আমি প্রীয়ার উষ্ণ ঠোঁটের চুম্বনকে ছুটি দিয়েছি
----------------------------------------------------------------
যে কৃষকটি সারাটা বছর সূর্যের শাষনকে
তোয়াক্কা না করে তোমার উঠোনের ক্যানভাসে
সোনালী রঙের তুলির আঁচর দিয়ে যায়; সে কিন্তু
কষ্টকে ভুলে যায় -কারন সে নিজে এক শিল্পী।
সেই শিল্পীর উঠোনে আজ কষ্টের ছবি।
আমি ও আমরা-তুমি ও তোমরা আজ রংতুলি পকেটে পুরে রেখেছি,
আমি ও আমরা-তুমি ও তোমরা আজ কবিতাকে ফুল বানিয়ে প্রীয়ার
কেশে গুজে দিচ্ছি।
আমি ও আমরা-তুমি ও তোমরা আজ অহেতুক বাহাজের ঝড় তুলি।
র্ধ্ম-বর্ণ-জাত পাতের, মন্দির- মসজিদ পবিত্রতার, আল্লাহ-ঈশ্বর বিশ্লেষন,
রাজাকার ও রাজারনীতি, সব রঙের তুলি নিয়ে একই বৃত্তে রঙ ছড়াছড়ি;
অহেতুক সময় যাপন।
এসো সেই শিল্পীর পাশে দাঁড়াই- সোনালী রঙের তুলির আঁচরে বাংলাদেশকে রাঙ্গাই।
অহেতুক বাহাজ নয়- সময় অপচয় নয়
কষ্টের অন্ধকার থেকে আশ্চর্য ইস্পাতের মত শক্ত হাতে রক্তাক্ত কাস্তে
উঠার আগেই চল- সোনালী বিপ্লব ঘটাই।
আমি প্রীয়ার উষ্ণ ঠোঁটের চুম্বনকে ছুটি দিয়েছি।
-------------------------------------------
আল্লাইয়ার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

