somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ও আমার বন্ধু’

২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রামপুরা থানার ওসি ও সুন্দরী শামীমুন নাহার লিপি’র সম্পর্ক নিয়ে চারদিকে আলোচনা। এ সম্পর্ক নিয়ে গত সোমবার ওসি সায়েদুর রহমান বলেছেন, লিপি আমার বন্ধু। ওদিকে লিপি বলেছেন, এমন হ্যান্ডসাম ওসি জীবনে কম দেখেছি। আর লিপি’র মুখে নিজের এ মূল্যায়ন শুনে ওসি সায়েদুর রহমান খুশি। বললেন, সুন্দরী মেয়েদের প্রশংসা কার না শুনতে ভাল লাগে। গতকাল টেলিফোনে আলাপকালে রামপুরার ওসি লিপি’র মূল্যায়ন শুনে হাসলেন। বললেন, আমি এতটা হ্যান্ডসাম নই। নিজের চেহারার দিকে কখনও তেমন মনোযোগ দেইনি। লিপি হয়তো আমাকে পছন্দ করে বলে একটু বাড়িয়ে বলেছে। লিপি’র ভাষ্য, আমার মা-ভাইয়েরা বলে ওসি নাকি আমার বয়ফ্রেন্ড। কিন্তু বিশ্বাস করুন রামপুরা ওসি’র সঙ্গে আমার আইনি সম্পর্ক। তার কাছে দীর্ঘদিন ধরে যাতায়াত করি। আমাদের মধ্যে অনেক বোঝাপড়া। তিনি আমাকে অনেক সাহায্য করেন। আমি জীবনে এত ভাল ওসি দেখিনি। ওসি বলছেন, আমি লিপিকে সেভাবে হেল্প করতে পারিনি। তারপরও সে যদি আমার প্রতি খুশি হয়ে থাকে তাহলে তো ভালই। লিপি’র হয়ে সালিশ-মীমাংসার ব্যবস্থা কেন করেছিলেন- জানতে চাইলে ওসি বলেন, আমি সালিশ-মীমাংসা করেছি তা কেউ প্রমাণ করতে পারবে না। সব গুজব। লিপি আমার কাছে মামলা করতে এসেছে, আমি মামলা নিয়ে সেটা তদন্তের ব্যবস্থা করেছি। গভীর রাত পর্যন্ত লিপি’র ওসির কক্ষে বসে থাকা এবং গল্প-গুজব করার বিষয়ে প্রশ্ন করা হলে ওসি বলেন, এসব বিষয়ে আর কথা বলতে চাই না। এমনিতেই আমার আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাতে পারছি না। আমার স্ত্রী আমাকে সন্দেহ করছে। লিপি’র মামলা দেখার জন্য আমেরিকান দূতাবাস সহ নানা জায়গা থেকে আমার ওপর চাপ এসেছে। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও চাপ এসেছে। তাই তাকে আমি হেল্প করেছি। লিপি’র বাসার সামনে গভীর রাত পর্যন্ত ওসি’র গাড়ি দাঁড়িয়ে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব মিথ্যা কথা। আমার গাড়ি কখনও লিপি’র বাসার সামনে যায়নি। লিপি’র সঙ্গে আপনাকে জড়িয়ে এত মুখরোচক কথার পর কেন লিপিকে রাত-বিরাতে কক্ষে নিয়ে বসে থাকছেন প্রশ্নে ওসি বলেন, লিপি’র বিরুদ্ধে আমার থানায় কোন মামলা নেই যে তাকে থানায় আসতে নিষেধ করবো। সে নিজে থেকে থানায় এলে তাকে তো নিষেধ করতে পারি না। ওসি বলেন, আমি অত্যন্ত ভাল মানুষ। কেবলমাত্র লিপি’র ব্যাপারটি ছাড়া আর কোন ব্যাপারে আপনারা আমার বিরুদ্ধে কোন অভিযোগ পাবেন না। লিপি’র সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমার স্যারেরা তদন্ত করছে। আমাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। আমি বলেছি, আমার কোন দোষ নেই। লিপি’র সঙ্গে যা কিছু হয়েছে তার সবই উপরের কর্মকর্তারা জানতেন। পত্রিকায় রিপোর্ট হওয়ার পর এখন অনেক কর্মকর্তা ভিতরে ভিতরে খবর নিচ্ছেন। এবারের মতো গ্যাঁড়াকলে আমি কোনদিন পড়িনি। লিপি’র পরিবার সম্পর্কে তিনি বলেন, লিপি যখন প্রথম মামলা করতে আসে তখন পুরো বিষয়টি বুঝতে পারিনি। এখন লিপি’র জীবনের অনেক কিছু খোঁজ নিয়ে জানতে পারছি লিপি আসলে ভাল মেয়ে নয়। আমেরিকাতেও নাকি সে অনেক কিছু করেছে। তার পরিবারও ভাল নয়। লিপি’র হয়ে মোহাম্মদপুর থানার ওসি’র কাছে ফোন করে কেন সুপারিশ করেছিলেন জানতে চাইলে ওসি বলেন, আমি ফোন করিনি। মোহাম্মদপুর ওসি মিথ্যা কথা বলেছেন। একই বিষয়ে একজন মহিলার ২২টি জিডি কেন নিলেন জানতে চাইলে ওসি বলেন, জিডি হতেই পারে। আমার থানায় মামলা- জিডি করতে কোন টাকা লাগে না। আর তখন আমি লিপি’র অতীত রেকর্ড জানতাম না।

তোহুর আহমদ: মানবজমিন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১১
লিঙ্ক: Click This Link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×