আমার ভীন দেশী তারা .....
আমার ভীন দেশী তারা , একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা , আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে , তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে
আমার রাত জাগা তারা , তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা , আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি , কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেধে দাও আলো , দাও শান্তশীতল পাটী
তুমি মায়ের মতই ভালো , আমি একলাটি পথ হাঁটি
আমার বিচ্ছিরি একতারা , তুমি নাওনা কথা কানে
তোমার কিসের এতো তাড়া , রাস্তা পার হবে সাবধানে
তোমার গাঁয় লাগেনা ধুলো , আমার দু মুঠো চাল চুলো
রাখো শরীরে হাত যদি , আর জল মাখো দুই হাতে
প্লিজ ঘুম হয়ে যাও চোখে , আমার মন খারাপ এ রাতে
আমার রাত জাগা তারা , তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁতে তোমায় , আমার একলা লাগে ভারি ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



