ধবংসপূর্বকালের অসুর চোখ
-------------------------------------------
আমি মাঝেসাজে খুব হিংস্র অসুর হয়ে উঠি
দুর্দোন্ড প্রতাপে কাঁধে নিয়ে বেড়াই প্রকান্ড রামদা
ঘ্যাঁচঘ্যাঁচ করে কেটে ফেলি আকাশের নীচে থাকা গাছ
দশাঙ্গুলের ছাপ ধরা পরে মৃত নারীর পোষ্টমর্টেমে
তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে
যেমন বেড়ে উঠা চুলে কাঁচি চালাবার আগমুহূর্তে
নিজেকে খুব ভালো লাগে
মায়া লাগে
এবং তুমি চুলের মতন আবার গজাবে।।
-----------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৯ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


