আমার প্রিয় পোস্ট

আমি ও আমরা একটি স্বপ্নবাজ চাতক

কামারীয় যন্ত্র সংগীত

১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

শেয়ার করুন:                   Facebook



গোধূলীর শেষ লগ্নে হলদেটে লাল
চাদর উড়াউড়ি করে আকাশে--
এযেন দিবসের প্রেক্ষাগৃহের সমাপনী টানসূত্র।
ক্ষনিকবাদেই আঁধারে ঢেকে যাবে কামারপাড়া
কিন্তু, তাদের--
নিত্যকর্মের আবহ সংগীত থেমে নেই,
আঁধারের সাথে সমান্তরালে গাঢ় হয়ে মিশে যাচ্ছে।

সব কামারের রিদম এক
একই স্কেলে হাতুরীর উঠানামা- ধাতব ঘর্ষণ
বাতাসের কাহারবায় লকলকিয়ে বাড়ে আগুন
তাদের শক্ত পেশীগুলো একসাথে নেচে উঠে
নিঃশ্বাস-প্রশ্বাসে একই সংগীত-একই মুখ, একই অন্তরা
এযেন কামারপাড়া নয়--- প্যারেড গ্রাউন্ড
ঈশ্বর মঞ্চে দাঁড়িয়ে শ্রমের স্যালুট নেন।

ছন্দের তালে তালে আগুনের স্ফুলিঙ্গ ডানা ঝাপ্টায়
পুরো কামারপাড়া লাল লাল জোনাকীতে ছেয়ে যায়।




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ৪৬ টি মন্তব্য
  • ২২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
comment by: রুবেল শাহ বলেছেন: সব কামারের রিদম এক ...... শত ভাগ সত্যি কথা সে দেশেরই হউক না কেন "" সব কামারের রিদম এক ""

ভাল লাগা রেখে গেলাম

শুভেচ্ছা রইল

১৪ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ রুবেল ভাই। শুভেচ্ছা রইল ও ভালোবাসা।

২. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩
comment by: প্রণব আচার্য বলেছেন: ঈশ্বর এক মঞ্চে দাঁড়িয়ে শ্রমের স্যালুট নিচ্ছে।...



শ্রমকবিতা =




+++++
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। কি অবস্থা আপনার?

শুভেচ্ছা রইল।

৩. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪২
comment by: প্রণব আচার্য বলেছেন: অবস্থা মোটামুটি;


১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: আমারও দাদা। চলে যাচ্ছে ধিরে ধীরে।

৪. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ছন্দের তালে তালে আগুনের স্ফুলিঙ্গ ডানা ঝাপ্টায়
আমি তখন পুরো কামারপাড়ায় লাল লাল জোনাকী দেখি।...........
............................
খুব সুন্দর বর্ণনা।
চোখের সামনে কামারপাড়া......।
অনেক দিন জোনাকী দেখি নি।দেখলাম।
শুভেচ্ছা থাকলো।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপা। চেষ্টা করলাম দেখাতে। কত টুকু পারলাম জানিনা। আমিও দেখিনা অনেকদিন।

৫. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৫
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কবিতার চেয়ে কবিতার মেসেজটা বেশি ভাল লাগলো। একই অন্তরা, ছন্দের তালে তালে- এরকম শব্দগুলো বেশ একটা দ্যোতনা সৃষ্টি করলো, যেটা একটা কামারখানার সাথে বেমানান মনে হয়, কিন্তু এখানে মিলে গেছে একদম!

ভাল লাগল বেশ!
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ ছন্নদা। ব্যাপারটা ঠিক ধরেছেন, ওটা ভেবেই চেষ্টা চালালাম আর কি।

৬. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৬
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: অনন্য কবিতা। আরো চাই এমনটি।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আশরাফ ভাই, চেষ্টা করব।

৭. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৩
comment by: রাতিফ বলেছেন: এযেন কামারপাড়া নয়, কোন এক প্যারেড গ্রাউন্ড
ঈশ্বর এক মঞ্চে দাঁড়িয়ে শ্রমের স্যালুট নিচ্ছে..............দুর্দান্ত লিখেছেন স্যার।


খুব ভালো কবিতা।


শুভেচ্ছা
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৭

লেখক বলেছেন: থেঙ্কু রাতিফ। গল্প টা শেষ করো।

৮. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬
comment by: আইরিন সুলতানা বলেছেন: ঈশ্বর এক মঞ্চে দাঁড়িয়ে শ্রমের স্যালুট নিচ্ছে।
......

আমি তখন পুরো কামারপাড়ায় লাল লাল জোনাকী দেখি।

-----------------

এই দুইটা লাইন আমাকে আর কিছু বলার সুযোগ দিল না ।
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: তাই!!!!! শুভেচ্ছা নিস। ভালো থাক।

৯. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৯
comment by: সবাক বলেছেন: মাইনাস!!

আমার ভাব চুরি করছো??

ভাগ্যিস কবিতাটি দিইনি:)
১৪ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: হা হা হা হা.।

মনের টান আছে বলেই ভাব চলে আসে ভালবাসার সেতু পাড়ি দিয়ে।

১০. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৯
comment by: অশোক দেব বলেছেন: খুবি ভালো লাগলো। সময় পাচ্ছি না কয়েক দিন ধরে তোর প্রশ্নের জবাব শিঘ্রী দেব।
কবিতা ভালো লাগল।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। আপনার ভালো লাগা মানে আমার আরেকটু এগিয়ে যাওয়া। আপনি সময় নিয়ে আসবেন দেরী হোক সমস্যা নেই।

১১. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৬
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন:
দুই ভাই (সবাক+বাপ্পী) যখন মাঠে নেমেছে
তখন নির্মাণ না হয়ে আর পারে না।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: আর বোন টা কি দোষ করছে?

১২. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪৮
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন: প্রিয় পোস্ট
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: লেখাপড়ার কি খবর তোর?

১৩. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১:৫২
comment by: উত্তরাধিকার বলেছেন:
দোস্ত,

খুব্বি ভাল লাগলো রে।
নিঁখুত বর্ণণা সাথে উপমার উচ্ছ্বাস।
:)

যন্ত্র সঙ্গীত এবং লাল জোনাকী দেখে মুগ্ধতা নিয়ে যাচ্ছি।

ভাল থাকিস।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৫

লেখক বলেছেন: তুইও ভালো থাকিস দোস্ত। শুভেচ্ছা নিস।

১৪. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৪
comment by: রেডিও বাংলাদেশ বেতার বলেছেন: ভাল হৈছে। রেডিও বাংলাদেশ বেতারে কোবতের অনুষ্ঠান হয় না। কোনদিন হইলে আপনার দাওয়ার রইলো।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৭

লেখক বলেছেন: আপনার আমন্ত্রনের প্রতীক্ষায় থাকলাম।

১৫. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩১
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: ছন্দের তালে তালে আগুনের স্ফুলিঙ্গ ডানা ঝাপ্টায়
পুরো কামারপাড়া লাল লাল জোনাকীতে ছেয়ে যায়।...............অসাধারণ!!

ভালো লাগলো। চমৎকার !!!

ভালো থাকুন।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন? আপনার গল্প পড়লাম, ভালো সাহস দেখালেন কিন্তু।

১৬. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২
comment by: রুখসানা তাজীন বলেছেন: ঈশ্বর মঞ্চে দাঁড়িয়ে শ্রমের স্যালুট নেন।

----কীভাবে পারেন এসব?
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: জানিনা, রাত হলেই সব কিছু জেকে বসে।
অনেক ধন্যবাদ আপনাকে।

১৭. ১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৩
comment by: মুকুল বলেছেন: দারুণ থীমেটিক কবিতা! লিখুন আরো...

*****
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ মুকুল ভাই। ভালো থাকবেন।

১৮. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৩৩
comment by: নিহন বলেছেন: ভালো হয়েছে ।
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯. ১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫১
comment by: উধাও ভাবুক বলেছেন: সব কামারের রিদম এক
তাদের শক্ত পেশীগুলো একসাথে নেচে উঠে
ঈশ্বর মঞ্চে দাঁড়িয়ে শ্রমের স্যালুট নেন।
পুরো কামারপাড়া লাল লাল জোনাকীতে ছেয়ে যায়।

" অনেকদিন আগে শোনা, তবুও শুনতে পাচ্ছি সেই রিদম। একটা ছোট হাতুড়ি আর একটা বড়। একটা ছোট আর একটা বড় শব্দ...
দেখতে পাচ্ছি সেই পেশীর গর্বিত নৃত্য, ঝরে পরছে শ্রমের অহংকার টুপ টুপ করে... ঈশ্বর স্যালুট নিচ্ছেন না দিচ্ছেন ?
আর জোনাকীর উড়ে যাওয়া ! সেতো ক্যানভাসে আঁকার মত।

চমৎকার !!! আর কিছু বলার নেই।
শুভেচ্ছা।
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাবুক ভাই। কেমন আছেন। আপনার দেয়া গল্পের বই গুলো পড়ছি। ভালো লাগছে।

২০. ১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২১
comment by: মমমম১২ বলেছেন: হুম কিভাবে এমন সুন্দর লাইনগুলো পেলেন বলেন তো!
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬

লেখক বলেছেন: কারন লাইনগুলোর পিছনে পিছনে আমি দিন রাত ছুটে বেড়াই তাই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২১. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: মুক্তি মণ্ডল বলেছেন: এইটা দারুন হইছে।
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: মুক্তি আপনাকে অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাই।

২২. ১৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: আন্দালীব বলেছেন: জোওস লাগলো।

টানসূত্র নামে আমারো একটা লেখা আছে....যাইহোক ওটা অন্যপ্রসঙ্গ।

খুব ভালো লিখেছেন। আপনার লেখায় খুব সুক্ষ্ণ হলেও একটা বদলের গান শোনা যাচ্ছে।
-------------------------

একটা ব্যপার শেয়ার করতে চাইছি-
ঈশ্বরের উপস্থিতি না থাকলে কবিতাটি আরো প্রান্জল লাগতো মনে হয়। Authoritarian শক্তিগুলি থেকে যতো দূরে চলে আসা যায় আরকি :)....

ভালো থাকবেন।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ঠিক বলেছেন, মাঝের প্যারাটা নিয়ে অনেক এডিট করেছি, করতে করতে এই অবস্থায়, প্রথমে অনেক অনেক বেক্ষাপ্পা ছিল, চেষ্টা করব আপনার পরামর্শ টা নিয়ে চলার।

হ্যা, আমি আপনার টানসূত্রটা পড়েছিলাম, সত্যি বলতে কি এটা লিখার সময় আপনার টানসূত্র টা আমার মাথায় আটকে ছিল। ঐ কবিতাটা প্লাস আপনার ব্যালাড টাইপের কবিতাগুলো খুব টেনেছিল এই কবিতা লিখার সময়।

২৩. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৫
comment by: কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। লেখনী মজবুত হচ্ছে দিন দিন।
২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।

 



 


আমি লিখি--কিন্তু লিখা যেন আমাকে না লিখায়; তাহলেই
কমার্শিয়াল হয়ে যাবার ভয় থাকে
লেখালিখি © সংরক্ষিত।
ই-মেইলঃ mongla007@yahoo.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৫৪১১