আমি যে একলা ভ্রমর প্রেম মোর হয়না অমর
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার ঐ দুটি কালো কালো
হরিণী চোখের তারায়,
মোর এই মন পাখিটা বারে বারে
মৃদু মৃদু সুরে হারায়।
সুখেরও ঘন্টা বাঁজে
সুখেরও ঘন্টা বাঁজে
মোর এই হৃদয়রাজে
আমি যে পাগল হলাম
আমি যে পাগল হলাম
তোমাতে হারিয়ে গেলাম..
তুমি যে শুধু আমার
গাই গান হাজার হাজার
তোমারই কথাগুলি
মনে হয় স্বর্গবুলি
দোলা যে লাগে মনে
সুখেরও জোয়ার প্রাণে
শান্তিরও জয়ধ্বনি
এল যে নয়নমনি
প্রেমেরও ফুল বাগিচা
ফুলে ফুলে হয় একাকার
গুণ গুণ ভ্রমর আসে
লুকোচুরি আলতো হাসে..
আমি যে একলা ভ্রমর
প্রেম মোর হয়না অমর
তাকিয়ে দেখি শুধু
চারিদিক মরু ধু ধু
তোমারই চোখের মাঝে
নতুনও ভ্রমর নাচে
তুমি যে সুখের নায়ে
আমাকে দলিয়ে পায়ে
গিয়েছ সুখের নীড়ে
আমি যে ব্যথার ভীরে
তলিয়ে গেছি তলে
বিরহ কষ্ট ছলে..
মরেছি চোখের জলে
তুমি কি জানতে না তা ?
তবে যে আসনি তুমি
দাঁড়িয়ে ছিলাম আমি
তোমারই প্রতীক্ষাতে..
সারাটা জীবন গেল
তবু তুমি আসলে নাগো
বুকেতে ব্যথার জোয়ার
জাগ্রত হয় যে আবার
আমি যে আর পারি না
বেদনায় বুকটা ভাসে
প্লাবনে হয় একাকার
দুটি চোখ যায় শুকিয়ে
গেলে যে সব চুকিয়ে
কিভাবে পারলে তুমি
প্রাণ তো আর মানে না
বেরিয়ে চায় সে যেতে
তোমারও দোহাই লাগে
সুখেতে থেক তুমি
আমি যে যাচ্ছি চলে
তোমাকে বিদায় বলে..
পরপারে দেখা হবে
তুমি যে আমারই রবে
ভাল থেক নিঠুর ভবে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন