ব্যর্থ সুখের তরীর খোঁজে, ছুটছি কেবল দু'চোখ বুঁজে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্নে আঁকি অনেক তোমায়
অচেনা অনেক রঙে,
নেচে বেড়ায় কোকিল-কোয়েল
সুরের ঢঙে ঢঙে।
আঁধারের কোল ঘেঁষে ঐ
তোমার ছবি এঁকে,
রাত্রি কাটাই দারুণ সুখে
তোমায় দেখে দেখে।
বুঝতেই দেইনা আমায়
তুমি নেই সাথে,
বিরাণ বুকের ব্যর্থ জমিন
ঘুমায় একলা রাতে।
নিঝুম মেঘের কালো কষ্ট
সুখের মতন লাগে,
তোমায় দেখে দুই নয়নে
ছলছল জল জাগে।
সুখের জলে একলা রাতে
কান্নার রোল ওঠে,
জলের ধারায় ভেসে ভেসে
জগতের সুখ জোটে।
আমিই যেন একলা মানুষ
দুচোখে নেই ঘুম,
স্মৃতির পালে কেবল জাগে
পাগলা হাওয়ার ধুম।
ব্যর্থ সুখের তরীর খোঁজে
কাটিয়ে এই জীবন,
আজও আমি খুঁজে ফিরি
আঁধার কালো মন।
এমনি বুঝি কাটবে আমার
জীবনের সব রাত,
তোমার স্বপ্নে বিভোর মাতাল
তুমিই জীবন স্বাদ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন