সাংসদ কবরীর কাণ্ড!
১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংসদ ভবনে লিফটম্যানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলেন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সারাহ বেগম কবরী। সোমবার বিকালে তার লিফটে সংসদে যাওয়া অন্যদের তুললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রায় ৬০ বছর বয়স্ক লিফটম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জানা গেছে, কবরী সংসদ সদস্যদের জন্য নির্ধারিত লিফটে না উঠে অন্য লিফটে ওঠেন। কিন্তু তার সঙ্গে আরো কয়েকজন উঠলে তিনি লিফটম্যানকে ধমক দিয়ে বলেন, ‘আপনি জানেন না আমি একজন এমপি। তারপরও কেন অন্যদের এই লিফটে তুলছেন।’ আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের কাজ আর কখনো করবেন না। এ সময় সংসদ সচিবালয়ের আরো কয়েকজন কর্মকর্তা ওই লিফটে উঠতে চাইলে তিনি তাদের ধমক দিয়ে নামিয়ে দেন।
এরপর একজন কবরীকে উদ্দেশ্য করে বলেন, ম্যাডাম এটা সংসদে আসা অতিথিসহ অন্যদের লিফট। আপনাদের জন্য পাশের লিফট বরাদ্দ রাখা হয়েছে। ওই লিফটে অন্যদের বহন করা নিষেধ। আপনি ভুল লিফটে উঠেছেন। এতে তিনি আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, এতো বেশি কথা বলেন কেন। আমি যা বলেছি তাই হবে।
এ সময় লিফটে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা বিস্মিত হন। কেউ কেউ মন্তব্য করেন, একজন এমপি এ ধরনের ব্যবহার করবেন তা আশা করা যায় না। উল্লেখ্য, সারাহ বেগম কবরী এমপি হওয়ার পর তার বিভিন্ন আচরণে বারবার সংবাদ শিরোনাম হচ্ছেন।
সংবাদ সূত্র :
যায়যায়দিন
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন