somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আজাদ এর প্রবচনগুচ্ছ

০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাকের ব্লগে অনেক দিন পর ঢুকে হুমায়ুন আজাদ স্যারে চির চেনা বড় প্রিয় প্রবচন গুলো দেখে নিজেকে সামলাতে পারলাম না। তাই তাঁর আরও কিছু প্রবচন সনহযুক্ত করে প্রকাশ করলাম...
১. মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে।
২.পুঁজিবাদের ঈশ্বরের নাম টাকা; আর মন্দিরের নাম ব্যাংক।
৩.শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক।
৪.আজকাল আমার সাথে কেউ একমত হলে নিজের সম্বন্ধে গভীর সন্দেহ জাগে। মনে হয় আমি সম্ভবত সত্যভ্রষ্ট হয়েছি, বা নিম্নমাঝারি হয়ে গেছি।
৫.আগে কাননবালারা আসতো পতিতালয় থেকে, এখন আসে বিশ্ববিদ্যালয় থেকে।
৬.জনপ্রিয়তা হচ্ছে নেমে যাওয়ার সিঁড়ি। আজকাল অনেকেই জনপ্রিয়তার পথে নেমে যাচ্ছে।
৭.উন্নতি হচ্ছে ওপরের দিকে পতন। আজকাল অনেকেরই ওপরের দিকে পতন হচ্ছে।
৮.আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল; অসৌন্দর্য শ্লীল। রূপসীর সামান্য নগ্ন বাহু দেখে ওরা হৈ চৈ করে, কিন্তু পথে পথে ভিখিরিনির উলঙ্গ দেহ দেখে একটুও বিচলিত হয় না।
৯.আমি পাকিস্তনিদের ঘৃনা করি, এমনকি যখন তারা গোলাপ ফুল হাতে আসে তখনও।
১০.মসজিদ ভাংগে ধার্মিকেরা, মন্দির ভাংগে ধর্মিকেরা কিন্তু আমরা যারা এসব ভাংগা-ভাংগীর মধ্যে নাই তারাই অধর্মিক তারাই নাস্তিক।
১১.পৃথিবী যতদিন আছে ততদিন রাজনীতি থাকবেই, নইলে ওই অপদার্থ লোক গুলো কি করবে?
১২.আজকাল টেলিভিশন বিজ্ঞাপনে পণ্যের চেয়ে পণ্যাটিই বেশি আকর্ষনিয় হয়ে ওঠে এজন্য মানুষ পণ্যের চেয়ে পণ্যাটি পেতেই বেশি আগ্রহী।
১৩.একটি স্থাপত্যকর্ম সম্পর্কে আমার কোন আপত্তি নেই; এবং তার কোন সংস্কারও আমি অনুধাবন করি না। স্থাপত্যকর্মটি হচ্ছে নারীদেহ।
১৪.পরমাত্মীয়ের মৃত্যুর শোকের মধ্যেও মানুষ কিছুটা সুখ বোধ করে। কারণ সে নিজে বেঁচে আছে।
১৫.বাঙলার প্রধান ও গৌণ লেখকদের মধ্যে পার্থক্য এখানে যে, প্রধানেরা পশ্চিম থেকে প্রচুর ঋণ করেন; আর গৌণরা আবর্তিত হন নিজেদের মৌলিক মূর্খতার মধ্যে।
১৬.মহামতি সলোমনের নাকি তিনশো পত্নী আর সাত হাজার উপপত্নী ছিলো। আমার মাত্র একটি পত্নী। তবু সলোমনের চরিত্র সম্পর্কে কারো কোনো আপত্তি নেই, কিন্তু আমার চরিত্র নিয়ে সবাই উদ্বিগ্ন।
১৭.অধিকাংশ রূপসীর হাসির সৌন্দর্য মাংসপেশীর কৃতিত্বমাত্র, তা হৃদয়ের প্রকাশ নয়।
১৮.মহত্মা গান্ধী বলেছিলেন " আমি হিন্দু, আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিষ্টান, আমি জৈন, আমি শিখ" বোধকরি এজন্যই ভারত বর্ষে এত সংঘাত।তিনি যদি বলতেন, "আমি হিন্দু নই, আমি মুসলিম নই, আমি বৌদ্ধ নই, আমি খ্রিষ্টান নই, আমি জৈন নই, আমি শিখ নই - আমি মানুষ"- তাহলে কোন সংঘাতই থাকত না
১৯.আজ থেকে ৫০ বছর পর ওরা আমাকেও দেবতা বানবে, তারপর আমার বিরুদ্ধে কোন নতুন প্রতিভা কথা বললে তার টুটি চিপে ধরবে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪০
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×