জীবন বদলায় দ্রুত,
আগাম জানান ছাড়াই।
অনেক পথের মাঝে বেছে নিয়ে পথ
আবার চলার শুরু।
ফেলে আসা স্মৃতি ভীড় করে আসে
ক্লান্ত বিষন্নতায়।
চলার পথে থমকে দাঁড়াই।
আমার রাগ দুঃখদের বিদায় দিয়েছি আগেই। তাদের ফিরে আসা মানা। শুধু তদারকী এখন অন্যের উপর তাদের খবরদারীর।
হাজার মানুষের ভীড়েও নিজেকে খুব একলা মনে হয়। অনেকের থেকেও না থাকা। চারদিক নির্জন। মনে হয় নির্জন দ্বীপে একলা নই, আমিই নির্জন দ্বীপ। এখন একাকীত্বের সাথে বিনিময় হয়ে গেছে প্রেম। তাই শুধু তার হাত ধরে বসে থাকা। নীরব কথোপকথন তার সাথে। বুঝেছি সে আমায় ভালবাসে খুব। তাই আমিও। আর যাই হই স্বার্থপর নই।
এই বেশ ভাল আছি। আমি, তুমি এবং সে। তার সাথে অন্তরঙ্গতা মেনে নিয়েছ তুমি। জানো তাতে আমার ক্ষতি, তাই কি! অন্তরের ভীষন জ্বালায় সে যদি নেভায় আগুন, ক্ষতি নেই। হলামই বা অন্তরঙ্গ। তুমি জানো তার সাথে মিলনে আসলে তোমাকেই খুঁজব আমি। আমিও জানি তুমিই আমার আসল প্রেম। হাজার প্রেমের ভীড়েও আমি থাকব তোমার, তুমি আমারই। হা হা হা।।।।।।। আমি ও আমার তুমি। একাকীত্ব।
তোমার সতীন তরল। তুমি কঠিন তাই গলে যাওনি এতদিনেও। গলবেও না। বিশ্বাস জমা হয়ে গেছে বহুদিন ধরে। কিন্ত তুমি কি বোঝ!! ফিরে আসা স্মৃতিরা তোমাকে তাড়াতে চায়!!!! হ্য়তো আমিও।
তুমি কি রাগ করলে!!হাঃ হাঃ হাঃ আমি এটাই চাই। আমি আসলে স্বার্থপর, কেন বোঝনি!!! তোমাকে আসলে করি ঘৃনা। আমার রন্ধ্রে রন্ধ্রে তোমার উপস্থিতি ছিল অসহ্য। এখনও। হাঠাৎই আমি করেছি আবিস্কার, আমি একা নই। "নিঃশব্দ চাঁদ আমার সঙ্গী"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

