আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আসুন আরব বর্বরদের ঘৃণ্য থাবা হতে বাকীদের মাথা বাঁচাতে তিনটি দাবীতে সোচ্চার হই - ও.জামান
- বিডিং রাউন্ড ২০১১: গ্যাস লুটের নতুন ধান্দা - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে পিএসসি চুক্তি: প্রথম আলোয় ম.তামিমের সহজ পাঠের প্রতিক্রিয়া - দিনমজুর
- কনোকোফিলিপস এর সাথে চুক্তি নিয়ে ডেইলিস্টারের মিথ্যাচারের জবাবে - দিনমজুর
- কনোকোফিলিপস এর কাছ থেকে কত টাকা খেয়ে প্রথম আলো এইরকম মিথ্যা রিপোর্ট করেছে? - দিনমজুর
- দুর্ঘটনার রাজা কনোকোফিলিপস ও বঙ্গোপসাগরের আসন্ন বিপদ: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপি-ব্লোআউটের আলোকে - দিনমজুর
- কনোকো-ফিলিপস এর হাতে তুলে দেয়া হলো সাগরের গ্যাস ব্লক ১০ ও ১১ - দিনমজুর
- টেলিকম বহুজাতিকদের স্বার্থ রক্ষায় প্রথম আলোর অস্থিরতা - দিনমজুর
- নাস্তিক নির্ধর্মী কাফেরগন - হুশিয়ার সাবধান! - দাঁড়িপাল্লা
- অবিশ্বাসী কেউ ইসলামের সমালোচনা করলে মুসলমান ভাই-ব্রেদেরণদের উত্তেজিত হওয়ার কোন যৌক্তিক কারণ নাই। - হোরাস্
- বিমান বন্দরের নামে আড়িয়াল বিলে রাষ্ট্রীয় ভূমি আগ্রাসন! - দিনমজুর
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত - পিডিএফ সংস্করণ - নাঈম
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- হামীম গার্মেন্টস এ আগুন: গার্মেন্টস না লাশের কারখানা? - দিনমজুর
- হে রক্তমাংসহীন মেহনত! আল্লার দোহাই, পুড়ে পুড়ে কয়লা হও!! আমাদের অনেক উন্নয়ন দরকার - একজন নাগরিক
- দোহারের গান এবং আমাদের ধনী পিতার ফকির সন্তানদের গল্প - অনার্য তাপস
- কোরান কি অলৌকিক গ্রন্থ? - ১ - সজীব আকিব
- সংশোধিত ড্যাপ আবশ্যক - সচল জাহিদ
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- মানালি থেকে লাদাখের পথে: (তৃতীয় পর্ব- দ্বিতীয় ভাগ) - আহাদিল
- নূন্যতম মজুরী নিয়ে সমঝোতার সাজানো নাটক - দিনমজুর
- জিয়া কর্তৃক তাহের হত্যাকান্ড নিয়া পি মুন্সী’র ‘অবজেবক্টিভ’ ত্যানা প্যাচাপ্যাচি প্রসঙ্গে একখান রি-অ্যাকশান পোষ্ট! - মাদারি
- পার্বত্য চট্টগ্রাম: কান্না যেমন করে রক্তের রূপ পরিগ্রহ করে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- একুশে বইমেলায় প্রকাশিত হলোঃ “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস্”... - মুনশিয়ানা
- দেশে 'সন্ত্রাস' বিরোধী অভিযান ও চলমান 'ক্রসফায়ার' প্রসঙ্গ- (চতুর্থ অংশ) - মাহাদি হাসান
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- রাষ্ট্রীয় সন্ত্রাস: দ্রুত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করুন। - প্রতিবাদী কন্ঠস্বর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- বাংলা ব্লগ দিবস নিয়ে ২ পয়সার ভাবনা - বিডি আইডল
- বাংলা ব্লগ দিবসের গরম গরম ছবি... (লাইভ স্ট্রীম থেকে নেওয়া) !!! - এস.কে.ফয়সাল আলম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- পাশ্চাত্য সংগীত যারা ভালবাসেন তাদের জন্য অসাধারণ কিছু গানের লিস্ট (না শুনলে মিস করবেন) - নগর সংগীত
- আইন ভেংঙ্গে শৃঙ্খলা রক্ষার বিপজ্জনক রাজনীতি - প্রতিবাদী কন্ঠস্বর
- নির্যাতন-৬ বেআইনী টিএফআই সেল, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন - সায়েমুজজ্জামান
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- বেড়িবাঁধ দখল করে তৈরী হচ্ছে ৯টি শিপইয়ার্ড - আিক
- আগুনের রেস (উৎসর্গ: মনজুরুল হক) - প্রশ্নোত্তর
- রাষ্ট্রের হাতে যদি নাগরিক নিরাপত্তা না পায় তবে সেই রাষ্ট্র ব্যর্থ - প্রশ্নোত্তর
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- পূনশ্চঃ ইসলামী ব্যাংক : তত্ত্ব ও প্রয়োগের অসঙ্গতি ও কিছু কথা - (শেষ পর্ব) - পড়ুয়া_পড়ুয়া
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই - পি মুন্সী
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ২ - লাশ
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ১ - লাশ
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- আসবেন আরজ আলী? - তনুজা
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- ডিম্বের সন্ধানে - নাস্তিকের ধর্মকথা
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- একটি বিদ্রোহ পরবর্তী বিশ্লেষন শ্রেণী সংঘাতই কি বিডিআর বিদ্রোহের মূল কারন? - জামাল ভাস্কর
- বিডিআর নৈরাজ্য: লাশের মাপকাঠিতে বিদ্রোহের পরিসীমা - দিনমজুর
- লাশ উৎসব - ঊশৃংখল ঝড়কন্যা
- একটা পুরানো দালান : ইষ্ট পাকিস্তান : আমাদের আর্মির জবাবদিহিতা - শূন্য আরণ্যক
- বিডিআরের জওয়ানদের যৌক্তিক দাবী: ঘটনা,শংকা এবং ভবিষ্যৎ - ফারহান দাউদ
- আর্মির সত্যভাষণে বিডিআর ভিলেন??!! - নিকো৮১২৩
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- ইজরায়েল কিভাবে গাজায় মহাবিপর্যয় তৈরি করেছে(শেষ পর্ব) - আহসান হাবিব শিমুল
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- নারীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন: বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজের পুনপৌনিক ঘটনার নিষিদ্ধ আলোচনা- দ্বিতীয় কিস্তি - মুনীর উদ্দীন শামীম
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি (শেষাংশ) - দিনমজুর
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি - দিনমজুর
- নবীনদের জন্য - নাদান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব (শেষ পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- আস্তিক-নাস্তিক সমাচার - চার্বাক দর্শন। (শেষ কিস্তি) - নাস্তিকের ধর্মকথা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ -২ - দিনমজুর
- হায়রে কৃষি!!!!!!!!!! সাম্প্রতিক খাদ্য সংকট ও একটি বিশ্লেষণ - দিনমজুর
- প্রাইভেটাইজেশন - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- "নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন" শীর্ষক পোস্টের তথ্যসূত্র ও টীকাঃ - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইহুদি ও খ্রিস্টান ধর্মের একমেবাদ্্বিতীয়ম ঈশ্বর চেতনা - শোহেইল মতাহির চৌধুরী
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- এন্টি গল্প > শেষরাতের একফালি চাঁদ > - মনজুরুল হক
সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৭
![]()
কালো আফ্রিকা।কালো মানুষের আফ্রিকা। কালো আইনের কালো প্রয়োগের আফ্রিকা। হায় আফ্রিকা!
্ ইথিওপিয়া। মোট ভূখন্ডের মাত্র সাঁইত্রিশ ভাগ অঞ্চলে চাষাবাদ হয়।খনিজ যা আছে তা ইউরোপীয়দের দখলে। জাতিগত যুদ্ধবাজদের মরণখেলায় প্রতি দিন মৃত্যু ঘটে শত মানুষের। অনাহারে মৃত্যু ঘটে শত মানুষের। পশ্চিমা মিডিয়ায় উঠে যায় কঙ্কালসার ছবি। আমরা মেমরিতে রাখি না। আমাদের হার্ডডিস্কে অত জায়গা নেই!
্ রুয়ান্ডা। গৃহযুদ্ধের দামামা প্রতি দিন কেড়ে নিচ্ছে শত শত মানুষের প্রাণ! চার-পাঁচটি যুদ্ধবাজ গোষ্ঠি ভাগ করে নিয়েছে গোটা দেশের শাসন ব্যবস্থা। আমরা খুঁজে দেখি না। কারণ আমাদের ইজমের ভেতর পড়ে না ওরা!
্ ইরান,ইরাক আর তুরস্কের সেই হতভাগা কুর্দীরা! যাদের মারা হচ্ছে গত অর্ধশতাব্দী ধরে। মারছে ইরান,ইরাক আর হালে তুরস্ক। কিছুদিন আগেও তুরস্ক ইরাকের ভূখন্ডে ঢুকে নির্বিচারে বোমা ফেলে হত্যা করে এলো কুর্দীদের! সারা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখল! আমরা জানি না। কেননা, কুর্দীরা আমাদের ভাই নয়!
্ মনিপুর। আমাদের পাশের মনিপুর।মনিপুর লিবারেশন আর্মি স্বাধীনতার জন্য লড়াই করে চলেছে। তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনী মনিপুরে হত্যাকান্ড চালিয়ে আসছে লাগাতার। ২০০৬ সালের জুন। লিবারেশন এর এক্তিয়ারভূক্ত এলাকায় ভারতীয় বাহিনীর নির্বিচার অত্যাচারে অতিষ্ট মনিপুরবাসী ফুঁসে ওঠে! নারীরা প্রতাশ্যে রাজপথে নেমে আসে সম্পূর্ণ উলঙ্গ হয়ে! কোলকাতার কাগজে সেই ছবি সেন্সর হয়ে ছাপা হয়! বেসরকারী চ্যানেলগুলোতে বিতর্ক হয়। আমরা খবরও পাই না! কেননা, মনিপুর আমাদের থেকে অনেক দূরে! মনিপুরের মানুষ মুসলমান নন!
্ গত তিন মাস ধরে শ্রীলংকান সেনাবাহিনী তামিল উচ্ছেদের নামে "পোড়ামাটি নীতি" নিয়ে ঝাঁপিয়ে পড়েছে জাফনা উপদ্বীপে। একের পর এক তামিল ঘাটিগুলো গুড়িয়ে যাচ্ছে! তামিল যোদ্ধা,সাধারণ তামিল কেউই বাদ পড়ছে না! রক্তে লাল হয়ে যাচ্ছে ভারত মহাসাগর! আমরা দেখতে পাচ্ছিনা! কারণ তামিলরা আমাদের কাছের মানুষ নয়!
্ বতসোয়ানায় হুটু উপজাতির মানুষদের সম্মিলিত ভাবে হত্যা করছে ইউরোপীয় সাদারা আর সরকারী বাহিনী। আমরা কিছুই জানি না! কেননা, হুটুরা আমাদের কে?
্ দুশো বছর ধরে স্পেনীয়রা আমেরিকায় পত্তন গেঁড়ে এ্যাপাচীদের হত্যা করেছে। এখনো রেড ইন্ডিয়ানরা মৃত্যুবরণ করে চলেছে। এখনো আরিজোয়ানার ধূসর ধুলোয় রেড ইন্ডিয়ানের রক্ত শুষে যায়। এখনো এ্যাপাচীরা পাহাড়ের খাঁজে-ভাজে জীবন কাটিয়ে দেয়। এখনো রেড ইন্ডিয়ানরা কালো নিগ্রোদের মত বৈষম্য আর নির্যাতনের স্বীকার। আমরা চোখেও দেখি না, কানেও শুনিনা। কেননা, রেড ইন্ডিয়ানরা আমাদের আত্মিয় নয়!
আমরা কি কেবল মুসলমানদের হত্যা করা হলে কাঁদব? কেবলই আমাদের ধর্মের বলে তাদের জন্যই ব্যাথিত হব? কালো মানুষরা কি আমাদের ভাই নয়? পাহাড়িরা কি আমাদের মনুষ্য প্রজাতি নয়?
ফিলিস্তিনী শিশুদের করুণ মৃত্যু আমাদের ব্যাথিত করে। আমরা নিজেদের বিবেকের কাছে দংশিত হই। আমাদের মুখে খাবার ওঠে না। আমাদের সেই একাত্তরের কথা মনে পড়ে যায়। মনে হয় এক একটা শিশু যারা গাজায় ধ্বংসস্তুপের ভেতর কুঁকড়ে আছে সে আমার সন্তান! সে আমার ভাই, আমার বোন। আমি অসহায়ের মত শুধু করুণ মৃত্যুগুলোর সংখ্যা কমাতে চাই। আমি তো আর কিছু পারি না!
আমি এটাও মনে করতে চাই যে, গাজায় যে মানবতার কবর হচ্ছে,সেই একই রকম কবর হোক অত্যাচারীর। আমি এর পেছনের ইতিহাস জানি। আমি এই ইতিহাসের পরম্পরা জানি। কিন্তু হায়! আমার সেই জানা আর বোঝা কি আমাদের এক একটা শিশু হত্যার ভয়াবহ চিত্র দেখা থেকে ফেরাতে পারে! আমার সারাজীবনের পুঞ্জিভূত ক্ষোভ আর ঘৃণা উদ্গিরণ হয়ে চাপা দেয় সাম্রাজ্যবাদ আর তার দোসরদের।দগদগে ঘা হয়ে মানব সভ্যতার ললাটে লেগে থাকা ইজরায়েল আর তার অমানুষ শাসকদের জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু থেকে উচ্চারিত ঘৃণা ছুঁড়ে দিতে চাই। আমার ক্ষমতা থাকলে আমি এখানে বসে হা-পিত্যেশ না করে ছুঁটে যেতে চাইতাম গাজায়, জিরুশালেমে। আমি তা পারি না।
কিন্তু আমি শুধু ওই গাজা নয়, সারা পৃথিবীর অসহায় মানুষদের কথাও ভাবতে চাই। ভাবতে চাই জাফনা,মনিপুর,বতসোয়ানা,ইথিওপিয়া,কুর্দীস্তান এর সেই সকল মানুষের কথা। যারা শাসকের বন্দুকের নলে বুক ঠেকিয়ে দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছে ....নেভার সে ডাই! নেভার সে ডাই!! এক একটা মুক্তিকামী মানুষের রক্ত থেকে জন্ম নেবে হাজার হাজার মুক্তিপাগল মানুষ। যারা বদলে দেবে অনেক অত্যাচারে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া পঙ্গু পৃথিবীটাকে। আর আমি দুচোখ ভরে দেখব সেই সৃষ্টিশীল মানুষের জয়রথ...ছুটে চলেছে মহাকাল থেকে মহাকালে......
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গণহত্যা ;
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১০ রাত ২:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
অনেক দিন পর আপনাকে দেখে ভাললাগছে। শুভেচ্ছা নিন।
আমরা আসলে সব কথা আমাদের মত করে বলতে পারিনা।
ভাল থাকবেন।
কেমিকেল আলী বলেছেন:
আপনাকে দেখে ভাল লাগছে। লোকমুখে শুনেছিলাম আপনি চলে গেছেন এখান থেকে।সংবাদটি ভুল জেনে ভাল লাগছে।
লেখা বিষয়ে পরে মন্তব্য করব।
ধন্যবাদ
লেখক বলেছেন:
নারে ভাই, কোথায় যাব এত মানুষের ভালবাসা ফেলে! লেখকদের সম্ভবত অভিমানের মাত্রাটা একটু বেশী। আর কিছুই তো নেই! তাই ওই অভিমানটাই মাঝে মাঝে চাউর হয়ে ওঠে! আছি। আপনাদের সাথেই আছি। এত এত ভাই-বোন-বন্ধু আর কোথায় পাব ............
আলমগীর কুমকুম বলেছেন:
সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আলমগীর কুমকুম।
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
আর আমি দুচোখ ভরে দেখব সেই সৃষ্টিশঅল মানুষের জয়রথ...ছুটে চলেছে মহাকাল থেকে মহাকালে......বেঁচে থাকুক স্বস্থ্য মানুষ
ভালো থাকুন আপনি।
লেখক বলেছেন: আমি সারাটা সকাল বসে থাকব একটা খবরের জন্য....
আর একটি শিশুও মরবে না,,,
আর একটি মানুষকেও বন্দুকের নলে দাঁড়াতে হবে না............
আহসান হাবিব শিমুল বলেছেন:
হমমম.খুব প্রয়োজনীয় লেখা মনজুরুল ভাই। কিন্তু ফিলিস্তিনিদের ব্যাপারে লোকজন শুধু তারা মুসলমান বলেই করে ব্যাপারটা বোধকরি এভাবে সরলীকরন সম্ভব নয়।কারন বলি বসনিয়ায় গণহত্যার শিকার হয়েছিলো আলবেনিয় মুসলিমরা, চেচনিয়ায় পুতিন নৃশংসভাবে হত্যা করে জাতিগত ভাবে মুসলিমদের, থাইল্যান্ডের সাউথে মুসলিম জংগিরা সামরিকবাহিনীর নির্মম নির্যাতনের শিকার,ফিলিপাইনেও তাই।
কিন্তু এইগুলোর প্রতিবাদ কি বাংলাদেশে খুব বড় মাত্রায় আসে কিংবা মোল্লারাও খুব একটা কি মাঠে নামে?
দীর্ঘসময়ব্যাপি এক দখলদ্বারিত্ব, সাংস্কৃতিক, ধর্মীয়, সেই সংগে মিডিয়া ফোকাসের কারনেই ফিলিস্তিনি ইস্যুটা মানুষের বেশি নজর করে।তাতে ধর্মের বড় একটা ফোকাস আছে।তবে কারনটা শুধুই ধর্মীয় এইটা বোধকরি ঠিক না।
লেখক বলেছেন:
ব্যাপারটা ওভাবে হয়ত হাইলাইটেড হয়ে গেছে। আমি ওভাবে বলতে চাইনি। আর আপনি আরো যে নির্যাতনের চিত্রগুলো তুলে ধরলেন সেটাও আনতে পারিনি সময়াভাবে আর লেখা বড় হয়ে যাবার ভয়ে। বেশ কিছুদিন ধরে লিখতে পারছিলাম না। ব্লকডাউন হয়ে পড়ছিলাম।
ডেড সী আর মেডিটেরিয়ানের ভেতর আরো অনেক করুণ কাহিনী রয়ে গছে। সেসব আমরা আনতে পারি না। পরে আর দিন সেসব লেখার ইচ্ছে রইল। "মরো" গেরিলাদের নিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করেও তেমন কিছু পাইনি নেটে। তার পর কম্পুচিয়া তো আর এক ইতিহাস!
ধন্যবাদ আপনাকে তথ্য সংযোজনের জন্য।
আহসান হাবিব শিমুল বলেছেন:
জগতজুড়ে সকল হত্যাকান্ডের প্রতিবাদ করবো আমরা।আমিও এটাই চাই।
লেখক বলেছেন: ধন্যবাদ শিমুল।
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
কিছু বলবনা...বলে কিইবা হবে?...কে শুনবে আমার কথা?
লেখক বলেছেন:
ইথার। ইথারের কোন কার্পণ্য নাই! তার ধারণ ক্ষমতা অফুরন্ত! আপনি কেন বলবেন না? সব বলাই একসময় পুঞ্জিভূত হয়ে মনুষ্য সমাজে ফিরে ফিরে আসে...আসেই...
সত্যান্বেষী বলেছেন:
আমার চোয়ালে রক্ত হে অর্জুন আমি জানতাম, আমি ঠিকই জানতাম
আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হ্ত্যাও নয়!
ভ্রুণহত্যা! সেতো আরো সাঙ্ঘাতিক, আমি জানতাম হে অর্জুন
মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব!
আমার নাভিতে রক্ত - আমি জানতাম, আমি ঠিকই জানতাম
আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না!
আবুল হাসান/কুরুক্ষেত্রে আলাপ।
লেখক বলেছেন:
আবুল হাসান। আমার দেশের খুব অল্প যে ক' জনের কবিতা অন্তরে রাখতে চাই তার অন্যতম। ৮৭ বা ৮৮ সালে ওর একটা বই(সংকলনও হতে পারে) বের হয়েছিল একুশে মেলায়। প্রচ্ছদে একটা হাতের তালুর ছবি ছিল। নামটা বা পাওয়া যায় কি-না বলতে পারেন?
সত্যান্বেষী বলেছেন:
আমার চোয়ালে রক্ত হে অর্জুন আমি জানতাম, আমি ঠিকই জানতাম
আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হ্ত্যাও নয়!
ভ্রুণহত্যা! সেতো আরো সাঙ্ঘাতিক, আমি জানতাম হে অর্জুন
মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব!
আমার নাভিতে রক্ত - আমি জানতাম, আমি ঠিকই জানতাম
আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না!
দুর্ভিক্ষ ও রাষ্ট্রবিপ্লব থামাতে পারব না
চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারব না,
রিলিফের কাপড়ে আমি মানুষের অধ:পতন ঢাকতে পারব না!
শেফালীর সোমত্ত গ্রীবায় লাগবে লাম্পট্যের লাল বিষ
আমি জানতাম হে অর্জুন অনাহারে অনেকেই যুবতী হয়েও আর যুবতী হবে না!
ভাই পলায়নে যাবে বোন তার বাসনা হারাবে আমি জানতাম
ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না!
আবুল হাসান/কুরুক্ষেত্রে আলাপ।
লেখক বলেছেন: অসাধারণ উপস্থাপনা। শ্রদ্ধা নিন।
সত্যান্বেষী বলেছেন:
@লেখক: মাত্র তিনটি কবিতার বই প্রকাশ পেয়েছিল আটাশ বছর বেচে থাকা ধুমকেতুটির: রাজা যায় রাজা আসে, পৃথক পালঙ্ক, যে তুমি হরণ কর।লেখক বলেছেন: আমার মনে হচ্ছে ওই তিনটি বই নিয়ে একটা কাব্য সংকলন হয়েছিল।
সরাহাল বলেছেন:
মণিপুরের স্বাধীনতা আন্দোলনের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ। ... নামটা মনে হয় পিপলস লিবারেশন আর্মি(PLA) হবে। PLA ছাড়াও সেখানে প্রায় ২৪টির মতো সশস্ত্র সংগঠন কাজ করছে যেমন UNLF, PREPAK, KYKL, KCP, PULP, NSCN(IM), NSCN(K) ইত্যাদি। ভারতীয় বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে মণিপুরে বিক্ষোভের একটি ফটো-গ্যালারি এখানে পাবেন - Click This Link
লেখক বলেছেন:
আমার নামটা মনে আসছিল না।শুধু শোনার উপর নির্ভর করে লেখা। ধন্যবাদ আপনাকে। আমি সেসময় অবিভূত হয়েছিলাম মনিপুরের মানুষের প্রতিবাদের সাহস দেখে। আর একবার হয়েছিলাম শ্রীকাকুলামের মানুষদের কথা শুনে।
অ.ট. (কিছু মনে করবেন না) আপনি কি মনিপুরী? তাহলে আমার শ্রদ্ধা নিন। সহমর্মিতা থাকল।
আতিকুল হক বলেছেন:
পৃথিবীটা বড় বেশি রক্তাক্ত হয়ে গেছে। উন্নতির কোন লক্ষন দেখছি না আমি।
লেখক বলেছেন: আমরা কেউই আর কোন আশাভরসা দেখছিনা। মৃত্যুই যেন অনিবার্য পরিনতি!
নরাধম বলেছেন:
প্রিয় পোস্ট। আমি এরকম একটা লিখাই লিখতে চেয়েছিলাম। তবে কিছু কিছু গণহত্যা বাদ গেছে। ধন্যবাদ।
লেখক বলেছেন:
হ্যাঁ, ব্যাপারটা খেয়ালে থাকার পরও বাদ দিতে হলো। অনেকদিন লেখা হয় না বলে ব্লকেড হয়ে গেছিল। এর পরের বার চেষ্টা করব আরো ইনফো যোগ করতে। চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অভিনন্দন।
দুরের পাখি বলেছেন:
সুদানের দারফুর গণহত্যাও , এখনো চলছে ।
লেখক বলেছেন:
শুধু সুদান না, লেখার সময় আরো অনেক হত্যাকান্ডের কথা মাথায় আসেনি। দেখি পরে আবার বিষয়টা নিয়ে লিখতে পারি কি-না। ধন্যবাদ রইল।
নীল চাঁদ বলেছেন:
মানবতার পরাজয়ে আমার মস্তক অবনত করলাম।
হায় অসহায় আর্তনাদ!
হায় অসহায় হাহাকার!!
হায় অসহায় ঘৃণা!!!
অবনত মস্তকে পাপ নিশ্চয়ই মোচন হয় না।
কমে না একটুকুনও!
তবে প্রার্থণা - কেবল সকল দহন হোক আমার!!!
লেখক বলেছেন:
"হিংস্র কটাক্ষে আমরা নিস্পৃহভাবে
উপেক্ষা করি সহস্র মানুষের অঙ্গুলি নির্দেশ,
কিন্তু মাথা নত করে সেবা করে যাই সরল শিশুদের.........."
ল্যু সুন।
দহিত হওয়া তো আত্মাতাড়িত মানুষের জন্মজন্মান্তরের নিয়তি!
যে বাসে সে ভাল করেই ভালবাসে। মানুষে যে প্রেম
বিগলিত যমুনা তারে ভাসায় কি রূপে?
আমি স্বপ্ন দেখি......এক একটা মুক্তিকামী মানুষের রক্ত থেকে জন্ম নেবে হাজার হাজার মুক্তিপাগল মানুষ !
ঘৃণা, মিথ্যাচার বলে কিছু থাকবে না ......
যুদ্ধ থাকবে না, হত্যা থাকবে না, রাসায়নিক অস্ত্র থাকবে না...
কিন্তু ...... আমরা মানুষ নামের জীব গুলি তা হতে দিব না......... নিজেদের স্বার্থেই।
লেখক বলেছেন:
আমাদের এই সকল স্বপ্নগুলো কাঁচের ঘরে বন্দী থাকে।
আমরা আমাদের স্বপ্নগুলোকে কখনোই সাধারণে সম্মিলন ঘটাতে পারিনা।
আমাদের এই স্বপ্নগুলো বারে বারে কেবলই ভেঙ্গে ভেঙ্গে যায়।
আমরা এখন এমন স্বপ্ন দেখতে চাই যে স্বপ্নরা পাখা মেলে উড়ে উড়ে যাবে সেই সব আর্তনাদ করা মানুষদের কাছে। তাদের সর্বাঙ্গে মাখিয়ে দেবে সহমর্মিতা আর ভালবাসার প্রলেপ।
লেখক বলেছেন: এ আমার সৌভাগ্য। শুভ কামনা।
বোলারস ব্যাকড্রাইভ বলেছেন:
সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক
লেখক বলেছেন: আমাদের সমবেদনা অর্পিত হোক নিপীড়িতের উপরে.....
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক ।
পোস্টের ভেতরের কথায় যেটুকু দ্বিমত ছিল, আর যা বলতে চেয়েছিলাম, উপরে আহসান হাবিব শিমুল বলে দিয়েছেন । ওনার সঙ্গে একমত ।
লেখক বলেছেন: হ্যাঁ ওটা নিয়ে আমিও আমার ব্যাখ্যা দিয়েছি। আমরা নিশ্চই জাত-পাত,সাদা-কালো সব মানুষের ওপরকার অত্যাচারের বিরুদ্ধে।
ধন্যবাদ আ.রা.শি
ফেরারী পাখি বলেছেন:
উফ! অনেক দিন পর আপনাকে এবং আপনার লেখা গুলোকে পেলাম। সেদিন আপনার ব্লগে ঢুকে দেখি একটা লেখাও নেই।কয়েকবার চেক করলাম, মনে হল সত্যি দেখেছি, নেই।
কিন্তু আজ মনে হচ্ছে, ভুল দেখেছি।
আপনার লেখা খুব ভালো লাগলো। কারণ আমার ভাবনাগুলো অনেকটা এরকমই।
লেখক বলেছেন:
সত্যিই দেখেছিলেন। আরোপিত অভিমানে সরে যাচ্ছিলাম! বাঘের সঙ্গে যুদ্ধ চলে, তাই বলে বাগডাসার সঙ্গে ? নৈব নৈব চ !
আপনার ভাবনাকে শেয়ার করতে পেরেছি জেনে আনন্দিত হলাম।
প্রশ্নোত্তর বলেছেন:
আপনার আবেগকে শ্রদ্ধা জানাই। +এবার একটু হতাশার কথা শোনাই - যতদিন প্বথিবীর মানুষের বিভক্তির এলিমেন্টগুলো মানুষ নিজে থেকে ধ্বংস করতে না পারবে, যতদিন মানুষ তার আসল ধর্ম মানবতায় দীক্ষা না নেবে, যতদিল শোষক বলে একটি শ্রেণীকে মানুষ তীব্র ঘ্বনায় পুড়িয়া না মারবে গণহত্যা থামবে না। বিবেকের পথ ধরে মানুষ অর্জন করুক মনুষ্যত্ব্!
লেখক বলেছেন:
লেনিন বলেছিলেন...যা বলতে শংকাবোধ করো তা বলো না। আমরা লেনিনকে বিস্মৃত।
তাই কেঁচোগন্ডুষ করে বলি। সত্যি কথা দৃঢ় ভাবে বললে আমাদের এলেম এর বারটা বেজে যায়!
তীব্র শ্রেণীঘৃণা ছাড়া শ্রেণী সংগ্রাম হয়না। শ্রেণী সংগ্রামে শোষককে পরাজিত না করা পর্যন্ত চূড়ান্ত বিজয়ও হয় না। এখন আমরা অবস্থান করছি শ্রেণী সহাবস্থানের জঘণ্য সংশোধনবাদের ভেতরে। পুঁজিতন্ত্রের ফিরে ফিরে আসার বিপদ বুঝেই মাও সে তুং সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবকে দীর্ঘায়ীত করতে বলেছিলেন।
আশরাফ মাহমুদ বলেছেন:
আপনি ফিরেছেন দেখে ভাল লাগছে। লেখা পড়ছি................
লেখক বলেছেন: আমি শুধু না, আপনারা সবাই ফিরেছেন, এটা আনন্দের খবর।
আশরাফ মাহমুদ বলেছেন:
প্রিয়তে গেল। সাধুবাদ জানাচ্ছি আপনাকে এরকম লেখার জন্য।
লেখক বলেছেন:
ধন্যবাদ আশরাফ। তোমার ম্যাসেঞ্জারের সম্মতিক্রমেই "তুমি" বলছি। ভাল থেকো।
সত্যান্বেষী বলেছেন:
লেখক বলেছেন: 'তীব্র শ্রেণীঘৃণা ছাড়া শ্রেণী সংগ্রাম হয়না। শ্রেণী সংগ্রামে শোষককে পরাজিত না করা পর্যন্ত চূড়ান্ত বিজয়ও হয় না। এখন আমরা অবস্থান করছি শ্রেণী সহাবস্থানের জঘণ্য সংশোধনবাদের ভেতরে।'বিপ্লব, বিপ্লব।
লেখক বলেছেন: এ ছাড়া কোনভাবেই মুক্তি নাই।
লেখক বলেছেন: কমেন্ট দিয়ে এসেছি। টানলে আবার যাওয়ার ইচ্ছা আছে।
লেখক বলেছেন: মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন:
জ্বী। আমি চাইছিলাম শুধু কালোদের আনতে। বাকি অল্প এসে গেছে। আপনার পরামর্শ শিরধার্য্য।
আশরাফ মাহমুদ বলেছেন:
আপনি কি কোন পত্রিকার সাথে জড়িত? এসব লেখা পত্রিকায় প্রকাশ হলে ভাল হত। আপনার সম্পর্কে জানতে চাই। বিনীত কৌতূহল।
লেখক বলেছেন: হ্যাঁ আশরাফ, পত্রিকার সাথে জড়িত আমি। ঢাকার ৫টা দৈনিকে ক্রিকেট আর রাজনৈতিক কলাম লিখতাম। এখন শুধু রাজনৈতিক কলামই লিখি। ক্রিকেটকে চির তরে বাদ দিয়েছি। ঘেন্নায় ব্লগের ক্রিকেট পোস্টে কমেন্টও করি না আর।কিন্তু ক্রিকেট আজ যেখানে আছে সেটা আমি ৫ বছর আগেই বলে দিয়েছিলাম। সেটার খুবই কম নড়চড় হয়েছে।
এখন তিনটা কাগজে কলাম লিখি নিয়মিত। কোলকাতার "দ্য স্টেটসম্যান" কাগজে লিখি অনিয়মিত।এখানকার বেশ কয়েকটা লেখা কাগজে ছাপা হওয়া লেখার কপি পেষ্ট। কলাম লিখছি ১২/১৩ বছর ধরে।
ব্লগে আবজাব কবিতা-গল্প লিখতে গিয়ে আসলে আমি আমার কলামিস্ট স্বত্ত্বার সাথে অবিচারই করেছি।
আরো কথা ম্যাসেন্জারে হবে একদিন। খুব বেশি কষ্ট বয়ে বেড়াই বলে হড় হড় করে এত কথা বেরিয়ে এলো।
শুভেচ্ছা।
আশরাফ মাহমুদ বলেছেন:
জেনে ভাল লাগল।
কবিতা, গল্প লিখলে আপনার কলামিস্ট স্বত্তার সাথে অবিচার করা হবে, একথা সাথে দ্বিমত পোষণ করছি। লেখার হাত সবার থাকে না।
আচ্ছা, ইয়াহুতে কথা হবে একদিন।
লেখক বলেছেন: শুভেচ্ছা রইল আশরাফ মাহমুদ।
লেখক বলেছেন: ধন্যবাদ ইমন। শুভেচ্ছা নেবেন।
মনির হাসান বলেছেন:
মৃতদেহের খৎনা নিশ্চিত না করে অতঃপর আমরা শোকের মাতমে নারায় তাকবীর দিয়ে পল্টনের রাস্তা কাপাবো ক্যান ... ?"গাজায় প্রতিটি মুসলিম শিশুর মৃত্যু" ধর্ম মার্কেটিং করার মহা
বানিজ্যিক সুযোগ এনে দেয় .. হেলায় সুযোগ হারাবো ক্যান ?
শহীদ আর মড়া ... এই দুটোয় পার্থক্য আছে, হাদীস কুরান তাই বলে ...
আফ্রিকার ঐ জীবন্ত কালো কঙ্কালগুলোতো অনেক দুরের কথা, টুইন টাওয়ারের নিচে এখন'ও মিশে আছে ত্রিশ/চল্লিশজন আপন বাঙ্গালী, কই তাদের জন্য তো পল্টনের রাস্তা কাপেনি কোনদিন ।
লেখক বলেছেন:
মনির, আমরা কি সব সত্য মেনে নিতে পারি? এখন যদি কোন ইহুদী লেখক গাজী সালাহউদ্দীনের সেই স্পেন জয়ের সময়কার গল্প হাজির করে দেখায় যে কি ভাবে শত শত বছর ধরে ইহুদীরা জিরুশালেম থেকে, হোবার থেকে বিতাড়িত হয়ে সারা আরবময় তাবুতে তাবুতে বেদুঈন হয়ে ঘুরে বেড়িয়েছে, আর ক্রমাগত মার খেয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পালিয়ে বেড়িয়েছে ! তাহলে সেটা কি আমরা মেনে নেব?
না। আমরা তা মানতে চাইব না। আমরা ওদের মানুষই বলব না। আমরা বলব ইহুদী-নাসারা!
অ্যামাটার বলেছেন:
বিশ্লেষন সুন্দর; আগে একটা অফটপিক অনুরোধ করি, ক্রিকেট নিয়ে কিছু লেখা আশা করছি, অন্তত ব্লগে তো এই বিষয়ে কারো সাথে অভিমান হয় নি, তাহলে এখানে ব্লগারদের দোষ কি! এখানে অন্তত লিখেন।
"সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক"---সম্পূর্ণ সহমত। তবে পুরো চিত্রটা শুরুতেই তুলে আনলে ভাল হত। এখানে ফিলিস্তিনদের নির্যাতনের ব্যাপারটা বেশি সামনে আসছে কেননা এটাতো একেবারেই সাম্প্রতিক! তাছাড়া আন্তর্জাতিক মিডিয়ারও একটা ভূমিকা আছে। ধরে নিলাম বাংলাদেশের উগ্র ধর্মালম্বীরা কেবল একটা বিষয়ই নিয়ে মেতে আছে, তাহলে বি.বি.সি., সি.এন.এন, এ.পি, এরা-ও কি ধর্ম নিরপেক্ষতা হারাল? আল-জাজিরা'র কথাটা নাহয় না-ই বা বললাম!
আসলে এক-একটার গুরুত্ব এক-এক রকমের, আর স্বিকৃত আন্তর্জাতিক মিডিয়া তাদের রেপ্যুটেশন ধরে রাখতে বদ্ধপরিকর, তাই যেই ঘটনা যে'রকম ট্রিটমেন্ট ডিজার্ভ করে, তারা সেভাবেই তা প্রচার করে।
আপনি বলেছেন শ্রীলঙ্কার তামিলদের কথা, এটা তো পরিষ্কার যে তারা বিচ্ছিন্নতাবাদী। একটা নির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠি স্টেট-কে চ্যালেঞ্জ জানাচ্ছে, সুতরাং তাদের দমন করতে রাষ্ট্রের বল প্রয়োক করা ছাড়া আর কি অন্য কোন পথ খোলা আছে? তাদের সমর্থন করলে একদিন তো আমাদের পার্বত্য সন্ত্রাসী গ্রুপগুলোও প্রশ্রয় পাবে। কিংবা দক্ষিন বঙ্গে কিছু আন্ডার গ্রাউন্ড নামসর্বস্ব বামপন্থীদের 'স্বাধীন বঙ্গভূমি'-কেও আমরা আর নৈতিকভাবে অস্বীকার করতে পারব না!
মনিপুরীদের ব্যাপারটা ভারতের আভ্যন্তরীন। কিছু স্যাটেলাইট চ্যানেলের কল্যাণে জানি, ভারত সরকার তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। তবে দমনের নামে নিপীড়ন হলে তা হবে দু:খ জনক।
আফ্রিকার কয়েকটা উদাহরণ দিয়েছেন। দেখুন, সেখানে কেউ বাইরে থেকে গিয়ে তাদের উপর নির্যাতন চালাচ্ছে না, বরং আফ্রিকান ক্ষুদ্রজাতিগোষ্ঠীগুলো এতটাই অসহিষ্ণু যে নিজেদের সম্পদটুকু তারা নিজেদের মধ্যেই বন্টন করতে সক্ষম না। রক্তপাতটা কেউ আরোপিত করে দেয় নি, বরং তারা নিজেরাই নিজেদের রক্ত ঝরাচ্ছে। এর পরও জাতিসংঘ প্রায় সবগুলো বিক্ষুদ্ধ অঞ্চলে নিজ উদ্যগে শান্তিরক্ষো বাহিনী মোতায়েন করেছে।
এই সবগুলো থেকে ফিলিস্তিনদের সমস্যাটা আলাদা। তাদেরই মাতৃভূমি থেকে তাদেরকে বিতাড়ন করে উল্টো তাদের উপরই হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী, সুতরাং স্বাভাবিকভাবেই এটা আন্তর্জাতিক অঙ্গনে বেশি দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে।
আর বিশ্বের যে প্রান্তে যে কোন বিচার বহির্ভূত হত্যাকান্ড অবশ্যই অবশ্যই এবং অবশ্যই একটা নিন্দনীয় কাজ।
লেখক বলেছেন:
১। কোথাও কেউ বলেনি যে ফিলিস্তিনিরা গুরুত্ব হারিয়েছে।
২।তামিল টাইগাররা বিচ্ছিন্নতাবাদী নয়। নিজেদের স্বধীন ভূখন্ডের জন্য স্বধীনতা সংগ্রাম করছে। আমরা যা করেছিলাম একাত্তরে। আমরা কি বিচ্ছিন্নতাবাদী ছিলাম?
৩। মনিপুরীদের সংগ্রামও অভ্যন্তরীণ ? অবাক করলেন! স্বায়ত্বশাসনের সংগ্রাম অভ্যন্তরীণ হয় না।
৪।আফ্রিকায় যা হচ্ছে সে সম্পর্কে আপনার কোন ধারণাই নেই!
আপনার বক্তব্য ধরলে আমাদেরকে শুধুমাত্র গাজা'র হত্যাযজ্ঞ কে আমলে এনে বাকি সব হত্যা,নির্যাতন,নিপীড়ন,অত্যাচারকে "অভ্যন্তরীণ বলে খারিজ করে দিতে হবে!! এটা কি খুবই আত্মধর্মকেন্দ্রীক হয়ে গেল না? আমি কিন্তু পোস্টে লিখেছি .....
"সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক" ।
অ.ট. ক্রিকেট নিয়ে আর একদিন কথা হবে। তবে সিদ্ধান্ত হচ্ছে কখনোই বাংলাদেশের ক্রিকেট নিয়ে লিখব না। কমেন্টও না। আমি এখন দেখিও না। অথচ একসময়........ থাক। অন্য দিন।
েজবীন বলেছেন:
ওই সব অসহায় নিষ্পেষিত মানুষগুলোকে আমরা ভাবি সহিংসতা সৃষ্টিকারী বিচ্ছিন্নবাদী!!! .......সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক ....শুধু সুনির্দিষ্ট নয় সবার জন্যেই.....
লেখক বলেছেন:
আপনার অন্তরটা আকাশের মত অবারিত। আরো অবারিত হোক। আসুন আমরা সবার কথা বলি...........
মিঠাই বলেছেন:
He he he he, let alone those distant killing in Rwanda or Ethiopia. Where go our morals when we don't see what our own Army did against those tribes in Chittagong)?লেখক বলেছেন:
আপনাকে অভিনন্দন। এমন সত্যের মুখোমুখি হওয়ার মত সাহস বা নৈতিকতা কোনটাই আমাদের তথাকথিত "মুসলিম ব্রাদারহুড"দের নেই। আমরা কি কেউ কল্পনা চাকমার অন্তর্ধান রহস্যের কিনারা করতে চেয়েছি? না। প্রায় আড়াই শ' বছর ধরে মুসলিমদের হাতে কি পরিমান ইহুদী-খ্রীষ্টান নিহত হয়েছে আমরা সেটাই কেবল গুনিনা।
কিন্তু কত শত মুসলিম নিহত হলো সেটা আমরা উম্মাহ এর নামে গুণি এবং মাতম করি।
এই না হলে হিপোক্র্যাসি শব্দটার উৎপত্তি হবে কেন ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















এই কথাগুলোই আমি অনেককে বুঝাতে পারি না ...