ভাঙা মন..
০৭ ই জুলাই, ২০০৮ রাত ৩:৫১
স্বপ্ন পাখি উড়াল দিয়ে
মনটা আমার সাথে নিয়ে
হারিয়ে যায় দূরে,
সেই হারানোর যন্ত্রনায়
অসীম দুখের বেদনায়
ছাই আমি পুড়ে।
দুঃখ ব্যথা উদাস হয়ে
চোখে জল আনে বয়ে
তোমায় হারিয়ে,
স্বপ্ন দেখা যাই ভুলে
প্রাণ ভাঙে তৃণ মূলে
সুখ তাড়িয়ে।



















দুঃখ তারই
লুকায় তোমার দুঃখের ছায়ায়,
সে দুঃখের স্বপ্নচারী
ঝরাও বারি
ভাসাও তরী কোন দরিয়ায়?...
ভাল লিখেছেন।