আমার প্রিয় পোস্ট
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- নিজের নিজ। - তারার হাসি
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- কোরআন-এর বিশুদ্ধতা কতটুকু? - (১) - ত্রিভুজ
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অসাধারন কিছু ছবি - সু-শান্ত
- নতুন পরিস্থিতিতে- মুহাম্মদ একটা বুজরুক আর কোরান মানুষের লেখা গ্রন্থ -এ পোষ্টের টিকে থাকার সম্ভবনা যাচাই। - রাসেল ( ........)
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- "নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন" শীর্ষক পোস্টের তথ্যসূত্র ও টীকাঃ - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইহুদি ও খ্রিস্টান ধর্মের একমেবাদ্্বিতীয়ম ঈশ্বর চেতনা - শোহেইল মতাহির চৌধুরী
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- মোহাম্মদের কি মৃগীরোগ ছিল? - ঘনাদা
- শিরোনামহীন ০ (শূন্য) - রাতমজুর
- এন্টি গল্প > শেষরাতের একফালি চাঁদ > - মনজুরুল হক
মেঘ বালিকা
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৪
একজন পাথর খুড়িয়ে মাথা তুলে চাইল
একজন ক্লান্ত পথিক পথ হারিয়ে দাঁড়াল
একজন রাজ তনয় ঘোড়া থেকে নামল
একজন ক্ষয়রুগী কাশি থামিয়ে সোজা হল.......
এক্ষুণি পর্ব্বত শিখর থেকে নেমে আসবে,
নেমে আসবে শিখরে বসে মেঘ ছুঁতে চাওয়া
সেই নির্বাক নিরেট মানুষটা,যার হাতে
মেঘ ধরার জন্য ঠাস বুনোটের জাল।
কেউ জানে না,কত কাল আগে
এক পাহাড়ি বালিকা মৈশুন্ডি পাতায়
রং মেখে ছাপ দিয়েছিল হাতে,
এরা কেউ জানে না,শুধু ওই মানুষই জানে।
এরা বলে-যে ঝর্ণা গড়ায় সে তো আর ফেরে না,
এরা বলে যে বাতাস বয়ে যায় সে তো আর আসে না।
কিন্তু নির্বাক নিরেট মানুষটা জানে
কেউ কেউ কথা রাখে
কেউ কেউ শত বছরের অপেক্ষা বুকে ধরে
নির্জলা মেঘের হাত ধরে ঘরে ফেরে
পর্ব্বত শিখরে এসে স্পর্শ করে
অতলান্ত সমুদ্র থেকে সটান উঠে আসে
তার পর মেঘের ভেলায় চড়ে ভাসতে ভাসতে
নির্বাক মানুষটির হাত ধরে
তার পর একসাথে তারা মরণ থেকে জীবনে ঝাঁপিয়ে পড়ে.......
একজন পাথর খুড়িয়ে দেখল
নির্বাক মানুষটা দুহাত বাড়িয়ে
ঝাঁপ দিল আকাশে,একা ? না কি ওরা দুজন ছিল ?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মৈশুন্ডি পাতা ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলে, কবিতা বিভাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ আলী প্রাণ।
শফিউল আলম ইমন বলেছেন:
আপনার কবিতা আগে পড়েছি কিনা মনে নেই। এখন দেখছি অলরাউন্ডার।সত্যি দারুণ।
ভালো লাগল।
কেমন আছেন??
লেখক বলেছেন: নো ব্রাদার।পূর্ণাঙ্গ এটাই প্রথম। অলরাউন্ডার নই,সিম্পলি লোয়ার অর্ডার ব্যাটসম্যান, অকেশনালি অর্থডক্স বোলার।বেষ্ট ইলেভেনে থাকাটাই প্রশ্নবিদ্ধ।
একরামুল হক শামীম বলেছেন:
নির্বাক মানুষটা দুহাত বাড়িয়ে
ঝাঁপ দিল আকাশে,একা ? না কি ওরা দুজন ছিল ?
গ্রেট!!!
লেখক বলেছেন: গ্রেট জীবনানন্দ বোদ্ধা শামীমই রেটিং দিতে পারবেন।চলবে ?
লেখক বলেছেন: সুপ্রিয় লীলেন,আপনি অন্তত জানেন,কবিতা হয় না আমায় দিয়ে।২.৫ প্লাস পাওয়ারের চশমা ছাড়াই সোনামূখি সুঁইয়ে সূতো পরানোর চেষ্টা...
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: টেকি বিষয়ে আমি ক-অক্ষর গোমাংশ ! ক্যামনে দেই ? দেখি...............
মনজুরুল হক বলেছেন:
@রুবেল শাহ।দেখুন এই বালিকাকে কি মেঘ বালিকা বলা যায় ?
লেখক বলেছেন: মেঘ বালিকারা বিষন্ন বালিকাই হয় 'ধূমপায়ী বালক'!
আসলে খুঁজে পেলাম না । যেটা পাই ফরমেট মেলে না।
লেখক বলেছেন: ???......!!!
লেখক বলেছেন: পারফেক্ট জাগায় টোকা দিছেন ! কথা হইল কবিতা কীরাম........?
ধন্যবাদ।
অংকন বলেছেন:
বল্লাম না কবিতা জোশ ।দেখেন ভাইজান , কত বালিকা ,
মেঘবালিকা
জলকন্যা
ছায়াকন্যা
আলোকন্যা
হ্যানবালিকা
ত্যানকন্যা
জীবন অতিষ্ঠ ।
লেখক বলেছেন: ......আর এই সব বালিকাকান্ডে জীবন অতিষ্ঠ আমাদের মত বিস্মিত বালকদের।
এবার আমরা লিখতে পারি.........
মেঘবালক
জলপুত্র
ছায়াপুত্র
আলোপুত্র
হ্যানবালক
ত্যানবালক
অত:পর জীবন মধুময়.....
অংকন বলেছেন:
হেহে । তা যা বলছেন ।
তারার হাসি বলেছেন:
আমার কাছে অসাধারণ মনে হয়েছে এর জন্যই লিখেছি ভয়ঙ্কর সুন্দর।"সেই নির্বাক নিরেট মানুষটা,যার হাতে
মেঘ ধরার জন্য ঠাস বুনোটের জাল।"
অসাধারণ !!!
লেখক বলেছেন: কিছু মনে করবেন না।পোস্টের অনেক পরে ছবি এ্যাড করার পর থেকে
কাবতা উহ্য হয়ে ছবি ফ্রন্টলাইনে এসে গেছে ! তাই 'সুন্দর' উপমা ছবিতে না কবিতায় ঠাওর হচ্ছিল না।
ধন্যবাদ।
কঁাকন বলেছেন:
দারুন লাগলো ভালো থাকুন
লেখক বলেছেন: কেমন ভাল, তা তো দেখতেই পাচ্ছেন ! রাত(ভোর) ৫ টায়ও জেগে বসে আছি। ইনসমনিয়া ! শুভ কামনা রইল।
রাজর্ষী বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: সেই ভাল।
লেখক বলেছেন: কবিতা লেখার অপচেষ্টা আর কি...................
নুশেরা বলেছেন:
দুর্দান্ত সুন্দর! পুরোটাই তো কোট করতে হবে প্রশংসা করতে হলে।(একমাত্র অনুযোগজাত অনুরোধ: ছবিটা বিদেয় করুন প্লীজ)
লেখক বলেছেন: হা হা হা ...ছবিটা স্রেফ ফান। রুবেল রিকোয়েষ্ট করল ব্যাস দিয়ে দিলাম।এখন বোনটি অনুযোগজাত অনুরোধ করেছে...বিদেয় করলাম।
আহমেদ হেলাল ছোটন বলেছেন:
(একমাত্র অনুযোগজাত অনুরোধ: ছবিটা বিদেয় করুন প্লীজ)- একমত । ছবিটাকে মনে হচ্ছে কোনো পাইরেট বই এর প্রচ্ছদ।কবিতা খুব ভাল লাগল। মনে পড়ল জয় গোস্বামীর 'মেঘবালিকার জন্য রূপকথা' কবিতার কথা
লেখক বলেছেন: আমিও একমত।পরের বার দেখবেন ছবি হাওয়া.....



















দারুণ লাগলো।