আমার প্রিয় পোস্ট
- মালয়েশিয়া সফর ( ভ্রমণ ডায়েরী ) - প্রতিবাদীকন্ঠ০০৭
- ভুলে যান আপনার উইন্ডোস ৭ এর পাসওয়ার্ড:আমি ভুলে গেলাম আজকে থেকে - অণুজীব
- Time Limitation ছাড়াই ব্যবহার করুন Trail Software - ইভা লুসি সেন
- দেখুনতো বাস্তব জগতের বর্ণীল সৌন্দর্য আপনি কতটুকো উপভোগ করছেন!!! - মুখপোড়া
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- কালপুরুষের নেতৃত্বাধীন বি-টিমের সাথে এ-টিমের জন্মোৎসব পালিত - কৌশিক
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- সেরা ৫টি সিকিউরিটি স্যুট। বেছে নিন আপনারটা। - আদনান_ফিরদাউস
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- সামহোয়ার ইনে আমার এক বছর পূর্তিতে কিছু অপ্রাসঙ্গিক, ফালতু প্যাচাল - স্পেলবাইন্ডার
- ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!) - রিডার ওয়ান
- কৌতুক [ শুধু ১৮+ অন্যরা প্রবেশ নিষেধ ] - এমটিএ৫৬৭
- ভূমির পরিমাণ পদ্ধতি - এইচ, এম, পারভেজ
- বানানবিভ্রাট: সন্ত্রাসী যুক্তাক্ষরসমূহ [পর্ব এক] - তারিক সালমন
- ছাত্রের উত্তর নিয়ে মজার কিছু ছবি
- মে ঘ দূ ত
- বাংলা বই ডাউনলোডের নতুন ওয়েবসাইট - অয়ন০০৭
- ডায়াল আপ মডেমের স্পীড বাড়ান দিগুন গতিতে!(১১০% কার্যকরি) - আবিদ হাসান
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-৭ - ত্রিশোনকু
- চট্টগ্রাম সেনা বিদ্রোহের ২৯ বছর পর ফিরে দেখা। পর্ব-১। - ত্রিশোনকু
- একটা প্রায় টেকি পোষ্ট! - বিডি আইডল
- শেয়ার বাজার-৭ : ফেস ভ্যালু ১০ টাকার কেরামতি
- ওরাকল
- জিআইএস সফটওয়ার ৯.৩ ভার্সন (ক্রাক সহ) - রেজা রহমান
- আপনার কম্পিউটারকে ব্যবহার করুন Fax Machine হিসাবে। - কাজু
- প্লিজ হেল্প: কোন এন্ট্রিভাইরাস ভাল! কোনটা ব্যাবহার করব? - মঈনউদ্দিন
- ইংলিশ মিডিয়াম স্কুলে সুন্দরী শিক্ষিকা ও রাজুর ইন্টারভিউ। সাবধান মেডামে প্রশ্ন করার সময় অন্য কিছু ভাববেন না। (সংগ্রহ : জোকস্ ভান্ডার) - এম আই এইচ রাজন
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- বাংলা অনুবাদক সাইট এর সন্ধান জানতে চাই - রূম্মান
- বাংলা উইকিপিডিয়ায় কোন সমস্যায় পড়লে কি করবেন? - সাদাচোখ
- Windows Shortcuts - A Must Read For All - টি-ভাইরাস
- GRE ফ্রি ডাউনলোড এর কারখানা !!!যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৩ ( আপডেট এপ্রিল ৫ ২০১০) - পরিবেশবাদী ঈগলপাখি
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- কাছ থেকে দেখা ডিজিটাল ক্যামেরা - জোবাইর
- মোবাইলে কি ব্লুটুথ দিয়ে কি ইন্টারনেট ব্রাউজ সম্ভব? - রবিন০৪
- ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন মোবাইলে যতখুশি ইচ্ছা!!

- ইসানুর
- ফ্রিল্যান্সিং এর ডলার আনতে কষ্ট হচ্ছে, সাহায্য করুন - গফরগাঁওফোরাম
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১০টি ওয়েব সাইট - ইমতিয়াজ মাহমুদ সজিব
- যুক্তরাষ্ট্রে পড়তে হলে... - জাহের ওয়াসিম
- সার্ভে , গেষ্টবুক , কুইজ , রেজিষ্ট্রেশন ফরম যা ইচ্ছা বানান , Google আছে না ! - আরিফ বল্গ
- থান্ডার ড্রাগনের দেশে - ২ - মুহিব
- কি করি আজ ভেবে না পাই-পথ হারিয়ে কোন দিকে যায়? - রাশেদ জামান
- জিব্রাল্টার এয়ারপোর্ট [ছবি ব্লগ ] - কুঁড়ের বাদশা
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- ছাত্রলীগে শিবির ? কিভাবে চিনবেন - রিয়াজওয়ার্ল্ড
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
মেশিন রিডেবল পাসপোর্ট নেওয়ার আনঅফিসিয়াল নিয়ম কানুন
২১ শে জুন, ২০১০ বিকাল ৩:২১
অনেক ব্লগার কই ফর্ম পাওয়া যাবে, কি করতে হবে লিখেছেন এর আগে।
আমি এক পরিচিত জনের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট নিতে গিয়ে আগারগাও এ কি কি করতে হয় জেনে আসলাম। আপনারা ও জেনে রাখতে পারেন। আনঅফিসিয়াল বললাম, কারণ এই নিয়ম কানুন মনে হয় বাইরে গুলো কোথাও লিখা পাবেন না।
জরুরী- ৬০০০ টাকা, ১৫-২০ দিন লাগে
সাধারন ৩০০০ টাকা, কত দিন ঠিক নাই।
ফর্ম এর সব কিছু পূরণ করে আগারগাও পাসপোর্ট অফিসে যাবেন। ভিতরে সোনালী ব্যাংক এর বুথে ক্যাশ টাকা জমা দিতে পারবেন।
টাকা জমা দেওয়ার পর পাশে একটা রুম আছে। সেটা তে সব ডকুমেন্ট ভেরিফিকেশন করে সিল দেওয়া হয়।
ফর্মে ভেরিফিকেশন করফার্ম হলে যদি সময়ে কুলায়, তাহলে টোকেন খুজে দেখতে পারেন(গেইটে আর্মি'র লোকেরা টোকেন দেয় যাতে সিরিয়াল নম্বর থাকে)। যদি নিদির্ষ্ট পরিমান টোকেনের অবশিষ্ট থাকে, তাহলে কপাল ভালো বলতে হবে। ১ দিনে সব কাজ শেষ করতে পারবেন। (আমি পারি নাই, ২ দিন লাগলো আমার)
যদি প্রথম দিনে টোকেন না পান, পরের দিন ৮টা'র দিকে গিয়ে টোকেনের জন্য লাইনে দাড়াবেন। ভেরিফিকেশন এর কাগজ দেখে আপনাকে টোকেন দিবে সকাল ৯টার সময়। (২ টা লাইন থাকে, একটা ফর্ম জমা দেওয়ার, আর একটা পাসপোর্ট রিসিভ করার। দেখে শুনে লাইনে দাড়াবেন।)
প্রতি ঘন্টায় আনুমানিক ৫০ জনের কাজ করতে পারে ৮টা বুথে। যদি আপনার সিরিয়ার ২০০ নম্বরে হয়, তাহলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে। খামাকা দাড়িয়ে না থেকে চাইলে আইডিবি ভবন থেকে ঘুরে আসতে পারেন।
আমার সিরিয়ার পড়ল ২২৮ এ, ডাক পড়ল ২টা ২৫ এ।
টোকেন নেওয়ার পর আপনার ছবি তোলা হবে, টোকেনের সিরিয়াল অনুযায়ী। তারপর ডেলিভারী এর জন্য আপনাকে সময় জানিয়ে একটা স্লিপ দিয়ে দিবে।
ডেলিভারী এর দিন আবার লাইন দিয়ে টোকেন নিতে হবে। টোকেনের সিরিয়াল অনুযায়ী পাসপোর্ট পাবেন।
আশা করি উপকৃত হবেন।
কেউ যদি সহজে আর কোনো নিয়ম জানেন, জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১০ বিকাল ৫:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ঠেলাতে পড়ে
সাগর ঢাকা বলেছেন:
ফর্ম কোথায় পাওয়া যায়? কি কি ডকুমেন্ট লাগে?
লেখক বলেছেন: ফর্ম পাবেন এই ঠিকানায়।
Click This Link
বাহারুল ইসলাম বাহার বলেছেন:
পারলে আমার সাথে যোগাযোগ করেন। ১ ঘনটায় হয়ে যাবে। কারন এ কাজটা আমরা পাইছি।
লেখক বলেছেন: কেমনে একটু বলেন ভাই,আমার নিজের জন্য করব একটা।
সামহোয়্যার আউট বলেছেন:
সাধারন ৩০০০ টাকা, ৪১ দিন লাগে। আমি পাইলাম ৪২ দিনে
লেখক বলেছেন: ধন্যবাদ। এটা আমার জানা ছিলো না।
রিফাত হোসেন বলেছেন:
++ দিলাম । খুবই দরকার এভাবে যদি সরকারী বিশেষ কাজগুলোর পোষ্ট মাঝে মাঝে দেন তাহলে উপকার হয় কারণ এসব খুবই ঝক্কি ঝামেলার । লেখক বলেছেন: সমস্যা হচ্ছে, এই নিয়ম গুলো কোথাও লিখা থাকে না ঠিকমত।
ধন্যবাদ মতামতের জন্য।
পৃথিবী আমারে চাই না বলেছেন:
বাহারুল ইসলাম বাহার বলেছেন: পারলে আমার সাথে যোগাযোগ করেন। ১ ঘনটায় হয়ে যাবে। কারন এ কাজটা আমরা পাইছি।-----------------------
ভাই আপনার ই-মেল আইডি টা যদি দিতেন.....
লেখক বলেছেন: বাহার ভাই, ইমেইল আইডি টা দেন।
দ্যা ডক্টর বলেছেন:
ভাই আমার পাসপোর্ট ভেলিডিটি শেষ, এখন চিন্তা করছি বিদেশে রিনিউ করে দেশে গিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট নিব নাকি একসাথে এখান থেকে এমআর এর জন্য এপ্লাই করব(যদিও জানিনা বাংলাদেশ এম্বাসি এমআর পাসপোর্ট দিটে পারবে কিনা)।কেউ কি মেশিন রিডেবল পাসপোর্ট পেয়েছেন?
পেলে একবার দেখতে ইচ্ছে করছে কেমন হয়েছে সেটা.....কারো হাতে থাকলে ছবি দিন প্লিজ।
লেখক বলেছেন: কেউ পেয়ে থাকলে ছবি দেখান। আপনি এম্বাসিতে যোগাযোগ করে দেখতে পারেন।
ইরোর বলেছেন:
তার মানে সিরিয়ালে দাড়িয়ে থাকতে হয় না? টোকেন নিয়ে সময় মতো হাজির হলেই হবে?
লেখক বলেছেন: হা, আমিতো সকালে গিয়ে টোকেন নিয়ে এসে বাসায় নাস্তা করে ঘুম দিলাম। দুপুরে ভাত খেয়ে তারপর গেলাম ছবি তুলতে।
অবশ্য একটু চালাকি করেছি। ২২৭ নম্বর যার ছিলো, তার মোবাইল নম্বর নিয়ে এসছি। প্রতি ১ ঘন্টা পর পর তাকে কল করে সিরিয়ালে আপডেট নিলাম।
সোজা হিসাব, প্রতি ঘন্টায় ৫০ জনের বেশি কোনো মতেই যাবে না।
রিফাত হোসেন বলেছেন:
ডাচ বাংলা ব্যাংকে অথবা স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক এ আমার এক পরিচিত একাউন্ড খুলতে চায়, তো কিভাবে খুলতে হবে । দুইটার মধ্যে ভাল কোনটা হবে?কি কি লাগবে ? পাসপোর্ট নাকি ভোটার আই ডি কার্ড? এসব কোথ্থেকে বানাতে হবে? কারণ তার পাসপোর্ট কিংবা আই ডি কার্ড কলেজের আছে তবে ভোটার এর নাই ।
কারণ যে ব্যক্তির জন্য প্রয়োজন তার কাগজে কলমে বয়স এখনও ১৮ পার হয়নি ।
একটু বিস্তারিত জানান ।
লেখক বলেছেন: ভোটার আইডি কার্ডের জন্য জেলা নির্বাচন কমিশনের অফিসে যাবেন।
ব্যাংকের জন্য কি লাগবে, সেটা যে কোনো একটা ব্যাংকে গিয়ে তাদের হেল্প ডেস্ক থেকে জেনে নিন।
লেখক বলেছেন: টোকেন নেওয়ার পর আপনার ছবি তোলা হবে, টোকেনের সিরিয়াল মত। তারপর ডেলিভারী এর জন্য আপনাকে সময় জানিয়ে একটা স্লিপ দিয়ে দিবে।
লেখক বলেছেন: বিদেশের ভিসা এর জন্য লাইনে দাড়াবেন আবার। লাইন ছাড়া গতি নাই।
আতেল তাপস বলেছেন:
জরুরী- ৬০০০ টাকা, ১৫-২০ দিন লাগে[/sbএইটা কাগজে কলমে
মেশিন রিডেবলের ক্ষেত্রে জরুরী বলে কিছু নাই
ব্যাংকে ৬০০০ টাকা জমা দিয়াও সাধারনের জন্যে বসে আছি
শালারা টাকা নেবার সময় কয় নাই যে জরুরী নাই
ফরম জমা দেবার সময় বলেছে
এখন আমার নগদ ৩০০০ টাকা (অতিরিক্ত)সরকারী কোষাগারে চলে গেছে
লেখক বলেছেন: এটাকে সিস্টেম লস বলতে পারেন। আগে ওয়ান স্টপে আমি ১জনকে ৩ ঘন্টায় পাসপোর্ট নিয়ে দিয়েছি, কোনো দালাল ছাড়া।
মেঘের ছায়া বলেছেন:
কাজের পোস্ট। ভালো লাগলো
লেখক বলেছেন: ধন্যবাদ।
দূর দিগন্ত বলেছেন:
আমার পাসপোর্ট করিয়েছি ২০০৮ সালে। মেয়াদ ঊত্তীর্ণের তারিখ ২০১৮।আমারো কি মেশিন রিডেবল পাসপোর্ট করতে হবে?
লেখক বলেছেন: আপাতত যাদের ছয় মাসে বেশি মেয়াদ আছে, তাদের দিচ্ছে না। হেল্প ডেস্কে গিয়ে বিস্তারিত জেনে আসতে পারেন।
লুৎফুল কাদের বলেছেন:
@দূর দিগন্ত বাংলাদেশের পাসপোর্ট দেই ৫ বছরের জন্য. আপনি ১০ বছর পাইলেন কোথা থেকে. ৫ বছরের পরে আরেকবার রিনুও করা যাই. আপনাকে নতুন পাসপোর্ট করতে হবে. তবে অপেক্ষা করতে হবে আরো পেরায় বছর খানেক.
গুরু তুমি মহান, তোমারে করি প্রনাম বলেছেন:
মাঝে সম্ভবত ২০০৮ এ ১০ বছর মেয়াদে ৬৪ পাতার পার্সপোর্ট ইস্রা করেছিলো।একন এগুলা করে না।
রোকন বলেছেন:
আমি দেশের বাইরে থাকি। আমার মায়ের জন্য পাসপোর্ট করা দরকার। কিন্তু কিছুতেই ভালো/নির্ভরযোগ্য তথ্য পাচ্ছিনা। জানা থাকলে দয়া করে বলবেন চট্টগ্রাম থেকে কিভাবে এমআরপি পাওয়া যাবে?
লেখক বলেছেন: আমি তো ঢাকায় থাকি,ঢাকার যে নিয়ম, চট্টগ্রামের ও মনে হয় একই রকম নিয়ম হতে পারে। কারন, পুরো ব্যাপারটা আর্মি দেখাশুনা করছে। মেশিন রিডেবল পার্সপোর্টের সব কাজ আর্মিরা করছে।
ভালো হয়, পরিচিত কাউকে বলেন, চট্টগ্রামে পার্সপোর্ট অফিসে গিয়ে খবর নিতে।
বেঁচে আছি বলেছেন:
ফর্মের- যে খানে ১ কপি ছবি আঠা দিয়ে লাগিয়ে সত্যায়িত করার কথা বলা আছে। এ বিষয়ে কেউ যদি একটু জানাতেন। আর ফর্ম জমা দেয়ার কয়দিনের মাথায় পুলিশ ভেরিফিকেশন-এ আসে।
লেখক বলেছেন: ফরম আঠা দিয়ে লাগাবেন। তারপর সত্যায়িত করবেন, কোনো সরকারী অফিসার, ওয়ার্ড কমিশনার, শিক্ষক কিংবা ঐ রকম কারো থেকে ।(কার কার থেকে সত্যায়িত করা যাবে, সেটা ফরমে লিখা আছে।)
তার পর, পাসপোর্ট অফিসের মানুষেরা আবার ওটাকে ভেরিফিকেশন করে সিল দিবে।
পুলিশ ভেরিফিকেশন কয় দিনে হয়, সেটার কোনো টাইম টেবল নাই।
বাংলাকে ভালবাসি বলেছেন:
রিফাত হোসেন কে বলছি:
DBBL এ ২০০০ টাকা হলেই এ্যাকাউন্ট খোলা যায়
Std. Chtd এ মনে হয় ১০০০০ টাকা লাগে (সিউর না)
DBBL (savings account) এর জন্য দরকার হচ্ছে
প্রথমে ব্যাংক থেকে 'এ্যাকাউন্ট' এর ফর্ম নিবেন (ফ্রি)
এবার জমা দেবার সময় যা যা লাগবে
> introduce এর জন্য এমন কোনো ব্যাক্তির (বড় ভাই-ব্রাদার) যোগাড় করবেন যার DBBL এ্যাকাউন্ট আছে এবং তিনি আপনার ফর্মে সাক্ষর দিয়ে আপনাকে introduce করে দিবেন
> আপনার ভোটার আই ডি কার্ড (original + 1 photostat copy)
> আপনি যেখানে পড়াশোনা বা চাকরি করেন সে প্রতিষ্ঠানের আই ডি কার্ড (original + 1 photostat copy)
> guardian certification signature form (ব্যাংকে বললেই ওরা ফর্ম দিবে তারপর আপনি আপনার বাবা/মা যেকোন একজনের সাক্ষর বসিয়ে নিবেন)
> ২ কপি করে pp size and stamp size pictures যা আপনার ঐ
introduce দ্বারা সত্যায়িত হতে হবে
> ২০০০ টাকা কমপক্ষে
কোনো কিছু বাদ পড়েছে কিনা মনে করতে পারছি না, আপনি অফিসে গিয়ে ফর্ম নেয়ার সময় জেনে আসবেন নিয়মের কোনো পরিবর্তন হয়েছে কিনা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অভিজিত রায় অভি বলেছেন:
ভাই, আমি সাধারন ভাবেই ৩ ঘন্টায় পাসপোর্ট করিয়েছি। আমার পাসপোর্টের মেয়াদ ২০১৪ এ শেষ হবে। আমি কি এম আর পি নিতে পারব?? জানাবেন।
লালু কসাই বলেছেন:
বাহার ভাই আপনার ফোন নাম্বার দেন। আপ্নাকেই তো দরকার। নতুন বুকের জন্য সময় তো বেশি লাগে দেখা যাচ্ছে...।
আবিরে রাঙ্গানো বলেছেন:
এম আর পি ফরম কি রঙ্গীন প্রিন্ট করতে হবে ভাই?
লেখক বলেছেন: রঙীণ ফর্ম দরকার নাই, সাদাকালে হলেও চলে।
রিমঝিম খান বলেছেন:
কিছুদন পর লাগবে............প্রিয়তে রাখলাম...............
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিদ্রোহী কান্ডারী বলেছেন:
হুমম সামনেই পাসপোর্ট করবো। কজে দেবে। ধন্যবাদ।
লেখক বলেছেন: শুভ কামনা রইলো।
অহন_৮০ বলেছেন:
@ বাহারুল ইসলাম বাহার.....bhai ektu mail id ta diben......amar ager ta expired hoya gese & nostoo hoise......so new ekta banaitam
লেখক বলেছেন: বাহার ভাই, ইমেইল আইডিটা দেন
কেএসআমীন বলেছেন:
বাহার ভাই সম্ভবত ভূয়া
লেখক বলেছেন: জানি না।
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















+