আমার প্রিয় পোস্ট

আমার স্বপ্নের রঙ লাল >বয়সের শব্দে শুধু > শোষণ ছেঁড়ার দিনকাল ।

দেবদূতের মত এসে দাঁড়ালেন অন্নদাতা

০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

শেয়ার করুন:                   Facebook



সমস্ত ব্যকুলতা আকুলতা এক করে
যতটা দরকার তার চেয়েও করুন ভাবে
আরশ কেঁপে যাওয়া গোঙ্গানি দিয়ে
চাইলাম-দুমুঠো ভাত, সফেদ অথবা হরিদ্রাভ
যাই হোক,হোক না কুকুরের সামনে ছুঁড়ে
দেওয়া ঘৃণার মতন-পেলাম 'কুন'।নাকি সৃষ্টি !

এবার আরও প্রাগৈতিহাসিক,আরও জান্তব
ক্ষুধা এক করে হাত বাড়ালাম,
পেলাম গণতন্ত্র।ফোটাতে পারি না,
সেঁকতে পারি না,ঝলসাতেও পারি না।
ক্ষুধা আমার মেটে না,মেটে না কিছুতেই।

শীতের অনাহারি সাপের মত নির্জিব
পড়ে থেকে,শকুনের মত সারাটা আকাশ
চরে চরে,অবুঝ শিশুর মত চিৎকার করে
আবারও চাইলাম এক মুঠো ভাত------
হোক না মুটের শরীরের দুর্গন্ধে ভরা,
হোক না বস্তির এঁদো কাদা মাখানো,
হোক না জলপাই মানুষের সবুট আশ্বাস,
পেলাম প্রকান্ড বাক্স এক। ভরা তাতে
সরকার,আমলা,নিয়ম,কানুন,আদালত,
আর কুড়ি পৃষ্ঠা ব্যাপী কালো থালায় সাদা সংবাদ।

আমরা ঠিক করলাম; কেড়ে খাব,জুড়ে নেব,
আমরা ঠিক করলাম ভাত নয়,মাংশ খাব,
জুতো খাব,পাথর খাব,সংবিধান খাব,তকমা খাব,
ঝকমারি খাব,বিজ্ঞাপন খাব----সামনে দেবদূতের মত
এসে দাঁড়ালেন অন্নদাতা,এলোমেলো আমাদের
দাঁড় করালেন সার দিয়ে,কনভয় যেন।
পরম মমতায় বন্টন করলেন তামাটে রঙের
খোলসে ভরা দলা দলা কার্বাইড,গানপাউডার
অফুরন্ত।ঠিক সেইখানে,যেখানে ভাতেরা থাকে..............।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অন্নদাতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে ।

 

  • ২১ টি মন্তব্য
  • ১৬২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৩
comment by: সবাক বলেছেন: দু'এক স্থানে যতি চিহ্নের বিভ্রান্তি....

অসাধারন একটি কবিতা পড়লাম।

প্রিয় পোস্টে নিয়ে গেলাম।
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: আমারও মনে হচ্ছিল,বলে দিয়ে উপকার করলেন। ধন্যবাদ।

২. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৭
comment by: রাতমজুর বলেছেন:
এবার কালী তোমায় খাবো
তোমার মুন্ডুমালা কেড়ে নিয়ে
মুড়িঘন্ট রেঁধে খাবো

অথবা সুকান্তের মত পূর্ণিমার চাঁদ খাবো
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: আমি আপাতত সংবিধান আর তকমা খাইবার চাই...

৩. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১২
comment by: সত্যেন্দ্র ছাতু বলেছেন: পিলাস দিয়ে গেলাম
৪. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৩
comment by: মনজুরুল হক বলেছেন: মুছে দিলাম। কৃতজ্ঞ।
৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩০
comment by: রাতমজুর বলেছেন: সংবিধান আর তকমা খাইবার পারবেন না, সব আগেই খায়া ফেলছে আমাগো ন্যাতারা।
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫২

লেখক বলেছেন: হইল না....হা হা হা ।খাইয়া ফালাইছিল,তয় আমাগো আবার সেগ্লি ধুইয়া পানি খাওয়ানির লাইগ্গা উগরাইয়া দিছে,পট্টি পট্টা দিয়া জোড়াও দিছে...দেখেন না ড.কা. কেমুন কতায় কতায় ঐগ্লি রক্ষার কতা কয় !

৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
অসাধারণ, যথারীতি, আবারও!
৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৪
comment by: রাতমজুর বলেছেন: হা হা হা, এইটা ঠিক কৈছেন, শুধু তাই না, জুজু আইসা ঐগুলা খায়া যাইবো এই কথাও কয় ;)
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৬

লেখক বলেছেন: জুজু খেদানির লাইগ্গা জলপাই কাগুরা অতন্দ্র প্রহরী !

৮. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৫
comment by: মনজুরুল হক বলেছেন: ধন্যবাদ কবি,প্রবন্ধিক,গল্পকার,সমালোচক।
৯. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১২
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: একটা দূর্দান্ত প্রতিবাদ পড়লাম মনে হল। দারুণ।
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ২:২৩

লেখক বলেছেন: এই আর কি ...

১০. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮
comment by: তারার হাসি বলেছেন: এমনও হয়।
১১. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:২১
comment by: শয়তান বলেছেন: মেইল পাই নাই ।
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৫

লেখক বলেছেন: আজ মাথাব্যথা করতেছে।কাল আশা করি ম্যাসেন্জারে কথা হবে।

** এই কথা আগেও কইছিলাম.....মনে ছিল না,সরি।এখনই ঘুমাতে যেতে হবে,রুজির ধ্ন্ধায় সকালে উঠেই আবার দৌড়......

১২. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৪
comment by: মানবী বলেছেন: কবিতাটি পড়ে ভালো লেগেছে বললে ভুল হবে। অসাধারন একটি অভিজ্ঞতার মতো মনে হলো পুরো কবিতাটি।


"আমরা ঠিক করলাম; কেড়ে খাব,জুড়ে নেব,
আমরা ঠিক করলাম ভাত নয়,মাংশ খাব
জুতো খাব,পাথর খাব,সংবিধান খাব,তকমা খাব,
ঝকমারি খাব,বিজ্ঞাপন খাব.."

-এমন স্পর্ধা দেখালে আমাদের ভাগ্যে গানপাউডার জুটবে, এটাই তো স্বাভাবিক!!!


চমৎকার কবিতাটির জন্য অনেক ধন্যবাদ মনজুরুল হক।
০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।ভাল থাকুন।

১৩. ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৬
comment by: নাসিমূল আহসান বলেছেন:

আমি কইলাম গানপাউডার খাইবার চাই। সারি সারি দাড়াইয়া একলগে ফাইট করতে করতে একটু গানপাউডার ; কার্বাইড ...ভালোই তো। !
০৯ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২২

লেখক বলেছেন: ঠিক। আগে মরতে শিখতে হয়, তার পরই বাঁচতে শেখা...........

 



 



আমার স্বপ্নের রঙ লাল........
বয়সের শব্দে শুধু শোষণ ছেঁড়ার দিনকাল ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২০২১৫