আমার প্রিয় পোস্ট
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- পতিত নক্ষত্রদলও আমাদের চেয়ে একাকী - ছন্নছাড়ার পেন্সিল
- একজন সম্ভাব্য সাদা কলার পেশাজীবির মুহূর্তিক সাইবার/বাস্তব নাটিকা অথবা অস্পষ্ট এ্যক্টিভিজমের লাউয়ের তরকারী (উৎসর্গ: ফাহমিদুল হক, মানস চৌধুরী ও হাসিব)। - অন্যমনস্ক শরৎ
- Pirated এক্সপিকে Genuine করুন ৫সেকেন্ডে.... - তাজুল ইসলাম মুন্না
- যে দিন আমি মায়ের সমান হবো - রাগ ইমন
- স্নানঘর থেকে শুরু... - সোমেশ্বর অলি
- সুগন্ধিবোতল - অন্যমনস্ক শরৎ
- তৈজসরেখা বেয়ে পিঁপড়ের ক্যারাভান.. - আন্দালীব
- আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন - ফিউশন ফাইভ
- আবরনে অর্ধেক - আমার অন্যতম প্রিয় কবিতা - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ - জটিল
- জিসান এবং নায়লার মেঘ বাড়ী - সুলতানা শিরীন সাজি
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা ) - আবদুর রাজ্জাক শিপন
- বটবৃক্ষ - অ রণ্য
- একটি সংযমমূলক ব্লোজবের ইতিকথা (রমাযানুল বি-মোবারক) - অন্যমনস্ক শরৎ
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- শাহলা চৌধুরী জনিত প্রেম২ - সুদীপ চৌধুরী
- গোলাম আলীর একটি যাদুকরী গজল - হাঙ্গামা হ্যায় কিঁউ... - উত্তরাধিকার
- প্রার্থনা - ফয়সাল আকরাম
- আ্যডোলসেন্সের আলো- আঁধার - অশোক দেব
- নৈঃশব্দের সেতু - মাঠশালা
- দেহ চূর্ণ, রান্না ও নিশানা - মুক্তি মণ্ডল
- আমারে পুরা শ্যাষ করছে রে
- রুখসানা তাজীন
- বিনীতা তোমাকে - ছন্নছাড়ার পেন্সিল
- কোমর পুর - মুক্তি মণ্ডল
- অগ্নিপুজা - ফয়সল নোই
- নারী এবং শারীরি ক্লেশসাধ্য পুরুষের ক্ষণিক চিত্রকল্পকাল - অন্যমনস্ক শরৎ
- আগুনের ঠোট চুষে পুঁজের স্বাদ - সবাক
- বিবাহিত ব্যাচেলর... The Dry Cry
- আসিফ আহমেদ
- যদি শাড়ীতে একটু টান প'ড়ে - রাহামনি বৃষ্টি
- জেগে উঠে দুর্বাঘাস - সবাক
- আনন্দ ভ্রমন - প্রণব আচার্য
- মায়াবী ঘাতক - মুকুল
- ঈশ্বরের কাছে প্রেমপত্র - সবাক
- গুহাচিত্রে তুমুল সঙ্গম ও অন্যান্য - মুক্তি মণ্ডল
- অন্তিম এক স্নানের আশায় সারা জীবন নোংরা হলাম - অশোক দেব
- আর কোথাও যাব না - রাহামনি বৃষ্টি
- আর্দ্রতাবোধক - ছন্নছাড়ার পেন্সিল
- সুমন প্রবাহনের কবিতা (কাব্যগ্রন্হ : পতন ও প্রার্থনা) - সুমন প্রবাহন স্মরণ প্রয়াস
- স্নায়ুযুদ্ধ - আমি ও আমরা
- এক সাঁতাল নারীর কথা - কালপুরুষ
- দৈহিক ক্যালেন্ডার, এলিজি-২ - কৌশিক
- জন্ম স্মৃতি - প্রচেত্য
- জল-ছায়া..........(অংশ---১)...... (ছোটগল্প) - রাতিফ
- এদ্দিনে ক্রসফায়ার নিয়া মিডিয়া লাগছে, মাহবুব মোর্শেদের পর্দা পুসিদার ব্যবস্থা হইতেছে - আরিফ রেজা খান
- অপেক্ষা - ওসামু দাজাই - স্বাক্ষর শতাব্দ
- জেনে নিই। - সুমাইয়াশফিক
- অনলাইনে বাংলা নাটক - দুঃখবিলাস
- রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট - রথো রাফি
- চৌবাচ্চায় রক্তক্ষরণগুলো শুকিয়ে যাচ্ছে - অন্যমনস্ক শরৎ
এনকাউন্টার কেন হৃদয়ে ? (১) @ ব্লগার ফয়সল ভাই - উত্তরাধিকার
- মৃত্যু আছে গানের মত হৃদয়ে হৃদয়ে - অশোক দেব
- গহীন পথের দৃশ্যাবলী - আসিফ আহমেদ
- মানুষ - সবাক
- শূণ্য ! - উত্তরাধিকার
- কয়েক স্মৃতিবর্ষ আগের কবিতা - অশোক দেব
- সুপ্রিয় বাংলাদেশ : এ চিঠি লেখা হলো বৈশাখ-বরষায়, কিছু মেঘ কিছু রোদ্দুর, স্বপ্ন-ভরসায় (শততম পোস্ট) - আইরিন সুলতানা
- অন্ন - সবাক
- ক্ষেপেছে বধ্যভূমি শ্মশান - সবাক
- স্নানঘরে যে আমার সঙ্গে কথা বলে, আর সারাদিন সে থাকে কোথায়? - অশোক দেব
- তুমি জেগে আছো - আন্দালীব
- ব্লাসফেমি - আন্দালীব
- মনোকষ্টে - প্রণব আচার্য
- ক্রমশ দূরবর্তী - প্রণব আচার্য
- দৃশ্যকল্পে বৃত্ত রেখে কবির পিথাগোরাস হয়ে ওঠা - প্রণব আচার্য
- বৃষ্টি কথন - এক্স ফাইলস্
- বৃস্টির ছোয়ায় রূঢ় বাস্তবতা - রেটিং
স্বপ্নবাজ চাতক
১৯ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
![]()
[উৎসর্গ আমাদের ঘরে আসবে যে নতুন মানুষ
একদিন সেও স্বপ্নবাজ চাতক হবে]
--------------------------------------------------------------------
স্বপ্নগাছের স্বপ্ন পারবে বলে
সেই কাঙ্খিত সময়ের প্রতীক্ষায় অধীর----
এই শহরের মানুশগুলো
প্রত্যেকের পায়ে মিথগামী জুতো
আর চোখে মিথগামী স্বপ্ন।
সেই ক্ষনাব্দিকালের
একেকটি ঘন্টার অবয়ব একেকটি মহাকাল।
নিষ্পলক চোখে বহুকাল পর
মহাকাল এসে থমকে দাঁড়ালে
ঝাপসা চোখে মানুশগুলো চড়ে বসে
মহাকালের পিঠে---
কাঙ্খিত সময়ের লেনদেন তখন অতীত।
সময়ের চাকা আবার ঘুরে,
স্বপ্নবাজ চাতকের চোখে আবার স্বপ্ন
রঙ্গিন স্বপ্ন-----------------------
তোর ভারে তোর মায়ের শরীর নত
মিথগামী স্বপ্ন চোখে আমি ও আমরা
স্বপ্নবাজ চাতক।।
[ছবিটি তোলা হয়েছিল ০৩-০৩-২০০৭ এ, কোরিয়া ন্যাশনাল মিউজিয়াম]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
প্রণব আচার্য বলেছেন:
ভবিষ্যতের জন্য অনন্ত শুভকামনা......
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। দেশে আসলে অবশ্যই দেখবেন।
হায়দার কািরগর বলেছেন:
তোর ভারে তোর মায়ের শরীর নতমিথগামী স্বপ্ন চোখে আমি ও আমরা
স্বপ্নবাজ চাতক।।
ভালো লাগলো। স্বপ্নগুলো এখন মিথ সাপ হয়ে নিয়ত বসবাস মানুষের ভেতর। আমার লেখা একটি নাটকের সংলাপ এরকম ঃ তোর মধ্যে একটা সাপ আছে।
লেখক বলেছেন: ব্লগে আছে লিখাটা? পড়তে হবে তো!
আইরিন সুলতানা বলেছেন:
কবিতার মধ্যে "মানুষ" বানানটা ঠিক করো...অনাগত স্বপ্নবাজ চাতকের জন্য শুভকামনা ।
লেখক বলেছেন: ধন্যবাদ দোস্ত।
সবাক বলেছেন:
প্রিয় পোষ্ট
লেখক বলেছেন: থেঙ্কু
লেখক বলেছেন: হম ! দোয়া করিস।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দারুণ..........।এই রকম করে কেইবা চাইতে পারে অনাগত স্বপ্নবাজকে?
সুন্দর এবং দারুণ চাওয়া......
চাওয়া পাওয়াতে পূর্ণ হোক।
অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা/
লেখক বলেছেন: ধন্যবাদ আপা আপনাকে। দোয়া করবেন আমাদের জন্য।
আশরাফ মাহমুদ বলেছেন:
শুভকামনা। বলার অপেক্ষা রাখে না কবিতা হাজারটা +।
লেখক বলেছেন: ধন্যবাদ আশ্রাফ।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
তোর ভারে তোর মায়ের শরীর নতমিথগামী স্বপ্ন চোখে আমি ও আমরা
স্বপ্নবাজ চাতক।। ..............অসাধরণ ভাবনাগুলো।
শুভকামনা থাকলো।
লেখক বলেছেন: আমার বোনের কি খবর? দিন কাল কেমন যাচ্ছে?
চিটি (হামিদা আখতার) বলেছেন:
প্রাণটা জোরায় গেলো ভাই। ভালো আছি। আপনি কেমন আছেন। ব্যস্ততা ব্লগ থেকে দূরে রাখছে।
লেখক বলেছেন: ব্যস্ততা আছে বলেই কিন্তু ব্লগে আসার ইচ্ছা টা জাগে মনে।
আন্দালীব বলেছেন:
এই কবিতায় "মিথগামী জুতো", আগের কবিতায় "টানসূত্র" এই শব্দগুলো প্রয়োগ নিয়ে আমি কথা তুলতে চাই এইভাবে - আপনি এই শব্দগুলোকে মূলতঃ আমার লেখা থেকে তুলে এনেছেন বলে এইসব নিয়ে আমি কথা বলছি ব্যপারটা ঠিক তা না, ব্যপারটাকে বরং এই কোণ থেকে দেখা যাক-
আপনার লেখায় চেতনে/অবচেতনে কোনভাবে আন্দালীবের লেখাগুলোর নির্মাণশৈলী থেকে যাচ্ছে, তার শব্দনির্মাণ বা এরকম আরো কিছু বিষয় আপনার লেখায় অজান্তেই আপনার লেখায় আমদানী হচ্ছে; সেটা নিছক একটা শব্দের খাতিরে হলেও।
যদিও এখানে আপনার কবিতার কাঠামোটি সম্পূর্ন আলাদা; কিন্তু এই যে- 'মিথগামী জুতো' ব্যপারটাকে আপনি বিচ্যূত করতে পারেননি আপনার লেখা থেকে, একারনেই মনে হয় - একজনের লেখায় আরেকজনের লেখার ছাঁচ/শব্দ নোনাজলের মতো মিশে যায়। বা যাবার শংকা তৈরী হয়। তাই, আপনার লেখনীর মৌলিক কাঠামো তৈরীর জন্য
আপনার মাথায় থাকা অন্য কারো অস্তিত্বকে ঝেঁটিয়ে দূর করা গেলে আপনার নিজস্ব প্রকাশরীতি গড়ে উঠবে যথাযথ।
আপনার চমৎকার লেখনীশক্তি সেই ইঙ্গিত বহন করে।
আমার কথায় দয়া করে ভুর বুঝবেন না, কিম্বা কোনভাবে অফেন্ডেড হবেন না।
লেখক বলেছেন: প্রীয় আন্দালীব,
না ভুল বুঝার কিছুই নাই।
ব্যাপারটাকে এভাবে দেখলে কেমন হয়?
একজন শিল্পী গান শিখছে, সে তার হারমোনিয়ামের রীডে হেমন্তকে তুলে আনছে। এভাবে তুলে আনতে আনতে সে কিন্তু একদিন নিজস্ব চর্চার একটা স্বত্তা পেয়ে যায়।খুজে পায় নিজের ট্র্যাক।
আমার কবিতাগুলো আগে অনেক মেসেজ বহন করত। অনেকেই ভালো বলতো- কিন্তু আমি নিজে লিখে সেটিস্ফাইড ছিলাম না অনেক সময়, তাছারা আপনি আর অশোক দা ও এর বিপক্ষে ছিলেন। তখন আমি কিন্তু আপনাদের কবিতা খুব পড়া শুরু করলাম। লিখা শুরু করলাম নতুন অবয়বে। আশাকরছি এখনকার কবিতা আপনাদের ভালো লাগছে।
টানসূত্র আর মিথগামী জুতো আমি বলেই দিয়েছি আপনাকে, যে আমি অনেক ভালো লাগার দরুন আপনার লিখা থেকে তুলে এনেছি শব্দ দুটোকে।
তবে আমার কবিতায় যদি আপনার কবিতার একটা ছায়া পরে তাহলে পরুক, ওটা পড়বেই--- কেননা আধুনিক কবিতা যখন সুন্দর সুন্দর উপমায় খচিত হয়, তখন তার কাব্যরস ছড়ায়- যা আপনার কবিতায় দেখা যায়- অশোক দার কবিতায়, প্রনবের কবিতায় দেখি। এটাকে আমার একটা স্কেল বা তাল মনে হয়। যেমন কাহারবা তাল কিন্তু চেঞ্জ করা যাবেনা কখনো, গানের প্রয়োজনে সেটা আশবেই। তেমনি কবিতার প্রয়োজনে- আপনি , অশোক দা যেভাবে লিখছেন সেটা কিন্তু আমার মধ্যেও আসবে।
তবে এটা চেষ্টা করে যাচ্ছি--- নিজস্ব একটা ঢং খুজে নেবার।
অনেক অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্য আমার মঙ্গলের জন্যই।
লেখক বলেছেন: অরিজিনাল না ওটা একটা মূর্তি।
আপনাকে অশেষ ধন্যবাদ।
রুবেল শাহ বলেছেন:
সাংঘাতিক, ভয়ংকর, অসহ্য........ সুন্দর .......অনাগত স্বপ্নবাজ চাতকের জন্য শুভকামনা ( কিন্তু এই স্বপ্নবাজটা কে ? যে আমাদেরকে আলোকিত করে আসবে। )
শুভেচ্ছা রইল
লেখক বলেছেন: এই স্বপ্নবাজটা হচ্ছে বাপ্পী জুনিয়র।
অনেক ধন্যবাদ রুবেল ভাই।
রুবেল শাহ বলেছেন:
কোন বাপ্পীর কথা বলছেন......... ?হা হা হা হ
মা ও ছেলের সুস্থতা কমনা করছি.......
স্বপ্নের সাথে হাসি আনন্দে ভরে উঠুক আপনার ভূবন......
আগাম অভিনন্দন রইল..........
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল।
আন্দালীব বলেছেন:
আপনি খুব চমৎকার ভাবে বিষয়টায় অংশগ্রহণ করলেন। ভালো লাগলো কিছু মনে করেননাই বলে। আপনার কথাগুলোও ভালো লেগেছে। আমি পাশাপাশি আরো যেটা বলতে চেয়েছিলাম তা হলো-
ওই মিথগামী জুতো বা টানসূত্র ব্যপারগুলো আপনার মধ্যে ঠিক ওভাবেই রয়ে গেলো কেন? বা বিশ্লিষ্ট কেন হলো না? কিছু অল্টার্নেটিভ চিন্তা ও প্রকাশ কেনইবা পাওয়া গেলো না? যেখানে আপনি মৌলিক চিন্তা ইনপুট করতে পারতেন। এরকমের ব্যপার যেহেতু ঘটেনি তাই মনে হলো আপনি কি তাহলে শুধু আপনার ভালো লাগার শব্দগুলোর পূনর্বাসন করেছেন আপনার কবিতায়?
আপনার "কামারীয় যন্ত্র সঙ্গীত" এই শব্দত্রয় কেউ শুনে যদি অন্য পাঠক ঠিক এইভাবেই ব্যবহার করে তবে তার সৃষ্টিশীলতার স্পেসটি কি কিছুটা হলেও কম হয়ে যায়না?
বাপ্পীভাই, আপনার জুনিয়ারের জন্য অজস্র আদর, শুভকামনা; আর আপনার পরিবারের সকলকেই।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: দারুন কিছু প্রশ্ন!!!!!!
প্রথমে মিথগামী দিয়ে শুরু করি---যতবার আমি আপনার ব্লগে ঘুরতে যাই, ততবার আমাকে আমার স্বত্তা নিজেকে বুঝিয়ে দেয় আমার বাংলা আভিধানিক জ্ঞানের দূর্বলতা। ব্যাপারটা আরো প্রবল হতে থাকল মিথগামী শব্দটা ঘিরে। আমার স্ত্রী বাংলায় খুব ভালো। আমার এখানে কোন বাংলা অভিধান নেই বলে তাকে বাংলাদেশ এ ফোন করে আপনার কবিতার অনেক শব্দের অর্থ জেনেছি, তারপর মন্তব্য করেছি কবিতাটাকে বুঝে বুঝে। মিথগামী শব্দটি তার কাছ থেকেও পালিয়ে বেরাচ্ছিল। আপনাকে জিজ্ঞাস করলে হয়ত এর উত্তর পেতাম, কিন্তু বৃত্তের বিন্দুগামী হবার ইচ্ছা জাগেনি, জেগেছিল বৃত্তের বাহিরে থেকে উত্তর খোজার আকাঙ্ক্ষা। একদিন আপনার কবিতা "আমার ড্রয়ারের ভিতর" এর একজন ব্লগার নামে এক ব্লগার মিথগামী প্রশ্নটি করে। আমি সেটা দেখি। পেয়ে যাই প্রায় দির্ঘ ৪ মাসের একটা প্রশ্নের উত্তর।
তখন আর নিজের আবেগ ধরে রাখতে পারিনি। কবিতা প্রসব করে ফেলেছিলাম। এটাকে দয়া করে আমার সাধনা বলেই নিবেন।
অর্থ যখন পেয়েছি- পরবর্তীতে বিশ্লিষ্ট হবেই। ওটা পরবর্তী সাধনায় তুলে নিলাম।
টানসূত্রঃ এটার প্রতি একটা ভালোলাগা জমে গেছে। টান একটা অর্থ আর সূত্র আরেকটি। কি দারুন যোগে একটা যোগফল গড়ে দিলেন। ব্যাপারটা ভাবতেই নিজেকে আটকাতে পারিনি।
তবে ভাবছি নতুন কিছু করার। সেটা করবই।
আমার জুনিয়রের জন্য দোয়া করবেন। আপনাকে আমাকে ওদের জন্য কিছু কবিতা লিখতে হবে। যখন ওরা বড় হবে তখন সে দিন গুলো তে কেমন কবিতা কি কবিতা ওরা বরণ করে নিবে, সেই চিন্তায় আছি।
কবিতাটা আমি আগে পড়েছি কিন্তু মন্তব্য করিনাই কারণ ভাল লাগার চিন্তাটা মামুলি ছিল। পেছনের সুরটা জেনে খুব ভাল লাগছে তাই এখন বললাম!
লেখক বলেছেন: ধন্যবাদ ছন্নদা।
উত্তরাধিকার বলেছেন:
দোস্ত বাপ্পী জুনিয়র রে অনেক অনেক শুভেচ্ছা জানালাম।
তোর আর কবি আন্দালীবের মন্তব্যকথন পড়লাম।
সব মিলিয়ে ভাল লাগলো রে।
আজ ক'দিন বাদে এলাম।
সব বাড়ী ঘুরে দেখছি।
একটু মুড আনছি আর কি
ভাল ছবি দেখলে যেমন ছবি বানাতে ইচ্ছে হয়।
ভাল গান শুনলে যেমন আনমনে গেয়ে উঠি
ভাল কবিতা দেখলে যেমন আবৃত্তি করতে ইচ্ছে হয়...
ঠিক সেই ভাবে কবিতার সাগরে সাঁতার দিলে আমার ভাবনা গুলোও যেন ডাঙ্গা খুঁজে পায়...।।
শুভেচ্ছা। ধন্যবাদ দোস্ত।
মূলতঃ তোর ধাঁধানি খেয়েও আজ শব্দ কারিগরী হওয়ায় উদ্যোগী হলাম।
লেখক বলেছেন: হুম মুড এনে তো ফাটাইয়া দিছো দেখলাম। জুনিয়রের জন্য দোয়া করিস।
উত্তরাধিকার বলেছেন:
কি রে !
ব্যস্ততা বুঝি ?
টং টিং...।
যাস... দাদা ভাইরে নিয়ে আসছি।
শুভেচ্ছা রাইখ্যা গেলাম আরেক বার।
লেখক বলেছেন: হুম! দাদা ভাই আমার পড়াও শেষ। অনেক ভালো লাগল কবিতাটা।
আসিফ আহমেদ বলেছেন:
ভাবীর শরীর কেমন এখন?
লেখক বলেছেন: ভালো আছে।
চাঙ্কু বলেছেন:
অনেক সুন্দর কবিতা । ভাল লাগল
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল।
প্রণব আচার্য বলেছেন:
শুভ দুপুর বাপ্পী ভাই
লেখক বলেছেন: শুভ সকাল প্রনবদা।
রেটিং বলেছেন:
তোর ভারে তোর মায়ের শরীর নত
মিথগামী স্বপ্ন চোখে আমি ও আমরা
স্বপ্নবাজ চাতক।।
জোশ লাগছে।
আমরাও ওয়েট করতাছি চাতকের মত আমগ ভাতিজা/জীর লাইগা
লেখক বলেছেন: থেঙ্কু, দোয়া করিস
উধাও ভাবুক বলেছেন:
তোর ভারে তোর মায়ের শরীর নত
মিথগামী স্বপ্ন চোখে আমি ও আমরা
স্বপ্নবাজ চাতক।।
!!!!!!!!! চমৎকার!!!!!!!!!!
চাতক না চাতকি !?
যাইহোক একটা স্বপ্নের কারিগর হোক সেটাই কামনা।
লেখক বলেছেন: চাতক হবে। ধন্যবাদ আপনাকে আর দোয়া করবেন।
আন্দালীব বলেছেন:
"আমার এখানে কোন বাংলা অভিধান নেই বলে তাকে বাংলাদেশ এ ফোন করে আপনার কবিতার অনেক শব্দের অর্থ জেনেছি, তারপর মন্তব্য করেছি কবিতাটাকে বুঝে বুঝে। "বলেন কী!! আমি এইবার একটু একটু লজ্জাই পাওয়া শুরু করেছি কিন্তু। আমার লেখালিখি খুবি অগণনযোগ্য। আপনি প্রাধান্য দিচ্ছেন, এ আমার একটা বড়োমাপের প্রাপ্তি।
কবিতার প্রতি আপনার ভালোলাগা আর দায় মোহিত হবার মতো।
শুভেচ্ছা নিন আরো একবার।
লেখক বলেছেন: শুভেচ্ছা নিলাম, আসলে কবিতা বা ছড়া অনেক ছোট বেলা থেকে কাছে টানত। ওটা রক্তেই ছিল। একটা সময় এসে কিন্তু কবিতার চর্চা অনেক অনেক ডেভেলপ করে, ঠিক সেই সময় আমি ছিলাম কিছুটা বহেমিয়ান, কিছু কিছু লিখতাম কিন্তু তার চাইতে আড্ডা আর ছবি আঁকাকেই সময় পার করেছি,মন ছিল অশান্ত- কবিতার জন্য চাই অনেক পড়াশুনা আর একটা ষ্টেবল পরিস্থিতি। সেই সাথে একটা প্লাটফর্ম ও দরকার। তখন আমার চারদিকের অবস্থা সেই পরিবেশ গড়ে দিতে পারেনি।
আর এখন এই প্লাটফর্ম এ এসে সেই পরিবেশ পেয়েছি- কিন্তু সারাদিন কোরিয়ান ভাষায় উঠাবসা- অফিস আর শিক্ষকতায় বাংলা ভাষার চর্চাটা অনেক লোপ পেয়েছে। তাই আপনার, অশোক, প্রনবের কবিতা পড়ে পড়ে ভোকাবুলারির পরিমান বাড়াচ্ছি আর কি।
কি করব রক্তে ছুটে কবিতার বান। পড়াশুনা ত করতে হবে।
আপনিও শুভেচ্ছা নিন।
রুবেল শাহ বলেছেন:
স্বপ্নবজটা কেমন আছে...........
লেখক বলেছেন: মায়ের পেটে সারাদিন দাপিয়ে বেরাচ্ছে। আর মাত্র ১ মাস। দোয়া করবেন।
রুবেল শাহ বলেছেন:
তা কি বলার অপেক্ষা রাখেরে ভাই..............ওর মায়াবী মুখ খানা দেখার অপেক্ষায় রইলাম
লেখক বলেছেন: আমি নিজেই প্রথম দেখতে পারবনারে ভাই, হবার ২ মাস পর ছুটি পাবো দেশে যাবার তাও ৭ দিনের জন্য।
লেখক বলেছেন: তাই নাকি!!!! দেখতে ত হবেই.।



















মহাকাল এসে থমকে দাঁড়ালে
ঝাপসা চোখে মানুশগুলো চড়ে বসে
মহাকালের পিঠে---
কাঙ্খিত সময়ের লেনদেন তখন অতীত।
সময়ের চাকা আবার ঘুরে,
স্বপ্নবাজ চাতকের চোখে আবার স্বপ্ন
রঙ্গিন স্বপ্ন----------------------.......................দারুন !
মহাকালের খেলাটা খুব ভালো ভাবেই এলো কবিতাটাতে......খুব ভালো লাগলো স্যার।
শুভেচ্ছা