অনেক দিয়েছ তুমি..
০৬ ই জুলাই, ২০০৮ রাত ২:৪০
অনেক সুখ দিয়েছ আমায়
চাই না আর সুখ,
সুখের যন্ত্রনায় আর পারি না
কাঁদে সারা বুক।
বুকের মাঝে দুখের সাজে
নামটি তোমার লেখা,
সেই নামেরই তলদেশে..
সুখের পাই দেখা।
সেই সুখ পরম সুখ
থাক্ না তাতে দুখ,
দুখের জলে ভাসুক না..
আমার শুকনো মুখ।
পর করে আমায় তুমি..
দিলে যে দুখ,
সেই দুখ কেমন করে
হল যেন সুখ।
সেই সুখ এমন সুখ
কষ্ট যার হাসি,
সৃতিমাখা স্বপ্নপ্রেম
দুঃখ যার দাসী...
১. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৩:১৭
নিহন বলেছেন:
জাক্কাচতো ।
নিহন বলেছেন:
জাক্কাচতো ।
২. ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৪৯
পাগল কবি বলেছেন:
সুন্দর লেখা। তবে পড়তে পড়তে প্যাচাইয়া ফেলছি যে সুখটাই দুঃখ হইয়া গেল, নাকি দুঃখটাই সুখ। তবে প্রেমে পড়লে নাকি এমনই হয়, সব কিছু কেমন জানি প্যাচাইয়া যায়। সেই অর্থে কবিতাটা সার্থক।
পাগল কবি বলেছেন:
সুন্দর লেখা। তবে পড়তে পড়তে প্যাচাইয়া ফেলছি যে সুখটাই দুঃখ হইয়া গেল, নাকি দুঃখটাই সুখ। তবে প্রেমে পড়লে নাকি এমনই হয়, সব কিছু কেমন জানি প্যাচাইয়া যায়। সেই অর্থে কবিতাটা সার্থক।
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:৩৪
লেখক বলেছেন: ধন্যবাদ..
৩. ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৫:১৬
ফেরদাউস আল আমিন বলেছেন:
মনে হয় ঠিকই বলেছেন