আমার প্রিয় পোস্ট
- তার ছিড়া পাগলেগো সংগ্রাম আর অমরত্ব - নীল-লোহিত
- এ-টিম সম্পর্কে যারা জানতে চান... - অমি রহমান পিয়াল
- এ-টীমের জন্মদিন উপলক্ষে পোষ্ট: আমি কেন এ-টীমে ঢুকলাম (রাজাকার ও সুশীলবাদে সবাইকে উৎসর্গ) - বোধিস্বত্ত
- এ'টিমের জন্মদিন ।। সময়ের নবকুমারদের জন্য তিনউল্লাস - হাসান মোরশেদ
- ভিভা এটিম! - লাল মিয়া
- ব্লগীয় অভিধান কাটাছিঁড়া: 'ছাগু' ও 'কেপি টেস্ট' - ইয়র্কার
- কবিতা: তুমি ভ্রম্রনে যাও - মিসির আলি
- ইতিহাসের পাতা থেকে - বোলারস ব্যাকড্রাইভ
- আচানক য়ালাম ভাইয়ের দেখা ও মনিটরের অবিরাম সিঙ্গারা ভক্ষণ - ১ - অচেনা বাঙালি
- আরামবাগের হারাম ঘুম - আজন্ম সুখী মানুষ
- ধারাবাহিক উপন্যাস : ইচ্ছে মতন - বোলারস ব্যাকড্রাইভ
- বাঙাল গরব ৪ : বাঙাল জাতি জনগনের মধ্যে থেকে রাজা নির্বাচিত করেছিল, দেশকে অরাজকতা থেকে রক্ষা করার জন্য। - অচেনা বাঙালি
- সামহোয়্যারের ব্লগার বন্ধুরা...এই কথাগুলো শুনুন...এই কলংক যেন আমাদের স্পর্শ না করে... - মুকুল
- পয়লা ফাগুন দিচ্ছে ডাক রাজাকারিতা নিপাত যাক - ফেলুদা
- একটি ফাসকেলাশ মোবাইলের আত্মকাহিনী। - মেন্টাল
- নেকাব সরান কর্তৃপক্ষ : আসলে আপনারা কি চান? - অমি রহমান পিয়াল
- বউ বাটা বল সাবান [] নজমুল আলবাব'র গল্পের বই - মনিটর
- নতুন বিনোদন, অপপ্রচার, ব্লগে ক্রিস্টিন কিলারের পুনরাগমন - নির্বাক সুশীল
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- বাঙাল গরব ৩ : বাঙালিই থামিয়ে দিয়েছিল আলেকজান্ডারকে - অচেনা বাঙালি
- ছালোয়ারের কামিজ এখন আকাশে উড়ে - জেনারেল
- সা. ইন ব্লগারদের সাথে ঈদ - আলাম ভাইয়ের বাসায় আমাদের গেট-টুগেদার (উৎসর্গ মুজতবা) - মনিটর
- কিছু পুংটা পোলাপাইনের আলাম ভাইয়ের রোদ চশমা ষড়যন্ত্র ও তদ্বিষয়ক আমার ভীতিকর অভিজ্ঞতা - সংস্থাপক
- ঈদে আলাম ভাইয়ের বাসায় ছাগ মাংস ভক্ষণ এবং একটি যাদুকরী রোদ চশমা - অচেনা বাঙালি
- মৃত্যুতেই ক্ষমা - অপেক্ষায় থাকো আরিফুর রহমান - মনিটর
- ব্লগিং ও সোশ্যাল ব্লগিংয়ের পার্থক্য - ঠোটকাটা ব্লগার
- দয়াকরে কোন মডারেটরকে চোখ রাঙাবেন না। - ঠোটকাটা ব্লগার
- বাঙালী জীবনে রমণী- বয়ঃসন্ধিকাল - নাজিম উদদীন
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- গভীর রাতের ব্লগিং ও ফজরের নামাজ - ডঃ ফচটাচ
- কৌশিকের উত্তরসূরী - মিসির আলি
বউ বাটা বল সাবান [] নজমুল আলবাব'র গল্পের বই
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৪৫
পরশু বইমেলার লিটল ম্যাগ চত্বর থেকে কিনলাম - বউ, বাটা, বল সাবান।নজমুল আলবাব'র ছোট গল্পের বই। ১২টা গল্প আছে। এই পর্যন্ত যা পড়লাম এক কথায় খুবই চমতকার। নজমুলের লেখা ব্লগে পড়েছি বিভিন্ন সময়ে।কিন্তু বই পড়তে গিয়ে এবার মনে হল গল্পগুলো অসাধারন।
আগে যারা পড়েননি তাদের জন্য বউ বাটা বলসাবান গল্পটা নিচে কপিপেস্ট দিলাম।
[][][][]][][][][]][][][][]
সমস্যা শুরু হয়েছিল বিয়ের দিনেই। শ্বশুর বাড়ির লোকজন দাদাকে মাত্র এক হাজার টাকা নজরানা দিলো! খেপে গেলেন মা, বাবা, বড় চাচা...।
ভাবী যে শো-কেস এনেছে সেটার তাকগুলো কদম কাঠের। সোফার ফোম খুব বাজে, দুদিনেই বসে যাবে। ড্রেসিং টেবিলটার ডিজাইন সেই মান্ধাতা আমলের। আরো কতো ভেজাল যে আছে.....!
ভাবীর অনেক খুঁতও বেরুতে লাগলো। কথা বলে কেমন করে, তিন বাড়ির মানুষ শুনতে পায়!
ঠা ঠা করে হাসে। বাপের বাড়ির এতো অপরাধের ব্যাপারেও তার কোনো বিকার নেই। এমন ভাব দেখায়...! যেন কিছুই হয়নি...
এরকম হলে কার না খারাপ লাগে! শরীর জ্বলবে না কার?
আর দাদাও এমন ভেড়ুয়া! বউ এতো বেহায়ার মতো চলে তবু কিচ্ছু বলবে না। যেন কিছুই হয়নি। বিয়েতে এতো অপমান, আর সে মিন মিন করে বলবে, 'থাক এসব নিয়ে কথা বাড়িয়ে আর লাভ কী!' কোনো আত্মসম্মান নেই। দু'দিনেই বউয়ের আঁচলের তলে ঢুকছে!
আমরা কেউ ভাবীকে পছন্দ করি না। আচরণেও সেটা বুঝিয়ে দেই। কিন্তু ভাবী সেটা গায়েই মাখে না। আর নিজেকে জড়াবে সবকিছুতে। আমরা হয়তো বসে গল্প করছি বা খেলছি, এসে বলবে_ 'আমিও খেলবো তোমাদের সঙ্গে...।'
বাবা বাটার জুতা পরেন। প্রাচীন ডিজাইনের ভোম্বল সাইজ জুতা পরছেন তো পরছেনই। দাদা কতোবার অন্য কোম্পানির জুতা এনেছেন, বাবা পায়ে দিয়েও দেখেননি।
আর মা বল সাবান না হলে কাপড় ধোয়াই বন্ধ করে দেন। কতো কতো নতুন ডিটারজেন্ট বেরিয়েছে, তাদের কতো বাহারি বিজ্ঞাপন! কিন্তু মা তার বল সাবান বদলাবেন না।
বাবা, মা, বড়চাচা_ সবারই এমন অনেক কিছু আছে, যা কখনো বদলানো হবে না। তিনজনই বলেন_ 'এসব বদলানোর প্রশ্নই ওঠে না।'
বল সাবান কিংবা বাটার জুতা বদলানো অসম্ভব। কিন্তু বউ বদলানো কোনো ব্যাপারই না। এটা আমরা সবাই জানি। মা বলছেন, দাদার বউ বদলে ফেলবেন।
[][][][][][]][][]][][][]]
মেঘনা বলেছেন:
Fantastic Book. In a work excellent.
মনিটর বলেছেন:
এই দুইটা দারুন।তবে বইতে কিছু একেবারে নূতন গল্প আছে।শাহানা নিয়ে ২টা পড়লাম ।চমক মারাত্মক।
লেখক বলেছেন: @ রাশেদ
মেঘনা বলেছেন:
রাশেদ @ One thing you can do. Ask Najmul Albab which shop will bring his book to london ? His email address . As far as I know some books shop in London will bring his book. Good luck..
রাশেদ বলেছেন:
মেঘনা...জানানোর জন্য ধন্যবাদ। আমি কনটাক্ট করব ওনার সাথে। কয়েকজনের বই কেনার প্ল্যান আছে। ওনার, অমিত আহমেদ আর আরিফ জেবতিক ভাইয়ের।
মানুষ বলেছেন:
আমিও কিনতে চাই। রাশু খোঁজ পেলে আমাকে জানিও।
রাশেদ বলেছেন:
হোকে মানু।
হাসিব বলেছেন:
ঢাকা থিকা একটা প্যাক বানায় কি পাঠানো সম্ভব ? আমি মাহবুব লীলেন, নজমুল আলবাব, অমিতের বই কিনতে চাই । আমি ব্যাংক এ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারবো ।
হাসিব বলেছেন:
আরিফ ভাইয়ের বইটাও দরকার ।
তানজিলা হক বলেছেন:
সরি হসিব ভাই আমি শুধু ফান করছি আর কিছু না।আমি বুজিনি কমেন্ট টা এভাবে নেয়া হবে।
মনিটরদা আমার কমেন্টগুলো মুছে দিবেন দয়া করে।
লেখক বলেছেন: আপনি যে ফান করছেন ঐটা আমিও বুঝি নাই।থাক।
নবজন্ম বলেছেন:
মনিটর কে প্রশ্ন -------উপরক্ত বিষয়ে আপনার কি মতামত?
লেখক বলেছেন: কোন বিষয়ে?
মৎসকন্যা বলেছেন:
দারুন
মেন্টাল বলেছেন:
গতকাল কিনলাম। পড়তাছি এখন
শফিউল আলম ইমন বলেছেন:
কেউ কি আমাকে বলতে পারেন....ব্লগার বন্ধুদের বইগুলোর নাম লেখকসহ....আমার ফ্রেন্ড বাংলাদেশ থেকে আসতেছে তাইলে আমি ওকে দিয়ে নিয়ে আসতে পারবো....ধন্যবাদ
মেন্টাল বলেছেন:
বউ বাটা বল সাবান - নজমুল আলবাব (শুদ্ধস্বরের স্টলে পাবেন)গন্দম -অমিত আহমেদ (১০ তারিখে বের হবে)
তাকে ডেকেছিলো ধূলিমাখা চাঁদ -আরিফ জেবতিকের উপন্যাস (৮ তারিখে বের হবে)
@ইমন
লেখক বলেছেন: ধন্যবাদ মেন্টাল।অমিত আহমেদ আর জেবতিক আরিফ ভাইয়ের বইর জন্য অপেক্ষা করছি
বিষাক্ত মানুষ বলেছেন:
আমার ছোট বোন টাকে বলসি কিছু বই কিনে পাঠায় দিতে । এই নাম গুলোও বলতে হবে ।
নরাধম বলেছেন:
অসাধারণ গল্প।
লেখক বলেছেন: এইটা ব্লগে আগে পড়সিলাম। এইবার বইয়ে শাহানা নিয়ে ২টা গল্প আছে। একটু বড় গল্প - পড়ে অনেকদিন মনে রাখার মত প্লট।
তানজিলা হক বলেছেন:
গতবার ১ম বার যখন ঢুকি ২ ঘন্টা লাইনা দাড়িয়ে তারপর দুকেছি আর ২ বার (১৬ ডিসেম্বর) ঘন্টা লাইনে দাড়িয়েছিলাম তারপরও অর্ধেক লাইন পেরুতে পারিনি।সন্ধ্যা হওয়াতে বাসায় চলে আসি।এবার মনে হয় না যাওয়া হবে।তাই বই গুলা কিনার সম্ভবনা কম।এই গল্পটা অনেক সুন্দর ............সেইটা বলতে ভুলে গিয়েছি।
পড়ে সুযোগ পেলে সারসংখেপ দিবেন।মানে শেষ পর্যন্ত কি হলো।অবশ্যই লেখকের অনুমতি নিয়ে।
আমি উপরের কমেন্ট করেছি শুধু রাশু আর মানুকে খেপানোর জন্য।লেখক কিংবা আর কাউকে উদ্দেশ্য করে নয়।কমেন্ট টা এই জন্য মুছতে বলছি।লেখক এসে আমার কমেন্ট পরে আপনাদের মতই ভুল করতে পারেন এবং মন খারাপ করবেন।
লেখক বলেছেন: আপনার ব্যাখ্যার জন্য আবারো ধন্যবাদ। মজা করলে মন খারাপ করার কিছু নেই।
লেখক বলেছেন: আপনি সম্ভবত: ২১ ফেব্রুয়ারী লিখতে চেয়েছিলেন, ভুলে ১৬ ডিসেম্বর হয়ে গেছে।
শফিউল আলম ইমন বলেছেন:
মেন্টাল ভাই ধন্যবাদ।
অচেনা বাঙালি বলেছেন:
আমার জন্য এইবারের মেলায় দুইটা বই কেনা ফরজ।
১. নজমুল আলবাবের এইটা
২. আরিফ জেবতিকের উপন্যাস টা।
৩. গুরু হাসান মোরশেদের উপন্যাস টা নিয়ে খুব এক্সাইটিং ছিলাম। ১০ কপি কেনার প্ল্যান ছিল। কোন খবর পাচ্ছিনা । বইটা মনে হয় মেলায় প্রকাশ হচ্ছে না। ব্যাপার না অবশ্য, যখন বাইরাইবো তখনই ধরবো।
হাসান মাসুদ বলেছেন:
হাসান মোরশেদএর বইএর নাম কি?কোথায় পাওয়া যাবে?
লেখক বলেছেন: শমন,শেকল,ডানা।
সম্ভবত: বইমেলায় প্রকাশিত হচ্ছে না।
অমিত আহমেদ বলেছেন:
নজমুল ভাই এর বইটি সংগ্রহে রাখার মত একটা বই, কোনো সন্দেহ নেই।



















অনলাইনে পাওয়া গেলে কিনে ফেলব।