আমার প্রিয় পোস্ট

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি

প্রাপ্তির জন্য উৎসর্গ..............

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২২

শেয়ারঃ
0 0 0

গাঢ় অন্ধকারের বুক চিরে
একফালি সোনামূখী রোদ এনে
উজ্জল আনন্দে নাইতে নামলাম।

পৃথিবীর ফুলে
রক্তলাল নদীতে
বাতাসের স্নিগ্ধতায়
আমাকে রাক্ষুসে যন্ত্রণা থেকে
তোমাকে রাক্ষুসে যন্ত্রণা থেকে
রূপসী অসামান্য রূপবতী পৃথিবীতে নিয়ে গেল...........

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রাপ্তি।প্রাপ্তি। ;
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৬
রাতমজুর বলেছেন: ধন্যবাদ, আপনার মেয়ে কেমন আছে?
২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩২
মনজুরুল হক বলেছেন: ভাল।তার ভয়ে সন্ধ্যায় বসতে পারি না।ব্লগ পড়তে চায়। তার প্রিয় ব্লগার আগে ছিল মুশফিকা মুমু, এখন নুশেরা।মে বি বাচ্চাসহ ছবি তার ভাল লেগেছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: কবিতা বিষয়ে আমি গন্ডমূর্খ!

৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪০
রাতমজুর বলেছেন: হা হা হা, ভালো লাগলো শুনে :)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: আমার মেয়ে যখন প্রথম বার অসুস্থ্য হয়েছিল তখন মুশফিকা মুমু সচলে একটা ছড়া লিখেছিল ওকে নিয়ে....সেখানে অনেকের শুভকামনা পড়ে ও অবিভূত হয়ে গেছিল। ওই পোস্টটা ওর নিজস্ব ফোল্ডারে সেইভ করে দিয়েছি। মাঝে মাঝেই দেখি ওপেন করে পড়ে আর ক্লাসমেটদের দেখায়.....

৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৬
ইউনুস খান বলেছেন: প্রাপ্তির জন্য সবসময় শুভ কামনা
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। তবে আমাদের কে বোধহয় আরও একটু বেশি কিছু করতে হবে।

৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৫
রুবেল শাহ বলেছেন: সামন্য কটা লাইনে অনেক কাথা বলা হয়েছে........

শুভেচ্ছা রইল........

প্রাপ্তির জন্য সবসময় শুভ কামনা
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:১৪

লেখক বলেছেন: বাঁচালেন ! আমি তো ভয়ে কবিতা লেখার চেষ্টা করি না!! গদ্যের মানুষ। নিরাসক্ত।

৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২২
রুবেল শাহ বলেছেন: তাই বলে গাঢ় অন্ধকারের বুক চিরে ষ্মিত ক্ষীণ আলো দিয়ে নয়....... মশাল হাতে ঠায় দাড়িয়ে .............

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৩

লেখক বলেছেন: অসাধারণ !

৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২৬
ভাস্কর চৌধুরী বলেছেন:

প্রাপ্তির জন্য শুভকামনা রইলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩০

লেখক বলেছেন: আমাদের সবার শুভকামনা এবং সদিচ্ছা এক একটি জীবনকে পৌঁছে দেবে জীবনের মোহনায়...........ধন্যবাদ ভাস্কর চৌধুরী।

৯. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৩২
নুশেরা বলেছেন: মনজুরুল ভাই, আমার (মেয়ের) এখনকার ছবিটা দেখে শ্রুতি নিশ্চয়ই আরও অনেক বেশী মজা পাবে।
(আচ্ছা, শ্রুতি কি একাই, মানে ওর ভাই-বোন...?)

প্রাপ্তির জন্য আন্তরিক শুভকামনা।
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০০

লেখক বলেছেন: হা হা টা খে.....করেছেন কি ?আমি একদম এই ন্যাড়া করার পক্ষপাতি নই।চুল ঘন করা,মোটাতাজা করা...কোন অজুহাতেই নয়।এতে করে বাচ্চাদের হিনোম্মন্যতা বাড়ে !

হ্যাঁ,শ্রুতির বড় একটা বোন আছে। ওরা দুবোন। ওর নাম অত্রি। অত্রি অমরাবতী।সেটা খুব সুন্দরী বলে এক ধরণের অহংকারে ভোগে।আমার সাথে খাপ খায় না। শ্রুতিকে নিয়েই আমার আশাবাদ। ও আমার প্রায় সারা ক্ষণের সাথী।

আপনার মেয়ের নাম কি বলেছিলেন ? তাহলে ভুলে গেছি।আবার বলেন।যদ্দুর আঁচ করি আপনার মেয়ে তার বাবার মত,ঠিক ?!

১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৪
নুশেরা বলেছেন: আরে না না, এটা পুরনো ছবি; দুআড়াই বছর আগের। তখন একটা একতলা বাসায় থাকতাম, উত্তরমুখী। ওপরে জলছাদ নেই। দিনে ষোল ঘন্টা লোডশেডিং। মেয়েটার আঙুলে পর্যন্ত ঘামাচি হয়ে যেত। তাই ন্যাড়া না করে উপায় ছিল না।
ঠিক ধরেছেন, মেয়ে বাপ-দাদার কপি :)

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারিদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয়,যারা মানুষ ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ