বাংলা ভাষা, বাংলাদেশ.. আমাদের অহংকার, আমাদের গর্ব..
আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন ?
না, আমরা পুরোপুরিভাবে এখনও স্বাধীন হতে পারিনি.. অশুভ শক্তির কাছে পরাজিত আমরা নামে মাত্র স্বাধীন দেশের নাগরিক.. প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে আমাদের নিত্যনতুন পরাজয়ের সংবাদ। প্রতিটা ক্ষনেই আমরা পরাজিত হই। আমাদের এই স্বাধীন দেশেই রক্ষক নামক রাক্ষসগুলো সমাজের প্রতিটা স্তরকে খুবলে খুবলে খায়। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার বুকে ঝুলিয়ে কুকুরের বাচ্চাগুলো গর্বের সহিত অপকর্ম করে যায়। আর আমাদের প্রশাসন বিভাগ বড়ই কোমল হাতে ওদেরকে রক্ষা করে, যেন কোন আচড় না লাগে.. আহ্, কত বিচিত্র এই বাংলাদেশ আর এর স্বাধীনতা !
আমরা কি রাজাকার বিহীন একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি না ?
আমাদের কি সন্ত্রাসমুক্ত একটি সোনালী বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি না ?
আমরা কি একটু সুস্থভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারি না ?
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



