নতুন সুখে তুমি..
০৯ ই জুলাই, ২০০৮ রাত ৯:৫৬
এখন তোমার রঙিন সময়
তাইতো আছ ভুলে,
প্রবল খুশীর বন্যা এখন
তোমার হৃদয় কুলে..
এখন তুমি হাসতে পার
অনেক অনেক সুখে..
কষ্ট কেউ দেয় না এখন
সবাই রাখে বুকে।
এখন তোমার হৃদয়মাঝে
নতুন স্বপ্ন আসে,
নতুন কোন মানুষ এখন..
তোমার স্বপ্নে ভাসে।
১. ০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৪
প্রষ্ষ্নূষা বলেছেন:
কবিতাটি সুন্দর হয়েছে।
প্রষ্ষ্নূষা বলেছেন:
কবিতাটি সুন্দর হয়েছে।
০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩১
লেখক বলেছেন: ধন্যবাদ..


















