somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর একটু হলে তো আমি মারাই পড়তাম বউয়ের হাতে। বিবাহিত জীবনের যন্ত্রণা পোস্ট :((:((:((

২৮ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুখেই চলছিল সব। কোনো ঝামেলা চলছিলো না। গল্পের শেষে যেমন থাকে, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসাবাস করিলো, তেমনি চলছিলো।

কিন্তু বিপদ ঘটালো আমার ঠান্ডা লাগা, সর্দি হওয়া আর শীত কাল টা।

আমি এতোদিন জানতাম, আমি ঘুমের মধ্যে নাক ডাকি না। কিন্তু ৩ দিন আগে আমার বউ কর্তৃক আবিষ্কার হলো, আমি নাকি ভয়াভহ নাক ডাকি:((:((:((

শীতের সকালে সবারই মনে হয় ঘুমটা একটু জেকে বসে, মোবাইলে এলার্ম বাজে একটু পর পর, সেটা বন্ধ করে মনে হয় আর একটু ঘুমাই, এই ভাবেই চলে।

এর মধ্যে আমার বউ বের করল, আমি নাক ডাকছি। সেও ঘুমের ঘোরে তখন, বুঝতে পারলো, নাক না, আমি আসলে গলা ডাকছি।

ঠান্ডাতে নাক বন্ধ, মুখ দিয়ে ঘুমের মধ্যে শ্বাস নিচ্ছি, আর তাতই নাকি গরররর, গররর শব্দ হচ্ছে।

এমনিতে ১৫ মিনিটি পর পর মোবাইলের এলার্মের শব্দ, তার উপর আমার গররর শব্দ, বউ ঘুমের ঘোরে ত্যক্ত বিরক্ত। (যদিও এলার্মের শব্দে আমার কখনো ঘুম ভাঙে না)। সে তখন করলো এক মহা অঘটন, মোবাইল অফ করে আমার ঠোট তার এক হাতে চিপে ধরল। X(X(X(X(

ঘুমের ঘোরে সকল শব্দের উৎস বন্ধ করা দরকার, কিভাবে বন্ধ করা হলো, সেটা ব্যাপার না।

তার কিছু সময় পর দেখা গেল, আমার নাক দিয়ে শ্বাস নেওয়া শুরু হলো, আর শব্দ বন্ধ হলো। আমার ঘুমটাও ভেঙে গেল। :D:D:D


মনে মনে শোকর করছি, নাকটা হালকা বন্ধ হয়েছিল, তাই আজকে পোস্ট দিতে পারছি, না হলে তো আজকে আমার কুলখানির দাওয়াত পেতেন।:D:D:D:D

পরে যখন বউকে মনে করিয়ে দেই, তুমি আমাকে তো মেরে ফেলতে চেয়েছিলা, সে তখন প্রতিবাদ করে, না না। লজ্জ্বাও পায় একটু একটু, কিন্তু আমি এখনও বউকে ক্ষেপাই এটা নিয়ে। কারণ গতকাল বউয়ের ঠান্ডা লেগেছে। এখন আমি তার গলাডাকার জন্য অপেক্ষা করছি।:):):):)


এই পোস্ট দেওয়ার পরে ড্রাফট করে ফেলতে হবে, যদি বউয়ের হাতে চলে যায়, তাহলেও আপনারা কুলখানির দাওয়াত পেতে পারেন। :P:P

ধন্যবাদ।



বউকে নিয়ে আমার আগের একটা লিখা।
২ বছরের বিবাহিত জীবনের টুকিটাকি।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০১
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×