আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

প্রিয় বেথলেহেম / রহমান মুফিজ

২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৫৩

আকাশে মিশেছে ধূলোর ছলনা; তখনতো অনেক
প্রশ্ন মানুষের মনে। মানুষ তখনো ব্যস্ত গার্হস্থ্য বিবাদে
কেউ কখনো ভাবেনি গোশালায় যে পরিত্রাণ জন্ম
নিয়েছিলো সে মানবমন্ডলীর উৎকৃষ্ট জাতক; সে ত্রাতা
খড়ের গাদায় সে ভোরের রোদ পোহালো, মারিয়ামের
গায়ের উষ্ণ গন্ধের ভেতর লুকাতে চাইলো বিরাট শিশু

জেরুজালেম তখন ইশ্বরের পড়শীকে ডাকছিলো-...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

দায়

১৬ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:২৬

আরোপিত বর-অতিশয় মিথ্যে লোভের প্রকোষ্টে
জীবনের যাপিত অঁাধার লেজ নেড়ে বলে অহেতুক
জন্মের সওদায় বসেছিলি তুই, এখন বিক্রিত মোম
জলে অসাড় আগুনে তারলিক কৌম
বয়ে চলি নির্বিঘন নি য়তি, অবিশ্বাস-ধাঁধা
জটিল পারদ ভিন্ন ভিন্ন পাত্রের আকারে বাঁধা
নিশ্বাস গৌ ন করা অলৌকিক ঘুম
অথচ আরোপিত কিতাবে লেখা আছে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

স্বাদহীন গ্রহে

১৫ ই আগস্ট, ২০০৬ রাত ১:৪৬

অন্ধের মতোন হাতড়ে বেড়িয়েছি বিরান উর্বশী বুক
নেমেছি অতলে অপক্ক ডুবুরী
ঘুমের অন্ধকারের স্বপ্নের নিবীড়
স্পর্শের মতো জলের গভীরে অনুভূত
এক আর্দ্র মহাশুন্য;ভেসে নামছি অকুল পাতালে
ক্ষিন শোলার ওজন ডুবছে কাল গ্রহে।
জানি ওখানে ছিলনা শব্দময় নাড়ির ব্যাঞ্জনা
ঘামের পাকানো গন্ধে কোন গ্রীবা অথবা চিবুক...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

দ্্বিতীয় অস্তিত্ব

০৭ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:১৬

আমার বয়স যখন পঁচিশঘুমের বিছানে
একা গড়াগড়ি দিতে দিতে কেঁদেছি অনেক দিন
এইতো সেদিন ছেঁড়া লেপে পড়ে থাকতে
দেখেছি কান্নার ওম; অনেকটা পুতির মতো
গড়িয়ে পড়িতেছিল চোখের জলের দানা-
আজ দেখি বিছানায় অন্য অঙ্গ এলিয়ে পড়ে
গভীর রাতের নিরবতা ভেঙে শীৎকার- চিৎকারে
কেঁপে উঠেআমার নরম তুলোর মতন মন।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

যখন পুরুষ ছিলো

০৮ ই জুন, ২০০৬ দুপুর ১:১৩

যখন পুরুষ ছিলো অজানা মানুষ
অন্য অনেক অজ্ঞাত ইতিহাসে লেপ্টে ছিলো
অপ্রস্তুত ভ্রুণের মতো ; তুমি তার মিতা ছিলে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



মোট সময় লেগেছে ০.০৩৭৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৫টি
  • মন্তব্য করেছেন: ৪৭টি
  • মন্তব্য পেয়েছেন: ৮৪টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ১৫৬৪২ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ