somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিরোনামহীন। বিয়ে সংক্রান্ত।

০৩ রা জুন, ২০১০ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের লিখাটা আমার একবন্ধুকে নিয়ে। কিছু কিছু মানুষের নিজের সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে। তখন সেটা সমস্যাই নিয়ে আসে।

বন্ধুটি বিয়ে করতে চাই। পেশাগত কারনে দেশে দেশে ঘুরে বেড়ায়, পানিতে। ইনকাম ও অনেক। তার ধারনা শুধু এই কারনে মেয়েরা তার প্রেমে হাবুডুবু খাবে। ব্যাপারটা একটু বিস্তারিত বলি।

সে ২-৩ বছর ধরে একটা মেয়ের সাথে ফোনালাপ কাম হালকা প্রেম চালালো। ঐ মেয়ে চায় বিয়ে করতে। কিন্তু সে রাজী না, কারন, ঐ মেয়েকে তার ৫০% পছন্দ(হয়ত বা রূপসী না)। তার পরিবার, মা, বাবা ও ঐ মেয়ে কে মেনে নিবে না । আমি জিজ্ঞেস করলাম, বিয়ে যদি নাই করিস, তাহলে ঐ মেয়ের এতো দিন সম্পর্ক রাখলি কেনো? সোজা উত্তর, যতদিন আর একজন না পাচ্ছি, এটাকে ব্যাকআপ হিসেবে রাখছি।

কিছুদিন আগে আর একজনের সাথে তার পরিচয় হলো। ২-১ দিন দেখা করল তার সাথে। ফোনালাপ। আবার জিজ্ঞেস করলাম, পছন্দ হলো? বিয়ে করবি? সে কয়েকদিন সময় নিয়ে বলল, ৯০ ভাগ পছন্দ। আমি বললাম, মেয়ে কি রাজী? হ্যা। তাহলে বিয়ে করে ফেল। বাকী ১০ ভাগ স্যাক্রেফাইস কর। ১০০ তো সব সময় মিলানো যায় না।

সে বলল, মেয়ের সব পছন্দ, খালি ঠোট টা জানি কেমন, এমন কি সে ডাক্তারের কাছে ও গেছে, প্লাস্টিক সার্জারী করে এটা সুন্দর করলে কত খরচ হবে, সেটা জানার জন্য। যাই হোক, এটা ও বাদ।

পরে আর একজনের সন্ধান মিলল। ১ সপ্তাহ ডেটিং। সে তো মহাখুশি। আমাকে বলে দোস্ত ১০০ তে ১০০, এক্কেবারে মডেল। আমি আবার বললাম, তাহলে দেরি কেনো, বিয়ে করে ফেল। সে বলল, মাত্র পরিচয়, কয়েকদিন দেখি।
এই মেয়ে মাস্টার্সে পড়ছে। তার কথা মত সুন্দরীও। কিন্তু আজ পর্যন্ত কারো সাথে প্রেম ট্রেম করে নাই।

সুন্দরী মেয়ে, কিন্তু কারো সাথে কখনো প্রেম ট্রেম করে নাই, এটা আমার বন্ধু বিশ্বাস করতে পারছে না। সে বিভিন্ন জনের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করল, মেয়ের অতীত ইতিহাস।

যাই হোক, কয়েকদিন পর তার মনে হলো, এই মেয়ে বেশি খোলা মেলা জামা কাপড় পড়ে। গার্লফ্রেন্ড হিসেবে আকর্ষনীয়, কিন্তু বউ হিসেবে তার একজন পর্দানশীল মেয়ে দরকার। অবশেষে এটা হয়ত ব্যাকআপ হিসেবে আছে।

সর্বশেষ: ৩ দিন আগে বাড়ী যাওয়ার সময় বাসে তার পাশে এক মেয়ে বসল। বোরকাওয়ালী, কিন্তু চেহারা সুন্দর। বন্ধুর কথা মত *বোরকাই তার ৫০% মন জয় করে ফেলেছে* কিন্তু সমস্যা হলো, মেয়ে মাত্র ৫ ফিট। তার দরকার নাকি মিনিমাম ৫'-৩''। মনে হয় এটাও ব্যাকআপ।

সে বলছে, এখন তার দরকার বোরকাওয়ালী মডেল। কারন, সে যখন দেশে থাকবে না, তখন বউ যাতে পুতপবিত্র থাকে। আমি শুনে হতভাগ। এটা কি কোনো মানসিক সমস্যা? এই ধরনের সমস্যা কি শুধু বন্ধুটির, নাকি আরও অনেকের আছে?

আমার মনে হয়, আরো অনেকে আছে। যারা মেয়ে খুজতে খুজতে ৩৫ বছর পার করে দেয়, তাও কোনো মেয়ে পছন্দ হয় না তাদের। হয়ত শতভাগ পারফেক্ট মিলানোর চেষ্টা করে। আসলেই কি তারা পারে?
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ রাত ১০:৪৩
২৭টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×