তোমার দেখা না দেখায় এখন
চাঁদের কিছুই যায় আসে না।
খুঁজতে গেলে দেখবে হয়তো;
চাঁদের আলোতেও দুর্ণিতিকালিমা আছে।
আকাশের নীল আর আজ আধাঁরে মিলায় না
বরং,
কলো মেঘের ভীরে নীল খোঁজাই দায়;
তেতো চোখের জল সমুদ্রের কাছেও পায়না
সামান্য নোনতা আশ্রয়।
ভালোবাসার গোলাপে সংগমরত বাবলা কাটা,
নিরাশার মরণ ব্যাধিতে তবুও
চোখ মেলে রয়েছে নপুংশক স্বপ্নগুলো...
এপ্রিল ১৭, ২০১১
বিকাল
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


