আমার প্রিয় পোস্ট
- জিয়া কর্তৃক তাহের হত্যাকান্ড নিয়া পি মুন্সী’র ‘অবজেবক্টিভ’ ত্যানা প্যাচাপ্যাচি প্রসঙ্গে একখান রি-অ্যাকশান পোষ্ট! - মাদারি
- পার্বত্য চট্টগ্রাম: কান্না যেমন করে রক্তের রূপ পরিগ্রহ করে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ভাষার জন্য একটি প্রান্তিক জাতিসত্তার সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস: বাংলাদেশে কি সকল জাতির সকল ভাষা সমান স্বীকৃতি ও মর্যাদা পাবে ? - কুঙ্গ থাঙ
- সংখ্যাগুরু -vs- সংখ্যালঘুঃ স্বাধীন বাঙালি যখন শাসক...সংখ্যালঘু পাহাড়ি/উপজাতি/আদিবাসীরা যখন শোষিত...আর দেশের ভূখণ্ড হাতছাড়া হওয়ার চিন্তায় উন্মাদপ্রায় আমরা ! - আইরিন সুলতানা
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব - মধুখোর
- বাঘাইছড়ি হত্যাযজ্ঞ: পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব নাকি শাসক শ্রেণীর ঔপনিবেশিক আধিপত্য? - দিনমজুর
- কয়েকটি মজার ছবি ও একটি কৌতুক (১৮+) - কুঙ্গ থাঙ
- একটু আগে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার ধারনাটুকু বদলে দিলেন আমার বাবা - শ।মসীর
- ৩০ মিনিটের ভাষা আন্দোলন এবং গ্রামীণ ফোনের ”কাছে থাকা”! - দিনমজুর
- একুশে বইমেলায় প্রকাশিত হলোঃ “আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস্”... - মুনশিয়ানা
- দেশে 'সন্ত্রাস' বিরোধী অভিযান ও চলমান 'ক্রসফায়ার' প্রসঙ্গ- (চতুর্থ অংশ) - মাহাদি হাসান
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফ্যান্টাসি - প্রতিবাদী কন্ঠস্বর
- রাষ্ট্রীয় সন্ত্রাস: দ্রুত সকল বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করুন। - প্রতিবাদী কন্ঠস্বর
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- বাংলা ব্লগ দিবস নিয়ে ২ পয়সার ভাবনা - বিডি আইডল
- বাংলা ব্লগ দিবসের গরম গরম ছবি... (লাইভ স্ট্রীম থেকে নেওয়া) !!! - এস.কে.ফয়সাল আলম
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- পাশ্চাত্য সংগীত যারা ভালবাসেন তাদের জন্য অসাধারণ কিছু গানের লিস্ট (না শুনলে মিস করবেন) - নগর সংগীত
- আইন ভেংঙ্গে শৃঙ্খলা রক্ষার বিপজ্জনক রাজনীতি - প্রতিবাদী কন্ঠস্বর
- নির্যাতন-৬ বেআইনী টিএফআই সেল, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন - সায়েমুজজ্জামান
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- বেড়িবাঁধ দখল করে তৈরী হচ্ছে ৯টি শিপইয়ার্ড - আিক
- আগুনের রেস (উৎসর্গ: মনজুরুল হক) - প্রশ্নোত্তর
- রাষ্ট্রের হাতে যদি নাগরিক নিরাপত্তা না পায় তবে সেই রাষ্ট্র ব্যর্থ - প্রশ্নোত্তর
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- যানজটে জীবনজট-২: সম্ভাব্য সমাধান - ফারহান দাউদ
- পূনশ্চঃ ইসলামী ব্যাংক : তত্ত্ব ও প্রয়োগের অসঙ্গতি ও কিছু কথা - (শেষ পর্ব) - পড়ুয়া_পড়ুয়া
- ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট - পান্থ বিহোস
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- টিপাইমূখ বাধ সংকলিত লিংক সমূহ - কিরিটি রায়
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই (দ্বিতীয় ও শেষ অংশ) - পি মুন্সী
- রাষ্ট্র ভাবনা: একাত্তরে চীন কেন আমাদের সমর্থন করতে পারে নাই - পি মুন্সী
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ২ - লাশ
- সেনাবাহিনীর আকাম কুকাম সমগ্র পর্ব ১ - লাশ
- সামহোয়ারইনের মডারেশন নীতিমালা: একটি ভিন্ন পর্যবেক্ষণ - রিফাত হাসান
- মধ্যযুগীয় মোল্লাবাদ বনাম সুফীবাদ - লাশ
- তিয়ান'আনমেন রক্তক্ষয়ের ২০ বছর : কি ঘটেছিল তখন ? - মেহরাব শাহরিয়ার
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- প্রভাকরণের মৃত্যু ও তামিল ইলম - ফিরে দেখা ইতিহাস - দিগন্ত
- আসবেন আরজ আলী? - তনুজা
- আইনস্তাইন বললেই হল! সমাজতন্ত্রের মরা ভূত আর জাগবে না (উৎসর্গ ব্লগার ভ্রুক্ষেপিত জ্ঞান) - ভালো-মানুষ
- ডিম্বের সন্ধানে - নাস্তিকের ধর্মকথা
- কল্পনা চাকমা এখন কোথায়? - বিপ্লব রহমান
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- পিলখানা গণহত্যা: গুজবের ময়না তদন্ত - ঘনাদা
- প্রধানমন্ত্রী যেসব কথার জবাব দিতে পারেন নি..... - নাস্তিকের ধর্মকথা
- একটি বিদ্রোহ পরবর্তী বিশ্লেষন শ্রেণী সংঘাতই কি বিডিআর বিদ্রোহের মূল কারন? - জামাল ভাস্কর
- বিডিআর নৈরাজ্য: লাশের মাপকাঠিতে বিদ্রোহের পরিসীমা - দিনমজুর
- লাশ উৎসব - ঊশৃংখল ঝড়কন্যা
- একটা পুরানো দালান : ইষ্ট পাকিস্তান : আমাদের আর্মির জবাবদিহিতা - শূন্য আরণ্যক
- বিডিআরের জওয়ানদের যৌক্তিক দাবী: ঘটনা,শংকা এবং ভবিষ্যৎ - ফারহান দাউদ
- আর্মির সত্যভাষণে বিডিআর ভিলেন??!! - নিকো৮১২৩
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- ইজরায়েল কিভাবে গাজায় মহাবিপর্যয় তৈরি করেছে(শেষ পর্ব) - আহসান হাবিব শিমুল
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- নারীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন: বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজের পুনপৌনিক ঘটনার নিষিদ্ধ আলোচনা- দ্বিতীয় কিস্তি - মুনীর উদ্দীন শামীম
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি (শেষাংশ) - দিনমজুর
- কমরেড হায়দার আকবার খান রনোর খোলা চিঠি - দিনমজুর
- নবীনদের জন্য - নাদান
- যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন - নাস্তিকের ধর্মকথা
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- একজন ব্লগারের নিষ্ঠা ও আমাদের নির্লিপ্ততার আক্কেল সেলামি - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- আরব-ভূমিতে গ্রীক দর্শনের পঠন-পাঠন, আরবের অর্থনৈতিক কর্মকাণ্ড, ইসলামের উদ্ভব ও কোরআনঃ ইতিহাসের পাঠ থেকে একটি বিশ্লেষণ - নাস্তিকের ধর্মকথা
- ঈশ্বর ও বিজ্ঞান- "আছে" ও "নাই" প্রমাণের কথিত দ্বন্দ্ব (শেষ পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- আস্তিক-নাস্তিক সমাচার - চার্বাক দর্শন। (শেষ কিস্তি) - নাস্তিকের ধর্মকথা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ - দিনমজুর
- আমাদের কৃষি, আমাদের প্রাণ -২ - দিনমজুর
- হায়রে কৃষি!!!!!!!!!! সাম্প্রতিক খাদ্য সংকট ও একটি বিশ্লেষণ - দিনমজুর
- প্রাইভেটাইজেশন - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -১ - দিনমজুর
- কিউবার কৃষি অর্থনীতি/ রেবেকা ক্লসন -২ - দিনমজুর
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- মুক্তমনার অভিজিৎ ও বিপ্লব পাল- বিজ্ঞান, বিবর্তনবাদ, ল্যামার্ক, লাইসেঙ্কো, নভেম্বর বিপ্লব, সমাজতন্ত্র, কেরোনস্কি, প্রতি বিপ্লব, পুঁজিতন্ত্র, ঠিকাদারতন্ত্র.... ইত্যাদি - দিনমজুর
- জিএম শস্যের ভালো মন্দ - দিনমজুর
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- পলিটিক্যাল ইসলাম কয় কারে? - সাধক শঙ্কু
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- "নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন" শীর্ষক পোস্টের তথ্যসূত্র ও টীকাঃ - নাস্তিকের ধর্মকথা
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস - একরামুল হক শামীম
- অভিজিৎ এর "মার্ক্সবাদ কি বিজ্ঞান" শীর্ষক প্রবন্ধের প্রতিক্রিয়ায়- ২ - দিনমজুর
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইহুদি ও খ্রিস্টান ধর্মের একমেবাদ্্বিতীয়ম ঈশ্বর চেতনা - শোহেইল মতাহির চৌধুরী
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- এন্টি গল্প > শেষরাতের একফালি চাঁদ > - মনজুরুল হক
জীবন আর মৃত্যুর মাঝখানে একাকী দাঁড়িয়ে মেয়েটি-উপমা! মাগো আর একটু সময় দে......
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১
![]()
ঠিক কবে থেকে তা মনে নেই, একজন বয়ষ্ক মানুষ কাগজে আমার লেখা বের হওয়ার দিনই ফোন করতেন। আমার মঙ্গল কামনা করতেন। সাবধানে থাকতে বলতেন। ক্রমশঃ সম্পর্ক নিবীড় হওয়ার পর দেখতে চাইতেন। আমি সময় দিতে পারিনি! এই মানুষটি গত ৪ বছর ধরে নিয়মিত ফোন করছেন! মহাজোট জয়লাভ করার পর জানালেন আর এক বিস্ময়! তিনি প্রতি সোমবার আমার লেখা শত শত ফটো কপি করে গাজীপুরে তার গ্রামে বিলি করেন। গত ১ ফেব্রুয়ারী এই মানুষটি জানালেন.........
আজ আমার চাকরি জীবনের শেষ দিন! আমাকে স্কুল থেকে বিদায় জানানোর অনুষ্ঠানে আমি আপনাকে দেখতে চাই! আমি যথাসময়ে হাজির হয়েছিলাম। বংশাল সরকারী নৈশ প্রাথমিক বিদ্যালয়ে ষাঁটোর্ধ এই মিনহাজ মাষ্টার ৩৬ বছর শিক্ষকতা করেছেন! সবার বিদায় ভাষনের শেষে তিনি বলতে উঠলেন! এবং আমাদের সকলকে স্তম্ভিত করে তিনি কাঁদতে শুরু করলেন! বঙ্গবন্ধুর অনুরোধে তাজউদ্দীন আহমেদ তাকে মানুষ গড়ার কারিগর করে দিয়ে গেছিলেন। আজ সেই কাজের শেষ দিন।
আমার জন্য তখনো চরম বিস্ময় বাকি!
তিনি যখন কাঁদছেন তখন গোটা স্কুল ঘরটা নিস্তব্ধ! এসময়ে আমি অবাক বিস্ময়ে দেখলাম সবাই বসে, কিন্তু ১০/১১ বছরের একটি মেয়ে নির্বাক দাঁড়িয়ে! দুচোখ দিয়ে জলের ধারা গড়িয়ে নামছে! তাকে কাঁদতে দেখে শিক্ষক আর থাকতে পারলেন না! হাউ মাউ করে বলে উঠলেন......" মা রে আমি কোথাও যাব না, তোকে রেখে আমি কি করে যাব! চিন্তা করিস না মা!" এর পরের দৃশ্য বর্ণনা করার ভাষা মনজুরুল হকের জানা আছে, কিন্তু কোন ভাবেই ব্যাক্ত করার ক্ষমতা নেই! মিনহাজ মাষ্টার এবার সোজা কাছে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরলেন। তখনো শেষ ধাক্কাটা বাকি!
জানলাম উপমা নামের এই মেয়েটি আর মাত্র কিছুদিন বাঁচতে পারে! মাত্র দুবছর বয়সেই তার হার্টে মারাত্মক রোগটা ধরা পড়েছে। হার্টে ছিদ্র হয়ে গেছে! প্রতি বছর তার আকার বাড়ছে! সেই থেকে তার হতদরিদ্র বাবা-মা সব কিছু বিক্রি করেও মেয়ের চিকিৎসা করাচ্ছেন। কিন্তু সর্বশেষ ডাক্তাররা বলে দিয়েছেন ওপেন হার্ট সার্জারী ছাড়া তাকে বাঁচানো যাবে না।
তার জন্য কমপক্ষে দরকার ৩ লাখ টাকা। কে দেবে টাকা? নাই। কোথাও কেউ নেই! রাস্তার পাশে চা বিক্রি করা বাবার কি করার আছে? স্কুলের ওই মিনহাজ মাষ্টার আর কিছু মানুষের সাহায্যে কোন মতে ওষুধ কেনা হচ্ছে। তিন বেলা ভাতই তো জোটে না।
শী ক্যান স্টপ দ্য প্রসেশন!
কোথায় যেন পড়েছিলাম কথাটা। একটি মেয়ে যে একটি উন্মত্ত মিছিলকে থমকে দিতে পারে, সেটি আমি উপমা কে দেখার পর বুঝলাম। সৃষ্টিকর্তা কি অপূর্ব উপমা'ই না ওকে দিয়ে দেখিয়ে চলেছেন! সারা রাত ঘুমোতে পারে না। হাত-পা গুলো কাঠি হয়ে গেছে। মুখে পানি জমেছে। বেশীক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না। আমি যখন তাকে বললাম...."তুমি ঠিক ভাল হয়ে যাবে, তুমি বেঁচে উঠবে মা..", তখন কোন এক অপার্থীব শক্তিবলে সে হাসতে চাইল, হাসিটা দেখালো কান্নার মত। আমার ভেতরে তখন প্রচন্ড শব্দে একের পর এক মাইন ফেটে চলেছে.... আমার মাথায় যে ঘুণপোকার বাস সে জেগে উঠে আমায় আঘাত করে চলেছে। জানিনা আমার চোখের জলে সে আর তার মা কোন ভরসা পেল কি-না, ফেরার সময় স্কুলের সিঁড়িতে বসে গালে হাত দিয়ে শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকতে দেখলাম। তার ওই চাউনির লক্ষ প্রশ্ন সারাটা রাত আমায় নির্ঘুম রেখে দিল।
![]()
আগামীকাল ৪ তারিখে ভোরের কাগজ এবং ৭ তারিখে সমকালে ওর সাহায্যের আবেদন ছাপা হয়েছে।। আগামীকাল আজিজ মার্কেটের দো-তলায় লিটল ম্যাগ প্রঙ্গন এ একটা বাক্স রাখা হবে।
যারা দু-দশ টাকাও দিতে চান তারা যেন দয়া করে ওইখানে দিয়ে দেন। আর যারা চেক বা একাউন্টে দিতে চান তারা সরাসরি একাউন্টে দিতে পারেন।
আমার ব্লগের এই লিংকেও উপমার সাহায্যের জন্য আবেদ জানানো হয়েছে। http://amarblog.com/lubdhok/38637
হিসাবঃ ইয়াসমিন Yeasmin
সঞ্চয়ী হিসাব নং ২৯৩৪৫৪২ savings A/C No.2934542
অগ্রণী ব্যাংক লিমিটেড Agrani Bank Limited
আগামসি লেন শাখা Agamosi lane Branch
ঢাকা। Dhaka
উপমার মাকে এই ফোন এ পাওয়া যাবেঃ ০১৯২৩৭৯১০৪৮
কালেকশনের আপডেটঃ
১। ২,২০০/- মালয়েশিয়া থেকে। (নাম প্রকাশে অনিচ্ছুক)
২। ১০,০০০/- ঢাকা থেকে। (নাম প্রকাশে অনিচ্ছুক)
৩। ৩০০/- রোদ্দুর (মেজবাহ য়াযাদ ভাইয়ের ছেলে)
৪। ৩০০/- সুমন।
৫। ৬৬,৭৯৮/- (মাছরাঙা)
৬। ২,৫০০/- (আফসানা,ফৌজিয়া)
৭। ১০,০০০/- (রেড সিগনাল)
৮। ৮,৩৬০/- (পরিবর্তণ হোক, ইংল্যান্ড থেকে)
৯। ৬,৮৫৩/- (ব্রোসার্ড, কানাডা থেকে সহব্লগার)
১০। ১,০০০/- (নাজনিন খলিল)
১১। ২,০০০/- (নাম প্রকাশে অনিচ্ছুক)
১২। ৭,০০০/- (নাম প্রকাশে অনিচ্ছুক ব্লগার)
১৩। ১,০০০/- (জোবায়দা আহসান)
১৪। ৩০০/- (মিজানুর রহমান। বাকের গঞ্জ)
১৫। ৫০০/- (ঐশী। ১২ বছরের এই মেয়েটি ঈদের উপহারের টাকা দিয়েছে)
১৬। ৫০০/- (অমি। হাত খরচের পয়সা বাঁচিয়ে দিয়েছে)
১৭। ১,০০০/- (শম। হাত খরচের পয়সা বাঁচিয়ে দিয়েছে)
১৮। ৫,৫০০/- (কানাডা প্রবাসী এক ভাই দিয়েছেন)
________________________________________
মোট টাকাঃ ১,২৬,১১১/- ১৩,ফেব্রুয়ারী পর্যন্ত আমার হাতে পৌঁছানো টাকার আপডেট।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাহায্য করুন।, সাহায্য করুন। ;
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১০ রাত ২:৩৩
হমপগ্র বলেছেন:
সবাই এগিয়ে আসুন। আমি সাধ্যমত চেষ্টা করব কথা দিচ্ছি!
লেখক বলেছেন: আমাদের "সাধ্য" টাকে আমরা তিন লাখে উন্নিত করতে পারলেই মেয়েটির চিকিৎসা হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ। আমাদের সবার চেষ্টা একত্রিত হোক।
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
সাথে আছি। তথ্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
আজিজ মার্কেটের দো-তলায় লিটল ম্যাগ প্রঙ্গন এ একটা বাক্স রাখা হবে।
যারা দু-দশ টাকাও দিতে চান তারা যেন দয়া করে ওইখানে দিয়ে দেন। আর যারা চেক বা একাউন্টে দিতে চান তারা সরাসরি একাউন্টে দিতে পারেন।
বাক্স রাখার আগেই কেউ দিতে চাইলে আশিক আকবর এর কাছে দিলে হবে। অথবা
পাশের "নালন্দা" তে পারভেজ এর রেস্টুরেন্টেও দিতে পারেন।
তনুজা বলেছেন:
জানিনা এখান থেকে কিছু করা যাবে কিনা, তবে দেশে যিনি আছেন তাকে অবশ্যই জানিয়ে দেব এই উদ্যোগের পাশে দাঁড়াতে।আর এই দেবশিশু- মুখটার জন্য প্রাণঢালা আশীর্বাদ তো থাকবেই
লেখক বলেছেন: আপনাদের আর্শীবাদে বেঁচে উঠুক উপমা। সম্মিলিত মানুষের শক্তি অসীম। আমি বিশ্বাস করি অসীম।
আবু সালেহ বলেছেন:
ব্লগে আসার পরপরই প্রাপ্তির বিষয়টি সবার সামনে চলে আসে.....আর সে সময় প্রচুর সাড়া পড়ে এবং আমরা একটা ভালো অংকের টাকাও যোগাড় করতে সমর্থ হই..........
কিন্তু তারপরবর্তী মিশনগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়ে...নিজেদের মাঝেই সমঝোতা না থাকার কারনে.....
তবে সকলে ভেদাভেদ ভুলে একত্র হলে এ ধরনের সমস্যাগুলো সহসা মোকাবেলা করা সম্ভব হবে..
আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করবো....
লেখক বলেছেন: হ্যাঁ, আমাদের অন্তত কিছু মৌলিক বিষয়ে মতভেদ দূরে ঠেলে রাখা উচিৎ। আপনার মতামতের জন্য ধন্যবাদ। সাথে থাকুন।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
পোস্টটি স্টিকি করা দরকার বলে মনে করি। মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।
আহসান হাবিব শিমুল বলেছেন:
কালকে আজিজসুপারে অবশ্যই যাবো।
লেখক বলেছেন: ধন্যবাদ শিমুল। শুনে খুব ভাল লাগল।
মামুনহ্যাপী বলেছেন:
পোষ্টটাকে সবার নজরে আনতে হবে।
লেখক বলেছেন: আপনার মতামতের প্রতি শ্রদ্ধা।
কুমিল্লার পোলা বলেছেন:
সাথে আছি উপমা। তুমি কোন চিন্তা করো না।ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে।
লেখক বলেছেন: সেটাই তো ভরসা। সাথে থাকুন।
পথিক!!!!!!! বলেছেন:
বেদনায়দায়ক
লেখক বলেছেন: চরম বেদনাদায়ক। তার সাহায্য দরকার।
পোষ্টাকে হাত বাড়িয়ে দাও এ রাখার জন্য অনুরোধ করতেছি।
লেখক বলেছেন: না নিসঙ্গ। "হাত বাড়িয়ে দাও" তে রাখলে কিছুই হবে না। হয় স্টিকি করা দরকার, না হলে এমনিতেই থাকুক। আমি কখনো স্টিকি করার অনুরোধ করিনি।
আজ করছি। পোস্টটি স্টিকি করা হলে মানবতার উপকার হয়।
মনজুরুল হক বলেছেন:
আমি পেপারকাটিং গুলো নিয়ে ডাচ-বাংলা ব্যাংকে যাব। ওদের এধরণের কাজে সাহয্যের উদাহরণ আছে। যারা "প্রথম আলো" তে কাজ করেন তারা ইচ্ছে করলে কপি করে ছাপার চেষ্টা করতে পারেন। আমি ওখানে যাই না। আর যুগান্তরে দেব আগামী কাল।
আমি "বাবু" র জন্য ৬০/৭০ হাজারের বেশী যোগাড় করতে পারিনি। বাবু এখন মাদ্রাজে। হয়ত আমরা সুখবর পাব যে, বাবুর কিডনি ট্রান্সপ্লান্ট করা লাগবে না!!
কিন্তু এই মেয়েটির জন্য কিছু করতে না পারলে আমি আমার বিবেককে, আমার মনুষ্যত্বকে কিছুতেই ক্ষমা করতে পারব না!!
আমি যখন মোবাইলে ওর গালে হাতরাখা ছবিটা তুলি তখন ব্যাকুল চোখে সে যেন শুনতে চাইছিল.....সে আবার বেঁচে উঠবে...
লেখক বলেছেন: নিঃসঙ্গ। ধন্যবাদ।
বাইত যামু বলেছেন:
পোস্টটি স্টিকি করা দরকার বলে মনে করি। মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ। যে ভাবেই হোক সাহায্য ওঠা নিয়ে কথা।
বিষাক্ত মানুষ বলেছেন:
আছি
লেখক বলেছেন: আমি ১২০ টা আইডিতে মেইল দিচ্ছি। কাল যে চিটাগাং এর স্কুলের জন্য মেইল দিছিলাম তারা অনেক কিছু করেছেন। অষ্ট্রেলিয়ার বাঙলা একাডেমি ওদের পিএম কে দিয়ে আমাদের পিএম কে ফোন করিয়েছে। আশা করছি এটাতেও সফল হতে পারব। তোমাদের সবার সহায়তা দরকার।
রাহিদুল সামান্না রকি বলেছেন:
পোস্টটি স্টিকি করা দরকার বলে মনে করি। মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।
বাপ্পাদিত্য বলেছেন:
please see my mail at yahoo
পারভেজ বলেছেন:
স্টিকি করা উচিত। অনলাইন ব্যাংকিং আছে এমন কোথাও কি একাউন্ট খোলা যায়? তাহলে সারা দেশ থেকেই টাকা জমা করা সম্ভব।
লেখক বলেছেন:
আরো পরে প্রয়োজন হলে ডাচ-বাংলা ব্যাংকে একটা এ্যাকাউন্ট আছে, সেটা ব্যবহার করা যাবে।
জেমিনি বলেছেন:
চেষ্টা করব যাই পারি।
লেখক বলেছেন: শুভচেষ্টা সফল হোক।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
সাথে আছি, সাধ্যমত চেষ্টা করব।পোষ্টটা হাত বাড়িয়ে দাও এ রাখার জন্য অনুরোধ করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ অমাবশ্যার চাঁদ।
লেখক বলেছেন: গুড জব বৃত্ত।
মনজুরুল হক বলেছেন:
কেউ কি আর কোথাও কোন স্পটে সাহায্য গ্রহণের পরামর্শ দিতে পারেন? বা অন্য আরো কোন প্রক্রিয়ার বিষয়ে ?
আশীফ এন্তাজ রবি বলেছেন:
হে কর্তৃপক্ষ, দয়া করে পোস্টটা স্টিকি করুন।
লেখক বলেছেন: ধন্যবাদ আশীফ এন্তাজ রবি।
মার্ক জুবাবের বলেছেন:
সাথে আছি।
তথাগত বলেছেন:
স্টিকি করা হোক... সঙ্গে আছি...
জেনারেল বলেছেন:
আপনার মেইল আইডিটা পাওয়া যাবে?
লেখক বলেছেন: monjuraul এ্যাট yahoo.com
কাক ভুষুন্ডি বলেছেন:
পোস্ট টাকে স্টিকি করা হোক
লেখক বলেছেন:
না ভাই আমার বাড়ি বংশাল নয়। তবে পুরান ঢাকা আমাকে টানে। ওখানে একজনের বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিযেছিলাম।
লেখক বলেছেন: জ্বি। আপনি ঠিক বলেছেন।
নেক্সাস বলেছেন:
মন্জু ভাই আপনার ফোন নম্বর টা কি পাওয়া যাবে?যদি কিছু মনে না করেন......আমি উপমার পাশে দাড়াতে চাই নিজের যৎসামান্য সামর্থ দিয়ে।
লেখক বলেছেন: ২৯ নম্বর কমেন্টে আমার মেইল আইডি আছে। মেইল করুন। নম্বর দিচ্ছি।
মাত্র ৩ লাখ টাকা,দয়া করে সবাই এগিয়ে আসুন,এরচেয়ে অনেক বড় তহবিলও যোগার হয়ে গেছে,সবাই এগিয়ে আসুন প্লিজ,আমাদের অনেকের এক বেলার যাতায়াত ভাড়াটা দিয়ে দিলেও অনেক টাকা উঠে যাবে।
লেখক বলেছেন: হ্যাঁ সেটাই আশার কথা যে, অংকটা খুব বড় কিছু না। দেখা যাক। হয়ে যাবে মনে হচ্ছে।
তিতিয়ানাতান্তা বলেছেন:
পোস্ট টাকে স্টিকি করা হোক।
লেখক বলেছেন: গুড জব।
এরশাদ বাদশা বলেছেন:
এই দেবশিশুর উপর বিধাতার এই শ্যেনদৃষ্টি!!!সাথে আছি। সেই সাথে স্টিকি করার আবেদন জানাচ্ছি।
রাজর্ষী বলেছেন:
পোস্ট স্টিকি করুন। আমরা সাধ্যমত সাহায্য করবো
কেমিকেল আলী বলেছেন:
মনজুরুল হককে ধন্যবাদ দিয়ে ছোট করছি না।ধন্যবাদ আপনার খুব তারাতারি আমার মেইলের উত্তর দেবার জন্য।
আমি আমার সাধ্যমত অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, তবে টাকা দেবার আগে অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করব। আপানার ফোন নম্বর দেবার জন্য কৃতজ্ঞতা।
রাহিদুল সামান্না রকি বলেছেন:
অবাক হচ্ছি ভাই ঘন্টা কয়েক যাবৎ সবাই বলছি কতৃপক্ষ কোন দৃষ্টি দিচ্ছে না কেন। যদি ঘুমে থাকে তাহলে মাপ।আশা করি সকাল হবে প্রথম পাতায় মিষ্টি মেয়ে উপমার ছবি দেখে এবং আগামীকাল থেকে সবাই এক সাথে কাজ করব এই হাসি মাখা ছবিটিকে জীবন্ত রাখতে। আর somewhereinblogআমাদের এই কর্মকান্ডে অতীতের মতই ভূমিকা রাখবে।
স্বজন বলেছেন:
পোষ্টটাকে ষ্টিকি করা হোক। সাধ্যমত চেষ্টা করব।
বিষাক্ত মানুষ বলেছেন:
মঞ্জু ভাই .. পারবো আমরা ,, আমি বাসায় বলে দিয়েছি .... বাসা থেকে টাকা চলে যাবে সোজা ব্যাংকে ।
মনজুরুল হক বলেছেন:
আমি ইতিমধ্যে বেশ কয়েকজন প্রবাসী বাঙালি টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আমি ভীষণ আশাবাদী প্রয়োজনীয় টাকা উঠে আসবে।
একরামুল হক শামীম বলেছেন:
৩ লাখ টাকা! এই টাকার জন্য উপমাকে বাচাতে না পারলে বৃথা হবে এইসব মানবতা....এই বিষয়টাতে ব্লগারদের ক্যাম্পেইন হতে পারে। প্লিজ এ বিষয়টাতে ভেবে দেখার অনুরোধ করছি।
পোস্টটা স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।
লেখক বলেছেন:
"এই বিষয়টাতে ব্লগারদের ক্যাম্পেইন হতে পারে। প্লিজ এ বিষয়টাতে ভেবে দেখার অনুরোধ করছি।"
শামীম এই ব্যাপারটা আর একটু ক্লিয়ার কর। তার পর না হয় তুমিই ক্যাম্পেইনটার দায়িত্ব নাও!
তাহলে আমি অন্যদিকে হাত বাড়াতে সময় পাই।
ব্যতিক্রমী বলেছেন:
পোষ্টটি কেন স্টিকি করা হচ্ছে না বুঝলাম না।তবে এটা পড়ে হৃদয়টা কেদে উঠলো।
রাহিদুল সামান্না রকি বলেছেন:
মনজু ভাই somewhereinblog এই রকম আচরন করছে কেন। সবার দাবী উপেক্ষা করছে।আমি আসব কাল আশা করি সাধ্য মত চেষ্টা করব। বেতন পেতে আরো পাচদিন বাকি। তবুও আসব কারন আমার বিশ্বাস একটু সময় নিশ্চয় আমাদের দিবে উপমা। আমরা টিকিয়ে রাখব উপমার মায়াবী হাসির ধারাবাহিকতা। সকাল পযন্ত দেখা হবে
লেখক বলেছেন: রকি,ভাই আমার মাথা থেকে কষ্টটা ঝেড়ে ফেলুন। আমরা কি চাই সাহায্য হিসেবে টাকা? না কি পোস্ট স্টিকি? নিশ্চই আমরা টাকা চাইছি। সেটা স্টিকি না হলেও পাওয়া যাবে। টেক ইট ইজি ভাইয়া।
আহমেদ চঞ্চল বলেছেন:
পোষ্টটি স্টিকি করার জন্য অনুরোধ জানাই।।।
বিষাক্ত মানুষ বলেছেন:
৩০০ টাকা দেবার মত সক্ষমতা আছে এরকম ১০০০ লোক খুঁজে পাওয়া কি খুব কঠিন কাজ ?এই জীবনটাকে বাঁচাতেই হবে .... নইলে বৃথা হবে এইসব মানবতা
মনজুরুল হক বলেছেন:
বন্ধুরা। পোস্ট স্টিকি হোক না হোক সেটার চেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমরা সবাই সমবেত হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে উপমাকে আমরা বাঁচানোর চেষ্টা করব। আপনাদের সবার অংশগ্রহন মানেই সেটা আমরা পারব।
আমার বিশ্বাস ২/৩ দিনের মধ্যে এই টাকা যোগাড় হয়ে যাবে।
মনজুরুল হক বলেছেন:
আমি এতক্ষণ মেইল ম্যাসেঞ্জারে অনেকের সাথে কথা বলেছি। আমাদের সেই সব প্রবাসী ভাইয়েরা টাকা পাঠাবেন। আমার অনেক পুরোনো কিছু পাঠক আছেন ইউএসএ,অস্ট্রেলীয়া,কানাডায়। তাদের মেইল করেছি। তারাও আশ্বস্থ করেছেন।
অরণ্যদেব বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক। আমাদের সবার সাহায্যে মেয়েটি সুস্থ হয়ে উঠুক।
মনজুরুল হক বলেছেন:
টাকা ওঠা শুরু হলে এর পর কি ভাবে ব্লগারদের ইনভলভ করা যায় সে ব্যাপারে কারো পরামর্শ থাকলে নির্দ্ধিধায় জানাবেন।
ইরতেজা বলেছেন:
পোস্টটি স্টিকি করা দরকার বলে মনে করি। মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।
পোস্টটা আমারব্লগ সাইটটায় শেয়ার করতে চাই ... ওখানকার মডারেটর সুশান্ত খুব কাজের ... উনি এর আগেও কয়েকটি ড্রাইভে পেপ্যাল একাউন্টের মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে কালেক্টের উদ্যোগ নিয়েছেন ... আপনার অনুমতি চাচ্ছি
মাত্র ৩ লাখ টাকার জন্য একটা বাচ্চাকে ধুঁকতে হবে, এটা হতে পারেনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: অসুবিধা নাই। আমার তো ওখানে এ্যাকাটন্ট নাই। আপনাকেই যা করার করতে হবে।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য। এখন ওই মেয়েটির দরকার টাকা।
সবাক বলেছেন:
রাহিদুল সামান্না রকি বলেছেন:
ভাই খুবই কষ্ট পেলাম এবং সামু থেকে ব্যান হতে চাই কিন্তু উপমার একটা কিছু হোক তার পর
লেখক বলেছেন:
আমি এই বিষয়ে আর কিছুই বলব না। দেখি তারা শেষ পর্যন্ত কি করেন। ব্যান হবেন কেন? স্টিকি না করলে কি আমরা টাকা তুলতে পারব না? উপমার চিকিৎসা হবে না? ঠিকই হবে। হতেই হবে। আজ পর্যন্ত এধরণের কাজে কখনো পরাজিত হইনি। এবারো হবো না।
নাজনীন সুলতানা ডেইজী বলেছেন:
খুব কষ্ট পেয়েছি উপমার জন্য। আমাদের দেশে এরকম হাজারও উপমা আছে যাদের খবর কেও রাখে না। আমাদের সবারই উচিত এই সমস্ত অসহায় মানুষের পাশে দাড়ান। সেই মন মানষিকতা আল্লাহ যেন আমাদের সবার দান করেন।কারণ প্রকৃতির প্রতিটি সৃষ্টির প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়ে গেছে। যা আমাদের কেই পালন করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ উপমাকে খুজে বাহির করার জন্য। অবশ্যই সাহায্য করবো।আন্তরিক ভাবে উপমার জন্য দোয়া রইল। সাথে আর একটি পরামর্শ দিতে চাই যদি উপমার অপারেশনে রক্তের প্রয়োজন পড়ে তবে এই ঠিকানায় যোগাযোগ করুন ডাঃ ইকবাল জিল্লল মজিদ ফোন: ০১৯১২-৪৪৬৭৩০ মিরপুর-১১
লেখক বলেছেন:
আপনার দেওয়া তথ্যটি অনেক কাজে আসবে। প্রয়োজনে নিশ্চই যোগাযোগ করব।
শুভেচ্ছা আপনাকে।
কৌশিক বলেছেন:
ওহ মাই গড!
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
পোষ্টাকে হাত বাড়িয়ে দাও এ রাখা হোক।স্টিকিও করা হোক।
চাচামিঞা বলেছেন:
পোস্ট টা স্টিকি করা হোক।
মিলটন বলেছেন:
উপমা অবশ্যই আল্লাহর অশেষ রহমতে ভালো হবে। আর তার জন্য যতটুকু করা দরকার সেটা আমরা এখানে সবাই মিলে পারবো। সে প্রমান আগেও এখানে সবাই রেখেছে। উপমা বাঁচবে, বাঁচতে হবেই।লিটল ম্যাগ প্রঙ্গন এ কয়দিন বাক্সটা রাখা হবে একটু জানান। আমি একজনকে পাঠাবো।
নাঈম বলেছেন:
পোষ্টটি স্টিকি করার দাবী জানাচ্ছি
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
৩০০ টাকা করে দেয়ার সামর্থ্য আছে... যাস্ট ১ হাজার মানুষের নাম চাই...
এই ব্লগ অথবা অথবা ব্লগের বাইরে ... এইভাবে একটা ক্যাম্পেইন চলকু..
বসুন্ধরা সিটিতে শুক্র এবং শনিবার সাহায্যের জন্য দাড়াতে পারেন। এই ব্যাপারে ব্লগার মিসকল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন।
লেখক বলেছেন: মিসকল ভাইকে কি আপনি একটু কম্যুনিকেট করবেন? আমি হয়ত খুঁজেই পাব না।
আহমেদ চঞ্চল বলেছেন:
কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্টটা স্টিকি করার জন্য ।
রিসাত বলেছেন:
হ্যা সাহায্য করার ইচ্ছাও আছে ধন্যবাদ
নীল-দর্পণ বলেছেন:
শুভকামনা মেয়েটার জন্য। আল্লাহ ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক। সাধ্যমত চেষ্টা করব
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্টটা স্টিকি করার জন্য । এবার লক্ষ্য তিন লক্ষ টাকা আমরা জীবন্ত রাখব উপমার হাসি।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
মনজু ভাই জরুরি দরকার। থাকলে আওয়াজ দেন
টুশকি বলেছেন:
উপমার জন্য দোয়া, ও যেন আমাদের ছেড়ে চলে না যায়, তার আগেই যেন ওর চিকিৎসা করানো সম্ভব হয়।
পথিক মানিক বলেছেন:
যথাসাধ্য চেস্টা করবো ।
নির্জন প্রহর বলেছেন:
অসম্ভব, আমরা হারবো না.. আমরা হারতে আসিনি।আমিও আছি তোমাদের সাথে, খুব শিগগিরই যোগাযোগ হবে আশা করি।
লেখক বলেছেন: মুকুট। এই পোস্টটা কপি করে প্রথম আলোতেও দিতে পারেন। আমার ওখানে রেজিঃ নাই।
সহণ বলেছেন:
ধন্যবাদ লেখক এবং সাইফুল আলম শোভন ভাই।সাথে আছি-- প্রবাশীরা এগিয়ে আসলে আমার মনে ৩ লাখ নয় ৩০ লাখ সংগ্রহ করা সম্ভব। আমি বিষেশ ভাবে অনুরোধ করছি ৩০ জন হৃদয়বান প্রবাশীকে অনতিবিলম্বে ১০ হাজার টাকা করে সাহাজ্য ঘোষনার জন্য। এবং অতিদ্রততার সাথে যথাযথ একাউন্টে প্রেরন করার জন্য। আমি আছি।
বেকার বলেছেন:
ভাই এই বেকার আপনার এক সহযোদ্ধা হিসাবে কাজ করে যাবে। আমার মত গরীবের পক্ষ্য থেকে এই মুহুর্তে আগামীকাল আজিজ সুপার মার্কেটে গিয়ে ৫০০ টাকা প্রদান করে আশার কথা জানাচ্ছি। এবং সেই সাথে আমার সাধ্যমত আরো চেষ্টা করে যাবার অভিপ্রায় ব্যক্ত করছি।
লেখক বলেছেন: আপনার উদ্যোগ শুভ হোক।
ইউসুফ আলমগীর বলেছেন:
বাঙালি হারতে জানে না। জয়ী আমরা হবই।শুভ কামণা মামনি তোমার জন্য।
কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্টি স্টিকি করার জন্য।
রােশদ সুলতান তপু বলেছেন:
বিষয়টা খুবই কষ্টদায়ক। আমাদের যে কারো যে কোন সময় এইরকম অবস্থায় পড়তে হতে পারে। তবে আমার মনে হয় গোটা বিষয়টাই একটু সিস্টেমিটিক্যালি করা যেতে পারে। একটা কথা খুবই ভাল লেগেছে- ৩০০ টাকা করে দিতে পারে এমন ১০০০ জন মানুষ .....আমার মনে হয় আমরা যারা সাহায্য করতে চাই তারা আগে আমাদের মেইল এড্রেস এবং ফোন নাম্বার দিই এখানে। এবং একজন দায়িত্ব নিক তাদের কাছ থেকে সাহায্য সংগ্রহের এবং উপমার অভিভাবকের কাছে পৌঁছানোর। তবে পৌঁছানোর সময় আমরা কয়েকজন থাকতে চাই সাথে। অন্যান্য সোর্স থেকে যা আসছে সেটা আসতে থাকুক। আমার মনে হয় আমাদের ব্লগ থেকেই ১০০০ জন ম্যানেজ হয়ে যাবে। প্রথমে আমার নাম্বার নিন- ০১৭১২-২৫৩৫৯৫. কেউ একজন যদি ডাটাবেস টাইপের করে রাখেন তাহলে ভাল হয়।
আমি আছি সাথে- এই ধরনের উদ্যোগের জন্যে ৩০০ টাকা তো কিছুই না। আমারও অনেক সমস্যা আছে কিন্তু উপমার সমস্যাটা যে জীবন-মরণের। আমরা তাকে হারতে দেব না। কিছুতেই না।
মনজুরুল ভাইকে ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনার দেওয়া নাম্বারটা সংরক্ষণ করলাম। দরকার হলে অবশ্যই যোগাযোগ করব। অভিনন্দন আপনাকে।
ঊননের মুখ থেকে বলছি বলেছেন:
আমিও আছি আপনাদের সাথ তবে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হল সাহায্য প্রদানের মাধ্যমটা কিন্ত একেবারে সহজ না টাকাটা দিতে গেলে হয় আজিজ সুঃ মারকেটে নয়ত ব্যাংকে যেতে হবে যা অনেকের জন্য সম্ভব হয়ে উঠেনা অথচ তারা সাহায্য করতে চায়, বাড়তি ঝামেরার জন্য কিছুই আর দেওয়া হয় না, আমার প্রস্তাব হল এ ব্যাপারে যে কোন মোবাইল কোং এগিয়ে আসতে পারে একটা নিদৃষ্ট নাম্বারে ফ্লাক্সি করে দিলেই সেখান থেকে টাকা সংগ্রহ করে নিতে পারে তাতে যেমন তৃণমুল র্পযয়ের লোকের অংশগ্রহন থাকে আবার সহজে যে কোন স্থান থেকে পাঠানো যায়। বিষয়টি ভেবে দেখবেন আশা করছি।আয়েজক ভাইকে অশেষ ধন্যবাদ সাথে মেয়েটার জন্য রইল আমার দোয়, মহান আল্লাহ পাক যেন আমাদের সহায় হন। আমিন।
ঊননের মুখ থেকে বলছি বলেছেন:
এই পোষ্টটি প্রথম আলো ব্লগে দেওয়া যেতে পারে সেখানে আনেক নিবেদিত প্রাণ পাঠক ও লেখক আছে তারাও এ ব্যাপারে সাহায্য করতে পারে। মুকুট ভাইকে এ ব্যাপারে উদ্দোগ নেওয়ার জন্য অনুরোধ করছি।
ইরতেজা বলেছেন:
পোষ্ট আঠালো করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ!
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আগামী ১৩ই ফেব্রুয়ারী শুক্রবার ... ওই দিন আগ্রহী বন্ধুরা নির্দিষ্ট একটা জায়গায় জমায়েত হয়ে ফান্ড কালেকশন শুরু করতে পারেন... লাইক বিকেলে পাবলিক লাইব্রেরীতে বসলেন ...
লেখক বলেছেন:
আপনি তাহলে ঐদিন পাবলিক লাইব্রেরীতে বসার আহ্বান দিয়ে আলাদা একটা পোস্ট দিন। তাহলে জমায়েতটা বড় হতে পারে।
ধন্যবাদ প্রত্যুৎপন্নমতিত্ব।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
@ জীনের বাদশা... সুশান্তদা তো এখন বাংলাদেশে.. সে কি পে-পাল এক্টিভ করতে পারবে?
জেরী বলেছেন:
যথাসাধ্য চেস্টা করবো ।
রূপক বলেছেন:
"আমাদের "সাধ্য" টাকে আমরা তিন লাখে উন্নিত করতে পারলেই মেয়েটির চিকিৎসা হবে।"আমাদেরকে এই চেষ্টা টাকে তিন লাখে উন্নিত করতেই হবে...হয়তো একার পক্ষে সম্ভব নয়, আমাদের সবার পক্ষেও কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব...
আমি আমার যথাসাধ্য করব। আপনারাও করুন....প্লিজ...
নির্জন প্রহর বলেছেন:
@তপু,কারো আপত্তি না থাকলে ডাটাবেস আমি মেইনটেইন করতে পারি।
email:
phone: 01911499363
লেখক বলেছেন: কোন আপত্তি নাই। আপনি ডাটাবেস আপডেট রাখতে শুরু করুন। শুভেচ্ছা।
নবজন্ম বলেছেন:
সাথে আছি, সাধ্যমত চেষ্টা করব।
ইমির বলেছেন:
সাথে আছি
লেখক কে সাধুবাদ, মহান উদ্যোগের জন্য।
মো মুজাহিদ আলম বলেছেন:
আজিজ সুপার মার্কেটে যাব শুক্রবারে । এর আগে সময় পাব না ।
লেখক বলেছেন: হ্যাঁ, ওখানে অনেক দিন ধরে থাকবে আপাতত।
মনজুরুল হক বলেছেন:
প্রত্যুৎপন্নমতিত্ব । আপনি আপনার এই ক্যাম্পেইনটা চালু করে দিন। আমি একা মানুষ আপনাদের সহযোগীতা আমাকে ভীষণ আশাবাদী করেছে। ১৩ তারিখে বসার জন্য ক্যাম্পেইনাটা আরো জোরালো হোক।
# আজিজ মার্কেকেটে বাক্সটা থাকবে।ওটা এখনই সরে যাবে না। আশিক আকবর দায়িত্ব নিয়েছেন।
#বই মেলাতে এবং বসুন্ধরার মত মার্কেটগুলোতে ব্যানার এবং বাক্স হাতে দাঁড়ানোর সাথী পেলে এটা সবচেয়ে ভাল পদ্ধতি।
#আপনাদের সবার ঐকান্তিক সহায়তা, পরামর্শ,স্বেচ্ছাসেবা আমাদের এই কাজটি সফল করতে পারে।
#সুশান্ত সম্ভবত আজ চলে গেছেন অথবা কাল যাবেন।
# যাদের "আমার ব্লগে" "প্রথম আলো ব্লগে" আইডি আছে, তারা এই পোস্টটি কপি করে পোস্ট করতে পারেন।
#আমরা চাইছি মেয়েটির চিকিৎসার জন্য টাকা। সেটা কোন মাধ্যম থেকে এলো তা এমুহূর্তের ভাবনায় আনতে চাইছি না।
এই তো ভাই এগিয়ে আসলাম,
প্রথমে ব্লগার সবাইকে ধন্যবাদ জানাই, তারপর লেখককে বলছি
আপনার পার্সপোর্ট আছে কি ?
থাকলে পার্সপোর্ট নাম্বার বলেন ।
সাথে আপনার বাবার নাম ।
এবং আপনার আশে পাশে কোন ব্যাংক আছে, বললে ভাল হবে, আমি আগামীকাল আপনার নামে টাকা ছেড়ে দিব,
western union এ
আগামী কাল আমি টাকা ছেড়ে নাম্বার বলে দিব যে কোন ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে ।
লেখক বলেছেন: লেখক বলেছেন: ভাই রেডসিগনাল ।
আমার পাসপোর্ট নম্বর এখানে দেওয়ার দরকার নেই। আপনি টাকাটা পাঠিয়ে মেইলে সিরিয়াল নাম্বারটা বলে দেবেন। আমি পাসপোর্ট শো করে টাকাটা তুলে নেব।
অদৃশ্য বলেছেন:
ধন্যবাদ.......................উপমার রোগমুক্তির জন্য প্রার্থনা...........।সাথে থাকলাম।
অনেক ভালো থাকুন।
অমাবশ্যার চামচিকা বলেছেন:
আগামীকালই আজিজ মার্কেটে যাবো।
মনজুরুল হক বলেছেন:
@ নির্জন প্রহর । ডাটাবেস মেনটেইনের কাজটা আপনি নিলে খুব ভাল হয়। আপনাকে অভিনন্দন। তাহলে "তপু" র আইডি দিয়েই স্টার্ট হোক।
যে কোন মাধ্যম থেকে ছোট ছোট কালেকশন হতে থাকুক। যখন ফিগারটা বড় হবে, তখন উপমা'র মা-বাবা এবং তার স্কুলের শিক্ষকদের ডেকে আমরা সমবেতভাবে হস্তান্তর করব। এটা আমার চিন্তা।
এর বাইরে আপনাদের আরো পরামর্শ থাকলে নিদ্বিধায় জানান।
শওকত হোসেন মাসুম বলেছেন:
মনজুরুল ভাই। সাথে আছি। ৩ লাখ টাকা সামান্য টাকা। উদ্যোগ নিলে অবশ্যই সংগ্রহ করা সম্ভব। এখন পর্যন্ত কত টাকা পাওয়া গেছে এবং কত বাকি আছে সেটি জানালে বাকিটার জন্য চেষ্টা করবো এবং পাওয়া সম্ভব। সমকালে আজ দেখলাম না। কবে ছাপা হবে?
লেখক বলেছেন:
আপনাকে খুঁজছিলাম। কাল জাকারীয়া, সিমু কাউকে পাইনি। আপনি চাইলে প্রথম আলো'তে নিউজটা ছাড়তে পারেন।
সমকালে আজ যাচ্ছে।
ভোরের কাগজে আজ ছাপা হয়েছে।
এখন পর্যন্ত আশ্বাস পাওয়া গেছে হাজার কুড়ি মত।
অপ্সরা বলেছেন:
অনেক ভালো একটা পোস্ট! আমিও তোমার সাথে আছি।
লেখক বলেছেন:
এমন করে তুমি বল.... মনে বিরাট শক্তি পাই!
মনির হাসান বলেছেন:
মনজু ভাই .. উপমার জন্য কিছু একটা করবোই ...
"দশের লাঠি একের বোঝা" - প্রাচীন কথাটা মনে পড়ছে ...
সবাই মিলে হাত বাড়াবো ...
সাংবাদিক বাবু ভাইয়ের ভালো খবর প্রত্যাশা করছি ..
লেখক বলেছেন: মনির,
আপনার সক্রিয় অংশগ্রহণ চাইছি।
বাবু চেন্নাইতে গেছে। সেখানকার ডাক্তাররা বলেছে ট্রান্সপ্লান্ট না করালেও চলবে।
উপমার ব্যাপারে প্রবাসীদের সাড়া আশাব্যাঞ্জক।
নিবেদীতা বলেছেন:
একটা করে বাক্স কি বইমেলা আর বাণিজ্যমেলাতে রাখা যায়?'৩ লাখ টাকা! এই টাকার জন্য উপমাকে বাচাতে না পারলে বৃথা হবে এইসব মানবতা....'
লেখক বলেছেন: বাণিজ্য মেলা তো আর মাত্র ২ দিন। বই মেলায় ড্রাইভ দেওয়া যায়।
সুহেল রাজজ বলেছেন:
আমরা ব্লগে একটা ফান্ড খুললে কেমন হয়। আমরা প্রতি মাসে কিছুজমা দিলাম। তা দিয়ে উপমা মত সকল.........................।
আমি সাথে আছি।
লেখক বলেছেন: ভাল প্রস্তাব। প্রসিড অন। অভিনন্দন থাকল।
ঘনাদা বলেছেন:
একাউন্ট ডিটেলস্ টা ইংরেজিতেও দেয়া যায়, পোস্টে?
লেখক বলেছেন:
ইংরেজিতেও দিয়েছি।
মাঈনুদ্দীন বলেছেন:
সাথে আছি। যতদুর সম্ভব চেষ্টা করব।
শওকত হোসেন মাসুম বলেছেন:
আমি কয়েকজনের সাথে কথা বলেছি। কিছু তথ্য দরকার। যেমন, চিকিৎসার কাগজ, ডাক্তারের বক্তব্য, কোন হাসপাতাল বলেছে যে ৩ লাখ টাকা লাগবে, কোথায় অপারেশন করাবে ইত্যাদি। প্রয়োজনে মেইল করতে পারেন,
লেখক বলেছেন:
সেটাই ভাল সন্ধার পর মেইলে জানাব। প্রেসক্রিপশন গুলো স্ক্যান করে মেইল করে দেব।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
মনজু ভাই দরকার আপনাকে উপায় বলেন।
কাজ করে খাই বলেছেন:
PriyoAustralia.com.au তে কথা বলবো - আপনার পোষ্টটি ওখানে দেয়ার জন্যে অনুরোধ জানাবো। আশা করছি - অষ্ট্রেলিয়া থেকে সাড়া পাবেন।
লেখক বলেছেন: বাংলা একাডেমি নামে অস্ট্রেলিয়াতে একটা সংগঠন আছে। তাদের কাছে আজ মেইল পাঠাচ্ছি। ওরা প্রীতিলতার স্কুলের ব্যাপারে এ্যাক্টিভ হয়েছিল।
অন্যআনন বলেছেন:
উপমা বাঁচবে, জীবিত সুন্দরের ভীড়ে জীবনের উল্লাস হয়ে ফিরে আসবে...এই প্রত্যাশা। আমি অবশ্যই কিছু করতে চাই উপমার সাহায্যার্থে! ধন্যবাদ মি: মনঞ্জুর।
অকাটমুর্খ বলেছেন:
ব্যবস্থা হয়ে যাবে...
অকাটমুর্খ বলেছেন:
পোষ্টটি ষ্টিকির জন্যে ধন্যবাদ কর্তৃপক্ষকে
জেমিনি বলেছেন:
আমি আপনার এই লেখাটা আপনার অনুমুতি ছাড়াই আমার ফেসবুকে দিয়েছে আপনার নাম আর লিঙ্ক সহ। এতে করে আরো অনেক মানুষ যানতে পারবে। আশা করি মানুষ তাদের সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দিবে।
লেখক বলেছেন:
ফেস বুকে লিংকটা ওপেন ফর এভরী বডি বলে দিলে সবার জন্য ওপেন থাকবে। তা না হলে শুধু আপনার ফ্রেন্ডরা দেখবে। আমার মেইলে এ বিষয়ে ইনফো দিতে পারেন।
আমার ব্লগের উপরেই আইডি দেওয়া আছে।
আমি হনুমান বলেছেন:
৩ লাখ জোগাড় হয়ে যাবে, তবে ৬০/৭০ খরচ করে ১ জনকে অবজারভেশনের দুরবলতায় মরতে হয়েছে , সেটা বাড়া বাড়ি মনে হয়েছে।[পিঠে ছালা নিলাম]
মনির হাসান বলেছেন:
মনজু ভাই ... কি করতে হবে বইলেন ... আমি আছি ...অফিস সামলায়া যতটা পারা যায় আছি ...
শুক্রবার আজিজে আসতেছি . . . আর ফোন তো আছেই ..
লেখক বলেছেন:
২/৩ টা বাক্স(কাগজের হোক), তার উপর উপমা' র নাম লিখে সাহায্যের কথা লিখে বই মেলায় পরিচিত স্টলে রাখতে হবে।
আমি কাল সকাল ১১ টা থেকে ১২ টা বা ১ টা পর্যন্ত আজিজে থাকব।
চাঙ্কু বলেছেন:
উপমা বাঁচবে , অবশ্যই বাচবে। সবাই ৩ লাখ টাকা দিয়ে এই নিষ্পাপ মেয়েটাকে সুন্দর পৃথিবীটা দেখতে দেই । আসুন সবাই চেষ্টা করি, প্লিজ। সাথে আছি মঞ্জু ভাই।মঞ্জু ভাই @ আপডেট জানাইয়েন । অনেক ধন্যবাদ আপনাকে ।
লেখক বলেছেন:
থ্যাঙ্কু চাঙ্কু। আপনাদের সহমর্মিতায় নিশ্চই উপমা সেরে উঠবে।
আমি নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি। দিয়ে যাব।
শুভেচ্ছা।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
চোখের পানি আটকে রাখতে পারলাম না...আগামীকালই আজিজ সুপারমার্কেটে যাব।
মেয়েটি ভাল থাকুক... আপনার উদ্যোগকে স্বাগতম...
লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম। আমি সকালে থাকব।
এটা বড় কোন এমাউন্ট না। সবাই এগিয়ে এলেই এ টাকা যোগার হয়ে যাবে।
সাথে আছি।
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
ফেসবুকে শেয়ার করছি...সাথে আছি...আর আজিজে যাব...খুব জ্বর, তাই হয়তো কাল পারবনা...তবে পরশু নিশ্চই...
লেখক বলেছেন: জ্বর ভাল হলে আসুন।
ধন্যবাদ।
আরেকটা অনুরোধ ... পোস্টে মাঝে মাঝে আপডেট দিলে লোকে উৎসাহ পাবে ... সবাই যখন দেখতে পাবে যে ধীরে ধীরে গোলে পৌঁছাচ্ছি আমরা, তখন মোমেন্টাম অনেক বাড়বে আশা রাখি
লেখক বলেছেন:
হ্যাঁ, ভাল বলেছেন। আপডেট দিতে পারছি না, কারণ কেবল একটা এ্যামাউন্ট এসেছে। কাল ওটা রিসিভ করব। আর একটা এ্যামাউন্টও কাল সকালে হাতে আসবে।
ওয়েস্টার্ণ ইউনিয়নের মাধ্যমে কাল থেকে আসা শুরু করবে। আমি রুজি বাঁচানো কাজ করে তার পর বক্স হাতে ড্রাইভ দিতে পারছি না। একারণে খুচরো টাকাগুলো উঠে আসছে না।
দেখি কাল বিকেল থেকে আরো কিছু মানুষকে ইনভলভ করতে পারি কি-না।
স.ম. বাবু বলেছেন:
জানিনা কতটুকু আমি পারব....। তবে আসুন আমরা সকলে মিলে অমিতের মত আর একজনকে বাঁচাতে চেষ্টা করি। বিভিন্ন মিডিয়ার সাথে যারা জরিত, তাদেরকে অনুরোধ করছি- আপনারা চেষ্টা করুণ যাতে বেশি সংখক লোকজনের কাছে আমরা পৌছাতে পারি।-
সব্যসাচী মিস্ত্রী বাবু
উপমা,
তুমি কোন চিন্তা করনা। আমরা তোমার অনেক অনেক ভাই-বোনেরা তোমার পাশে আছি। তুমি সুস্থ হবে।
ইতি-
তোমার একজন ভাই
লেখক বলেছেন: শুধু অমিত না, আমরা তো কাঙ্গালিনী সুফিয়াকেও বাঁচালাম ! আমরা আবারো পারব।
স.ম. বাবু বলেছেন:
সত্যিই আপনাদের উদ্যোগ আশ্চার্য,আপনাদের মত আমি ও এখানে কাজ করছি দু চার জন বন্ধুকে বলেছি , তারা রাজি হয়েছে সাহায্য করতে ।
দেখা যাক কাল পর্যন্ত কতটুকু করতে পারি ।
আমার জন্য দোয়া করবেন ।
নিদ্রালু বলেছেন:
আমার বোনের মেয়েটারও একই সমস্যা আছে তবে অরোও মারাত্বক। ওর দুটো অপারেশ হয়ে গেছে কিন্তু আরও একটা করতে হবে। এসব কথা বলা এইকারনে যে আমি জানি বাংলাদেশে কোথায় এর ভাল চিকিতসা হয়। আমার মতে একমাত্র এপোলোতে একজন ইন্ডিয়ান ডাক্তার আছে নাম আতায়র সন্দিপ উনি সবচেয়ে ভাল। আমার ভাগ্নির ২য় অপারেশন উনি করেছিলেন। চার বছর বয়সে।
আর ইন্ডিয়াতে দেভিশেঠি আসেন যাকে বলা হয় ভগভান অফ চাইল্ড হার্ট। ওনার হাসপাতালের নাম হৃদয়লা নারায়ন মনে হয় যা ব্যাংগালোরে অবস্থিত। ঢাকার লালমাটিয়াতে একটা অফিস আছে অনেকটা লিয়াজ অফিসমত। ওইখানে যেয়ে যোগাযোগ করলে এবং পরিস্থিতি বঝাতে পারলে অনেক কম খরচে অথবা একেবারে ফ্রি তে ভাল চিকিতসা সম্বভ।
আপানারা এই ব্যাপাটা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন । দেশে থাকলে অনেক হেল্প করতে পারতাম।
আমার ভাগ্নিটার জন্যও দোয়া করবেন।
লেখক বলেছেন:
আপনার ভাগ্নির জন্যও আমাদের সবার দোয়া থাকল। আশা করি তৃতীয় অপারেশনেই সে সুস্থ হয়ে উঠবে।
এ্যাপোলোতে সম্ভবত অনেক চার্জ পড়বে। জাতীয় হৃদরোগ ইনসটিটিউটেও খারাপ না। দেখা যাক। নির্ভর করছে টাকা কালেকশনের উপর।
মনজুরুল হক বলেছেন:
২,২০০/ ইতিমধ্যে এসেছে।
১,৫০০/ টাকা কাল সকালে জমা হচ্ছে।
১০,০০০/ টাকার কাল বিদেশ থেকে আসছে।
৫,০০০/ টাকা কাল আসছে।
দাতাদের কারোই নাম এই মুহূর্তে প্রকাশ করছি না। যারা করতে বলবেন, তাদের নাম পরবর্তিতে প্রকাশ করা হবে।
নিদ্রালু বলেছেন:
আপনি যে বাজেট ধরেছেন তাতে এ্যাপোলোতে হয়ে যাবে। আমার ভাগ্নির লেগেছিল ২ লাখেরও কম। সেটা মাত্র ৯ মাস আগে। জাতীয় হৃদরোগ ইনসটিটিউটে ভালকেঊ আর অবশিষ্ট নেই মনে হয়। যেখানেই হোক উপোমা সুস্থ হয়ে উঠবে এ ব্যাপারে আমি আশাবাদি।
লেখক বলেছেন:
এর তো ২টা ভাল্ভ। আপনার ভাগ্নির কি ২ টা ছিল? জানাবেন।
আমি হয়ত যে ভয়টা পাই এ্যাপোলো বিষয়ে সেটা হয়ত অমূলক।
জোহান বলেছেন:
আল্লাহর কাছে দোয়া করি যেন উপমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়..................,,,,,,,,,,,,,,,,,
পজিটিভ২৯ বলেছেন:
আমার শোনা মতে আতায়র সন্দিপ ইজ আ্য বস.... আ্যপোলো তারে কিনসেই এই কারনে......যাই হোক উপমার মতো ইনোসেন্ট সোনামনি অবশ্যই ভালো হবে।
তিন লাখ টাকা ব্লগবাসী চাইলে কোনো ব্যাপারই না....
আল্লাহ তার সাথে থাকুন.....
লেখক বলেছেন:
আপনার মেইলের উত্তর দিয়েছি। মেইল চেক করুন প্লিজ।
আমরা উছিলা মাত্র। যথাসাধ্য চেষ্টা চলুক।
কালপুরুষ বলেছেন:
সাথে আছি। সাধ্য ও সামর্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবো। আপনার মহতি উদ্দ্যোগ সফল হোক। উপমার জন্য দোয়া রইলো।
লেখক বলেছেন:
আপনার পূর্বাভিজ্ঞতা এই মুহূর্তে বড় দরকার।
আপনার সক্রিয় অংশ গ্রহণ চাই।
লেখাজোকা শামীম বলেছেন:
সাধ্য মতো সহায়তা করব। কাল সময় পেলে আসছি।
মনজুরুল হক বলেছেন:
এইমাত্র ৫০০০/- টাকা সরাসরি উপমার মায়ের এ্যাকাউন্টে পাঠানোর আর একটা প্রতিশ্রুতি পাওয়া গেল। টাকাটা আসতে ২/৩ দিন লাগবে।
কল্লোল নাহা বলেছেন:
আমি সি(ল(ট আশা করহি ১৫ তারি(খর মধেধ ঢাকা এ(স আজিজসুপারে য়াব | আর নাহ্য় সি(লট (খ(ক হাত বাড়ি(য় (দব | উপমার জন্য ভালবাসা ও দোয়া রইলো |
লেখক বলেছেন:
আপনি সিলেট থেকেও পাঠাতে পারেন। ঢাকায় এলে তো ভালই হয়।
শুভেচ্ছা।
ড্রাকুলা বলেছেন:
আমি যতটুকু পারবো সাহায্য করবো।মন্জুরুল ভাই, আরেকটা ব্যাপার আমি স্বীকার করে নি। সম্পূর্ণ অন্যমনস্ক ভাবে এবং পুরোপুরি ভূল করে আপনার পোষ্টে মন্তব্য করতে এসে বূল করে আমি + দিতে যেয়ে মাইনাস দিয়ে ফেলেছি। পারলে ব্যাপারটার জন্য আমাকে ক্ষমা করে দিয়েন।
খুবই খারাপ লাগছে।
লেখক বলেছেন:
খারাপ লাগার কিছু নেই। আমরা কি এখন প্লাস-মাইনাস এর গন্ডি আছি ? না, নেই।
মিসটেক হতেই পারে। চিন্তা করবেন না।
কল্লোল নাহা বলেছেন:
5000 taka VERY GOOD। মনজুরুল হক | আপনার মহতি উদ্দ্যোগ সফল হোক |
আশীফ এন্তাজ রবি বলেছেন:
কর্তৃপক্ষকে ধন্যবাদ, পোস্টটা স্টিকি করার জন্য ...
হাসান বলেছেন:
খুবই খারাপ লাগল - কষ্ট হচ্ছে। দেখি আগামীকাল টাকা পাঠানোর চেষ্টা করব। পৌছাতে পৌছাতে ৪/৫ দিন হয়তো লেগে যাবে। দু:খ বাংলাদেশে পেপালের সুবিধা নাই - নয়তো এখুনিই পাঠিয়ে দিতে পারতাম।শুভ কামনা থাকল।
লেখক বলেছেন: অসুবিধা নাই। আপনি পাঠান। ৪/৫ দিন কোন ব্যাপার না।
রাহিদুল সামান্না রকি বলেছেন:
মনজু ভাই কী আমাকে খুজছেন,,,,,,,,,,,,। বান্দা হাজির
রাহিদুল সামান্না রকি বলেছেন:
ভাই ঘুমাতে গেলাম
সাদাকালোরঙিন বলেছেন:
খুব কষ্ট লাগলো মেয়েটার খবর পড়ে। বাইরে থেকে সাহায্য করা খুব কঠিন। তবু এক বড় ভাই ব্লগারের মাধ্যমে সাধ্যমত সাহায্য পোছে দেয়ার চেষ্টা করছি। লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন।
কাজ করে খাই বলেছেন:
PriyoAustralia.com.au তে আজ রিপোর্ট টি এসেছে।
শফিউল আলম ইমন বলেছেন:
মনজুর ভাই ব্লগে একটু অনিয়মিত ছিলাম। দেরী করে লেখাটি চোখে পড়ল। আমি কিছু করতে চাই। আমার সব বন্ধুদের কাছ থেকে দশপাউন্ড করে হলেও অন্তত কিছু তুলতে পারবো। কিভাবে পাঠালে ভালো হয়?আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে একটা মেইল করেছি। যদি সময় করে দেখতেন খুশি হতেম।
লেখক বলেছেন:
ইমন, হ্যাঁ ভাই, আমি বিস্তারিত মেইলে লিখে দিচ্ছি।
রােশদ সুলতান তপু বলেছেন:
আমার কাছে কারো কষ্ট করে আসার দরকার নেই। আমি আজকে সন্ধ্যার পরে আজিজে যাবো। কয়েকজনকে বলেছি- আশা করছি তাদের কেউ বইমেলাতে আবার কেউ আজিজের বাক্সে তাদের সহযোগিতা রাখবে।ব্লগার শোভন ভাই যোগাযোগ করেছিলেন ফোনে। খুব ভাল লাগলো। এভাবেই তো মানুষ কাছাকাছি আসে। তবে যোগাযোগ অব্যাহত রাখলে খুব ভাল হয়।
আরেকটা কথা- আমরা কি সামুতে একটা স্থায়ী ফান্ড তৈরি করতে পারি না? এটা করে রাখলে সবাই প্রতি মাসে অল্প কিছু করে দিলেও ইমার্জেন্সি সময়ে সেটা দিয়ে অনেক বড় ফল পাওয়া যেতে পারে। আমরা কি সবাই একটু চিন্তা করবো বিষয়টা নিয়ে?
লেখক বলেছেন: ধন্যবাদ রােশদ সুলতান তপু। শোভন আমার সঙ্গেও যোগাযোগ করেছিলেন।
মুহিব বলেছেন:
আমরা সাথে আছি।
রােশদ সুলতান তপু বলেছেন:
মনজু ভাই একটা ভাল খবর শোনাতে চাই- আজকে সকালে অফিসে এস আমার পিওনকে আপনার ব্লগটা দেখিয়ে ব্যাপারটা বললাম। সে একশ টাকা দিয়েছে। আমার আরেক কলিগ ইমরান দিয়েছে ৩০০ টাকা। আমারটার সাথে যোগ করে সেগুলো আমি আজিজের বক্সে দিয়ে আসবো। আমার মনে হয় কাজটায় আমরা সফল হবো। কি বলেন?
লেখক বলেছেন: আপনাদের মত সহমর্মি সাথী পেলে নিশ্চই সফল হব। আপনাকে অনেক ধন্যবাদ।
উচ্ছাস বলেছেন:
সুস্থ হয়ে উঠুক উপমা
নাজনীন সুলতানা ডেইজী বলেছেন:
লেখক ভাইকে বলছি, যে মার্কেটে উপমার জন্য বক্স রাখা হয়েছে সেখানকার পূর্ণ ঠিকানা প্রেরণ করুণ। এবং আজকের মধ্যে। আমি আগামি কাল শুক্রবার দুপুর -২-৩ টার মধ্যে কিছু টাকা দিতে যেতে চাই,পরে সময় হবে না। ধন্যবাদ।
লেখক বলেছেন:
লিটল ম্যাগ প্রাঙ্গন।
আজিজ মার্কেট ২য় তলা,(পূর্ব পাশের সিঁড়ি দিয়ে উঠতে হবে)
১৭/এ শাহবাগ,ঢাকা।
দোকানের মালিকের নামঃ আশিক আকবর।
নির্বাসন বলেছেন:
আজ বাসায় যাবার পথে আজিজে ঢূ মেরে যাবো...
জিনাত বলেছেন:
কুমিল্লার পোলা বলেছেন: সাথে আছি উপমা। তুমি কোন চিন্তা করো না।ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে।
মনজুরুল হক বলেছেন:
আমি আর একটু পরেই আজিজে যাচ্ছি। ওখানে ঘন্টা দুয়েক থাকব। আপনারা কেউ চাইলে ওখানেই দেখা হতে পারে।
বেকার বলেছেন:
খুব সকালে বাসা থেকে বের হতে হয়। ঐ সময় আজিজ সুপার মার্কেট বন্ধ থাকে তাই সাকালে আসতে চেয়েও আসলাম না। সন্ধ্যার পর আসছি। দেখা হবে আশা করছি।
খোলা_আকাশ বলেছেন:
চট্টগ্রাম থেকে কিভাবে সাহায্য পাঠাবো?
লেখক বলেছেন: ১৮৫ নম্বর কমেন্টে ডাচ-বাংলা ব্যাংকের বর্ণনা আছে। আপনি চট্টগ্রামের যে কোন শাখায় জমা দিতে পারেন।
সারিয়া তাসনিম বলেছেন:
দেরী করে মন্তব্য করার জন্য দুঃখিত !
আমি না যেতে পারলেও , বাক্সে আমার " সাধ্য " পৌঁছে যাবে। কাছের মানুষের এই রকম যন্ত্রনা আমার চাইতে ভালো কে জানে ?
লেখক বলেছেন: সবাই আমরা সবার তরে। অভিনন্দন।
সহণ বলেছেন:
মন্জু ভাই, কতদুর?
লেখক বলেছেন: "আশ্বাস" অনেক। কিন্তু যা হাতে এসেছে সেটার আপডেট পোস্টে দিয়েছি। আগামী সপ্তাহ নাগাদ বাইরের ফান্ড পৌঁছানো শুরু করবে।
মেসবাহ য়াযাদ বলেছেন:
আমার ছেলেটা (রোদ্দুর) রস আলোতে ধাঁ ধাঁর জবাব দিয়ে ৩০০ টাকা জিতেছিলো। এই নিয়ে আমি একটা পোস্টও দিয়েছিলাম। আজ সকালে আমি অফিসে আসার পর ফোনে বললো, ওর প্রাইজবন্ড প্রথম আলো থেকে ডাকে আজই পাঠিয়েছে। দুপুরের পর ফোনে ওকে জানালাম- উপমার ঘটনাটা....বললো, " বাবা আমার টাকাটা উপমাকে দিয়ে দাও..." লেখক বলেছেন: আপনার ছেলে আরো বড় হোক। মহান হোক। আপনি ভাগ্যবান পিতা।
জয়ন্তী বলেছেন:
আমরা সকলে আপনার সাথে আছি আপনি এগিয়ে যান।
বিবেকবান বলেছেন:
mevB GKUz mvnv‡h¨ euvPv‡Z GKwU bZzb Rxeb| Avmyb Avgiv mevB Zvi Rb¨ h_v mva¨ †Póv Kwi|
সৈয়দা তাহমিনা বেগম সীমা বলেছেন:
সাথে আছি। তথ্যের জন্য ধন্যবাদ। পারভেজ বলেছেন: স্টিকি করা উচিত। অনলাইন ব্যাংকিং আছে এমন কোথাও কি একাউন্ট খোলা যায়? তাহলে সারা দেশ থেকেই টাকা জমা করা সম্ভব। ++ সহমত
জেমিনি বলেছেন:
মনজু ভাই আপনারা আজিজ সুপার মার্কেটে কখন কখন থাকেন যানাবেন প্লিজ। তাহলে আমরা কিছু ফ্রেন্ড আসব এবং চেষ্টা করব যতটুকু সাহায্য করা যায়।
লেখক বলেছেন:
আগামী কাল আমি দুপুর ১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজে থাকতে পারব। আপনারা এই সময়ের মধ্যে এলে দেখা হবে। যদি "প্রঙ্গন" বন্ধও হয়ে যায় তাহলে তার পাশেই "নালন্দা" তে থাকব।
অভিনন্দন।
মহারাজা বলেছেন:
সহমর্মিতা জানানোর ভাযা নেই। উপমা তুমি ভাল হও এ কামনা করি।
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন:
অবশ্যই সাথে আছি। আজিজ ছাড়া আরো কয়েকটা জায়গায় টাকা সংগ্রহের ব্যবস্থা করা গেলে ভাল হতো (শ্বাশতের মতো) । আপডেটের অপেক্ষায় থাকলাম। উপমা মেয়েটার দৃষ্টিটায় অসাধারন একটা কষ্ট-আকুতি! আশা করছি কারো চোখ এড়িয়ে যাবে না সেটা! সবাই এগিয়ে আসুন, জয় হোক মনুষ্যত্বের।
লেখক বলেছেন:
আপনারা "সিমি" র জন্য যে ভাবে করেছেন, সে ভাবে যদি উপমার ব্যাপারটা দেখতেন তাহলে খুব ভাল হতো। শুভেচ্ছা রইল। আশা করি করবেন।
রাহিদুল সামান্না রকি বলেছেন:
আজিজ ছাড়া আরো কয়েকটা জায়গায় টাকা সংগ্রহের ব্যবস্থা করা গেলে ভাল হতো (শ্বাশতের মতো) । আপডেটের অপেক্ষায় থাকলাম।
লেখক বলেছেন:
রকি, ভাইয়া তুমি এই দায়িত্বটা নাও!
আমি কিভাবে হেল্প করতে পারি জানাও।
(তুমি বলে ফেললাম)
মনজুরুল হক বলেছেন:
আজিজ মার্কেট ছাড়া আরো যেখানে যেখানে করা যায়ঃ
১। বসুন্ধারা সিটি সেন্টার
২। বাংলা একাডেমি বই মেলা।
৩। টি এস সি।
৪। নিউ মার্কেট।
৫। মৌচাক মার্কেট।
এখন সমস্যা হলো এক বই মেলা ছাড়া বাকি যায়গা গুলোতে বক্স রেখে আসা যাবে না। তাৎক্ষণিক ভলেন্টিয়ার দিয়ে কালেকশন করতে হবে।
এর জন্য ছোট ছোট টিম বানানো দরকার। ঠিক এই প্রস্তাবটিই প্রত্যু দিয়েছিলেন। এখন কেউ এমন টিম বানানোর দায়িত্ব নিতে পারেন, অথবা আগামী কাল-পরশু বসে টিমের ব্যাপারে আলোচনা করা যেতে পারে।
মার্জনাঃ আমার বাসায় কারেন্ট ছিল না বলে এতক্ষণ লাগল লগঅন হতে।
পাভেল রহমান বলেছেন:
চোখ থেকে পানি ঝরছে...........................................................উপমা তোমার পাশে আছি।
মনজুরুল হক বলেছেন:
প্রিয় ব্লগার ভাই-বোন যারা উপমাকে সাহায্য করতে চাইছেন তাদের প্রতি অনুরোধঃ-
# ১০০ টাকার কম হলে সেটা আজিজের বক্সে ফেলুন।
# ১০০ টাকার উপরের অংক হলে বক্সে না ফেলে অগ্রনী ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিন।
# অন লাইন সুবিধার জন্য ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখায় এই এ্যাকাউন্টে জমা দিন.
এ্যাকাউন্টঃ মনজুরুল হক
এ্যাকাউন্ট নং 105 - 101- 4040
টাকা জমা হবার পর আপনার নাম জানাতে সমস্যা না থাকলে পোস্টে বলে দিন। আর জানাতে না চাইলে আমাকে মেইলে বলে দিন। আমি হিসাবটা ঠিক রাখতে পারব। উপমার নামে এ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছিলাম। সেটা আরো ঝামেলা। নাবালক বলে যৌথ অপারেটিং করতে হবে। তবুও আবার চেষ্টা করব, রোববারে।
মনজুরুল হক বলেছেন:
আজকের আপডেট কমেন্টে না দিয়ে মূল পোস্টে দিচ্ছি।
মনজুরুল হক বলেছেন:
টাকার যে অংক গুলো আসার সম্ভবনা, অথবা অন ওয়ে, সেই নাম আপডেটে দিচ্ছি না।
অগ্রণী ব্যাংকে তারাও হিসাব রাখছে।
মনজুরুল হক বলেছেন:
আগামী কাল আমি দুপুর ১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজে থাকতে পারব। আপনারা এই সময়ের মধ্যে এলে দেখা হবে। যদি "প্রঙ্গন" বন্ধও হয়ে যায় তাহলে তার পাশেই "নালন্দা" তে থাকব।
অভিনন্দন।
জাতিশ্বর বলেছেন:
আজিজে কয়ডা পর্যন্ত আছেন? যাবনে । উপমা ভাল হবেই।
আই আনাম বলেছেন:
মেয়েটির গালে হাত দেওয়া ছবিটি দেখে চোখ ছলছলে হয়ে গেল। ফুটফুটে এই মেয়েটিকে দেখলে মনে হয়, এত্তটুকুন একটা মেয়ে এতবড় একটা অসুখে ভুগছে, এত কষ্ট পাচ্ছে? বিশ্বাস করতেই কষ্ট হয়। পৃথিবীটার অসুন্দর অংশটিই শুধু দেখল মেয়েটি। এখন সুন্দর অংশটি দেখানোর দায়িত্ব আমাদের। আমি যথাসাধ্য চেষ্টা করব। মনজুরুল হককে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
আপনাদের চেষ্টাতেই হয়ত মেয়েটির চিকিৎসা হবে,
এবং সে আরো শিশুদের মত বড় হয়ে উঠবে......
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
এই পোস্টে অনেকবার আসলাম। কিছু বলার নাই।করার আছে। সেটাই দেখবো।
মনজুরুল ভাই , আপনার মেইল এড্রেসটা দেয়া যাবে? এখানে না হলে এ একটা মেইল দিন। ১৬ তারিখের পর থেকে আমি নামছি।
তিন লাখ? নগণ্য একটা টাকা শুধু যদি আমাদের বোধ 'সামান্য' ও জাগে।
লেখক বলেছেন:
আমার পোস্টের উপরেই আইডি আছে। তবুও দিচ্ছি।
monjuraul এ্যাট yahoo.com
রাহিদুল সামান্না রকি বলেছেন:
ভাই কাল আমি আছি । দেখা হবে, কিছু করার সুযোগ পেলে চেষ্টা করব।
লেখক বলেছেন: ওয়েলকাম রকি।
মনজুরুল হক বলেছেন:
আপনাদের সবার সহমর্মিতা, সহযোগীতার হাত বাড়ানো, অংশ গ্রহণ এবং মানবতার প্রতি ব্যাকুলতায় আমি অবিভূত!
সবার মন্তব্যের উত্তর দিচ্ছি না সময়াভাবে নয়, পোস্টের ওয়ার্ড লিমিট যেন ক্রস না করে সেজন্য। তাই যাদের কমেন্টের উত্তর দিচ্ছি না তারা দয়া করে ভুল বুঝবেন না।
নুরুন্নবী হাছিব বলেছেন:
সাথে আছি...
লেখক বলেছেন:
মেঘ। অফ টপিক এ একটা জিজ্ঞাসাঃ......................
অন লাইন ব্যাংকিং সুবিধা আছে এমন ব্যাংকে (যেমন ডাচ-বাংলা) ক্রেডিট কার্ডের মাধ্যমে কি ডেবিট করা যায়? অর্থাৎ একজন তার ক্রেডিট কার্ডথেকে টাকা দিতে চান (দেশের বাইরে থেকে)
স.ম. বাবু বলেছেন:
আমি বেশ সারা পেয়েছি। আমার দুই জন কলিগ ২০০ টাকা আমার কাছে দিয়েছেন। তাঁদের অসংখ্য ধন্যবাদ। আরো যদি কারোটা পাওয়া যায় তবেতো ভাল। নয়ত আমারটা সহ রবিবার পৌঁছে দেব।-
সব্যসাচী মিস্ত্রী বাবু
লেখক বলেছেন: ধন্যবাদ বাবু।
অরণ্য আনাম বলেছেন:
আমি কখনো কারো জন্য দোয়া করি না, কারণ আমি প্রার্থণা করি নাতবে, সৃষ্টি কর্তা যদি চান, আমার জীবনের বিনিময়ে কারো জীবন দান করবেন, তাতে আমি রাজি আছি
লেখক বলেছেন: অসম্ভব অনুভব! কিন্তু জীবন নয় ভাই। এখন জরুরী দরকার টাকা।
শুভেচ্ছা। অংশ নিন।
মাছরাঙা বলেছেন:
মন্জু ভাই ব্লগে দিতে চাই নাই কিন্তু আপনাকে অনেক মেইল করার পরও আমি কোন উত্তর পাই নাই তাই এখানে বলতে বাধ্য হচ্ছি।আমি আমার এক মাসের বেতন উপমার চিকিত্তসার জন্য দিতে চাই।যা কম করে হলেও মোট খরচের ৫০% হবে।আমি আশা করব আপনি দয়া করে আমাকে একটা মেইল করবেন।আপনি যত তারাতারি আমার সাথে যোগাযোগ করবেন আমি তত তারাতারি টাকা পাঠানের ব্যাবস্হা করব আর আপনারাও তারাতারি ওর চিকিতসা শুরু করতে পারবেন.......।
আমার মেইল এড্রেস
লেখক বলেছেন:
আপনার মেইলটা স্প্যাম এ পড়ে ছিল। আজই উদ্ধার করলাম। আপনি মেইল এর উত্তর পেয়ে যাবেন।
আমি আজিজ মার্কেট থেকে ফিরেই আপনার মেইল এর রিপ্লাই দেব। সাথে বিস্তারিত তথ্যও জানাব।
শুভেচ্ছা।
কাজ করে খাই বলেছেন:
লেখক বলেছেন: বাংলা একাডেমি নামে অস্ট্রেলিয়াতে একটা সংগঠন আছে। তাদের কাছে আজ মেইল পাঠাচ্ছি। ওরা প্রীতিলতার স্কুলের ব্যাপারে এ্যাক্টিভ হয়েছিল।জানি, আমরা কি আমাদের টাকাগুলো 'বাংলা একাডেমি অস্ট্রেলিয়াকে' দিয়ে দেব? এবং 'বাংলা একাডেমি অস্ট্রেলিয়াকে' পুরো দ্বায়িত্ব দিলে আমাদের সুবিধাই হবে।
দয়া করে জানান।
লেখক বলেছেন:
না। তারা তাদের উদ্যোগে ফান্ড গঠণের চেষ্টা করবে। আপনারা যারা পাঠাতে চান তারা সরাসরি "ওয়েস্টার্ণ ইউনিয়ন" এর মাধ্যমে পাঠাতে পারেন। আমার নামে পাঠিয়ে আমাকে শুধু সিরিয়াল নাম্বারটা মেইল করলে হবে।
বাংলা একাডেমি এখন পর্যন্ত আমাকে সেরকম কোন নিশ্চয়তা দেয় নি। সুতরাং আপনারা আপনাদের মত করেই পাঠাতে পারেন।
ধন্যবাদ।
প্রণব আচার্য্য বলেছেন:
hoqu bhi, ami aktu jhamalar modha ache..toba sighri apnadar satha jog debo ...
লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব। আপনাদের অংশগ্রহণ চাইছি।
মনজুরুল হক বলেছেন:
আমি আর আধাঘন্টা পর আজিজে যাচ্ছি। থাকব সন্ধ্যা পর্যন্ত। এই সময়ের মধ্যে আজিজের "প্রাঙ্গনে" আসলে দেখা হবে। ইচ্ছুকদেরকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।
লেখক বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
আমি দু:খিত ! আজকে আজিজ মার্কেট বন্ধ। যদি কেউ গিয়ে ফিরে আসেন সেজন্য দু:খিত। যারা যেতে চাইছিলেন তারা দয়া করে কাল আসুন। আমি ১২ টা থেকে থাকব।
গল্পসল্প বলেছেন:
দেখি কাল যাব আজিজ মার্কেটে । আমি মর্মাহত ।উপমার বেঁচে থাকতে হবে। আমরা বাঁচিয়ে রাখবো।
স.ম. বাবু বলেছেন:
piealrafa ভাইয়ের মত লোকজন আছে বলেই বোধহয় এখনও পৃথিবী এতটা সুন্দর। সত্যই পিয়াল ভাই, আপনার লেখাটা পড়ার সময়ে চোখের পানি আটকাতে পারিনি...। আপনি আনেক আনেক বড় মাপের মানুষ...। ভাল থাকবেন।
লেখক বলেছেন:
আপনার সাথে একমত। পিয়ালদের মত মানুষ আছে বলেই এখনো পৃথিবী বাসযোগ্য মনে হয়। এখনো মানুষ আশাবাদী হয়। মানুষ মানুষের জন্য এগিয়ে আসে।
ধন্যবাদ পিয়াল কে।
তাপস ঘোষ বলেছেন:
লেখাটা পড়ে নিজেকে বড় অপরাধী মনে হল। আমরা কেন পারব না উপমাকে বাঁচানোর জন্য সাহায্যের হাত প্রসারিত করতে? আসুন আমরা সবাই মিলে উপমাকে বাঁচানোর জন্য মানবতার শ্রেষ্ঠ হাত কে বাড়িয়ে দেয়..!
মনজুরুল হক বলেছেন:
@মাছরাঙা । আপনার মেইল এর উত্তর দিয়েছি। একটু মেইলটা চেক করুন। আপনার যা যা দরকার সেই তথ্য দিয়েছি। প্রয়োজনে আবার মেইলে আমার ফোন নম্বর দিয়ে দেব।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
ভাই শাহবাগ ফেরত। ২য়তলায় গিয়েছিলাম একটা বক্স ও দেখেছি কিন্তু টাকাগুলো ফেলিনি। আশা করি আগামী রবিবার দিয়ে আসব।শনিবার ব্যস্ত । আর একটা প্রস্তাব একটা হ্যান্ডবিল ছাপানো যায় কিনা।
লেখক বলেছেন:
হ্যান্ডবিলের ব্যাপারটা আমার মনে হয় আর একটু আলোচনা করে ঠিক করা দরকার।
দেখি ব্লগের একটা মিটিং মত করতে পারলে সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।
আপনার পরামর্শ অভিনন্দনযোগ্য।
রাহিদুল সামান্না রকি বলেছেন:
শাহবাগ ফেরত। বন্ধ শাহবাগ
লেখক বলেছেন:
হ্যাঁ ভাই। আজ বন্ধ। তার পরও আমি ২ টা পর্যন্ত মাঝের গেটে দাঁড়িয়ে ছিলাম।
কাল দুপুর ১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আজিজে থাকব। আসলে দেখা হবে।
সরি, আবার বলছি আপনার নিজের নাম ও আপনার বাবার নামটা বলুন
মনে করেছিলাম, ব্লগ থেকে নিয়েনিব কিন্তু আপনি তো মুছে দিয়েছেন ।
আগামীকাল ব্যাংক বন্ধ হওয়ার কারনে পাঠাইতে পারবনা,
রোববার ইনশাআল্লাহ দশ হাজার টাকা পাঠিয়ে দিব ,
আমার জন্য দোয়া করবেন ।
লেখক বলেছেন:
সব তথ্য জানিয়ে এখনই আবার মেইল করছি। আপনার মেইল চেক করুন ৫ মিনিট পরে।
ধন্যবাদ ভাই।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
শহর কেন্দ্রিক এই জীবন ধারায় নিজেকে প্রায় জীবন্ত রোবট ভাবি। এত হতাশার মাঝেও সবার এই কর্ম তৎপরতা দেখে মনে হচ্ছে আমরা এখনো অমানুষ হয়ে যাইনি। আমাদের মাঝে মনুষ্যত্ববোধ এখনো জাগ্রত। শ্রদ্ধা জানাই সবাইকে । আমরা জয়ই হব। ইনশা.......
লেখক বলেছেন:
দিচ্ছি। আপনার মেইল আইডি টা আবার দেন। কপি করে না। টাইপ করে দেন।
বিষাক্ত মানুষ বলেছেন:
কতদুর হলো মঞ্জুভাই ?
লেখক বলেছেন:
আশ্বাস অনেক। হাতে এসেছে...১২,২০০/- রোববারে ব্যাংক খুললে আরো আসবে। আর যারা বাইরে থেকে পাঠিয়েছেন তাদের টাকাও পাইপ লাইনে আছে। সব মিলিয়ে আশা করছি আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় টাকা উঠে আসবে।
আমি মানুষের অংশ গ্রহণে, ভালবাসায়,মেয়েটির প্রতি মমতায় অবিভূত!
মাছরাঙা বলেছেন:
মনজু ভাই আমি পোরোপোরি প্রস্তুত।আমি শুধু আপনার ২য় ইমেইলের অপেক্ষায়।ইনশআল্লা শনিবার সকালেই আপনি টাকা পেয়ে যাবেন।আপনি কি আমার মেইল টা পরেছেন।
লেখক বলেছেন:
হ্যাঁ, আপনার মেইলটা পড়েছি। সেটার উত্তরও দিয়েছি। যে দুইটা পদ্ধতি বলেছি তার যে কোন একটার মাধ্যমে টাকা পাঠানো যাবে। আপনার মেইলে ফোন নাম্বারও দিয়েছি।
প্রয়োজনে ফোনে যোগাযোগ করা যাবে।
মনজুরুল হক বলেছেন:
@রেডসিগনাল। আমার নাম আর বাবার নামঃ
MONJURUL HAQUE
S/O. LATE MD. ENAMUL HAQUE
আপনি পাঠালে আমি ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট দেখিয়ে তুলে নেব। লেভী কাটার পর যা পাওয়া যাবে সেই ফিগারটা ব্লগে(পোস্টে) আপডেট হিসেবে জানিয়ে দেব।
মনের কথা বলেছেন:
আমার টাকা পাঠানোর একমাত্র উপায় Paypal. Please.... যদি কেউ টাকাটা ক্যাশ করে পৌছে দিতে পারেন। একটা পজেটিভ উত্তর আশা করছি। দুঃখিত এছাড়া আমার উপায় নেই।
লেখক বলেছেন:
আমার জানামতে আমাদের এখানে "পেপল" এর মাধ্যমে টাকা পাঠানো যায় না।
অন্য উপায়ঃ
১। ডিডি বা টিটি টু ব্যাংক।
২। ওয়েস্টার্ণ ইউনিয়ন এর মাধ্যমে।
২য় মাধ্যমেই অনেকে পাঠাচ্ছেন।
শুভ হোক আপনার।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
যথাসাধ্য চেষ্টায় আছি । সাধ্যমতো করবো ।
প্লিজ, জানাবেন। সম্ভবত দেখা হবে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন:
রাত ঠিক না। সন্ধ্যা পর্যন্ত থাকতে পারব। সন্ধ্যায় অনেক মেইল এ্যাটেন্ড করতে হয় তাই।
হ্যাঁ হাজারের নিচে যে কোন এ্যামাউন্ট নিতে পারব। ধন্যবাদ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ভাইয়া, আমরা তো প্রতিদিন বইমেলায় স্বাক্ষর গ্রহণ করবো । আপনি যদি আমাদের পাশে একটা বাক্সের ব্যবস্থা করতেন তাহলে খুবই ভাল হতো । কিছুটা হলেও টাকা উঠাতে পারতাম ।
লেখক বলেছেন:
বই মেলায় আপনারা কোথায় থাকবেন জানলে আমি ওখানে গিয়ে একটা বাক্স দিয়ে আসতে পারব।
জানান প্লিজ।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
বইমেলার ১৯২ নং স্টলের সংহতি প্রকাশনের সামনে আমরা থাকবো রবিবার থেকে প্রতিদিন আবার । অরণ্য আনামের সাথে এনিয়ে যোগাযোগ করবেন ।
লেখক বলেছেন: ঠিক আছে ভাইয়া।
স্পৃহা বলেছেন:
আমরা তোমার সাথে আছি উপমা। আমি অবশ্য কখনো ওয়েস্টার্ণ ইউনিয়ন এর মাধ্যমে টাকা পাঠাইনি। এখনি রেজিস্টার করছি। কি কি ইনফরমেসন লাগবে? দয়া করে জানান।
আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন:
MONJURUL HAQUE
S/O. LATE MD. ENAMUL HAQUE
এই তথ্য দিয়ে আপনি ওয়েস্টার্ণ ইউনিয়নেরে মাধ্যমে টাকা পাঠাতে পারেন। আমি তোলার সময় আমার আইডি দেখিয়ে তুলে নেব। ধন্যবাদ আপনাকে।
স্পৃহা বলেছেন:
আমার উপমার আম্মুর পুরো নাম লাগবে। অথবা যিনি রিসিব করবেন। ওয়েস্টার ইউনিয়ন দরকার হচ্ছে।
লেখক বলেছেন: উপরে নাম দিয়েছি।
লেখক বলেছেন: বইমেলায় অরণ্য আনামদের কাছে দিলেই হবে। ওরা কাল থেকে সংগ্রহ শুরু করছেন।
মাছরাঙা বলেছেন:
মনজু ভাই আমি যতটা গর্জাইছি ততটা বর্ষাইতে পারি নাই ।তারপরও কিছুটা চেস্টা করলাম।আপনাকে মেইল করেছি।আশা করি আপনি টাকাটা এখনি ব্যংক থেখে তুলতে যাবেন।আমাকে মেইল করে জানাবেন কিনতু >>>
লেখক বলেছেন:
আপনার মেইল পেয়েছি। কোড নাম্বার নোট করে নিয়েছি। আজ শনিবার, বিশেষ কিছু ছাড়া সব ব্যাংক বন্ধ। আগামী কাল রোববার ছাড়া টাকা তোলা যাবে না।
মানিগ্রাম আছে মানে সেই ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা লেন-দেন হয় কি না, তাই তো ?
হ্যাঁ আমি প্রিমিয়ার বা উত্তরা ব্যাংকে যাব। এক্সিম ব্যাংকেও আছে।
আপনাকে ধন্যবাদ দিয়ে হালকা করতে চাচ্ছি না। মেইলে বিস্তারিত জানাব।
তাসমান বলেছেন:
আমি এখন সামুতে নিয়মিত না।আজ ঢু মেরেই এই পোষ্ট দেখে হৃদয়টা মোচড় দিলো।আমি মনে হয় প্রথম সামুতে এইরকম উদ্যেগ নেয়া শুরু করেছিলাম সেটা ছিলো জেবি নামের একটি মেয়ের জন্য।কিন্তু দেশে ছিলাম না বলে সেবার বেশি কিছু করতে পারি নাই।তবে ব্লগার বন্ধুদের প্রচেষ্টা সবসময়ই আশাব্যন্জক ছিলো।যাইহোক দেরিতে হলেও পোষ্টটি চোখে পড়লো।এগিয়ে যান।সাথে আছি।আমি আজিজের খুব কাছেই থাকি।আসবো আশাকরি।
লেখক বলেছেন: আশা করি আপনি আমাদের এই উদ্যোগে শরিক হবেন। আমাদের শক্তি যোগাবেন।
অরণ্য আনাম বলেছেন:
সামাজিক সংগঠন "বৃত্ত" এর সদস্যদের আমি আহবান জানেয়েছি "উপমা" র জন্য অর্থ সাহায্য সংগ্রহে সাহায্য করার জন্য
মেসবাহ য়াযাদ বলেছেন:
আজ আজীজের প্রাঙ্গনে আশা করছি দেখা হবে...দুপুর ২-৩ টার মধ্যে
মাহবুব সুমন বলেছেন:
আমি আমারটা করবো মনজু ভাই।
মনজুরুল হক বলেছেন:
আর একটু পরে অর্থাৎ ৩ টা থেকে লিটল ম্যাগ প্রাঙ্গন, আজিজ মার্কেট, দো তলা তে থাকছি। সন্ধ্যা পর্যন্ত। এই সময়ের মধ্যে অনুগ্রহ করে এলে ভাল হতো। দেখা এবং আপনাদের সাহায্য দুটোই হতো। ধন্যবাদ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আগামী কাল একটা পোস্ট দেই তাহলে শুক্রবার জমায়েতের জন্য... কি বলেন?
লেখক বলেছেন:
ঠিক আছে, তাই করুন। কয়দিন আগে হওয়ায় সবার প্রস্তুতির সময়টা পাওয়া যাবে।
আপনার অংশগ্রহণ নিঃসন্দেহে আমাদের কর্মতৎপরাতাকে গতিশীল করবে। শুভেচ্ছা।
সাদা কাগজ বলেছেন:
আছি
সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
কয়েকটি কাগজের নোটের কাছে একটি সজীব প্রাণের পরাজয় ঘটতে দেয়া যায় না।
আসুন আমরা যে-যার সাধ্যমতো সাহায্য করি।
মনির হাসান বলেছেন:
.." বিশেষ দ্রষ্টব্যঃ
... সাহায্য-ইচ্ছুক ব্লগারগণ .. মনজুরুল হক ভাই পি.সি. সমস্যার কারণে আজ সন্ধ্যা থেকে লগ-ইন করতে পারছেন না .. উনি জানালেন রাত ১২ টার মধ্যে ঠিক হয়ে গেলে লগ-ইন করবেন ..
আর তা না হলে কালকে আসবেন ..
যারা ইমেইল করতে চান তারা মেইল করুন .. উনি কালকের মধ্যে উত্তর দিবেন ..
সবাই কে ধন্যবাদ ..
আমাদের সবার এই উদ্যোগ সফল হোক ।" ..
লেখক বলেছেন: ধন্যবাদ মনির। কৃতজ্ঞতা।
লেখক বলেছেন: ধন্যবাদ অরণ্য। চলুক। শুভেচ্ছা থাকল।
মোহাম্মদ মঈন উদ্দিন রেজা নাদিম বলেছেন:
ফেসবুকে দিয়ে দিলাম। পারবো...........................অবশ্যই।
মনজুরুল হক বলেছেন:
কঠিন একটা সময়ে পিসি বিট্রে করেছিল! দোকানে নেওয়ারও সময় নেই। বন্ধুকে বাসায় ডেকে এনে এইমাত্র ঠিক করালাম। যাহোক চিন্তামুক্ত হওয়া গেল। দুঃখিত অনেকক্ষণ অনুপস্থিত থাকার জন্য।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
ভাই সবাই অপেক্ষায় ছিলাম। নতুন কোন অপডেট আছে নাকি। আমি ২০০০টাকা সংগ্রহ করেছ। আশা করি আরো কিছু পারব............
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
ভাই সবাই অপেক্ষায় ছিলাম। নতুন কোন অপডেট আছে নাকি। আমি ২০০০টাকা সংগ্রহ করেছি। আশা করি আরো কিছু পারব............
লেখক বলেছেন:
আজকের আপডেট হলো ৬০০/ টাকা সংগ্রহ। আর একটা বড় এ্যামাউন্ট এসেছে। যেটা আগামী কাল ওঠানো হবে। সেটা ওঠানোর পর আবার আপডেট দেওয়া হবে।
রাশেদ বলেছেন:
থ্যাঙ্কস জানানোর জন্য। ইচ্ছে ছিলো কিন্তু অন্য আরেকটা ক্যাম্পেইনে পার্টিসিপেট করবো দেখে উপমার ব্যাপারে সাথে থাকতে পারছি না। যদি সম্ভব হয় মাসের শেষের দিকে আপনার সাথে কনটাক্ট করবো।
লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম। মাসের শেষে হলেও সমস্যা নাই। আপনার অংশ অভিনন্দিত।
মানুষ পাখি বলেছেন:
আপনার উদ্যোগ শুভ হোক!
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
জয় আমাদের হবেই ইন্নশা..... । এই বিশ্বাস নিয়ে ঘুমাতে গেলাম,,,,,
লেখক বলেছেন:
শোভন আপনাকে কিন্তু ১৩ তারিভে অবশ্যই থাকতে হবে।
আপনার ওপর কিছু দায়িত্ব দিতে চাই। শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ অরণ্য আপনার উদ্যোগ সফল হবেই। আমরা ণিশ্চই সফল হবো।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
এই পোস্টটা দেইখেন :: সমাবেশ!!! সমাবেশ!!! ... আসেন উপমার জন্য একত্রিত হই লেখক বলেছেন: উদ্যেগের প্রতি শুভকামনা রইল।
আরিয়ানমাসুদ বলেছেন:
কি বলব। বুঝতে পারছি না... আমি যাব... কান্না পাচ্ছে রে ভাই...
লেখক বলেছেন: দেখা হবে বন্ধু।
মনজুরুল হক বলেছেন:
আজ একটা বড় অংক জমা পড়েছে। যিনি পাঠিয়েছেন তারপ্রতি আমি সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আগামী কাল আরো তিন জনের টাকা তুলতে পারব আশা করছি।
কাল টাকা তোলার পর আবার আপডেট দেওয়া হবে।
প্রত্যুৎপন্নমতিত্ব এ উপলক্ষে যে সমাবেশ এর ডাক দিয়েছেন, সেখানে আশা করি সবাই আসবেন।
ধন্যবাদ সবাইকে।
মনজুরুল হক বলেছেন:
আরো একটি বিষয়ঃ
উপমার মা'য়ের ব্যাংকে কত টাকা জমা হয়েছে সেটা আমরা এখনো জানিনা। উপমার বাবা-মা, ব্যাংক থেকে সেই হিসেবটা আমাদের দেবেন। একটা আলাদা হিসেব থাকছে। পরে যেটা একসাথে করা হবে।
ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
@মাছরাঙা। আপনার দেওয়া টাকা পোস্টে জমা দেখিয়ে আপডেট দেওয়া হয়েছে। আপনার এই মহানুভবতার জন্য আমরা সামহোয়ার ইন এর সকল সহ ব্লগার আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।
আপনার দেওয়া ৬৬,৭৯৮/- টাকা আমাদের উদ্যোগকে অনেক এগিয়ে দিয়েছে।
শুভেচ্ছা নিন।
মনজুরুল হক বলেছেন:
যদি কেউ ডাচ-বাংলা ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন তাহলে এখানে ইনফরমেশন দিলে আমরা আপডেট দিয়ে দিতাম। নিজের নিক প্রকাশ করতে না চাইলে আমাকে মেইল করে দিন অনুগ্রহ করে।
উপমা ভালো হবে। আপনার মতো মানুষ তো বস এখনো আছে। সুতরাং আমরা হারব না।
লেখক বলেছেন:
ধন্যবাদ মেঘ। অদৃষ্টে বিশ্বাস নেই বলে মানুষে বিশ্বাস রাখি,ভয়ংকর ভাবে মানুষে বিশ্বাস। সেই সব মানুষে, যারা "স্টুপিড আম নাগরিক"! ধারেও নাই ভারেও নাই! আছে বুকের খাঁচার ভেতর বিশাল একটা কলিজা, যেখানে সারাক্ষণ কেবলই ক্ষরণ !!!
আই আনাম বলেছেন:
খুবই খারাপ লাগছে যে আমি জানতাম না আজ বইমেলায় উপমার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। আমি আজ গিয়েছিলাম বইমেলায় টাকাটা দিয়ে দিতে পারতাম। গতকাল আমার ইন্টারনেটের লাইন না থাকায় ব্লগে ঢুকতে পারিনি তাই খবরটা জানতে পারিনি। আগামী দিনগুলোতেও কি বইমেলায় অর্থ সংগ্রহ করা হবে???
লেখক বলেছেন:
অরণ্য আনাম রা মেলায় প্রতিদিনই টাকা তুলবে। সম্ভবত ১৯২ নম্বর ষ্টলের সামনে। আপনি বই মেলায় দিয়ে দিতে পারবেন। ধন্যবাদ।
অম্লান অভি বলেছেন:
আশা উপমা বেঁচে উঠবে। কারণ আমরা হাত বাড়াবই সাধ্যকে সাথে নিয়ে-আজিজে বা অগ্রণী অথবা ডাচে।লেখক বলেছেন: ধন্যবাদ অম্লান অভি। আপনার আশাবাদ আমাদের সবার মধ্যে সংক্রমিত হোক।
প্রত্যেকের এগিয়ে আসা উচিৎ, আমিও আসবো ইনশাল্লাহ । উপমা তুমি ভয় পেয়না
আমরা আছি তোমার সাথে। ইনশাল্লাহ তুমি ভালো হবাই হবা।
রাগ ইমন বলেছেন:
অন্য একটা মেয়ের কথা মনে পরে যায় । ওকে বাঁচানোর কোন বিদ্যা মানুষ এখনো অর্জন করেনি বলেই মেয়েটা হারিয়ে গেলো ১৬ বছরের কোল ছেড়ে ।উপমাকে বাঁচানো যায় । নিশ্চয়ই যায় । উপমা বেঁচে উঠুক আমাদের ভালোবাসায় ।
লেখক বলেছেন:
আমাদের ভালবাসা গুলো যদি হার্ড কারেন্সি হয়ে যেত সব !!
হয়ে যাবে বোধ হয়। দেখি। টাকা আসছে। শুভেচ্ছা রইল। আসুন আমরা প্রত্যাশার সাথে সামর্থের সম্মিলন ঘটাই
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
http://www.sssihms.org.in/mission.htmএই লিংকটায় একটু টোকা মাইরেন... যদি সম্ভব হয় ওদের কাছে রোগীর বিস্তারিত পাঠালে চিকিৎসার খরচাপাতি সম্পর্কে অবগত হতে পারবেন। আমার এক ব্লগীয় বন্ধু মারফত জানতে পারলাম এটা একটা দাতব্য প্রতিষ্ঠান। কোন চিকিৎসা ব্যয় নেই।
শুক্রবার আশা করছি বিস্তারিত কথা হবে
লেখক বলেছেন: হ্যঁ ওদের সাথে লিংকে যোগাযোগ করছি। শুক্রবারে দেখা হচ্ছে।
১. আপনার পেপ্যাল এ্যাকাউন্ট থাকলে এই লিংকে (http://amarblog.com/lubdhok/38626) গিয়ে দ্বিতীয় কমেন্টটায় (সুশান্তর কমেন্ট) যে পেপ্যালের ডোনেশনের আইকন আছে তাতে ক্লিক করুন,
২. তারপর পেপ্যালের পেজে গিয়ে উপরের অংশে ডোনেশন এ্যামাউন্টটা লিখুন,
৩. ডোনেশন আপডেট বাটন ক্লিক করুন
৪. লগইন পেজ আসবে, সেখানে আইডি/পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
৫. ডোনেশন কনফার্ম করুন
শেষ
লেখক বলেছেন:
এটা নিয়ে খুব অস্বস্তিতে ছিলাম। অনেক বন্ধু পে-পল ইউজ করে টাকা পাঠাতে চেয়ে পারছিলেন না। এবার তাদের সমস্যার সমাধান হলো।
ধন্যবাদ আপনাকে এবং সুশান্তকে।
লেখক বলেছেন:
আপনার এই লিংকটা মূল পোস্টে সংযুক্ত করে দিয়েছি।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
@ মনজুরুল হক.... লিংক টা পোস্টে সংযুক্তরার অনুরোধ রইলো...
মনজুরুল হক বলেছেন:
@ রেড সিগনাল। ভাই আপনার পাঠানো টাকা পাওয়া গেছে। পোস্টে আপনার দশ হাজার টাকার আপডেট দেওয়া হয়েছে।অনেক শুভেচ্ছা।সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
নীল কমল বলেছেন:
মেয়েটার জন্য কষ্ট হচ্ছে। আমার মেয়ে যদি হতো আমি কী করতাম। কী মায়াবী চেহারা। আল্লাহ মেয়েটাকে হায়াত দাও। এত মানুষ এগিয়ে আসছে তিন লাখ টাকা কী হবে না?
লেখক বলেছেন: এটার ওপর ভরসা করেই ওকে দু'এক দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি করে দেব।
সিউল রায়হান বলেছেন:
উপমা তোমার সাথে আছি...... সবাইকে ছোট্ট একটা অনুরোধ : যারা যারা ঢাকায় থাকেন ফেসবুক স্ট্যাটাস এ অন্ততপক্ষে একদিনের জন্যে উপমা'র জন্যে বইমেলায় ১৯২ নং স্টলে টাকা নেয়া হচ্ছে এইটা একটু লিখে দিবেন যাতে বইমেলায় এসে সবাই মেয়েটার পাশে দাঁড়াতে পারে.....
লেখক বলেছেন:
চমৎকার প্রস্তাব। আশা করি সবাই ফেসবুক এ ম্যাসেজটা দিয়ে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আমার ব্লগের আজকের আপডেট: ১০০ ডলার দিলেন M.A.M
M.D দিয়েছেন ১০ ডলার
A.D দিয়েছেন ১০ ডলার
লেখক বলেছেন:
আমার ব্লগের আপডেট টা এখানেই থাকুক। এটা মূল পোস্টে যোগ করছি না। আমার ব্লগের সব টাকা একত্র করে পরে এখানকার টাকার সঙ্গে যোগ করা যাবে। কি বলেন ?
লেখক বলেছেন: হ্যাঁ সেটাই ভাল।
মমতা জাহান বলেছেন:
উদ্যেগের প্রতি শুভকামনা রইল।
কামরুল হাসান বাপপী বলেছেন:
খোলা জানালা ডট কম সাইটের পক্ষ থেকে মেয়েটির প্রতি শুভ কামনা রইল। ....ধন্যবাদ....
http://www.khola-janala.com
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
ভাই বেতনটা আগামীকাল তুলব। তবে আগামীকাল আসছি না । শুক্রবার আছি। ইনশা...........
লেখক বলেছেন:
থ্যাঙ্কু শোভন। টোটাল ফিগারটা দেখেছেন? আর এমন একটা ফিগার হলেই সম্পূর্ণ খরচ হয়ে যাবে।
শুক্রবারে অপেক্ষায় থাকব।
রাত্রী বলেছেন:
আমাদের সবার দোয়াএবং আন্তরিক প্রচেষ্টায় নিশ্চয়ই উপমা ভালো হবে। আমাদের ছোট ছোট প্রচেষ্টাই সম্মিলিতভাবে বড় হবে। চেষ্টা করছি।
লেখক বলেছেন: আপনার প্রত্যাশা শুভ হোক।
ভিয়েনাস বলেছেন:
উপমা,, আমাকে দেখ ,তুমি আমি একি পথের পথিক।পার্থক্য শুধু আমার অপারেশন হয়ে গেছে।এতো ভালোবাসা,এতো প্রচেষ্টা বিফলে যাবে না ইনশাল্লাহ।
সহযোগীতার জন্য সবাই কে ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনারো কি বাইপাস, ভাল্ব, নাকি ব্লক? এখন ভাল আছেন তো ! সাবধানে চলুন। ভালথাকুন।
ব্যাড সেক্টর বলেছেন:
উপমা বাঁচবে অবশ্যই বাঁচবে
ফেরদৌস ৬৯ বলেছেন:
পোস্ট টাকে স্টিকি করা হোক
লেখক বলেছেন: পোস্টা স্টিকি।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
বইমেলার ১৯২ নং স্টলে চলে আসুন । আমরা এখানে টাকা সংগ্রহ করতেছি গণ স্বাক্ষরের পাশাপাশি ।
লেখক বলেছেন:
আমাকে বলছেন ? ধন্যবাদ ভাই। আপনারা তুলতে থাকুন। পরে এক সময়,অথবা ১৩ তারিখ ৫ টায় পাবলিক লাইব্রেরীতে দিতে পারবেন। মেলায় যাবার মত পর্যাপ্ত সময় মিলছে না।
লেখক বলেছেন: নতুন-পুরোনো কোন ফ্যাক্টর নয়।
আপনার উদ্যোগ ফলপ্রসু হোক। ধন্যবাদ।
তৃষামুননা বলেছেন:
আল্লাহর কাছে প্রার্থনা করি উপমার যেন তাড়াতাড়ি আরোগ্য লাভ করে । বই মেলায় আসছি আগামী কাল আমার সাধ্যমত দেওয়া চেষ্টা করব।
লেখক বলেছেন: অভিনন্দন। শুভকামনা। ভাল থাকুন।
শব্দ স্বনন বলেছেন:
যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু পারি পাশে আছি। ফেইসবুকের স্ট্যাটাসের আইডিয়াটা চমৎকার। কাজে লাগাব।
লেখক বলেছেন:
আমরা ভাই সত্যিই "সীমিত" ক্ষমতার উপর ভরসা করছি। আমি জানি আমাদের ছোট ছোট যোগান, বড় একটা ক্ষমতা হয়ে উঠতে পারে। খুব "বড়" দের অনেক "তাশরীফ আর ত্বরিক্বা" থাকে। আমরা আমাদের নিয়েই বাঁতে চাই। ধন্যবাদ।
যথাসাধ্য চেষ্টা করব।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মনজুরুল ভাই, কাজেকর্মে শরীর খারাপ নিয়ে লেজেগোবরে অবস্থা, তাই খুব বেশী মনোযোগ দিতে পারি নাই। তবে আজ সকালে অফিসে আসতে আসতে কাছের কয়েকজন বন্ধুদের ফোন দিলাম। ১০০০০ এর মতো প্রতিশ্রুতি পেয়ে খুব ভাল লাগছে। ফ্রি থাকলে আরেকটু নক করবো বাকী বন্ধুদের... শুক্রবার জানাবো...
লেখক বলেছেন:
নিজের শরীরটার দিকে আগে মনোযোগ দিন ওটা বেঁকে বসলে সব যাবে। সুস্থ হন আগে, তার পর দেখা যাবে। প্রতিশ্রুতির অর্থটা ক'দিন পরে হলেও ক্ষতি নেই।
ভাল থাকুন।
ভবদহ বলেছেন:
অনেক বন্ধুদের মন্তব্য দেখলাম ..................... আর কি লিখবো সেটা মাথায় আসছে না.............................................
সহণ বলেছেন:
মনজু ভাই প্লিজ মেইল এর উত্তর দিন।
লেখক বলেছেন:
আপনার মেইল এর উত্তর দিয়েছি।
ধন্যবাদ সহণ।
মনজুরুল হক বলেছেন:
@ পরিবর্তন হোক।
আপনার টাকা তোলা হয়েছে। মূল পোস্টে অংকটা যোগ করে আপডেট করা হলো। আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনাদের সবার শুভকামনা আর ভালবাসায় মেয়েটির চিকিৎসা তহবিল ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে।
মনজুরুল হক বলেছেন:
উপমা'র সর্ব শেষ চিকিৎসা আপডেটঃ
# আজ ধানমন্ডির একটি ল্যাবে নতুন করে ৪ ধরণের টেস্ট করানো হয়েছে। রিপোর্ট কাল সকালে পাওয়া যাবে।
# এই টেস্ট এর পর পরশু "জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট" এ ভর্তি করানোর জন্য নেওয়া হবে।
ডাক্তাররা কি বলেন সেটা পরবর্তি আপডেট এ জানিয়ে দেওয়া হবে।
অরণ্য আনাম বলেছেন:
আজ বই মেলায় ৫৩০টাকা উঠেছে।
রাহিদুল সামান্না রকি বলেছেন:
আমাদের আন্তরিকতা আর ভালবাসার জয় হবে নিশ্চয়।
লেখক বলেছেন: হ্যাঁ। জয় হবেই।
জাতিশ্বর বলেছেন:
আম্মো রাহিদুল সামান্না রকি, অরণ্য আনাম, সৈয়দ সাইফুল আলম শোভনদের সাথে সহমত। ভালবাসা আর আন্তরিকতার জয় হবে নিশ্চয়।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
মনজু ভাই এক বড় ভাই কিছু ডিজিটাল ব্যানার করেছেন। তার সাথে উপমার বিষয়টি শেয়ার করলাম তিনি বইমেলা ও অন্য জায়গায় লাগানোর জন্য ব্যানার করে দিতে চাইলেন। তবে উনি ১২তারিখ তার সকল ব্যানার প্রিন্ট দিবেনন। কিন্তু আমরা তো ১৩তারিখ বসছি.......... কি করতে পারি ভাই? আমাদের কি ব্যানার দরকার আছে?লেখক বলেছেন: ব্যানার খুব একটা মেন্ডেটরি না। তবে যদি কেউ সহানুভূতির কারণে করে দিতে চান তাকে নিবৃত্ত করা ঠিক হবে না। আপনারা ব্যানার ব্যবহার করুন।
এ ব্যাপারে ১৩ তারিখে ডিটেইল আলোচনা করা যাবে।
ধন্যবাদ শোভন।
অরণ্য আনাম বলেছেন:
ব্যানার দরকার আছে, তবে যদি সেগুলো বই মেলার অন্যান্য স্থানে লাগানো যায়।আজ আমার করা একটি ব্যানার মাহমুদুল হাসান দুটি করে এনেছে, যে গুলো এখন ব্যবহার করা হচ্ছে "উপমা"-র জন্য অর্থ সাহায্য যোগারের জন্য।
অরণ্য আনাম বলেছেন:
উপমার সাথে দেখা করতে ইচ্ছা করছে.............কিন্তু কিভাবে?
লেখক বলেছেন: আমি আপনাকে নিয়ে যাব। ঠিকানা দিলে চিনবেন না। আজো সারা দিন ধানমন্ডিতে ছিল টেস্ট এর জন্য। কাল ওর বাবা যাবে এনআইসিভিডি তে। পরশু ওকেও হাসপাতালে নেওয়ার কথা আছে। ভর্তি আগেই আমি যাব। আপনাকে ফোন দেব যাবার আগে।
আর একান্তই না হলে হাসপাতালে দেখা হবে।
অরণ্য আনাম বলেছেন:
[http://flickr.com/photos/seventeen7photo/3262020063/?addedcomment=1#comment72157613579087851]
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
ভর্তি হওয়ার পর দেখতে যাবো ।
লেখক বলেছেন: হ্যাঁ রুবেল সেটাই ভাল।
অরণ্য আনাম বলেছেন:
অপেক্ষায় থাকবো আপনার কলের জন্য
লেখক বলেছেন: আচ্ছা আমি কল দেব।
এমনিতেই তারও আগে কল দেব।
ফিউশন ফাইভ বলেছেন:
মেয়েটার ব্যাপারে পত্রপত্রিকার সাহায্য নিতে পারলে ভালো হতো মনে হয়।
লেখক বলেছেন:
আমি হতাশ হয়ে স্তব্ধ। ভোরের কাগজ ৪ তারিখে আবেদনটি ছবি সহ ছেপেছে। সমকাল ছেপেছে ৭ তারিখে, ছবি বাদে ! কি বলব ? প্রথম আলো তে অন্য এক জনের মাধ্যমে পাঠানো হয়েছিল। ছাপেনি। আমার ভাল লাগেনি প্রত্রিকার দোরগোঁড়ায় ধর্ণা দিতে। আগেকার সেই পত্রিকা অফিস আর নাই। কর্পোরেট হাউসগুলো দেখে আমি ভয় পাই।
আমার এজিও বন্ধুরাও হতাশ করেছে (অবশ্য ওদের যে হারে গালাগালি করি, ওরা দেবেই বা কেন !)
এখন এটাই বেস্ট ওয়ে। গণমানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য।
অপহন্তা বলেছেন:
হুমমম দোয়া রইল
ল্যাটিচুড বলেছেন:
আমি সাধারণত স্টিকি পোষ্টে ঢুকি না। ঢুকে স্তব্ধ হয়ে গেলাম। মনজুরুল হক ভাই, এই মুহুর্ত থেকে ফান্ড কালেকশনের ব্যাপারে যোগাযোগ শুরু করছি দেখাযাক কি করতে পারি। আমার নিজেরটা পৌছে দিচ্ছি যত দ্রুত সম্ভব।
আপনি ভালো থাকুন এই কামনা করি।
লেখক বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভাল লাগল। ভাল থাকুন।
আইরিন সুলতানা বলেছেন:
প্রত্যু'র দেয়া লিংকটাতে যোগাযোগ করা হয়েছে কি ? ওখানে চিকিৎসার মান ভাল হলে অন্তত একটা সুচিকিৎসার ব্যবস্থা করা যায়...আর ওটা একটা দাতব্য চিকিৎসালয় বলেই মনে হচ্ছে..অপর দিকে এখন পর্যন্ত তহবিল সংগ্রহে সবাই বেশ ভাল ভাবেই সহযোগীতা করছে ...আশা করছি...খুব দ্রুতই সুন্দর একটা ব্যবস্থা নেয়া যাবে উপমা'র জন্য।
লেখক বলেছেন:
হ্যাঁ,যোগাযোগ করা হয়েছে। ওদের ওখানে এধরণের কেস এর চিকিৎসা হয় না। তার পরও ডিটেইল কাগজ পত্র দেখালে ওরা কিছু হেল্প করতে পারে । আমি আবার যোগাযোগ করব।
ধন্যবাদ আইরিন সুলতানা।
অরণ্য আনাম বলেছেন:
পত্র-পত্রিকা ব্যবসায়িক দিক বিবেচনা করে বেশি পত্র-পত্রিকা লাগবে না, আমরা ব্লগাররাই যথেষ্ট........................
আমারই পারি বদলাতে
েমােনম বলেছেন:
আল্লাহ তুমি উপমাকে সুস্থ করে দাও। সাধ্যমত দেওয়ার চেষ্টা করব। আজ বিকালে বই মেলায় আসছি।উপমার জন্য দেওয়া রইল
মুন্না
মেঘবালক অর্ভনীড় বলেছেন:
উপমা, তোমার জন্য রইলো আমার সবটুকু স্নেহ আর ভালবাসা
পার্থিব রাশেদ বলেছেন:
উপমা ভাল হয়ে উঠবেই, কেনোনা আমরা ওর সাথে আছি এবং থাকব।
উপমার সুস্থতার জন্য সবার সাহায্য ও দোয়ার আবেদন রইল।
অরণ্য আনাম বলেছেন:
সকল ব্লগারদের বই মেলায় একসাথে মিলিত হবার জন্য আনুরোধ করা গেল
লেখক বলেছেন: কাল দুপুর থেকেই প্রচন্ড ব্যস্ত ছিলাম। আপনার টেক্সট পেয়েছিলাম। তখন আমার পিসি নিয়ে হ্যাপাদশা! আর কল করিনি। সরি স্যার! একটু পরই কল দিচ্ছি।
মনজুরুল হক বলেছেন:
কানাডা থেকে সহব্লগার এর পাঠানো টাকা মূল পোস্টে আপডেট করা হলো।
ধন্যবাদ আপনাকে। অনেক বার মেইল করে আপনি যে কষ্ট করেছেন, তার জন্য আপনাকে আবারো অভিনন্দন জানাচ্ছি।
মনজুরুল হক বলেছেন:
সুপ্রিয় ব্লগাররা যে ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে করে সামহয়ারইন ব্লগ একটা নজির স্থাপন করতে যাচ্ছে। এত অল্প সময়ে প্রয়োজনীয় টাকার অর্ধেকটা উঠে আসা নিশ্চই এই ব্লগের সাফল্য। সকল ব্লগার,দূরের বন্ধু এবং সামহয়ারইন কর্তৃপক্ষ এই অগ্রগামী কৃতিত্বের দাবিদার।
আর যারা স্বেচ্ছাশ্রম দিয়ে এই ক্যাম্পেইনটা এগিয়ে নিচ্ছেন তাদের কাছে আমরা সবাই ঋণী।
মনজুরুল হক বলেছেন:
@সিউল রায়হান।
আপনি যে প্রথম আলো ব্লগে এই আবেদনটি পোস্ট করেছেন, সেখানকার আপডেট জানাবেন অনুগ্রহ করে।
লেখক বলেছেন:
অরণ্য, এটা শুক্রবারে হ্যান্ডওভারের পর পোস্টে আপডেট দেব, না কি এখনই দেব?
জানাবেন প্লিজ।
গুড জব। আজকের ড্রাইভটা দারুন!
কাল আপনাকে ফোন দেব।
মনজুরুল হক বলেছেন:
আমার ইয়াহু ম্যাসেঞ্জার ওকে।
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
বাসায় আসি রাত করে ।যান্ত্রিক জীবন পাল্টাব ভাবছিলাম তাই সিদ্ধান্ত নিয়েছিলাম রাতে বাসায় ফিরে আর কম্পিউটার নামক যন্ত্রের সঙ্গে থাকব না। ...........প্রতিরাতে ঘুমাতে যাবার আগে শেষ একবার দেখে নেই কতটা এগিয়ে গেল আমাদের ভালবাস...... প্রচেষ্টা। ল্যাপটপটা একেবারে বালিশের কাছে স্থান করে নিয়েছে। ঘুম থেকে ওঠেও দেখি কোন প্রবাসী ভাই কি কোন নতুন খবর দিল?
শুধু দেখতে চাই আমাদের উপমা মাস্টার মশাইকে সময় দিয়েছে। উপমা আমাদের ছেড়ে যায়নি।
সবাই একদিন একত্রিত হব মাস্টার মশাই এবং উপমাকে দেখতে তার প্রিয় মাস্টার মাশাইয়ে স্কুলে।
অনেক ভালবাস উপমা, মাস্টার মশাই,,,,,,,,,,,,,,,,,
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
বাসায় আসি রাত করে ।যান্ত্রিক জীবন পাল্টাব ভাবছিলাম তাই সিদ্ধান্ত নিয়েছিলাম রাতে বাসায় ফিরে আর কম্পিউটার নামক যন্ত্রের সঙ্গে থাকব না। ...........প্রতিরাতে ঘুমাতে যাবার আগে শেষ একবার দেখে নেই কতটা এগিয়ে গেল আমাদের ভালবাস...... প্রচেষ্টা। ল্যাপটপটা একেবারে বালিশের কাছে স্থান করে নিয়েছে। ঘুম থেকে ওঠেও দেখি কোন প্রবাসী ভাই কি কোন নতুন খবর দিল?
শুধু দেখতে চাই আমাদের উপমা মাস্টার মশাইকে সময় দিয়েছে। উপমা আমাদের ছেড়ে যায়নি।
সবাই একদিন একত্রিত হব মাস্টার মশাই এবং উপমাকে দেখতে তার প্রিয় মাস্টার মাশাইয়ে স্কুলে।
অনেক ভালবাসা উপমা, মাস্টার মশাই,,,,,,,,,,,,,,,,,
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
বাসায় আসি রাত করে ।যান্ত্রিক জীবন পাল্টাব ভাবছিলাম তাই সিদ্ধান্ত নিয়েছিলাম রাতে বাসায় ফিরে আর কম্পিউটার নামক যন্ত্রের সঙ্গে থাকব না। ...........প্রতিরাতে ঘুমাতে যাবার আগে শেষ একবার দেখে নেই কতটা এগিয়ে গেল আমাদের ভালবাস...... প্রচেষ্টা। ল্যাপটপটা একেবারে বালিশের কাছে স্থান করে নিয়েছে। ঘুম থেকে ওঠেও দেখি কোন প্রবাসী ভাই কি কোন নতুন খবর দিল?
শুধু দেখতে চাই আমাদের উপমা মাস্টার মশাইকে সময় দিয়েছে। উপমা আমাদের ছেড়ে যায়নি।
সবাই একদিন একত্রিত হব মাস্টার মশাই এবং উপমাকে দেখতে তার প্রিয় মাস্টার মাশাইয়ে স্কুলে।
অনেক ভালবাসা উপমা, মাস্টার মশাই,,,,,,,,,,,,,,,,,
লেখক বলেছেন:
শোভন! আপনি প্রতি মুহূর্তে আপ্লুত করে চলেছেন! ঋণী করে চলেছেন! ভারাক্রান্ত সময়কে সাথে নিয়ে অনাগত সুন্দরের পানে ধেয়ে চলেছেন! সাথে টেনে নিচ্ছেন আমাকে.....আমাদেরকে...সক্কলকে !!
খুব ভেতর থেকে শুভকামনা উঠে আসে থরে থরে সাজানো আমাদের প্রত্যাশার গোলাপ বাগানে। ভাল থাকুন শোভন। অনেক ভাল থাকুন।
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
শুক্রবারের পর টাকার আপডেট দিয়েন । হ্যান্ডওভার হওয়ার পর । যা আপনার হাতে এসে পৌঁছাবে তার আপডেট দিবেন । তাহলে ভাল হবে । শুক্রবারে রাত নয়টায় বইমেলায় আসলে টাকাগুলো হ্যান্ডওভার করে দিব ।
লেখক বলেছেন: আচ্ছা ঠিক আছে। ভাল থাকুন। শুভকামনা রইল। শুক্রবার রাতে বই মেলায় দেখা হবে।
লেখক বলেছেন: এ্যাড করেছি অরণ্য।
অদ্ভুতুড়ে বলেছেন:
ব্লগ টা কি এখন প্রথম পাতা থেকে সরানো যায়, দয়া করে।
অদ্ভুতুড়ে বলেছেন:
আমার মনে হয় সব ব্লগার ই দেখেছে ব্লগ টা। আর আপডেট দিতে হলে অন্য নতুন একটা ব্লগে দিলেই ভাল...।
আসাদ /পারেভজ বলেছেন:
আমার অফিসের বন্ধুরা কিছু টাকা দিয়েছে । আরও কয়েকজন দিবে বলেছে । কত তারিখের ভেতরে/কোথায় টাকা গুলো পৌছাতে হবে?
লেখক বলেছেন:
ভাই, এরকম কোন নিদৃষ্ট তারিখ নেই। আপনি যে কোন দিন বই মেলায় অরণ্য,শোভন এদের হাতে দিয়ে দিতে পারেন। অথবা ২ টা এ্যাকাউন্টের যে কোনটায় জমা দিতে পারেন।
সঞ্চয়ী হিসাব নং ২৯৩৪৫৪২ অগ্রণী ব্যাংক লিঃ, আগামসি লেন শাখা, ঢাকা
সঞ্চয়ী হিসাব নং ১০৫-১০১-৪০৪০ ডাচ-বাংলা ব্যাংক লিঃ এর যে কোন শাখায়।
ধন্যবাদ।
ফয়সল নোই বলেছেন:
+
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আগামীকাল বিকেল ৫টায় আমরা পাব্লিক লাইব্রেরী মিলনায়তনে একত্রিত হবো... যাদের পক্ষে সম্ভব হয় ... আইসেন...
লেখক বলেছেন: আর একটা পোস্ট দিচ্ছি।
কিউপিড৯৫ বলেছেন:
বহুদিন হলো আমাদের কিছু জনহিতৈষী লোক বিপদে পড়া লোকদের সাহায্যে এগিযে আসছেন্ কিন্তু এযাবৎ কোন হাসপাতাল বা চিকিৎসককে এগিয়ে আসতে দেখলাম না।
তার মানে দাঁড়ায় যে কসাই বলে যারা পরিচিত তারা পত্রিকাও পড়ে না বা মানুষের জন্য কখনও কিছু করবে না।
এত এত লোক একটি ছোট্ট মেয়ে শিশুর জন্য ভিক্ষা করছে। আর তাদের ভিক্ষা করাটাকে অর্থগৃধ্নু কসাইরা মোটেও আমলে নিচ্ছে না এটা কেমন কথা।
তিনজন চিকিৎসক তাদের দুই ঘন্টা সময় দান করলে তো এত এত লোকের আর সারা দেশ জুড়ে ভিক্ষা করতে হয়না । অথচ বিপন্ন ছোট্ট একটি প্রাণ নতুন সঞ্জীবনী লাভ করতে পারে।
বড় হাসপাতালগুলো অনেক টাকার ব্যবসা ও শ্রাদ্ধ দুটোই করে।
কিন্তু তারা এব্যাপারে নিশ্চুপ।
এ ব্যাপারে পারলে আপনারা কিছু কথাবার্তা বলতে পারেন্।
লেখক বলেছেন:
পত্র পত্রিকায় এ নিয়ে অনেক লেখা-লেখি করেছি। আমাদের সিনিয়ররাও দীর্ঘ দিন করেছেন। কুম্ভকর্ণের ঘুম ভাঙ্গেনি। ভাঙ্গবেও না। ব্যক্তিগত ভাবে কিছু চিকিৎসক এধরণের মানবিক ব্যাপার গুলোতে এগিয়ে আসেন, তাদের সংখ্যা খুবই নগণ্য।
বুঝতে হবে, এটা সেই দেশ যেখানে সরকারী হাসপাতালের ডাক্তার-নার্সরা দিনের পর দিন ধর্মঘট করেন!!
সাথিল আহমেদ বলেছেন:
শুধু মন্তব্য করলে হবে না এগিয়ে আসতে হবে। ধন্যবাদ
লেখক বলেছেন: হ্যাঁ ভাই অনেকেই এসেছেন।
উৎসাহীদের বিকাল ৫টার মধ্যে ওখানে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
-মন্জুরুল হক।
(উনি ইনটারনেট থেকে দুরে থাকায় আমার ওপর জানানোর দায়ীত্বটা বর্তেছে।)
-উপমা সুস্থ হয়ে উঠুক।
প্রতুৎপন্নমতিত্ব
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, @ত্রিশোনকু। আলাদা পোস্ট দিলেন না কেন ! আমি তো ভেবেছি, আপনি আলাদা পোস্টই দিয়েছেন।যাই হোক, আগামী কাল সময় করতে পারলে আসবেন। ভাল লাগবে।
লেখক বলেছেন:
আপনার অর্থ সাহায্য আর শুভকামনা অনেক মূল্যবান ভাই। আপনার দোয়া পৌঁছে যাবে।
মনজুরুল হক বলেছেন:
আগামী কাল যে উপমাকে আনা হচ্ছে সে বিষয়ে একটু পরেই নতুন পোস্ট দিচ্ছি। আমি সারা দিন ভীষণ ব্যস্ত থাকার কারণে লগ ইন করার সময় পাইনি। দুঃখ প্রকাশ করছি।
আমি অত্যন্ত দু:খিত যে আমি কাল থাকতে পারবোনা।
আপনার মত সাহসী নই বলেই প্রয়োজনগুলোকে সীমিত করতে পারছিনা আজও।
নিতান্তই জাগতিক প্রয়োজনে কাল ঢাকার বাইরে যেতে হচ্ছে।
________________________________________
ভাবলাম আমার নতুন পোস্টের চেয়ে আপনার আঁঠালো পোস্ট মানুষকে বেশী টানবে, বিশেষ করে যারা উপমার জন্য চিন্তা করছে। তাই........
লেখক বলেছেন:
আপনি থাকলে ভাল লাগত। কি আর করা ! জাগতিক প্রয়োজন বলে কথা ! কাজ সেরে ফিরুন। পরে আরো সময় হবে কথা বলার, সাথে থাকার।
শুভ হোক।
কুতুব্ বলেছেন:
আজ বই মেলাতে কিছু ডোনেট করলাম উপমার জন্য। গনো সাকর করলাম........।
লেখক বলেছেন: শুভ হোক আপনার।
অরণ্য আনাম বলেছেন:
দুঃখিত, গতকাল (বৃহস্পতিবার) শারীরিক অসুস্থতার কারণে বই মেলায় যেতে পারিনি। বেশ্ কয়েকজন ব্লগার ফোন করেছিল, কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকায় ফোন ধরতে পারিনি। তার জন্য ক্ষমা চাচ্ছি।==============================================
আমি সবাইকে আহবান জানাচ্ছি, আজ বিকাল ৫টায় পাবলিক লাইব্রেরীর সামনে থাকার জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকবো সকাল ১০টা থেকে।
বেলা ১১টা থেকে বই মেলায় ১৯২ স্টল এর সামনে "উপমা"-র জন্য টাকা সংগ্রহ করা হবে এবং গণস্বাক্ষর নেয়া হবে।
লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া। গুড জব। কাল দেখা হবে।
সাংবাদিক007 বলেছেন:
Manjhu bhai, you can approach Mr. Shahabuddin, chairman of Dutch-Bangla bank. I am sure he will make you possible to do everything about Upoma. I can help you to reach Mr. Shahabuddin.
লেখক বলেছেন:
রোববার উপমার পেপারকাটিং হাতে আসবে। ও গুলো এক জনকে দিয়েছি। হাতে আসলে আপনার সাথে যোগাযোগ করব। তার পর চেয়ারম্যান এর কাছে যাওয়ার চেষ্টা করব। আমার মেইল আইডি দিলাম। দয়া করে আমাকে মেইল করবেন। মেইলে ফোন নাম্বার দিয়ে দেব।
ধন্যবাদ।
জিনাত বলেছেন:
আজ বই মেলায় উপমার জন্য ভালোবাসার নমুনা দেখে এলাম
রাহিদুল সামান্না রকি বলেছেন:
আমি আজ পাবলিক লাইব্রেরীতে গিয়ে কাউকে পাইনি । কারণ কাউকে চিনি না।
লেখক বলেছেন:
রকি, ভাইয়া। শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করে বই মেলা করা হয়েছিল। আমরা সবাই বই মেলায় ছিলাম। এই অনিচ্ছাকৃত অদেখার জন্য কিছু মনে করবেন না যেন।
আমি আবার রোববার সন্ধ্যায় বই মেলায় যাব। আসলে দেখা হবে।
অরণ্য আনাম বলেছেন:
উপমাকে দেখে আজ আমার পুরো চিন্তা ধারাটা উলোট-পালোট হলো কেন???মেয়েটার চোখে এতো নিষ্পাপ ছায়া..!!!
অরণ্য আনাম বলেছেন:
বই মেলায় ১২ তারিখে জমা পড়েছে ১২৮৫ টাকা এবং ১৩ তারিখে জমা পড়েছে ৯৫১০ টাকা
লেখক বলেছেন:
অরণ্য, এই টাকাটা রোববারে মেলায় নেব। কাল যেতে পারব না হয়ত। আরো ২ দিনের টা জমা হোক।
মনজুরুল হক বলেছেন:
আজ বই মেলায় আমার হাতে আসা ১৮,৮০০/- টাকা মূল পোস্টে যোগ করে আপডেট দেওয়া হলো।
বই মেলার আজকের এবং আগের কালেকশন যেটা অন্যান্য ব্লগার বন্ধুরা করছেন সেই টাকাটা রোববারে নিয়ে যোগ করা হবে।
মেহেদী ইকবাল রমি বলেছেন:
...................
মনজুরুল হক বলেছেন:
@সাংবাদিক007, আমার মেইল আইডি দিতে ভুলে গেছিলাম। এখানে দিলাম।
monjuraul এ্যাট yahoo.com
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
রিয়াদ আওয়ামীলীগ পরিষদের শেখ সেলিম ভাই যিনি "আমার ব্লগ" এ ব্লগিং করেন তিনি কয়েকদিনের মধ্যে সৌদি আরব থেকে ব্যাংক ড্রাফট করবেন । যেদিন করবেন আপনাকে জানাবো । বইমেলার সব টাকা আমার কাছে গচ্ছিত আছে । রবিবার রাতে আপনার কাছে পৌছে দিব । আপনি যদি না আসেন তাহলে সোমবার আপনার একাউন্টে জমা দিয়ে দিবো যদি আপনি বলেন ।
লেখক বলেছেন:
আশা করছি রবিবার রাতে মেলায় যাব। ওই দিনই নেওয়া যাবে। আমার কাছে অরণ্যর ফোন নম্বর আছে। ফোন করে যাব।
শুভেচ্ছা রুবেল। আপনাদের কর্মতৎপরতা দেখে আমি অভিভূত!
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
আমি আর শ্রীমঙ্গলের ভাস্কর হোম গতকাল পাবলিক লাইব্রেরীতে ছিলাম। অনেক সময় অপেক্ষা করলাম।
বিবরতন বলেছেন:
Begging this way or that way is not an ultimate solution. It may be possible to save one Upoma, but what about other helpless child? Those who are suffering of various unlimited problems? I m sure that lot of Upoma is still unrevealed. Why dont we try to convince our medical system to come forward to solve such problems? If treatment of a person is out of his capacity will we let her/him die or will our medical system save them? Lets start from here .. hope u will understand.
You are right that we can't save all who are in dire need but should that stop us from saving one which is not beyond our reach, even by begging (as you call it)?
অরণ্য আনাম বলেছেন:
আজ এই ভালবাসা দিবসে আমার সবটুকু ভালবাসা আর স্নেহ + মমতা সবটুকু "উপমা"-র জন্য
সহণ বলেছেন:
মন্জু ভাই,মেইল দিয়েছি। দেখে হ্যা হলে প্লিজ জানাবেন।
অরণ্য আনাম বলেছেন: আজ এই ভালবাসা দিবসে আমার সবটুকু ভালবাসা আর স্নেহ + মমতা সবটুকু "উপমা"-র জন্য ।
লেখক বলেছেন: আপনার মেইলের উত্তর দিয়েছি। কাল সকালে ব্যবস্থা নেব। কথা হয়েছে যশোরে।
আলাউদ্দীন বলেছেন:
আজ এই ভালবাসা দিবসে আমার সবটুকু ভালবাসা আর স্নেহ + মমতা সবটুকু "উপমা"-র জন্য
গিয়াস আহমেদ বলেছেন:
ভাই, আপনার লেখাটি আমাকে স্পর্শ করেছে। এটা পড়ে আমার অভিজ্ঞতা থেকে একটি লেখা দিলাম আমার ব্লগে। সময় পেলে পড়বেন।
শুভকামনা আপনার ও উপমার জন্য।
তর্পন বলেছেন:
উপমার জন্য ভালবাসা । মন্জুর ভাই, আমার লেখাটি একটু পড়বেন?http://www.somewhereinblog.net/blog/torpon/2891101
লেখক বলেছেন: আপনার লেখাটিতে লিংক আসেনি। আমি খুঁজে দেখে পড়ে নেব। ধন্যবাদ।
তর্পন বলেছেন:
মন্জুর ভাই রাবেয়ার এই পোষ্টটিকে কিছু সময়ের জন্য হাত বাড়িযে দাও সেকশনে কি নেয়া যায়। এতে অন্তত: অন্য হাজারো পোষ্টের ভীড়ে এটা হারিয়ে যাবে না। Click This Link
কালপুরুষের আইডিয়াটা বেশ ভাল ।বাবার চিকিত্সার জন্য রাবেয়ার সেই মেডেলটি যদি বিক্রিই করতে হয় তবে কী আমাদের মিডিয়া ও সাংবাদিক বন্ধগণ তার ঐ শ্রমলব্ধ ও কষ্ট করে অর্জিত মেডেলটির জন্য একটা *নিলামের* ব্যবস্থা করতে পারেন যাতে করে মেডেলটির জন্য সর্বোচ্চ একটা মূল্য পাওয়া যায় যা ওর বাবার চিকিৎসার জন্য সামান্য হলেও উপকারে আসে।
লেখক বলেছেন: আপনি আপাতত পোস্টটি রি-পোস্ট করতে থাকুন। আমি একটু ফ্রী হলেই দেখছি।
সাংবাদিক007 বলেছেন:
মঞ্জু ভাই, আমি আপনার পুরোনো জুনিয়র ফ্রেন্ড। আপনার ফোন নাম্বার অলকদার কাছ থেকেই পেতে পারি। চিন্তা করবেন না। উপমার জন্য সব করা হবে।
লেখক বলেছেন:
হুমম। এবার না চিনলেও চিনেছি। ভো.কা. জুনিয়র! গ্রেট। আমরা চিরদিন এমনটিই করি, তাই না? অমিত, কাঙ্গালিনী সুফিয়া....
হ্যাঁ, অপেক্ষায় থাকলাম।
রোবোট বলেছেন:
বিদেশ থেকে খিছু করতে চাইলে কিভাবে করবো?
লেখক বলেছেন:
মানিগ্রাম/ওয়েস্টার্ণ ইউনিয়ন/পেপল এর মাধ্যমে পাঠানো যাবে। এই পোস্টে এবং এখন প্রথম পাতায় যে পোস্ট আছে সেখানে ডিটেইলস দেওয়া আছে।
ধন্যবাদ আপনাকে।






























