প্রতি রাতেই জেগে জেগে নিরন্তর কথামালা সাজিয়ে যাই তোকে খুজে পাইনা কোথাও ! কথার পিঠে কথা জুড়ে দিয়ে কল্পনার সাথে আমার সেতু তৈরী করতে করতে ফুসফুসে বাতাসের অভাব বোধ করি ; হাসফাস করতে থকি অমানুষিক অতি মাত্রিক পরিশ্রমে । কখনও কখনও একটা-দু'টা সিগারেট ধরিয়ে ফুসফুসে দম দেই... কোন কূল-কিনারা খুঁজে না পেয়ে সিগারেটই দু'ঠোটে আরও গভীর ভাবে চেপে ধরি.. ভালবাসার স্বাদ নেবার চেষ্টা করি প্রিয়া ভেবে ।বারান্দায় ইলেকট্রিক বাতি জ্বলছে, আরও দুরে সুবেহ্ সাদিকের ম্লান মসৃন আলো সিগারেট থেকে মনটা সরিয়ে নিয়ে যেতে চায় তোর পানে ।মনে হয় আজ বুজি তোর জন্মদিন ! ইচ্ছে করে একটা সফেদ ঘোড়া গাড়ি চালিয়ে নিয়ে চলে যাই তোর বাড়ির সামনে....মাথার কাউবয় হ্যাটটি খুলে ...হাটু মুড়ে, নত জানু হয়ে তোকে বলি "দ্যাখ এরকম ভোর আর কখনও পৃথিবী আসেনি...কোনও দিন আসবেও না...তোর জন্মে ধন্য এ পৃথিবী... ভালবাসি.... ভালবাসি...."
ভেবেছিলাম আজকের পর থেকে পৃথিবীতে কেউ কখনও কাঁদবে না.. কাঁদাবে না ; কিন্তু সে আশায় যে গুড়েবালি - তোকেই যে আজও খুঁজে পাওয়া হলোনা আমার.. তোর জন্য লেখা একটি গানও শোনানো হলো না তোকে ! তোর জন্য একটিবারও কাঁদা হলো না আমার... চোখে জল আসতে না আসতেই ঘামের সাথে মিশে একাকার হয়ে যায় তা... কিন্তু তবুও ঘাম বা জল কোনটিতেই একবিন্দুও ভেজাল খুঁজে পাইনা কেননা এ দু'ই যে তোর জন্য ঝরে অবিরত....
সকালের আলোয় উড়ে যাওয়া কাকগুলোকেও আজ বড় হিংসে হয় ; কি অপার আনন্দ ওদের
কালো কালো ডানায় যুগল বন্দী... কিন্তু আমি শুধু একা... অহংকারহীন....নিশাচর ।ওই দিনের আলো ফুটলো বলে আমার ঘুমানোর সময় হলো, এখন সারাটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে তোকেই খুঁজে যাব অনুক্ষন... জানি তোকে পেলে আকাশটা অন্য রকম হবে... দিনটা তোর আর রাতটা ঘুমের হবে... কখনও কখনও দু'টোই তোর, ওরে আমার মনচোর । জানি তোকে পেলে জীবণের ভুলগুলো শুধবে নেয়া হবে... কিন্তু তোকে কি কখনও সত্যিই পাওয়া হবে...?...??...???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


