সুখ কে মোরা স্বাক্ষী মেনে করবো সুখের বিয়ে
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কালো কালো দুঃখগুলো
এখনও আমায় ডাকে,
ভালোবাসার নীল বিষেরা
এখনও হৃদয় ঢাকে।
সুরেলা সেই পুরোনো সুর
এখনও কানে বাঁজে,
ব্যথার ফুলে হৃদয় আমার
এখনও তেমনি সাঁজে।
এখনও মোর বুকের কোনে
বেদনার ফুল ফোঁটে,
এখনও তেমনি কান্নার জল
আমারি চোখেতে জোটে।
সারাদিন পরে এখনও যখন
বাড়িতে আমি ফিরি,
কোমল ক্লান্ত স্মৃতির বাতাসি
আমারে ধরে ঘিরি।
আমি যে তখন আর পারি না
প্লাবনে যাই ভেসে,
অশ্রুমালা গাল বেয়ে পড়ে
করুণ হাসি হেসে।
এখনও আমি তোমার স্মৃতিতে
তেমনিই ডুবে রই,
এমনি একদিন শেষ হয়ে যাবে
জীবনের যত হইচই।
থাকবে বেঁচে স্মৃতির পাখি
থাকবে প্রেমের দুখ,
থাকবে এই বিশ্ব জমিন
থাকবেনা শুধু সুখ।
সুখ যে যাবে তোমার বাড়ি
আমায় সাথে নিয়ে,
সুখ কে মোরা স্বাক্ষী মেনে
করবো সুখের বিয়ে।
সেই বিয়েতে বাঁজবে সানাই
বাঁজবে সুখের সুর,
জীবন কষ্ট ব্যথার গ্লানি
সব যে হবে দূর।
আমার মনের গহীন কোনেতে
বসাবো শান্তি মেলা,
সেই মেলাতে স্বর্গেরও খোঁজে
ভাসাবো মোদের ভেলা।
অবশেষে আমি পাবো যে হেসে
আমারি স্বর্গের খোঁজ,
তোমারি মাঝে পাইলাম তারে
স্বপ্ন স্বর্গ হররোজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন