আমার প্রিয় পোস্ট

আমি ও আমরা একটি স্বপ্নবাজ চাতক

কবিতার খুচরাংশ

২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৮

শেয়ার করুন:                   Facebook

সন্ধ্যার প্রতিবাদ (খুচরাংশ-১)
---------------------------------------
নীল আকাশের গ্রীবায় ঈষৎ লালের ছটা
একটু পরেই বিশ্রামাগারে ফিরে যাবে সূর্য
পাখীগুলো যতই বাউন্ডুলে হোক না কেন
ফিবোনাচি এল্গোরিদমে তাদের উড়ে যাওয়ার
একটা ব্যস্ততা---
নাটাই হাতে কিশোরটি
সময়কে ঐখানেই বেঁধে রাখতে চায় লাল ঘুড়িতে।

বেহায়া "ন" (খুচরাংশ-২)
-----------------------------------------
"ন" কে আমি পারতো পক্ষে
একা রাস্তায় বেরুতে দেইনা
বড্ড বেহায়া--- একা থাকলেই
"আ" কার এর সাথে তার সখ্যতা
আমি যতই বলি সম্ভবনা
তুমি ততই বল সম্ভব "না"











 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৩২ টি মন্তব্য
  • ২২৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৪
comment by: রাতিফ বলেছেন: ২য় অংশটা জটিল লিখছেন বাপ্পী ভাই........সেই রকম হইছে!


শুভেচ্ছা থাকলো।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: থ্যাঙ্কু.।

২. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৭
comment by: চানাচুর বলেছেন: হয় দ্বিতীয় অংশটা ভালইছে(+)
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ প্রান ভাই

৩. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫৯
comment by: মানবী বলেছেন: "নীল আকাশের গ্রীবায় ঈষৎ লালের চ্ছটা
একটু পরেই বিস্রামাগারে ফিরে যাবে সূর্য
পাখীগুলো যতই বাউন্ডুলে হোক না কেন"

-গোধূলীর ঠিক এমন একটি ছবি তুলেছি কয়েকদিন আগে, মনে হলো সেই ছবিটির বর্ণনা পড়লাম! :-)



দুটো 'কবিতার খুচরাংশ' ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ আমি ও আমরা।


২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইল।

৪. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:২৮
comment by: মৈথুনানন্দ বলেছেন: গায়ের জোরে পোমো করার চেষ্টাচরিত্তির করা হয়েচে।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:৩০

লেখক বলেছেন: বুঝলাম না

৫. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:৪০
comment by: কালপুরুষ বলেছেন: ভাল লাগলো কাব্যের শো-কেসে সাজানো ভাবনা গাড়ীর খুচরা যন্ত্রাংশগুলো।

কিছু বানান ভুল মনে হলো।

সন্ধার = সন্ধ্যার

চ্ছটা = ছটা

বিস্রামাগারে = বিশ্রামাগারে
২৬ শে জুলাই, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। আমি এখনি ঠিক করে নিচ্ছি

৬. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ৩:৩২
comment by: উত্তরাধিকার বলেছেন:
ভাল লাগলো বাপ্পী ভাই।
ক'দিন আগেই ফিবোনাচি এল্গোরিদম নিয়ে কথা হচ্ছিলো এক বন্ধুর সাথে।
ভিঞ্চি দা কোড- এ ব্যবহার হয়েছে দারুন ভাবে।
আজও এখানে খুব মানিয়েছে।

দ্বিতীয়টা খুব সুন্দর।
শেষে এসে দ্বিমতটা তো -

'সম্ভাবনা' আর 'সম্ভব না' এর মধ্যে নাকি ?
'আ' কার কি এখানেও উধাও !
:)

শুভেচ্ছা।
২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২১

লেখক বলেছেন: ধন্যবাদ কবি, হমমম! ঐ খানে আমি সম্ভবনা লিখেছি এট বানান ভূলের কারনে, এখানে সম্ভাবনা হবে, আর সম্ভব "না" টা টেনে এনেছি এখানে বুঝাতে চেয়েছি প্রীয়ার না কথাটা বলার বাহুলতা কে। যেখানে
সম্ভাবনা টার "সম্ভা" এর আকার নিয়ে আমার মাথা ব্যাথা নেই , কেননা
এই কবিতার পটে একটা ছেলের আকুতি চলে আসে যে কিনা ভালোবাসার সম্ভবনা দেখে, স্বপ্ন দেখে- কিন্তু সম্ভব "না" টা দিয়েই কিন্তু এই আকুতি কে বোতলে বন্দি করে রাখা যায়।

অনেক অনেক ধন্যবাদ।

৭. ২৬ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১৭
comment by: সিক্স স্ট্রিং বলেছেন: ভাল লাগল আপনার কবিতা
৮. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২২
comment by: আমি ও আমরা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৯. ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: দু'টো দুই রকম স্বাদের ।

দ্বিতীয়টার শেষ দু'টো লাইন এ্যাপেটাইট বাড়িয়ে দেয়ার মত কোন ফুড আইটেম...

২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৩

লেখক বলেছেন: হা হা তাইলে তো ক্ষুধা লেগে গেল। আজ ছুটির দিন কি রান্না করব ভাবছি, বেলা ১ টায় উঠে বিস্কেট খাইছি, বঊ কাছে না থাকলে জা হয়।

১০. ২৬ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৯
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: দু'টো কবিতা বেশ চমৎকার ।
প্রথমটার চেয়ে ২য়টা নিয়ে ভাবছি.........

কেমন আছো
শুভেচ্ছা থাকলো ।
২৬ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, ভাল আছি, আজ বাসায় আড্ডা বসাবো তাই একটু ব্যস্ত।

১১. ২৬ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
comment by: আমি এবং আমরা বলেছেন: আপনার খুচরাংশ গুলা পড়লে হিমালয় যাইতে মন চায় । কবে যে যামু ......
২৬ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: আপনার সাথে আমিও হিমালয়ে যাবো, পাদদেশে আর ভাল লাগেনা।

১২. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ৮:৫৩
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: খুচরা পড়ে খুচরা মজা পেলাম!
২৬ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: আমার খুচরা ধন্যবাদ নিন

১৩. ২৭ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১২
comment by: উধাও ভাবুক বলেছেন:
নাটাই হাতে কিশোরটি
সময়কে ঐখানেই বেঁধে রাখতে চায় লাল ঘুড়িতে।
আমি যতই বলি সম্ভবনা
সময় বলে সম্ভব না।

ইচ্ছা আর অনিচ্ছার ছন্দপতন।
ভাল লাগল কবি।
২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪. ২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:০৯
comment by: আন্দালীব বলেছেন: দ্বিতীয়টা খানিকটা সেরিব্রাল; বুদ্ধিদীপ্ত কবিতা (বা কবিতাংশ...)।
তবে চমৎকার। দেখার ভিন্নতার ভেতরেও সৌন্দর্য রোপিত থাকতে পারে।

ফিবোনাচ্চি সংখ্যায় পাখিদের ফেরাটিও সুন্দর....
শুভেচ্ছা আপনার জন্য।
২৭ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

১৫. ২৭ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৩৩
comment by: দেবদারু বলেছেন: ভালো লাগলো.............. শুভেচ্ছা..........++
২৭ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

১৬. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৮
comment by: সবাক বলেছেন:
প্রিয় পোস্ট।

শেষাংশটা বিশেষ।

**ভা...ই....য়া.........!!!
২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: কি অবস্থা তোমার?

১৭. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৩৬
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন:
ভাইয়া...

আলাদা একটা সবসময়ই এখানে পাওয়া যায়।
২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে। শুভেচ্ছা রইল।

 



 


আমি লিখি--কিন্তু লিখা যেন আমাকে না লিখায়; তাহলেই
কমার্শিয়াল হয়ে যাবার ভয় থাকে
লেখালিখি © সংরক্ষিত।
ই-মেইলঃ mongla007@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৫৪০৫