আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- বিডিং রাউন্ড ২০১১: গ্যাস লুটের নতুন ধান্দা - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে পিএসসি চুক্তি: প্রথম আলোয় ম.তামিমের সহজ পাঠের প্রতিক্রিয়া - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে চুক্তি নিয়ে ডেইলিস্টারের মিথ্যাচারের জবাবে - দিনমজুর
- কনোকোফিলিপস এর কাছ থেকে কত টাকা খেয়ে প্রথম আলো এইরকম মিথ্যা রিপোর্ট করেছে? - দিনমজুর
- দুর্ঘটনার রাজা কনোকোফিলিপস ও বঙ্গোপসাগরের আসন্ন বিপদ: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপি-ব্লোআউটের আলোকে - দিনমজুর
- কনোকো-ফিলিপস এর হাতে তুলে দেয়া হলো সাগরের গ্যাস ব্লক ১০ ও ১১ - দিনমজুর
- টেলিকম বহুজাতিকদের স্বার্থ রক্ষায় প্রথম আলোর অস্থিরতা - দিনমজুর
- নাস্তিক নির্ধর্মী কাফেরগন - হুশিয়ার সাবধান! - দাঁড়িপাল্লা
- অবিশ্বাসী কেউ ইসলামের সমালোচনা করলে মুসলমান ভাই-ব্রেদেরণদের উত্তেজিত হওয়ার কোন যৌক্তিক কারণ নাই। - হোরাস্
- বিমান বন্দরের নামে আড়িয়াল বিলে রাষ্ট্রীয় ভূমি আগ্রাসন! - দিনমজুর
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত - পিডিএফ সংস্করণ - নাঈম
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- হামীম গার্মেন্টস এ আগুন: গার্মেন্টস না লাশের কারখানা? - দিনমজুর
- হে রক্তমাংসহীন মেহনত! আল্লার দোহাই, পুড়ে পুড়ে কয়লা হও!! আমাদের অনেক উন্নয়ন দরকার - একজন নাগরিক
- দোহারের গান এবং আমাদের ধনী পিতার ফকির সন্তানদের গল্প - অনার্য তাপস
- কোরান কি অলৌকিক গ্রন্থ? - ১ - সজীব আকিব
- সংশোধিত ড্যাপ আবশ্যক - সচল জাহিদ
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- মানালি থেকে লাদাখের পথে: (তৃতীয় পর্ব- দ্বিতীয় ভাগ) - আহাদিল
- নূন্যতম মজুরী নিয়ে সমঝোতার সাজানো নাটক - দিনমজুর
- জিয়া কর্তৃক তাহের হত্যাকান্ড নিয়া পি মুন্সী’র ‘অবজেবক্টিভ’ ত্যানা প্যাচাপ্যাচি প্রসঙ্গে একখান রি-অ্যাকশান পোষ্ট! - মাদারি
- পার্বত্য চট্টগ্রাম: কান্না যেমন করে রক্তের রূপ পরিগ্রহ করে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- একুশে বইমেলায় প্রকাশিত হলোঃ “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস্”... - মুনশিয়ানা
- দেশে 'সন্ত্রাস' বিরোধী অভিযান ও চলমান 'ক্রসফায়ার' প্রসঙ্গ- (চতুর্থ অংশ) - মাহাদি হাসান
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- রাষ্ট্রীয় সন্ত্রাস: দ্রুত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করুন। - প্রতিবাদী কন্ঠস্বর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- বাংলা ব্লগ দিবস নিয়ে ২ পয়সার ভাবনা - বিডি আইডল
- বাংলা ব্লগ দিবসের গরম গরম ছবি... (লাইভ স্ট্রীম থেকে নেওয়া) !!! - এস.কে.ফয়সাল আলম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- পাশ্চাত্য সংগীত যারা ভালবাসেন তাদের জন্য অসাধারণ কিছু গানের লিস্ট (না শুনলে মিস করবেন) - নগর সংগীত
- আইন ভেংঙ্গে শৃঙ্খলা রক্ষার বিপজ্জনক রাজনীতি - প্রতিবাদী কন্ঠস্বর
- নির্যাতন-৬ বেআইনী টিএফআই সেল, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন - সায়েমুজজ্জামান
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- বেড়িবাঁধ দখল করে তৈরী হচ্ছে ৯টি শিপইয়ার্ড - আিক
- আগুনের রেস (উৎসর্গ: মনজুরুল হক) - প্রশ্নোত্তর
- রাষ্ট্রের হাতে যদি নাগরিক নিরাপত্তা না পায় তবে সেই রাষ্ট্র ব্যর্থ - প্রশ্নোত্তর
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- পূনশ্চঃ ইসলামী ব্যাংক : তত্ত্ব ও প্রয়োগের অসঙ্গতি ও কিছু কথা - (শেষ পর্ব) - পড়ুয়া_পড়ুয়া
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই - পি মুন্সী
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ২ - লাশ
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ১ - লাশ
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- আসবেন আরজ আলী? - তনুজা
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- ডিম্বের সন্ধানে - নাস্তিকের ধর্মকথা
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- একটি বিদ্রোহ পরবর্তী বিশ্লেষন শ্রেণী সংঘাতই কি বিডিআর বিদ্রোহের মূল কারন? - জামাল ভাস্কর
- বিডিআর নৈরাজ্য: লাশের মাপকাঠিতে বিদ্রোহের পরিসীমা - দিনমজুর
- লাশ উৎসব - ঊশৃংখল ঝড়কন্যা
- একটা পুরানো দালান : ইষ্ট পাকিস্তান : আমাদের আর্মির জবাবদিহিতা - শূন্য আরণ্যক
- বিডিআরের জওয়ানদের যৌক্তিক দাবী: ঘটনা,শংকা এবং ভবিষ্যৎ - ফারহান দাউদ
- আর্মির সত্যভাষণে বিডিআর ভিলেন??!! - নিকো৮১২৩
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- ইজরায়েল কিভাবে গাজায় মহাবিপর্যয় তৈরি করেছে(শেষ পর্ব) - আহসান হাবিব শিমুল
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- নারীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন: বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজের পুনপৌনিক ঘটনার নিষিদ্ধ আলোচনা- দ্বিতীয় কিস্তি - মুনীর উদ্দীন শামীম
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি (শেষাংশ) - দিনমজুর
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি - দিনমজুর
- নবীনদের জন্য - নাদান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব (শেষ পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- আস্তিক-নাস্তিক সমাচার - চার্বাক দর্শন। (শেষ কিস্তি) - নাস্তিকের ধর্মকথা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ -২ - দিনমজুর
- হায়রে কৃষি!!!!!!!!!! সাম্প্রতিক খাদ্য সংকট ও একটি বিশ্লেষণ - দিনমজুর
- প্রাইভেটাইজেশন - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- "নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন" শীর্ষক পোস্টের তথ্যসূত্র ও টীকাঃ - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইহুদি ও খ্রিস্টান ধর্মের একমেবাদ্্বিতীয়ম ঈশ্বর চেতনা - শোহেইল মতাহির চৌধুরী
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- এন্টি গল্প > শেষরাতের একফালি চাঁদ > - মনজুরুল হক
আঠার চাঁদের শুক্লপক্ষে জলকন্যা
০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩০
![]()
আঠার চাঁদের শুক্লপক্ষ,কৃষ্ণপক্ষ পার হয়ে গেল,
ভরা কোটালে বহুবার জল স্ফিত হয়ে আবার
সরে গেছে সেখানে, যেখানে জলেদের বাস।
আঠার চাঁদের আগের সেই কাঁকড়ারা,শামুকেরা,
ডানকানা মাছেরা,শ্যাওলায় মুখ লুকোনো
সবুজাভ অক্টোপাসেরা বড় হয়ে উঠেছে।
জলকন্যা বলে গেছিল-আসবে শুক্লপক্ষে।
আঠার চাঁদের শুক্লপক্ষ,কৃষ্ণপক্ষ ঠাঁয় বসে আছি,
ওই যে যারা শিশু ছিল,তারা এখন বড় হয়ে
কাছে আসে,চিনতে পারে,লেজ দুলিয়ে বলতে চায়-
বাছা,কেন মিছেমিছি বসে থাকা?জলকন্যা আসে না,
জলকন্যারা আসে না,জলে যার বাস সেকি আসে?
কোথা থেকে আসে?জলের তো শুরু আর শেষ নেই!
মন বলে,আসবে,জলকন্যা কথা দিয়েছিল,
শুক্লপক্ষে আসবে, আসবেই।
উনিশ চাঁদের শুক্লপক্ষে সেদিন আলোতে ভরে
গেছিল প্রান্তর,চাঁদ নেমে এসেছিল হাতের নাগালে,
ছুঁতে পারা দূরে সার দিয়ে চেয়েছিল ছোট মাছেরা।
যেখানে আকাশ আর সাগরের নীল এক হয়ে মেশে,
সেই দিগন্ত রেখা দিয়ে জলে হেঁটে আসছে জলকন্যা।
অভিভূত আমি পলক ফেলিনি,পাছে হারাই তাকে!
পলকহীন চোখ বেঈমানী করে!ঘোর লাগা ঘোরে
তাকে আর দেখি না!ঝাঁপ দিতে চাই অমোঘ সে টানে,
ভ্রুকুটিতে শাসায় চাঁদ,জলরাশী আর মাছেরা।
যখন বুকের ভেতর গুমরে ওঠা হাহাকার উঠে
এসে জমে ঠোঁটে,যখন চেপে রাখা ঠোঁট দুভাগ
হয়ে তৈরি হয় অপার্থীব গোঙ্গানিতে, ঠিক তখন,
জল মেখে সারা গায়ে উঠে আসে সে।জলকন্যা।
আমি মন্ত্রমুগ্ধের মত চেয়ে থাকি পলকহীন।
আমি অপার্থীব আতংক আর অনিমেষ আকর্ষণে
হাত বাড়াই,ছুঁয়ে দেখি,ভেজা চুলের জল গড়ায়
টপ টপ,শুক্লপক্ষের আলোয় জলের সে ফোটা
রং ছড়ায়,লাল,নীল,বেগুনী আর অচেনা সব রং।
মুক্তোদাঁতের চাঁদঝিলিকে ভরে যায় মুখ,চোখ আর ঠোঁট।
যে স্বপ্ন কেউ দেখে না,যে ছবি কেউ আঁকে না,
তেমনই ছবি আঁকি,আর সর্বান্তকরণে দেখি,
দেখি আমার আজন্ম স্বপ্নকে,আমার স্বপ্নের ছবি কে,
আমার আঠার চাঁদের অপেক্ষায় পাওয়া জলকন্যা,
অর্ধনারী মৎসশরীরে বাস্তবতায় অবাস্তব মৎসকন্যা।
কোথায় রাখব কি ভাবে রাখব তারে?সে জানে,
যেন আমারই মত সে ভাবে,খিল খিল হেসে বলে-
কোথায় রাখবে বল?
আমি ভাবি,অসহায় মানুষের মত ভাবি,প্রেমহীন
মানুষের মত ভাবি,অবশেষে স্বার্থপর মানুষের মত
কাছে টানি,পেতে চাই,আমার পাওয়া,আমার সবটুকু
পেতে চাই।আমার যত সম্পদ,তার বিনিময়ে পেতে চাই,
সারা পৃথিবীর বিনিময়ে পেতে চাই.........................
রাত ভোর হয়ে এলে,চাঁদ আরো হেলে গেলে,
মাছেরা সরে গেলে আমার অসম্ভব চাওয়াগুলো
জলে ধুয়ে সে ঝাঁপ দেয় জলে,অজান্তে বাড়ানো হাত
শূণ্য ফিরে আসে।
কল কল জল ভেঙ্গে যেতে যেতে বলে যায়-
কোন এক শুক্লপক্ষে এসো তুমি,বসো ঠিক ওইখানটায়.........
ঘোর লাগা ঘোরে আরো একবার মনে পড়ে,
আরো একজন যাবার আগে বলে গেছিল-
প্রেশারের বড়িটা,চায়ের চিনিটা,চোখের চশমাটা,
দেখে রেখ,মনে রেখ,ভাল থেক,স্বপ্ন দেখ...
কল কল জল ভেঙ্গে যেতে যেতে বলে যায়.........
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): জলকন্যা, জলকন্যা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:২৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এত বড় কবিতা চার চার বার পড়লেন?
আমি খেয়াল করেছি,আপনি আমার সব লেখাতেই অসম্ভব সুন্দর মন্তব্য করেন।তাড়াহুড়োয় আপনার মন্তব্যের যথাযথ সাড়া হয়ত দিতে পারিনি,মার্জনা করবেন।
আমি নিজে কখনো আমাকে মার্কস দিতে পারি না।হয়ত কবিতা বিষয়ে আমার কনফিডেন্স কম তাই।
ভাল থাকুন।আনন্দময় হোক আপনার দিনগুলি.............................
রুবেল শাহ বলেছেন:
কয়েক বার পড়লাম................ কি বলব আমি ভাষা জ্ঞাণহীন ........ আমার বলা এত টুকুই
ভাল লাগা ও শুভেচ্ছা রেখে গেলাম.............
ভাল থাকা হয় যেনো
লেখক বলেছেন: "ভাল থাকা হয় যেনো "
এইমাপের 'হুকুম' যখন হয়েছে,তখন ভাল না থেকে উপায় আছে.........
ভাল থাকবেন রুবেল।অবশ্যই।
কঁাকন বলেছেন:
অনেক ভালো লাগলো ভালো থাকুন
লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন। আনন্দে থাকুন।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ঘোর লাগা ঘোরে আরো একবার মনে পড়ে,আরো একজন যাবার আগে বলে গেছিল-
প্রেশারের বড়িটা,চায়ের চিনিটা,চোখের চশমাটা,
দেখে রেখ,মনে রেখ,ভাল থেক,স্বপ্ন দেখ...
কল কল জল ভেঙ্গে যেতে যেতে বলে যায়.........
তাহলে কে বেশী মায়াময় মৎস্যকন্যা নাকি মানবী?
এত দারুন লিখেছেন.......এই রকম কবিতা অজস্রবার পড়া যায়।
মুগ্ধতা রেখে গেলাম.....
ছোটবেলায় একটা বই পড়েছিলাম...বলা যায় এক দমে...।তিন থেকে চার ঘন্টা লেগেছিলো পড়তে।মৎস্যকন্যার গল্প.....কি যে দারুন লেগেছিলো...
এখনো মনে পড়ে...
ভালো থাকবেন....শুভেচ্ছা।
লেখক বলেছেন: নিশ্চই মৎসকন্যা, কারণ সে বলে গেছে শুক্লপক্ষে আসবে।
মানবী মঙ্গল কামনা করে গেছে,ফিরবে বলেনি...............
আমারও তাই।'মারমেইড' আর 'ফ্লাইংম্যান' এই দুই আপাত: অবাস্তব বিষয় নিয়ে মাঝে মধ্যেই ভাবি। ভাবিই শুধু..................
শুভেচ্ছা।
কঁাকন বলেছেন:
অনেক ভালো লাগলো ভালো থাকুন
লেখক বলেছেন: আপনিও ভাল থাকবেন।
না বলা কথা বলেছেন:
শেষ পর্যন্ত পড়তে না পাইরা যেই পথে আইলাম সেই পথেই ফিরা গেলাম।
লেখক বলেছেন: যাবার সময় একটা মাইনাস ও দিয়ে গেলেন? শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন: 'অসম্ভব' টুকু বাদ দিলে হয় না ভাই ....
নাসিমূল আহসান বলেছেন:
কেমন জীবনবাবুর গন্ধ সারা কবিতার গায়ে ! কেমন করে যেন জড়িয়ে যায় কবিতা আর বাস্তবতা। কেমন করে হাত ফসকে পালায় আমাদের সব জলকণ্যারা! হা: হা: হা: একটু কাব্যি করলাম!
লেখক বলেছেন: বেশ করেছেন।পোড় খাওয়া,ঘা খাওয়া মানুষদের ঐ কাব্যি করা ছাড়া আর কী আছে? আমি তো তা-ই করে চলেছি......।অর্পিত দায়িত্ব বাদ দিয়ে........
জাতিশ্বর বলেছেন:
"ঘোর লাগা ঘোরে আরো একবার মনে পড়ে,আরো একজন যাবার আগে বলে গেছিল-
প্রেশারের বড়িটা,চায়ের চিনিটা,চোখের চশমাটা,
দেখে রেখ,মনে রেখ,ভাল থেক,স্বপ্ন দেখ...
কল কল জল ভেঙ্গে যেতে যেতে বলে যায়.........
এক্সিলেন্ট!
লেখক বলেছেন: বেশ। তাহলে এক্সিলেন্টই থাকুক।
দূরন্ত বলেছেন:
কবিতাটা আমার কাছে সত্যিই অসম্ভব ভালো লেগেছে...
লেখক বলেছেন: আমি 'অসম্ভব সুন্দর' এর দাবিদার নই।এতবড় বোঝা মাথায় তুলে দিলে ঘাড় ভেঙ্গে যেতে পারে !!
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন:
অপ্সরা বলেছেন:
মাইগড!! সোজা প্রিয়তে ভাইয়া।কঠিন হলেও কবিতাটা বুঝেছি। তোমার অন্য কঠিন লেখাগুলো থেকে স হজ ।
লেখক বলেছেন:
না বুঝে উপায় আছে ভাইয়া! এ তো কবির আকুতির খুল্লামখুল্লা বয়ান! থ্যাংকস, এটাই তোমার শো-কেসে আমার প্রথম লেখা!!
আমার মনে হয় "আপগ্রেডেশন" হলো... হা হা হা!!
অপ্সরা বলেছেন:
ইশ আপগরেডেশানের কি ???????শুনো তোমার জন্য আমি এই প্রথম মানে অপসরা লেখিকা গল্প লিখলো । নতুন পোস্ট দেখো ভাইয়া। তোমার কথা শুনে লিখতে গেলাম বলেই ওদের কথায় মাথাতে এলো যাদের কথা তুমি ভাবো। যাদের কথা তুমি লেখো।
লেখক বলেছেন:
আর সেই জন্য আমার ছোট্ট বোনটির গল্প এত সুন্দর হয়েছে। কমেন্ট করে এসেছি। আমার বিশ্বাস তুমি গল্পটা লেখার পর তোমার নিজেকেই অন্য রকম লাগছে। তোমার মনে হচ্ছে, তুমি সামান্য হলেও অবহেলিত মানুষের কাছাকাছি যেতে পেরেছ। এটাই আমার বিচারে তোমার আপগ্রেডেশন।
সহেলী বলেছেন:
শেষ কথাগুলো পরিচিত মনে হোল !এখনও যেন শোনা যায় !
এত বেশী ভার , ভারাক্রান্ত করে দেবে -- দূরে থাক এ কবিতা ।
লেখক বলেছেন:
ভালবাসার অন্তর্নিহিত শর্তই হচ্ছে কষ্ট। বুকভরা কষ্ট। সেই কষ্টকে যে যত নিপুণ ভাবে বর্ণনা করতে পারে সে সফল কবি। আমি কবি নই, কিন্তু কষ্টটা কারো চেয়ে কম নয়।
আসুন, আরো একবার ভারাক্রান্ত হই।
আরো একজন যাবার আগে বলে গেছিল-
প্রেশারের বড়িটা,চায়ের চিনিটা,চোখের চশমাটা,
দেখে রেখ,মনে রেখ,ভাল থেক,স্বপ্ন দেখ...
ত্রিশোনকু বলেছেন:
"ঘোর লাগা ঘোরে আরো একবার মনে পড়ে,আরো একজন যাবার আগে বলে গেছিল-
প্রেশারের বড়িটা,চায়ের চিনিটা,চোখের চশমাটা,
দেখে রেখ,মনে রেখ,ভাল থেক,স্বপ্ন দেখ...
কল কল জল ভেঙ্গে যেতে যেতে বলে যায়......... "
সাবলিল, আধুনিক!
লেখক বলেছেন:
প্রেশারের বড়িটা,চায়ের চিনিটা,চোখের চশমাটা,
দেখে রেখ,মনে রেখ,ভাল থেক,স্বপ্ন দেখ...
কল কল জল ভেঙ্গে যেতে যেতে বলে যায়.........
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















শেষ হইয়াও হইল না শেষ।
এই প্রথম আমি ব্লগে পড়লাম ৫৮ লাইনের একটি কবিতা, ৪ বার পরপর !