৌথ পরিবারগুলো। এর ফলে দুরত্ব সৃষ্টি হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে। এমনকি বিভিন্ন রকম সামাজিক অবয়ের জন্যও এ ধরনের সমস্যাগুলো দায়ী বলে সমাজ বিজ্ঞানীদের অভিমত। তাই এ সময়ে ভালোবাসা দিবসটি যদিও আমাদের নিজস্ব সংস্কৃতির বাইরের তবুও একটি দিনের মধ্যে দিয়ে আমাদের অতীতের যৌথ পারিবারিক কাঠামো এবং সবার সঙ্গে শুভেচ্ছো বিনিময়ের মাধ্যমে হলেও তৈরি হচ্ছে সুদৃঢ় বন্ধন। বর্তমান সময়ে মানুষের ব্যস্ততার সঙ্গে সঙ্গে সামাজিক নিয়ম-কানুনও বদলে যাচ্ছে। তাই অন্ততপে এ ধরনের একটি দিবস পালনের মাধ্যমে হলেও আমাদের একে-অন্যের প্রতি স্নেহ ভালোবাসা বাড়বে এটাই সবার প্রত্যাশা। তবে আমাদের ভালোবাসা দিবস যেন কোনোভাবেই পশ্চিমা বিশ্বেও ভ্যালেন্টাইন্স ডের আদলে না হয়।
জানাযায়, ২৬৯ খ্রিস্টাব্দে জেলখানায় ফাঁসি দেয়ার মাধ্যমে প্রেম ব্যর্থ হয় সেন্ট ভ্যালেন্টাইন্সের। তারপর ৪৯৬ খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন শুরু হয়। তবে ১৮০০ শতক থেকে বিশ্বেও বিভিন্ন দেশে এ দিবসটি পালন করা শুরু হয়। এমনকি পোপ গেলাসিস ২০০ বছর পর সম্মান হিসেবে পালন করার আহ্বান জানান। সেন্ট ভ্যালেন্টাইন্সকে নিয়ে যে ভ্যালেন্টাইন্স দিবস পালন করা হয় তা মূলত তার ব্যক্তিগত ভালোবাসার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক। তবে আমাদের দেশে যে ভালোবাসা দিবস পালন করা হয় তা হোক সবার প্রতি সবার ভালোবাসা, মুছে ফেলতে হবে একে-অন্যের প্রতি হিংসা-বিদ্বেষ। এটাই সবার প্রত্যাশা। তাই সংশ্লিষ্ট মহল মনে করছে, ভালোবাসা দিবস যেন শুধু প্রেমিক-প্রেমিকাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাস দিবসে আমাদের সব দেশ, জাতি এবং সমাজের প্রতিটি স্তরে ভালোবাসার মাধ্যমেই তৈরি হবে একটি সমৃদ্ধ জাতি, সুন্দর দেশ এবং স্থিতিশীল একটি সমাজ ব্যবস্থা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় শফিক রেহমানকে এ দিনকে প্রতিষ্ঠা দেয়ার জন্য।

দেশ জাতির জন্য আপনার রাত দিন খেটে চলা অব্যাহত থাকুক।

কৃতজ্ঞতায় : জাহিদ ভাই।

ইকবাল হোসেন মজনু/ [email protected]/০১৭১২৯১০৬৮২
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×