আমার প্রিয় পোস্ট

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি

????? > !!!!! >

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০১

শেয়ারঃ
0 14 0



মনামি তুমি বিয়ে করেছ ?
না !
মনামি তুমি কাকে বিয়ে করেছ ?
অয়ন কে !
অয়ন কে বিয়ে করেছ তুমি ?
না !
মনামি তুমি ভাল আছ ?
হ্যাঁ !
মনামি ভাল আছ তুমি ?
না !

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): স্বীকার অথবা অস্বীকার ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলেকবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৫
জটিল বলেছেন: মনামি এর ৬ মাস আগে বিয়ে হয়ে গেছে , জামাই কে নিয়ে ইংল্যান্ড এ :|
ছোটবেলার সখি ছিল ।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন:

যাঃ বাবাঃ !! মনামি কমন পড়ে গেল ? আহারে সখি আমার সখি গো......

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫৩

লেখক বলেছেন:

বেচারি নয় কেন? বরং এভাবে.....আহা ! বেচারারা !!

৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: কষ্টের এক দোলা দিয়ে গেল.........
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন:

অল্প কথায় ম্যালা কষ্ট বোনটি......বাক্সো ভরা কষ্ট !!

৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
নিবিড় অভ্র বলেছেন: কোন মনামি?? কলকাতার বাংলা নাটকের অভিনেত্রী??? বিয়ে হয়ে গেছে নাকি উনার ?? :-*

মজা করছিলাম কিছু মনে করবেন না....

প্লাস
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন:

ঠিক ধরেছেন।ওই মনামি আমার অসম্ভব প্রিয় অভিনেত্রী! মগজে সার্চ দিতেই ওর নামটা ডাউনলোড হয়ে গেল !!

৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
জাতিশ্বর বলেছেন:

একবার 'না' একবার 'হ্যাঁ', এর মধ্যে কিছু একটা আছে।বুঝতে পারতেছি না !
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন:

ম্যালা কিছু আছে। প্রেম করসেন কখনো? করলে স্মৃতি রিওয়াইন্ড করেন। পাইবেন।

৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮
নকীবুল বারী বলেছেন: মনামির পরিচয়টা সেয়ার করেন???
২৭ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:১১

লেখক বলেছেন:

হানড্রেড পার্সেন্ট কাল্পনিক। এই নামে কোথাও কেউ নাই।কোথাও কেউ ছিলও না।

৭. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪১
তারার হাসি বলেছেন:
এভাবে প্রশ্ন করতে হয় না।
শুভেচ্ছা।
২৭ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:১২

লেখক বলেছেন:

কবিতা আর ব্যক্তি ভিন্ন ভিন্ন স্বত্ত্বা ।

৮. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
একরামুল হক শামীম বলেছেন: প্যারাডক্স কবিতা পড়লাম।
২৭ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৪

লেখক বলেছেন:

ধন্যবাদ শামীম । আমরা তো পুরোটাই প্যারাডক্সের ভেতরে বসে আছি !

৯. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৮
জাতিশ্বর বলেছেন: নিবিড় অভ্র,আমারও তাই মনে হয়।
২৭ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৫

লেখক বলেছেন:

হমম !!

১০. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কী ঘটিলো কিছুই বুঝিলাম না। আখরোটের খোলের ভেতরে ঢুকতেও পারলাম না! :|
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০২

লেখক বলেছেন:

আখরোট ! ১৬ নম্বর মন্তব্যে দেখুন তারার হাসি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। মনামি একটা ইনভিজিবল ক্যারেক্টার।

১১. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৪৩
মনজুরুল হক বলেছেন:

এটি আসলে একাট নৈব্যক্তিক কবিতা।সময়ের শেষ প্রান্তে দাঁড়ানো দুজন মানুষ বাস্তবতার নিরিখে বাস্তবতাকে অস্বীকার করতে পারছে না। আবার রূঢ় বাস্তবতাকে পাশ কাটিয়ে নিজেদের ফেলে আসা কল্পরাজ্যে ফিরে ফিরে যাচ্ছে। মনামি আসলে বিয়ে করে ফেলেছে,কিন্তু সে সেটাকে অস্বীকার করে। মনামি অয়নকেই বিয়ে করেছে,কিন্তু অয়ন সামনে দাড়ালে সে অয়নকে বিয়ে করেছে মানতে চায় না। প্রশ্নকর্তা কে মনামি ভালবাসে,কিন্তু বিয়ে নামক ব্যাপারটা অস্বীকার করতে পারে না বলে তার ভালবাসা অস্ফুটই থেকে যায়। এমন এক টানাপোড়েনের মধ্যে এই প্রজন্মের দুজন মানব-মানবী নিজেই নিজেকে অস্বীকার করে,আবার নিজেই নিজেকে স্বীকারও করে। ভালবাসার এই অনিকেত দিকটাকে কি বলে সঙ্ঘায়িত করা যায় ঠাওর হয় না, তবে এই দ্বন্দ্বমূলক ব্যাপারটা থেকে কোন একটি জুড়িও মুক্ত নয়। ধন্যবাদ সবাইকে।

০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন:

১২. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৪৯
নুশেরা বলেছেন: মন আমি=বন্ধু আমার...

চমৎকার লাগল পড়তে।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন:

বিশেষ্য'র কি সন্ধিবিচ্ছেদ হয় নুশেরা ? মনামি মনামিই !

১৩. ২৭ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৩
কঁাকন বলেছেন: + - = -
মানে মনামির বিয়ে হয়নাই, সে অয়নকে বিয়েকরে নাই এবং দু:খজনক ভাবে সে ভালো নাই :(
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮

লেখক বলেছেন:

নিদারুন ভয়াবহ সুন্দর করে বলেছেন তো !
...."এবং দুঃখজনক ভাবে সে ভালো নেই"! এই মন্তব্যে একগাছি সোনার কাঁকন উপহার !

১৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪
সত্যান্বেষী বলেছেন: মনামি তুমি ভাল আছ ?
হ্যাঁ !
মনামি ভাল আছ তুমি ?
না !
-

তবু ভাল থাকুক মনামি। উজ্জ্বল আনন্দে ভরে থাকুক তার ফুলদানি, বিছানার চাদর আর অয়নমনামির শার্টশাড়ী।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন:

ছোট ছোট ঘর ছোট ছোট কষ্ট
আর সার্টশাড়িতে এলোমেলো
অয়ন-মনামির পর্ণকুটির,
আমাদের মনামিরা সুখে থাকুক।

১৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫০
সত্যান্বেষী বলেছেন:
কবিতাটির দেখি কোন নাম দেন নি। অবশ্য কিছু অনুভূতির কোন শিরোনাম হয় না। দিলে সে তার সীমাহীনতা হারায়। তবুও আমি একটি নাম দিলাম:

ঘুণসময়
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৫

লেখক বলেছেন:

এই কবিতাটা আসলে একটি ' নভলেট ' । পরের পর্বে আপনার দেওয়া নামটাই ব্যবহৃত হবে।

এটারও শিরোনাম নাম আছে....পাঁচটা প্রশ্ন। পাঁচাট উত্তর ।

১৬. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:২৯
তারার হাসি বলেছেন:
আমার যা মনে হয়েছে তা হল মনামি দ্বৈত জীবন যাপন করছে এবং প্রশ্নগুলি সে নিজেকেই নিজে করছে ।
" কবিতা আর ব্যক্তি ভিন্ন ভিন্ন স্বত্ত্বা "-- হতে পারে কিন্তু একেবারে বাইরেও নয়।
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন:

কি করে সম্ভব হলো ! লেখকের ভাবনার সাথে অদ্ভুত ভাবে মিলে গেল ! মনামি দ্বৈত জীবন যাপন করছে না,নিজের জীবনের দুই মেরুতে দাঁড়িয়ে চুলচেরা বিশ্লেষণ করছে!

মনোবিশ্লেষক হওয়ার লক্ষণ সুস্পষ্ট।

১৭. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১০
একরামুল হক শামীম বলেছেন: তারার হাসি আপুর ব্যাখ্যাটাই আমি ইঙ্গিত করতে চেয়েছিলাম। প্যারাডক্স :)
২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন:

আপনারা দুইজন মিলে-মিলে কাটাকাটি !!!

১৮. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৯
নুশেরা বলেছেন: সন্ধি বিচ্ছেদ না তো মনজুরুল ভাই, কোথাও পড়েছিলাম মনামি ফ্রেঞ্চ শব্দ, ফরাসী ভাষায় শব্দটা ওরকম; মানে হল বন্ধু আমার।
২৮ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন:

ওহহো! আমারই বোঝার ভুল! মনামি,অরুণিমা,দময়ন্তী..... এগুলো আমার প্রিয় নাম।
ফরাসীর বাংলাটা সুন্দর তো !

১৯. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
সত্যান্বেষী বলেছেন:
@ লেখক:

'পরের পর্বে আপনার দেওয়া নামটাই ব্যবহৃত হবে।'



ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন:

হ্যাঁ। "ঘুণসময়" নামটা মনে ধরেছে। ধন্যবাদ আপনাকে।

২০. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৪
তারার হাসি বলেছেন: স্বীকার করার জন্য ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন:

সত্য স্বীকারে দ্বিধা থাকবে কেন?

 

মোট সময় লেগেছে ১.০৮৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারিদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয়,যারা মানুষ ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ