গতকালকের আগের কাল রাষ্ট্র ধর্ম ব্যবসায়ীদের দ্বারা ধর্ষিত হয়ার পরপর ই তাদের চ্যালা-চামুণ্ডা, মুদিদোকানি থেকে মাছের আড়তদার হয়ে খালপাড়ের মসজিদ,মক্তব ও মাদ্রাসার আবাল মৌলবাদীদের আস্ফালন বড্ড বেড়ে গেছে ! আজ ক'দিন ধরে দেখছি এরা যা তা পোস্ট দিয়েই যাচ্ছে । কেউ ইসলামি খেলাফত দাবি করছে , কেউবা লাদেন তরিকা বাতলে দিচ্ছে । আর কেউ কেউ প্রকাশ্যে এই ব্লগের ব্লগারদের নাম ধরে ধরে যা তা ভাষায় গালাগালি করে পোস্ট দিচ্ছে । সবচেয়ে অবাক করা বিষয় ওইসব মধ্যযুগীয় ধ্যান-ধারনা অনুমান নির্ভর মৌলবাদীরা এখন ফতোয়া দিচ্ছে যে... 'সাম্প্রদায়িক ও উস্কানিমুলক ব্লগিং এর প্রতিবাদ জানাই' শিরোনামে ! বঙ্গের 'মৌলবাদী রঙ্গ' বুঝি এরেই কয় !
সাম্প্রদায়িক উস্কানি কারে কয় তাইলে একটু ব্যাখ্যা করা যাক । ১৯৪৭ সাল দেশভাগ,মুলে সাম্প্রদায়িক দ্বিজাতি তত্ত্ব । ১৯৫২ সাল, ভাষা আন্দোলন,মুলে বাঙলা ভাষার প্রতি হিংসা,এটা নাকি হিন্দুয়ানি ভাষা ! এখানেও চরম সাম্প্রদায়িকতা । ১৯৬৯'র গণঅভ্যুত্থান । এখানেও চরম বাঙালি বিদ্বেষ,স্বায়ত্তশাসন দিলে নাকি বাংলার আধা মুসলমানরা ভারতের সাথে মিশে পুরা হিন্দু হয়ে যেতো! ১৯৭১ । মুক্তিযুদ্ধে কি কি কাণ্ড ঘটছে তা এখন সবার ই জানা । দাউদ হায়দার , তসলিমা নাসরিন এদের নির্বাসনে কে বা কারা পাঠিয়েছে ? অধ্যাপক ইউনুস , প্রিন্সিপ্যাল গোপাল কৃষ্ণ মুহুরি , প্রফেসর হুমায়ুন আজাদকে কে বা কারা হত্যা করেছে ? শামসুর রাহমানকে কে বা কারা বাসায় গিয়ে হত্যা করতে চেয়েছে ? আহমদ শরীফকে কে কারা মুরতাদ ঘোষণা দিয়ে ফতোয়া দিয়েছে ? মুনতাসীর মামুন , অধ্যাপক জাফর ইকবাল,উপমহাদেশের বিখ্যাত গল্পকার হাসান আজিজুল হক কে বা কারা জিহবা কেটে সাগরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে । ২০০১এর নির্বাচনোত্তর সংখ্যালগু নির্যাতন,ধর্ষণ,লুঠপাঠ,অগ্নিসংযুগ,ভিটেছাড়া করা সহ উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, হাসিনার জনসভায় গ্রেনেড হামলা,৬৪টা জেলায় একযোগে বোমা হামলা , সারা দেশের সিনেমা হলগুলিতে বোমা হামলা কে করেছে ?
সাম্প্রতিক বাউলদের উপর মসজিদের মুল্লার হুকুমে ফতোয়া দিয়ে তাঁদের চুল-দাড়ি কে কেটেছে ? সামু ব্লগে হরহামেশাই যত্রতত্র হুমকি দিচ্ছে,যেমন আসিফ মহিউদ্দিন নামের একজন ব্লগারকে অকথ্য ভাষায় গালিগালাজ,হুমকি ও আরো অনেক ব্লগারকে গালিগালাজ ও সরাসরি হত্যার হুমকি কারা দিচ্ছে ? এরা হলো সেই '৪৭, '৬৯, '৫২ '৭১' এর চূড়ান্ত মৌলবাদী ভূতের বংশধর । এরাই আজ বাংলাকে নরক গুলজার করে দিচ্ছে । এদেরকে শক্তভাবে মোকাবেলা করতে হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



