আমার প্রিয় পোস্ট

আমি ও আমরা একটি স্বপ্নবাজ চাতক

ভূপেনকে খোলা চিঠি

০৮ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

শেয়ার করুন:                   Facebook

ভূপেন, কালের বিবর্তনে সময়ের গায়ে রঙ
লেগেছে অনেক, কাল কে সাক্ষী রেখে তুমি হয়েছ বুড়ো খোকা।
শরীরের চামড়া গেছে ঝুলে, চুলে পাক- চোখ চালসের;
সাম্যবাদের গান এখন পুরোন, তবু গুটি কয়েক কন্ঠে
বেজে উঠে চকিতে।

শরৎবাবু কে দেয়া তোমার খোলা চিঠি এখনো আমার
পুরোন দেরাজে, ধুলিতে মাখামাখি। আমার দেরাজটিও
তোমার মত বুড়ো হয়ে গেছে, কালের অনেক সাক্ষী যক্ষের
ধনের মত আঁকড়ে আছে। আমার শৈশবকালের ছবি, কিশোরকালের
উদ্ভ্রান্ত প্রেম আর উম্মাদনা-সব আছে ঐ বুড়ো দেরাজে; তোমার চিঠিকে
সাথী করে ধুলোয় ষোল গুটির ছক এঁকে খেলা করে।

ভূপেন, তোমার সেই খোলা চিঠির প্রাপক এখন নেই; কিন্তু চিঠির
প্রতিটি শব্দ এখনো সত্যের প্রহরী, শহীদের রক্ত কে আমরা নীল
বলতে পারি-কিংবা ভুলে যেতে পারি, ইতিহাস কে উলটো করে
পড়ে নিজ দেশকেই কুফরী বান মারতে পারি, রক্তাক্ত রাজাকারের হাতে চুম্বন দিতে দ্বিধা করিনা; কিন্তু সেই চিঠি কে অস্বীকার করার কোন ছক আমাদের জানা নেই।

কেননা! এখন গফুর, মহেশের দৃষ্টি থাকে আকাশপানে, নক্ষত্র গুনেনা
কিংবা আকাশের মেঘের রংতুলি তে ক্যানভাস ভরেনা। চোখ তাদের স্থবির-
নিঃস্পলক, চোখ উত্তর খোঁজে- কখন আসবে ত্রানের যান্ত্রিক পাখী?

ভূপেন, কালের বিবর্তনে সময়ের গায়ে রঙ লেগেছে অনেক,
কাল কে সাক্ষী রেখে তুমি হয়েছ বুড়ো খোকা।
আরেকটি খোলা চিঠির রচয়িতা হবার সময় তোমার নেই
কেননা! গেলবার থেকে দেখছি তুমি হয়ে গেছ পন্য।
আপোষের সাথে উঠানামা করে তোমার মূল্যসূচক।



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতাচিঠি ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ১০ টি মন্তব্য
  • ১৫৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:০১
comment by: রাতিফ বলেছেন: আরিব্বাস! বাপ্পি ভাই দারুন লিখছেন............।


"প্রিয়" তে নিয়ে নিলাম।


শুভেচ্ছা থাকলো।
০৮ ই জুলাই, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে, আমাকে তোমার প্রীয়তে নেবার জন্য।
শুভেচ্ছা রইল।

২. ০৮ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৩
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর.........।
ভালো লাগলো।
খুব অবাক লাগে ভূপেন হাজারিকার কথা ভাবলে।
কেনো যে বদলে গেলেন এমন।
শুভেচ্ছা।
০৮ ই জুলাই, ২০০৮ রাত ১১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। উনি আমার একজন প্রীয় গায়ক, উনার গান গুলো আমার শক্তি যোগায়, তারপর ও কেমন যেন, যাই হোক ওটা উনি ভালো জানেন, বদলেতো সবাই যাই ,যাবো। হয়ত আমিও একদিন

৩. ০৯ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৩
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আরেকটি খোলা চিঠির রচয়িতা হবার সময় তোমার নেই
কেননা! গেলবার থেকে দেখছি তুমি হয়ে গেছ পন্য।
আপোষের সাথে উঠানামা করে তোমার মূল্যসূচক..............অসাধারণ লাগলো শেষটা ।

এত সুন্দর করে ভেবেছেন.............খুব ভালো লাগলো

শুভেচ্ছা রেখে গেলাম।
৪. ০৯ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০৯
comment by: আমি ও আমরা বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।
৫. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৭
comment by: প্রণব আচার্য বলেছেন: ভূপেন, কালের বিবর্তনে সময়ের গায়ে রঙ লেগেছে অনেক,


... মুছে গিয়েছেও অনেক


চমৎকার ;
০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: কি অবস্থা আপনার, ব্যস্ততা কি কমলো? ভালো থাকবেন। পুরাতন কবিতা গুলো পড়তে ভালোই লাগছে আমার, কারন আমি যে আপনার নতুন পাঠক। তাছারা কবিতা কখনো পরাতন হয়না।

৬. ১১ ই জুলাই, ২০০৮ রাত ১:২৯
comment by: সবাক বলেছেন:
মন্তব্য নিষ্প্রয়োজন।
১১ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

 



 


আমি লিখি--কিন্তু লিখা যেন আমাকে না লিখায়; তাহলেই
কমার্শিয়াল হয়ে যাবার ভয় থাকে
লেখালিখি © সংরক্ষিত।
ই-মেইলঃ mongla007@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৫৪১৫