এই কবি কবিতা লেখে, তোমাকে ভেবে
তবে তার ভালবাসা, তুমি কি নেবে..?
তারে কি ভালবেসে, শুধু তার হবে..?
নাকি তারে ঘৃণা করে, দূরেই রবে..?
দূরে দূরে থেকে বল, কি আর পাবে..?
তাকে রেখে তুমি বুঝি, স্বর্গে যাবে..?
তার জন্যে তোমার কি, লাগে না মায়া..?
তবে যে তোমার মুখে, বিষন্ন ছায়া..?
অভিমানী ওগো মেয়ে, কি চাও তুমি..?
যা চাও তা বুঝি, দিবনা আমি..?
শূণ্য আমায় শূণ্য করে, হারালে কোথায়..?
শূণ্যতায় পুড়ছি আমায়, হারানোর ব্যথায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


