আমার প্রিয় পোস্ট

আমি ও আমরা একটি স্বপ্নবাজ চাতক

বাষ্পচক্র

৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪১

শেয়ার করুন:                   Facebook

কোন এক পর্বতমালার হিমবাহ
থেকে হামাগুড়ি
গড়িয়ে গড়িয়ে পার করে শৈশব-কৈশর।
উম্মাতাল প্রেমের স্বপ্ন দেখে
আসু যৌবনের কলকল ধ্বনি।
প্রেমপত্র ছুঁড়ে দেয় সবে ঊনিশ পেরুনো
মেয়ে নীল আকাশকে-
সূর্যের প্রখরতায় যার শরীরের ভাঁজে ভাঁজে
যৌবনের ঝিলিক - আছড়ে পরে নদের বুকে;
দৃশ্যপট বদলায়
নীল আকাশ আর নদের সমান্তরাল আহ্ববান,
আদিম ইশারা-----
সঙ্গমের আনন্দগুলো উড়ে উড়ে যায়
নীল আকাশের জরায়ূতে
কাঠফাঁটা রোদ্দুরে মানুষগুলো
চেয়ে থাকে গর্ভবতী আকাশের দিকে।।

 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৫৫ টি মন্তব্য
  • ২৬২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৪
comment by: ফয়সল নোই বলেছেন: :),+
৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৪
comment by: প্রণব আচার্য বলেছেন: অসাধারন! অসাধারন!


কেমন আছেন বাপ্পী ভাই?
৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ভালো আছি আপনি কেমন? আমি ধন্য যে কবিতাটা শেষ করেই আপনাকে পেলাম।

৩. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৮
comment by: রাতিফ বলেছেন: দারুন কবিতা বাপ্পী ভাই.........+++


শুভেচ্ছা থাকলো।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: তোমাকেও শুভেচ্ছা।

৪. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৯
comment by: ফয়সল নোই বলেছেন: আমি ও আমরা,আপনাকে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।শুভেচ্ছা জানবেন।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫২

লেখক বলেছেন: অবশ্যই। আপনিও ভালো থাকবেন।

৫. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫২
comment by: ইমরান মামা বলেছেন: প্রণব আচার্য বলেছেন: অসাধারন! অসাধারন!
৩০ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: মামা আপনি কি বলবেন? আপনি কিছুদিন ধরে আমার ব্লগে অনুপস্থিত। আপনার পেছনে আমি র‌্যাব লেলিয়ে দেব।

৬. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৩
comment by: আইরিন সুলতানা বলেছেন: আমি এই কবিতাটা আরো কয়েকবার পড়ব...তারপর কমেন্ট..মনে হচ্ছে একটু বুঝতে হবে উপমা গুলো...

৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: আচ্ছা

৭. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৮
comment by: উত্তরাধিকার বলেছেন:
আকাশ, মেঘ আর বৃষ্টি আমার খুব প্রিয়।
এদের নিয়ে নিজে লেখার চেষ্টা করেছি।
অন্যদের লেখাও পরেছি।

আজ আপনারটা পড়লাম।
খুব ভাল লাগলো নিঃসন্দেহে।
চমৎকার।
খুবই সুচিন্তিত প্রকাশ।
:)
অনেক সাধুবাদ জানাই কবি কে।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: আপনার খবর কি ভাই? ভাল আছেন? আপনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে, আর আপনার ছবি সিলেকশান ও জোশ!!!

৮. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: দোস্ত, আমি তোর কবিতার নামকরণের সার্থকতা খুঁজছিলাম, শেষ লাইন দু'টোর উপমাগুলো ভিন্ন রকম...ওখানেই প‌্যাঁচ খেয়ে গিয়েছিলাম...তাই সময় বেশী লাগল...

এক ভ্রূণের জীবন চক্রের পরিপূর্ণতা শেষে আরেক ভ্রুণের রোপন করেছো অত:পর বলেই মনে হলো...
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: তোমার মন্তব্যটা জটিল লাগল। হা আমি বাষ্পচক্র বুঝিয়েছি, যেখানে মেঘ আর বারিধারা বইবে গর্ভবতী আকাশের প্রসব থেকে, আর আরেক
ভ্রুণের রোপন হবে আবার।। মানুষ গুলো সেই সঙ্গমে নেচে উঠবে, ক্ষেতে ফসল আশবে।

৯. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:১৭
comment by: আইরিন সুলতানা বলেছেন:
+ টা কিন্তু তোরে আগেই দিসিলাম....:)..
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:২১

লেখক বলেছেন: হমম ধন্যবাদ। প্লাসের চাইতে তোর মন্তব্য গুলো ভাল।

১০. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪২
comment by: অক্ষর বলেছেন: ভালো পাইলাম +
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: মন্তব্য দেখে সুখী হইলাম।

১১. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫২
comment by: ইমরান মামা বলেছেন: ভুল হইয়া গেছে । মাফ কইরা দেন। কাল থেকে নিয়মিত হবো। যাক আমার প্রচন্ড ভালো লাগছে।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ মামা।

১২. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:০৮
comment by: সবাক বলেছেন:
বাপ্পী ভাই....
কবিতাটাকে বিবাহিত মনে হলো (পরিণত)

কয়েকবার পড়ার পর মনে হলো আরও পড়ি।
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:১০

লেখক বলেছেন: হাহাহাআহাহা !!!! দারুন মন্তব্য। বুঝলাম তোর বিয়ার বাতাস লাগে লাগে অবস্থা, নাইলে একা একা লাগে।

১৩. ৩১ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৪
comment by: সিক্স স্ট্রিং বলেছেন: ভাল লিখেছেন +
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৪. ৩১ শে জুলাই, ২০০৮ রাত ১:১৪
comment by: সন্নাসী বলেছেন: চমৎকার
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা রইল

১৫. ৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: আসিফ আহমেদ বলেছেন: লেজ কাটা ভাইজান, লেজ ও দেখি বাস্প হয়ে যায় .... :) :)
৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: হম! সব বাষ্প হয়ে যায়, তোমার মাছ ও

১৬. ৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৪৫
comment by: অশোক দেব বলেছেন: ভাবনাটা দারুণ। আমার খুব ভালো লাগল। আপনাকে শভেচ্ছা।
৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যে বড্ড জোড় পাই।

১৭. ৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৭
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: অসাধারণ বলা ছাড়া আর কোন শব্দ জানা নাই

ভালো লাগলো

শুভেচ্ছা
৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

১৮. ৩১ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: উধাও ভাবুক বলেছেন:
খুবই ভাল।
কেমন আছেন ?
৩১ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভাবুক ভাই, ভালো আছি আপনি কেমন?

১৯. ৩১ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: আন্দালীব বলেছেন: হুমমমম, বৃষ্টির অপেক্ষা....

পড়া থাকলো, একটু সময় নিয়ে জানানোর চেষ্টা করা যাবে।
তবে প্রাথমিকবাবে ভালোলাগার কথাটি জানানো যাক..
৩১ শে জুলাই, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২০. ৩১ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
comment by: আন্দালীব বলেছেন: প্রাথমিকবাবে=প্রাথমিকভাবে
২১. ০১ লা আগস্ট, ২০০৮ রাত ১২:০৭
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কাঠফাঁটা রোদ্দুরে মানুষগুলো
চেয়ে থাকে গর্ভবতী আকাশের দিকে।
আর এখনই নামবে বৃষ্টি...

পরের লাইনটা টুপ করে চলে আসলো:)
০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৬:৩০

লেখক বলেছেন: পরের লাইনটা টুপ করে প্রসব করবে বলেই কবিতায় তা উয্য।
অনেক অনেক ধন্যবাদ।

২২. ০১ লা আগস্ট, ২০০৮ ভোর ৬:৫০
comment by: কঁাকন বলেছেন: অসাধারন
০১ লা আগস্ট, ২০০৮ সকাল ৭:২৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২৩. ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ১:৪২
comment by: আন্দালীব বলেছেন: আমি ভাবি, নদ হিসেবে কেন নিয়ে আসা হলো? নদী হিসেবে নয় কেন? ধাতস্থ হলে পরে ব্যপারটা বোঝা যায়।

সহবাসজনিত কারন; আকাশের সাথে।

সেইসূত্রে তারা "নদের সন্তান".....

আমার ভাবনায় এভাবে গড়ে উঠতে লেখাটির খুব সমস্যা দেখিনা।
শুভেচ্ছা জানাই।
০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: হমম ঠিক ধরেছেন, ব্যাপারটিতে আমি খুব নজর দিয়েছিলাম।
শুভেচ্ছা রইল। আমি রাতে আপনার ব্লগে যাব, নতুন লিখাটা একবার পড়েছি, রাতে ভালো ভাবে পড়ে তারপর মন্তব্য করতে চাই।

২৪. ০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ১:৫১
comment by: রেটিং বলেছেন: আদিম ইশারা-----
সঙ্গমের আনন্দগুলো উড়ে উড়ে যায়
নীল আকাশের জরায়ূতে
কাঠফাঁটা রোদ্দুরে মানুষগুলো
চেয়ে থাকে গর্ভবতী আকাশের দিকে।।


ভাল লেগেছএ বাপ্পী ভআই।
০১ লা আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: মামা রাতে ফোন দেব, কাল আসার সময় আমার ওষুধ নিয়ে আসিস।

২৫. ০২ রা আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
comment by: কালপুরুষ বলেছেন: এক কথায় চমৎকার! খুব ভাল লাগলো।

বাস্পীভূত যৌবন,
আটকে থাকে কতক্ষণ?
আকাশের পানে ধায়,
শীতল পরশ চায়।
মেঘ-বাতাসের সঙ্গমে
বৃষ্টি হয়ে ঝরে তাই,
নারীর মন বলে-
একটু শুধু ভিজতে চাই।
০২ রা আগস্ট, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: দাদা আপনি সত্যি জিনিয়াস, দারুন লাগল মন্তব্যটি

২৬. ০২ রা আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৯
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন: বাহ.....

খুব সুন্দর!!



**ভাইয়া নতুন কবিতা(ছাইপাশ) দিছি.................
০২ রা আগস্ট, ২০০৮ দুপুর ১:০২

লেখক বলেছেন: হমম! যাবো এখন। মাত্র ঘুম থেকে উঠলাম।

২৭. ০৩ রা আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
comment by: নিহন বলেছেন: +
০৩ রা আগস্ট, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ

২৮. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৪
comment by: তামো ব্লগ বলেছেন: +
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ হে নিরব পাঠিকা।

 



 


আমি লিখি--কিন্তু লিখা যেন আমাকে না লিখায়; তাহলেই
কমার্শিয়াল হয়ে যাবার ভয় থাকে
লেখালিখি © সংরক্ষিত।
ই-মেইলঃ mongla007@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৫৪০০