বোধের উন্মেষ প্রয়োজন..
০৩ রা জুলাই, ২০০৮ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন দিন মানুষের দুঃখ আর কষ্ট বাড়ানোর যেন দারুন প্রতিযোগিতায় নেমেছে একদল মানুষ নামের অমানুষ। তাদের মানুষ নামের সুন্দর পোশাকের আড়ালে মানবতাবোধের লেশমাত্র পাওয়া যাবে কিনা সন্দেহ। চরম স্বার্থপরতা আর মুনাফা লাভের তীব্র প্রতিযোগিতা চারিদিকে। আপামর জনতাকে তপ্ত সাগরের লোনা পানিতে ডুবিয়ে মেরে.. তারা নীল আকাশে হিংস্র উল্লাসে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে। যেখানে মানুষ ক্ষুধার তীব্র কষ্টে নিজেদের ব্যর্থ ভাগ্যকে অভিশাপ দিতে থাকে, সেখানে তারা গরিবের পাঁজর ভাঙ্গার শব্দে বিকৃত আনন্দ অনুভব করে। গরিবের ঘাড়কে সিড়ি বানিয়ে অর্থের পাহাড়ে উঠার চমকপ্রদ পৈশাচিক খেলা খেলছে তারা...
কিন্তু কিসের জন্য এ পৈশাচিকতা, কেন ?
মানুষ বাঁচে কতদিন ভাই ? এ অল্প সময়ের দুনিয়ায় এসব করে কি লাভ বলুন ? মানুষ হয়ে জন্মেও যদি মানুষ হতে না পারলাম, তাহলে বেঁচে থাকাটা যে অর্থহীন। আসুন না সকল ভেদাবেদ ভুলে ভাইয়ের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত মিলিয়ে, মানবতার অপার সৌন্দর্যে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। আসুন সবাই নিজ নিজ মানবতাবোধের উন্মেষ ঘটাই। আসুন প্রকৃত মানুষ হই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন