নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপির ছোট ভাই আবদুল কাদের মির্জা এক অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করেছেন। শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলানয়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর এ বক্তব্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা যতোটাই খুশি হয়েছে, তার চেয়ে বেশি অখুশিও হয়েছে অনেকে। কারণ ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের চট্টগ্রাম অঞ্চলের এক সময়ের দুর্ধর্ষ ক্যাডার লায়ন শেখ মহিউদ্দিন। ফলে আবদুল কাদের মির্জার সময়োপযোগী ও মর্মস্পর্শী বক্তব্যটি ‘বৃথা গেছে’ বলে মন্তব্য করেছেন আগত সূধী সমাজ। কারণ মহিউদ্দিনের চিন্তা-চেতনা ও ধর্ম-কর্ম যুদ্ধাপারাধীদের পক্ষে বলে দাবি করেছেন অনেকেই। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জানাগেছে, শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে একটি অনিয়মিত পত্রিকার বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কমার্স কলেজের ইসলামী ছাত্রশিবিরের এক সময়ের ‘সদস্য’ ও মনে প্রাণে স্বাধীনতা বিরোধী লায়ন শেখ মহিউদ্দিন। কিন্তু সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা। তিনি দলের অবস্থান থেকে স্বভাব সূলভভাবে দেশের স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি সময়োপযোগী কিন্তু তিনি যে মঞ্চে কথাগুলো বললেন সেই মঞ্চের মধ্যমণি ছিলেন ঠিক উল্টো ধারার। এনিয়ে অনুষ্ঠানে আগত বিভিন্ন লোকজনকে কানাঘুষা করতেও শুনা গেছে।
এদিকে অনুষ্ঠানটি পত্রিকার বর্ষপূর্তি হলেও বক্তাদের প্রায় সবাই ছিলেন সাংবাদিকদের সমালোচনায় মুখর। অনেকে সাংবাদিকদের ‘অশিক্ষিত’ বলে অপ্রাসঙ্গিক কটুকথাও বলেছেন। রাজনীতিবিদ বক্তাদের দাবি, ‘তাদের বিরুদ্ধে কিছু লেখার আগে সাংবাদিকদের আরো সচেতন ও প্রজ্ঞাবান হওয়া উচিত’। অন্যদিকে অনুষ্ঠানে আগত এক স্কুলশিক্ষক মন্তব্য করেন, ‘জাতির বিবেক সাংবাদিকদের নিয়ে কটাক্ষ করার আগে রাজনীতিবিদদেরও চিন্তা করা উচিত। কারণ সাংবাদিকরাই হচ্ছে রাজনৈতিক নেতাদের দুঃসময়ের শেষ আশ্রয়স্থল’। অন্যদিকে অনুষ্ঠানে বিতরণকৃত ক্রেস্টপ্রাপ্তদের নাম ক্রেস্টের গায়ে না লিখে অনুষ্ঠানের প্রধান অতিথি শিবির ক্যাডার লায়ন শেখ মহিউদ্দিনের নাম লিখায় অনেকের মাঝে হাস্যরসের সৃষ্টি করে। ক্রেস্টপ্রাপ্তদের অনেককে বলতে শুনা গেছে, ‘এটা লায়ন শেখ মহিউদ্দিনের নাম প্রচারের অনুষ্ঠান’।
সূত্র- Click This Link
প্রধান অতিথি শিবির ক্যাডার: যুদ্ধাপরাধীদের বিচার চাইলেন আবদুল কাদের মির্জা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।