আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- বিডিং রাউন্ড ২০১১: গ্যাস লুটের নতুন ধান্দা - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে পিএসসি চুক্তি: প্রথম আলোয় ম.তামিমের সহজ পাঠের প্রতিক্রিয়া - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে চুক্তি নিয়ে ডেইলিস্টারের মিথ্যাচারের জবাবে - দিনমজুর
- কনোকোফিলিপস এর কাছ থেকে কত টাকা খেয়ে প্রথম আলো এইরকম মিথ্যা রিপোর্ট করেছে? - দিনমজুর
- দুর্ঘটনার রাজা কনোকোফিলিপস ও বঙ্গোপসাগরের আসন্ন বিপদ: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপি-ব্লোআউটের আলোকে - দিনমজুর
- কনোকো-ফিলিপস এর হাতে তুলে দেয়া হলো সাগরের গ্যাস ব্লক ১০ ও ১১ - দিনমজুর
- টেলিকম বহুজাতিকদের স্বার্থ রক্ষায় প্রথম আলোর অস্থিরতা - দিনমজুর
- নাস্তিক নির্ধর্মী কাফেরগন - হুশিয়ার সাবধান! - দাঁড়িপাল্লা
- অবিশ্বাসী কেউ ইসলামের সমালোচনা করলে মুসলমান ভাই-ব্রেদেরণদের উত্তেজিত হওয়ার কোন যৌক্তিক কারণ নাই। - হোরাস্
- বিমান বন্দরের নামে আড়িয়াল বিলে রাষ্ট্রীয় ভূমি আগ্রাসন! - দিনমজুর
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত - পিডিএফ সংস্করণ - নাঈম
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- হামীম গার্মেন্টস এ আগুন: গার্মেন্টস না লাশের কারখানা? - দিনমজুর
- হে রক্তমাংসহীন মেহনত! আল্লার দোহাই, পুড়ে পুড়ে কয়লা হও!! আমাদের অনেক উন্নয়ন দরকার - একজন নাগরিক
- দোহারের গান এবং আমাদের ধনী পিতার ফকির সন্তানদের গল্প - অনার্য তাপস
- কোরান কি অলৌকিক গ্রন্থ? - ১ - সজীব আকিব
- সংশোধিত ড্যাপ আবশ্যক - সচল জাহিদ
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- মানালি থেকে লাদাখের পথে: (তৃতীয় পর্ব- দ্বিতীয় ভাগ) - আহাদিল
- নূন্যতম মজুরী নিয়ে সমঝোতার সাজানো নাটক - দিনমজুর
- জিয়া কর্তৃক তাহের হত্যাকান্ড নিয়া পি মুন্সী’র ‘অবজেবক্টিভ’ ত্যানা প্যাচাপ্যাচি প্রসঙ্গে একখান রি-অ্যাকশান পোষ্ট! - মাদারি
- পার্বত্য চট্টগ্রাম: কান্না যেমন করে রক্তের রূপ পরিগ্রহ করে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- একুশে বইমেলায় প্রকাশিত হলোঃ “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস্”... - মুনশিয়ানা
- দেশে 'সন্ত্রাস' বিরোধী অভিযান ও চলমান 'ক্রসফায়ার' প্রসঙ্গ- (চতুর্থ অংশ) - মাহাদি হাসান
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- রাষ্ট্রীয় সন্ত্রাস: দ্রুত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করুন। - প্রতিবাদী কন্ঠস্বর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- বাংলা ব্লগ দিবস নিয়ে ২ পয়সার ভাবনা - বিডি আইডল
- বাংলা ব্লগ দিবসের গরম গরম ছবি... (লাইভ স্ট্রীম থেকে নেওয়া) !!! - এস.কে.ফয়সাল আলম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- পাশ্চাত্য সংগীত যারা ভালবাসেন তাদের জন্য অসাধারণ কিছু গানের লিস্ট (না শুনলে মিস করবেন) - নগর সংগীত
- আইন ভেংঙ্গে শৃঙ্খলা রক্ষার বিপজ্জনক রাজনীতি - প্রতিবাদী কন্ঠস্বর
- নির্যাতন-৬ বেআইনী টিএফআই সেল, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন - সায়েমুজজ্জামান
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- বেড়িবাঁধ দখল করে তৈরী হচ্ছে ৯টি শিপইয়ার্ড - আিক
- আগুনের রেস (উৎসর্গ: মনজুরুল হক) - প্রশ্নোত্তর
- রাষ্ট্রের হাতে যদি নাগরিক নিরাপত্তা না পায় তবে সেই রাষ্ট্র ব্যর্থ - প্রশ্নোত্তর
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- পূনশ্চঃ ইসলামী ব্যাংক : তত্ত্ব ও প্রয়োগের অসঙ্গতি ও কিছু কথা - (শেষ পর্ব) - পড়ুয়া_পড়ুয়া
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই - পি মুন্সী
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ২ - লাশ
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ১ - লাশ
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- আসবেন আরজ আলী? - তনুজা
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- ডিম্বের সন্ধানে - নাস্তিকের ধর্মকথা
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- একটি বিদ্রোহ পরবর্তী বিশ্লেষন শ্রেণী সংঘাতই কি বিডিআর বিদ্রোহের মূল কারন? - জামাল ভাস্কর
- বিডিআর নৈরাজ্য: লাশের মাপকাঠিতে বিদ্রোহের পরিসীমা - দিনমজুর
- লাশ উৎসব - ঊশৃংখল ঝড়কন্যা
- একটা পুরানো দালান : ইষ্ট পাকিস্তান : আমাদের আর্মির জবাবদিহিতা - শূন্য আরণ্যক
- বিডিআরের জওয়ানদের যৌক্তিক দাবী: ঘটনা,শংকা এবং ভবিষ্যৎ - ফারহান দাউদ
- আর্মির সত্যভাষণে বিডিআর ভিলেন??!! - নিকো৮১২৩
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- ইজরায়েল কিভাবে গাজায় মহাবিপর্যয় তৈরি করেছে(শেষ পর্ব) - আহসান হাবিব শিমুল
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- নারীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন: বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজের পুনপৌনিক ঘটনার নিষিদ্ধ আলোচনা- দ্বিতীয় কিস্তি - মুনীর উদ্দীন শামীম
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি (শেষাংশ) - দিনমজুর
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি - দিনমজুর
- নবীনদের জন্য - নাদান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব (শেষ পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- আস্তিক-নাস্তিক সমাচার - চার্বাক দর্শন। (শেষ কিস্তি) - নাস্তিকের ধর্মকথা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ -২ - দিনমজুর
- হায়রে কৃষি!!!!!!!!!! সাম্প্রতিক খাদ্য সংকট ও একটি বিশ্লেষণ - দিনমজুর
- প্রাইভেটাইজেশন - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- "নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন" শীর্ষক পোস্টের তথ্যসূত্র ও টীকাঃ - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইহুদি ও খ্রিস্টান ধর্মের একমেবাদ্্বিতীয়ম ঈশ্বর চেতনা - শোহেইল মতাহির চৌধুরী
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- এন্টি গল্প > শেষরাতের একফালি চাঁদ > - মনজুরুল হক
আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন.....
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু দিন.....আজ আমার কষ্টের দিন.....
এই সেই মুক্তিযোদ্ধা,যিনি বর্ডার পেরিয়ে মা আর তিন বোনের দায়িত্ব এক কিশোরের হাতে দিয়ে বলেছিলেন.....এদের নিয়ে বেঁচে থাকো,দেশ স্বাধীন হলে দেখা হবে......
এই সেই মুক্তিযোদ্ধা, যিনি ১১ বছরের বড় ছেলে, স্ত্রী আর তিন শিশু কন্যাকে ভারতের সীমান্তে রেখে একবারও পেছনে না তাকিয়ে রনাঙ্গনে ফিরেছিলেন.....
এই সেই মুক্তিযোদ্ধা, যাকে তার ছেলে তিন মাস পর আবিষ্কার করেছিল রনাঙ্গনে,১৭ দিন টানা দক্ষিণ-পশ্চিম-উত্তর রনাঙ্গন চষে.......
এই সেই বীর মুক্তি যোদ্ধা, যিনি তার অতটুকু ছেলের হাতে বন্দুক তুলে দিয়েছিলেন,ব্যাক ফায়ারে ছেলেটির কলার বোনে চিড় ধরলে দেওয়া হয়েছিল রসদ বহনের কাজ।বাঙ্কারে বাঙ্কারে ঘুরে ঘুরে ছেলেটি গোলাবারুদ,খাবার পৌঁছাত.......
এই সেই মুক্তিযোদ্ধা,গুলি খাওয়ার পর বলেছিলেন....আমার চারটি সন্তানই যদি ছেলে হতো,ওদের যুদ্ধে পাঠাতাম.......
এই সেই মুক্তিযোদ্ধা,যাকে সরকারের কোন সহায়তা ছাড়াই,কোন রকম স্বীকৃতি ছাড়াই,গার্ড অব অনার-পতাকাবেষ্টন-বিউগলের করুণসুর ছাড়াই নিরবে নিভৃতে মরণব্যাধী হৃদরোগে মরে যেতে হয়েছে, টেবিলের ওপর গাদা গাদা ওষুধের স্তুপ সযতনে রেখে! আজ সেই ২৬ সেপ্টম্বর ! আজ সেই ব্ল্যাক সেপ্টম্বর ! গত বছর আজকের এই দিনে আমার গর্বিত পিতা আমাকে ছায়াহীন করে,আমাকে নতুন যুদ্ধের ময়দানে একা ফেলে চলে গেছেন ! আজ আমার মন ভাল নেই। আজ আমার কিছু গুছিয়ে লেখার উপায় নেই।আজ আমি যুদ্ধের ময়দানে একা।এক অসম যুদ্ধে বাবা আমায় ফেলে গেছেন।
যুদ্ধ আমার পরিবারের ৪ জন মানুষকে পরোলোকে নিয়েছিল। যুদ্ধ আমার মায়ের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছিল।যুদ্ধ আমার ঘুড়ি ওড়ানোর বেলা কেড়ে নিয়েছিল। যুদ্ধ আমার নির্মল শৈশবে এক পোচ রক্ত লেপ্টে দিয়েছিল।যুদ্ধ আমাকে অন্তহীন যুদ্ধের দিকে টেনে নিয়েছে........
আজ আমার বাবার শোকসভা।
এই শোকসভায় আসবে কিছু বুলেটে বুক-ফুটো মানুষ
হেঁটে আসবে বিবর্ণ পতাকা
উড়ে আসবে শালপাতা,বাঁশপাতা আর আধ খাওয়া সিগারেট
আর সবার শেষে আসবে রাইফেল হাতে বেঁচে থাকা যুদ্ধসাথীরা.....................
মার্জনা ঃ এই পোস্টটা প্লাস-মাইনাসের গন্ডির বাইরে রাখবেন দয়া করে।
প্রিয়বরেষু একরামুল হক শাশীম এর এ বিষয়ে একটা লেখা আছে এখানে
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্মৃতিকথা, স্মৃতিকথা ;
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফিউশন ফাইভ বলেছেন:
শ্রদ্ধা রইল আপনার মুক্তিযোদ্ধা বাবার জন্য। ওনার ওপরে কোনো লেখা কি আছে বা কারো স্মৃতিকথা?
লেখক বলেছেন: ভোরের কাগজে আছে। ওদের আর্কাইভ কাজ করে না। রি-টাইপ করতে পারলাম না।এ.হ.শামীমের জুলাই মাসে একটা লেখা আছে। লিঙ্ক দিলাম,হলো না। এই কাজটা আমি পারি না।
রাতমজুর বলেছেন:
শোকদিবস যাবে, কিছুক্ষনের জন্যে আসবে কিছু সহৃদয় কথা, তার পরে আবার একা হয়ে যাবেন জীবনের ফ্রন্টে, একদম একা, আমার মতই।সামনে শুধু লড়ে চলা, একাকী। জয়ী হোন।
লেখক বলেছেন: ধন্যবাদ ধ্রুব।লড়তে এখন আর ভয় পাইনা।অভ্যস্থ হয়ে গেছি।
লেখক বলেছেন: আমাদের এই চরম বিক্ষিপ্ত সময় আমাদের যে কোথায় নিয়ে দাঁড় করায় ! ভাল থাকুন।
মামুনহ্যাপী বলেছেন:
উনাদের শ্রদ্ধা জানানোর সাহস ও যোগ্যতা আমাদের নেই কারন উনাদের স্বপ্নের দেশের পথে আমরা হাটতে পারিনা।আজ ও এই বাংলায় রাজাকার দেখতে পাই ও নব্য নব্য রাজাকার জম্ম নেয়। এই বীর মুক্তযোদ্ধার প্রতি আমাদের সশ্রদ্ধ ছালাম।আল্লাহ উনার বিদেহি আত্তার মঙ্গল করুন। বেহেশত নসিব করুন।
লেখক বলেছেন: আপনার কল্যান হোক।শুভ হোক।
লেখক বলেছেন: আপনাকে কৃতজ্ঞতা।
ফিউশন ফাইভ বলেছেন:
ওহ্ গড! মনজুরুল হক আপনাকে স্যালুট! আপনিই তো সেই ছেলে, যুদ্ধের ময়দানে বাবা যার হাতে বন্দুক তুলে দিয়েছিলেন? 'আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস' তাহলে আপনিই? প্লিজ, একটু বলবেন কি সবিস্তারে? খুব মন চাইছে শুনতে। সেই ছবিটা কি আছে আপনার সংগ্রহে?
লেখক বলেছেন: আজকে যে পারছি না ভাই।মনটা খুব মুশড়ে আছে।অনেক কষ্টে এটুকু লিখলাম।শামীমের জুলাই আর্কাইভে এই লেকাটা আছে...."আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম " একটু কষ্ট করে দেখে নেবেন। পরে একদিন জানাব। ভাল থাকুন।
ফিউশন ফাইভ বলেছেন:
একরামুল হক শামীমের লেখাটা পড়েছি। তবে স্পষ্ট নয় লেখাটা, বেশ ঘোরানো-প্যাঁচানো মনে হল। তার চেয়ে পারলে ভোরের কাগজের ক্লিপিংসটা স্ক্যান করে দেবেন। আমি কম্পোজ করে নেবো।আপনার ওপরে লিংকে http দুবার আছে। পরের http-টা এই // চিহ্নসহ মুছে দিন।
লেখক বলেছেন: ধন্যবাদ। লিঙ্কটা ঠিক করতে পেরেছি।ভোরের কাগজের লেখাটা স্ক্যান হোক,মেইল হোক আপনাকে পাঠাব।
বিষাক্ত মানুষ বলেছেন:
শ্রদ্ধা
লেখক বলেছেন: ধন্যবাদ বি.মা।কয়েক ঘন্টা পর আজিমপুরে যাব।তাঁকে বলা হবে না এত মানুষের শ্রদ্ধা............
রাজর্ষী বলেছেন:
তাঁর জন্য শ্রদ্ধা। আমার দেশের এমন পুরুষের জন্য গর্ব বোধ করছি।
লেখক বলেছেন: আমার বাবা আমার গর্ব। আপনাদের গর্ব হওয়ায় আমিও গর্বিত।
শয়তান বলেছেন:
পরম শ্রদ্ধার্ঘ্য
লেখক বলেছেন: আপনাদের পরম ভালবাসা আমার পাথেয়।আজিমপুরে তো ক'খানা হাড়গোড় পড়ে আছে মাত্র।আমার ভেতরে আস্ত বাবা কাঁধে হাত রেখে দাঁড়িয়ে.................
আলী আরাফাত শান্ত বলেছেন:
স্যালুট.............
লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত।
লেখক বলেছেন: এই পাশে থাকা, একা মানুষকে গুনিতক করে.....এক..দুই....চার...আট..ষোল....বত্রিশ.....অভয় বাজে হৃদয় মাঝে।
এস এম শাহাদাত হোসেন বলেছেন:
এই দেশটি তাঁদের অবদান।এ দেশে যারা যেটুকুই ভালো আছি, তার ভিত্তি গড়ে দিয়ে গেছেন তাঁরা। যত দিন যাবে, তাঁদের অর্জনের আকার বাড়তেই থাকবে। আজ থেকে ৫০০ বছর পরে তাঁদের প্রতি সাধারণ মানুষের ভক্তি-শ্রদ্ধা ৫০০ গুণ বাড়বে।
আপনাকে দুঃখ করা কি মানায়? আপনার অনুভূতি আমাদের সবার অনুভূতিতে প্রতিধ্বনি জাগায়।
লেখক বলেছেন: না না,আমি দুঃখ পাচ্ছি না। এত ভাই,এত বন্ধু যার পাশে তার কি দুঃখ পাওয়া সাজে ?আমি গর্ববোধ করছি...বাবাকে নিয়ে ....আপনাদেরকে নিয়ে.......
অভিমানী মেঘ বলেছেন:
অসম্ভব কষ্ট লাগছে। তবে কষ্ট পাবেন না। আপনার পরিবারের জন্যই আমরা আজ লিখতে পারছি, স্বাধীন দেশে বাস করছি। দুঃখ আপনার জন্য নয়। হৃদয় থেকে শ্রদ্ধা। যেভাবে দেশ থেকে পাক হানাদার দূর করেছেন, সেভাবে রাজাকার দূর করতে হবে।
ভাল থাকুন।
লেখক বলেছেন: যুদ্ধ আমাদের প্রজন্মের জন্য অবধারিত।প্রতিনিয়ত যুদ্ধ।কষ্ট এটাই যে, এখনকার যুদ্ধটা বড়ই অসম যুদ্ধ।
উড়ে আসবে শালপাতা,বাঁশপাতা আর আধ খাওয়া সিগারেট
আর সবার শেষে আসবে রাইফেল হাতে বেঁচে থাকা যুদ্ধসাথীরা.....................
একরামুল হক শামীম বলেছেন:
লেখাটা অনেকক্ষণ ধরে পড়ছি, অনেকবার পড়ছি। কিন্তু কি কমেন্ট করবো বুঝতে পারছি না! শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি।
লেখক বলেছেন: আমারও সেই একই দশা ! শামীমের প্রতিউত্তরে কী লেখা যায়............
রুবেল শাহ বলেছেন:
শ্রদ্ধায় মাথা নুয়ানো ছাড়া আমারা আর কি দিতে পেরেছি.........বড় জোর দীর্ঘশ্বাস............. এক মুক্তিযোদ্ধার জন্য এসই যথেষ্ট হত যদি ২১ শব্দটি শুনতে আমাদের লোম গুলো শিউরে উঠত......... ৭১ জানতে চাইত............ ৫২ কি বুঝতে চাইম............. ১৬ কে বুকে ধারণ করতে পারতাম।
তাদের চোখে ভাষা যে আমরা পড়তে পারি নি...............
এমন পিতার জন্য শরীরের প্রতিটি রক্ত বিন্দু শ্রদ্ধা জানাতে থমকে যায়................... মুক্তিযোদ্ধার কথা না বাদই দিলাম।
লেখক বলেছেন: মুগ্ধ...........................
এস এম শাহাদাত হোসেন বলেছেন:
আমাকে উত্তর দিলেন, আপনার স্পর্শ পেলাম, আপনার মহান বাবার স্পর্শ পেলাম। আমি ধন্য।ধন্যবাদ এই ব্লগ কর্তৃপক্ষকে।
রাগ ইমন বলেছেন:
কাল আপনার মন খারাপের পোস্ট দেখে স্রেফ কৌতুহল বশেই ঢুকেছিলাম ব্লগে। মোহাম্মদ জুবায়ের এর মৃত্যু সংবাদ জেনে আর ঢুকতে ইচ্ছে হয়নি, সারাদিন দুরেই ছিলাম। আপনার কথা মনে পড়াতে এলাম খোঁজ নিতে। কল্পনাও করিনি কার বেদনার কথা জানতে এসেছি। ঠিক কি লিখবো বুঝতে পারছি না । আপনার বাবাকে একটু বলবেন? তাঁর জন্য অপরিচিত কোন কন্যা আজ কেঁদেছে । আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন ৮ নং সেক্টরে । তার কারনে ছোট চাচা অপহৃত হন পাকিস্তান সেনাবাহিনী ও তাদের কুলাঙ্গার দোসর রাজাকারদের হাতে । তাকে আর খুঁজে পাওয়া যায়নি । আমার মা হারিয়েছেন তার বাবা আর ভাইকে একই সংগ্রামে। নানার মৃত্যুতে তছনছ হয়ে যায় তার পরিবার, ভাসমান শেওলার মত বেঁচে থাকার সংগ্রামে ছিটকে পড়ে ১১ শিশু ও একজন শোকাহত স্ত্রী ।
আব্বুর শরীর ভালো থাকে না ভাইয়া। হৃদপিন্ডের অলিতে গলিতে প্রতিবন্ধকতা । আমার কেন যেন মনে হয়, প্রিয় বাংলাদেশকে শুয়োর আর শকুনের থাবায় ক্রমশ চলে যেতে দেখেই আব্বুর বুকের ব্যথা কমে না । সীমীত সাধ্য নিয়ে তাও ক্রমাগত লিখে চলেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য- আশা করছেন বাংলাদেশ আবারো মুক্ত হবে তার সন্তানদের হাতে, নাহলে সন্তানদের সন্তানের হাতে , না হলে আরও পরে কিংবা তারও পরের প্রজন্মের হাতে ।
তাঁর কলমকে তিনি অস্ত্র করেছেন।
এই লোলুপ স্বার্থপর বিস্মৃতি আর দেশপ্রেমের আকালের কাল সময়ে আমাকে নিজের মৃত্যুর ভয় বিন্দুমাত্র ভীত করে না ।
আমাকে তাড়া করে ফেরে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর ভয়।
আমাকে তাড়া করে ফেরে লন্ড ভন্ড হয়ে যাওয়া বাংলাদেশকে পথ দেখাতে পারা মানুষ গুলোর মৃত্যু ভয় ।
আমাকে তাড়া করে ফেরে বাংলাদেশকে ভালোবেসে বার বার যুদ্ধে যাওয়ার মত নির্লোভ , অকুতোভয় মানুষ গুলোর মৃত্যু ভয় ।
একে একে নিভিছে দেউটি
দিকে দিকে শ্বাপদের বিষ নিঃশ্বাস
হন্তারকের ছুরির ফলায় পিছলে পড়ে শেষবিন্দু আলো
বাবা,
ছায়াহীন হলে কোন পথে যাবো ?
যাবে যাও , আটকাবো না ।
দায়িত্ব শেষে একটা ঘুম তোমার হয়েছে পাওনা।
বাবা,
যেতে যেতে শুনে যাও ।
প্রস্তুত আছে রক্তগঙ্গা
বক্ষে বক্ষে পুঞ্জিভূত আগ্নেয়গিরি ।
চোখে চোখে তরল ফুলকি
চেতনার বারুদে ঝরবে বলে আছে
একটি বিস্ফোরনের অপেক্ষায় !
লেখক বলেছেন: আপনি আমায় অবিভূত করলেন।আমি আপনার ভেতরকার কান্নাকে হয়ত অনুভব করতে পারব না,কিন্তু আমি জেনেছি মনুষ্য সংসারে কান্নার রং সব এক।কান্নার সুরও এক। আমি যখন গল্প লিখতে যেয়ে কাঁদি,তখন কান্নাটা জমিয়ে রাখতে পারি না। কেননা,আমি আমার বাবার মৃত্যুর পর কাঁদতে পারিনি!
একাত্তরে বাবা আমার বন্ধু। আশিতে বাবা আমার অপরিচিত ! বামপন্থী কমিউনিস্ট ছেলেকে বাবা আর পছন্দ করতেন না।অথচ আমি জানি,পৃথিবীর সবচেয়ে বেশি ভালবাসতেন তিনি আমাকে ! সেটা ভাই-বোন,মা,কেউ বোঝেনি।রাত দুটোর দিকে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। জিহ্বার নিচে ইমার্জেন্সি স্প্রেটা শেষ হয়ে গেছিল। ওটা নিয়ে যখন ফিরলাম.....ততক্ষণে সব শেষ! সেই থেকে আর কাঁদতে পারি না!
আপনার বাবা ৮ নং সেক্টরে ছিলেন? আমার বাবা ও তো ওই ৮নং সেক্টরেই ছিলেন।কৃষ্ণনগর জেলার তেহট্ট থানার সীমান্তে।সব কিছু আমার ছবির মত মনে আছে।
আপনার বাবার নামটা বলবেন? লেখক যেহেতু,আমি চিনব।
আপনার কবিতাটির জন্য অজস্র ধন্যবাদ।ব্লগে তাড়াহুড়োয়ও এমন লেখা যায় আগে দেখিনি। ভাল থাকুন।এইসব অর্জন নিয়েই আমরা একদিন ঠিকই জ্বলে উঠব।উঠবই।
রুবেল শাহ বলেছেন:
জ্বেলে উঠতেই যে হবে...............
লেখক বলেছেন: আমার বাবা আমার কাগজে লেখার বিষয়বস্তু নিয়ে ভীত হতেন,শঙ্কিত হতেন।বাবাকে কারা যেন জানিয়েছিল,আপনার ছেলের নামে বিভিন্ন 'সংস্থায়' মোটা মোটা ফাইল আছে,একটু সাবধানে.....পরোয়া করি না।আর কিছু যেহেতু পারি না,তাই লিখতেই থাকব......দাউ দাউ করে জ্বলে ওঠার আগ পর্যন্ত.........................................................
একরামুল হক শামীম বলেছেন:
আমি এখনও পড়ছি ...............
জাতিশ্বর বলেছেন:
আমাদের এইসব ইতিহাস একদিন আমদের কে নতুন জয়ের বন্দরের পথ দেখাবে। হ্যাটস অফ টু ইউ কমরেড।
লেখক বলেছেন: লাল সেলাম।
রুবেল শাহ বলেছেন:
তার কলমের আলো দিয়ে অন্তত আমাদের আলোকিত পথ দেখানোর মত কাউকে পেতে যাচ্ছি আমরা................ জ্বলে উঠার সেই পাশে পেলেই তো হল মশাল না হতে পারলাম দেয়াশালাইয়ের একটা কাঠি হতে তো পারব ............ ইনশাল্লাহ
লেখক বলেছেন: জনে জনে জনতা।
যুদ্ধ করতে সাহসী হোন....যুদ্ধ জয়ে সাহসী হোন.....
যখন চারিদিকে পরাজয় আর পিছুহঠার গ্লানি,
তখন কাউকে না কাউকে একাই দাঁড়িয়ে যেতে হয়......
অ্য ওয়ান ম্যান আর্মী................
সামশুল আলম বলেছেন:
আমি কি লিখব আসলে বুঝতে পারছিনা। তবে এতটুকু বলতে পারি কান্না ধরে রাখতে পারিনি আপনার আর সব ব্লগবন্ধুদের লেখা পড়ে। সকল মুক্তিযোদ্ধার প্রতি রইলো আমার সশ্রদ্ধ সালাম।
লেখক বলেছেন: এ যাবত মানুষের পৃথিবী যা কিছু অবদান রেখেছে...যুগে যুগে....কালে কালে.....দেশে দেশে.....মুক্তিযুদ্ধ তার শ্রেষ্ঠ্তম।আপনার শ্রদ্ধার প্রতি আমি শ্রদ্ধাবনত।
রাগ ইমন বলেছেন:
বাবাকে সামহোয়ার ইনে আনতে চেয়েছিলাম। আর আনা হয়নি। তবু আরেকবার চাইবো , মুক্তিযুদ্ধের পরের যুদ্ধটা , দেশকে মুক্ত রাখার যুদ্ধটা তো শেষ হয়ে যায়নি । সেখানে আব্বুকে খুব দরকার । আব্বুর নাম ফজলুল হক । কিন্তু লেখেন মুশে হক নামে । লেখক হিসেবে তাকে চিনবেন না বোধ হয়। তেমন নামী দামী নন। বই বেরিয়েছে দুটো । জনগনের মুক্তি - বইটা পড়লে খুশি হবো ।
পূনরায় শকুনের হাতে দেশকে হারাতে না হয়, সেই জন্যই লেখা । কিছু বই ব্লগের আরিফ জেবতিকের বাসায় দিয়ে এসেছিলাম। কিছু ব্লগারকেও বই দিয়েছিলাম ।
কারো কাছ থেকেই শেষ পর্যন্ত এই ব্যাপারে আর কিছু জানতে পারিনি। হয়ত আমরা দীর্ঘ পাঠ এখন আর পছন্দ করি না ।
আমার ব্লগে মেইল এড্রেস আছে । বাবার ডিটেইলস দিতে পারি যদি লেখেন । আপনি কি ঢাকায়?
লেখক বলেছেন: আমি বলতে চেয়েছিলাম আপনার বাবা কোন কাগজে লেখেন কি না। তাহলে আমি চিনতাম।লেখক হিসেবে দামি-অদামি র মাপকাঠিটা ঠিক,আমার জানা নেই।যেমন: ওয়াহিদুল হক এর বই বেরিয়েছে সাকুল্লে দুখানা। কিন্তু ছায়ানট বা নালন্দার কারিগর,প্রখ্যাত কলামিস্ট ওয়াহিদ ভাইকে কে না চেনে।তিনি আমাকে খুব স্নেহ করতেন।নামের অন্তমিল দেখে কেউ প্রশ্ন করলে বলতেন...হ্যাঁ, আমার ছেলে !
হ্যাঁ আমারা এখন ইন্সট্যান্ট বার্গারে অভ্যস্থ হয়েছি ! সময়কে ভেঙ্গেচুরে মিনিপ্যাকে ভরে ফেলেছি !
আমি ঢাকায়।আমার আইডি তে মেইল করতে পারেন। হাতে হাতে দেওয়ার জন্য অনেক অপশন আছে। সময় হলে বলবেন,ঠিকানা জানিয়ে দেব।
বিভুঁয়ে ভাল থাকা খুব দরকার। ভাল থাকবেন।
মিঞা ভাই বলেছেন:
আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস তাহলে আপনি!
লেখক বলেছেন: হ্যাঁ,কিন্তু অত বড় উপমার যোগ্য নই।
শফিউল আলম ইমন বলেছেন:
আপনার লেখাটা পড়ে চোখ ভিজে গেল। এটা ছাড়া আর কিছুই নেই। আপনার বাবার জন্য শ্রদ্ধা। আপনাকে স্যালুট।অনেক ভালো থাকুন। ভালো থাকার চেষ্টা করুন।
লেখক বলেছেন: আমরা এমন অক্ষমতায় ডুব দিয়েছি যে,কল্পনায় শত্রু নিধন আর ব্যথায় চোখের জল ফেলে বেঁচে থাকি। নইলে অন্তর্জ্বালায় কবে হার্টফেল করতাম...............................................................
একলব্য১৯৭১ বলেছেন:
উদয়ের পথে শুনি কার বানী ভয় নাই ওরে ভয় নাই,নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই।
আপনার বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলী।
লেখক বলেছেন: নিগ্রো ভাই আমার পল রবসন..........................
লেখক বলেছেন: সুযোগ্য আর হলাম কই? দিন বদলের দায়িত্ব আধুরা রেখে চলে এসেছি নিরাপদ আয়েশী জীবনে..........................................
আল্লাহ ভগবান কিংবা যেটা আপনি বিশ্বাস করেন সে যেন আপনার বাবার আত্মাকে শান্তিতে রাখেন, এই শুভকামনায়।
লেখক বলেছেন: আপনার শুভ কামনা মাথায় তুলে রাখলাম।
এন্টিগল্প মানে যদি গল্পবিরোধী গল্প হয়ে থাকে তবে এটাই আপনার এন্টিগল্পের মাস্টার মডেল
লেখক বলেছেন: লীলেন কে একই কৃতজ্ঞতা বার বার দিতে ইচ্ছে করে না..................
একরামুল হক শামীম বলেছেন:
আজকে আবার লেখাটা পড়ে গেলাম।আবারও শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা এমন লড়াকো বাবাকে
লেখক বলেছেন: শামীম,ওই রাতে বার বার কারেন্ট চলে যাচ্ছিল। মেসেন্জারে লন্ডনে ভাইকে ধরার চেষ্টা করছিলাম।তাই আপনার সাথে কম্যুনিকেট করা গেল না।
বলছিলেন,একটা লেখা তৈরির কথা। ব্লগে দিতে চাইলে দিন। আপনি লিখলে খুশি হব। আর ভোরের কাগজের পুরোনো লেখাটা কাল খুঁজে বের করব।একটা ছিল ২০০৫ সালে। আর একটা ২০০৭ এর সেপ্টম্বরের শেষে।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা,আপনার অনুভূতির প্রতি, আর আপনার শ্রদ্ধা_ভালবাসার প্রতি।
লেখক বলেছেন: ভাল আছি। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভাল থাকার........................
লেখক বলেছেন: আপনার জন্যও ভালবাসা আর শ্রদ্ধা রইল।
বৃত্তবন্দী বলেছেন:
অনুভুতি কিংবা শ্রদ্ধা কিছুই প্রকাশ করার মত কোন যোগ্যতাই নেই...তবু সাহস করে আপনার এবং বাবার জন্য বিনম্র শ্রদ্ধা জানিয়ে গেলাম...
লেখক বলেছেন: খুবই ক্ষুদ্র মানুষ আমি।আপনাদের ভালবাসায় অবিভূত।
নুশেরা বলেছেন:
মনজুরুল ভাই, অনেকের অনেক পোস্টই পছন্দ-তালিকায় আছে, বুকমার্ক করে রাখি। তবে আপনার এই পোস্টটিকে ব্লগে প্রিয় পোস্টের তালিকায় নিয়ে ফেললাম; অনুমতির তোয়াক্কা না করেই।
লেখক বলেছেন: অনুমতির কথা কি বলছেন ? ব্লগের লেখা পাবলিক প্রপার্টি।আর এতো আমার ভাললাগা অনুভূতি।
অ.ট. আপনি বোধহয় খেয়াল করেনে নি, এর পর গোটা দুই কবিতা লেখার চেষ্টা করেছি !?
ফয়সল নোই বলেছেন:
মনজুরুল হক,আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করছি।ঘটনাটি জানতে দেয়ার জন্য।ক্লান্ত ছেলেটি একদিন গোলাবারুদের স্তুপের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল...
এই দৃশ্যটা কোন দিন ভুলবনা মনে হচ্ছে।
আপনার মুক্তিযোদ্ধা বাবার প্রতি অসীম শ্রদ্ধা অনুভব করছি।
ভাল থাকবেন।এই আশা করি।
লেখক বলেছেন: কৃতজ্ঞতা থাকল।হ্যাঁ, আমি আমার বাবাকে নিয়ে গর্ব করি।বাবার শেখানো যুদ্ধতো আজও করে চলেছি.......
নাসিমূল আহসান বলেছেন:
আমাগোর সব অশ্রুবিন্দু জমা রাখুম আপনার বাবার কবরে; আমাগো তো আর এখন অশ্রু ছাড়া দেওনের মতো আর কিছুই নাই। আমার সব শালা নষ্ট অইয়া গ্যাছি। আর এইসাধের দ্যাশ..শালার দ্যাশটার হাত পায়ে মুতের থলিতে আমিরের বাচ্চারা । সারাদিন দা চাপাতি লইয়া ঘুইরা বেড়ায়। আমারা যারা আমাগোর দ্যাশটার মতো ; সাধের স্বাধীনতাটার মতোন ব্যার্থ : তাগোর খালি অশ্রু আছে; যেইখানটা এখনও নষ্ট অয় নাই।
লেখক বলেছেন: নাসিমূল আহসান।যত আপনার মন্তব্য দেখছি,কথা শুনছি তত আপনাদের গ্রুপের প্রতি আকৃষ্ট হচ্ছি।
আপনার ভেতরকার দ্রোহ,ক্রোধ,বিস্ফোরণগুলোকে শাণিত,সুত্রবদ্ধ করলে বোমা হয়ে উঠতে পারে.................................... ভাল থাকুন।
িক েশা৩০েম বলেছেন:
মন খারাপ করিস না ভাই আমারবুকে আগলে অভিমান, হাসিস
তোর দু:খের দামে পেয়েছি স্বদেশ;
তোরে ভালোবেসে বিজয়ের বেশ
মন খারাপ করিস না ভাই আমার
বুকে আগলে অভিমান, হাসিস।
লেখক বলেছেন: আপনার মন্তব্যে অকুণ্ঠ ভালবাসা আপ্লুত করল....
জটিল বলেছেন:
আমার কিছু বলার নেই তেমন তবে প্রার্থনা রইল ।
লেখক বলেছেন: ওটাই পাথেয় হয়ে থাক
অরণ্য আনাম বলেছেন:
আপনার একটি পোষ্টে মন্তব্য করতে গিয়ে লেখাটি চোখে পড়লো। ক্লিক করলাম, লেখাটি পুরোটা চোখের সামনে আসলো। তার পর পড়লাম।আর ভাবলাম, আমার বাবা কী পাবে মৃত্যু উত্তর মুক্তিযোদ্ধা হিসেবে শেষ সম্মান টুকু??
আপনার বুকের মাঝে যে একটি কঠিন কষ্ট লুকিয়ে আছে, তা আপনার সেদিন একটি কথায় বুঝতে পেরেছিলাম।
আপনার বাবাকে আমি দেখিনি। তিনি কেমন ছিলেন তা জানি না। তবে, তাঁর মধ্যে আমি একটি ছবি দেখি, তিনি বাংলার বীর সন্তান। আপনিও তাই।
বিনম্র শ্রদ্ধা তাঁর জন্য।
লেখক বলেছেন:
পুরোনো স্তুপ ঘেটে আবার এটা বের করলে অরণ্য! শুকিয়ে যাওয়া চোখ আবার ভিজিয়ে দিলে!! কত কষ্টে যে ভুলে থাকি.......
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
আমি আপনার যুদ্ধের অভিজ্ঞতা জানতে চাই, চাই আপনার বাবার কথাও জানতে আরো বিশদে
লেখক বলেছেন: ২৬ মার্চের আগেই কোন একদিন লেখার চেষ্টা করব ভাই.... ভাল থাকুন।
হাসান মাহবুব বলেছেন:
স্যালুট আপনার বাবাকে।
অন্ধ দাঁড়কাক বলেছেন:
শ্রদ্ধা রইল আপনার মুক্তিযোদ্ধা বাবার জন্। আপনাকেও স্যালুট এইরকম পিতার ছেলে হওয়ার জন্য।
লেখক বলেছেন:
বাবা আমার মরে গিয়ে বেঁচে গেছেন।
তার ছেলে অন্ধের দেশে আয়না ফেরি করে বেড়াচ্ছে!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















