ভাল্লাগেনা কিছু।প্রতিদিন নতুন আশায় বুক বেধে ব্লগের পাতা খুলি।কিন্তু সারা পাতা জুরে একই প্যাচাল থাকে প্রায় প্রতিদিন।মূলত প্রতিদিনকার আলোচ্য ব্লগীয় বিষয়গুলো হল-
১।ধর্ম
২।মুক্তিযোদ্ধা বনাম রাজাকার
৩।আওয়ামী বনাম বিএনপি জামাত
এই বিষয়গুলো নিয়েই মূলত চলে তুমুল বিতর্ক।পাবলিক বেশি খায়।এর বাইরে যে আলোচনা বা বিষয় চলেনা তা নয় তবে কম চলে।
এ থেকে কী বুঝা যায়?আসুন একটু ঘাটি.......
১।আমরা সৃজনশীল কাজ বা আলোচনায় আগ্রহী কম(বাংগালী অলস)
২।কথা বেশি বলি,কাজ কম করি
৩।ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমরা সবসময় দ্বিধায় ভুগি।(কারণ বেশিরভাগদের ই ধর্ম বিষয়ক গভীর জ্ঞান নেই।মূলত যারা প্রকৃত ধার্মিক বা এবিষয়ে গভীর জ্ঞানী তাদের এবিষয়ে কোন দ্বিধা থাকেনা বলে বিতর্ক করে না।)
৪।আমাদের মাঝে দেশপ্রেম নেই তাই আমরা কোন বিষয়কে ইতিবাচকভাবে দেখতে পারিনা।তাই,রাজনীতিতে ধর্ম ব্যাবহার করি,অন্যায়কে যুক্তিহীনভাবে সমর্থন করি,মিথ্যাকে গলা ফাটিয়ে বলি,যোগ্য ব্যাক্তিকে সম্মাণ দেইনা,উল্টো দেই গালি।
৫।আমরা জাতিগতভাবে হিংসুটে।কারও ভাল কেউ দেখতে পারিনা।আছে প্রবল অনৈক্য।
সবকিছু দেখেশুনে,ইচ্ছে হয়না আর একমূহুর্ত এ নরকে থাকি।ভাবছি ছাড়বো এ দেশ।প্রগতিশীল মুক্তমনের মানুষের সংখা দিন দিন কমছে,যারা ও আছে তাদের মাঝে রয়েছে অনৈক্য।মানুষজন সব স্বার্থের জন্য হিংস্র হয়ে যাচ্ছে,বিনয় হারিয়ে যাচ্ছে।যারা বিনয়ী তাদেরকে ভাবা হয় চরম আনস্মার্ট,করা হয় ব্যাবহার।এর বিপরীতে মানুষের মাঝে মৌলবাদী মনোভাব হচ্ছে শানিত।তবে কি হেরে যাবে মৌলবাদের কাছে প্রগতিশীলতা আর মুক্তচিন্তার চর্চা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


