দিন যত যাচ্ছে আমরা ততই মডার্ন বা আধুনিক হচ্ছে। কিন্তু আমাদের আধুনিকতার একি নমুনা..!
দামী দামী সুন্দর ডিজাইনের পোষাক পড়ে আধুনিক মানুষ হিসেবে সকলের সামনে নিজেদেরকে নানা ভঙ্গিমায় উপস্থাপন করতে আজ আমরা বড়ই ব্যস্ত। আমরা চাই, সকলে আমাদের একটু আলাদা চোখে দেখুক। আমাদের সবাই ভাল বলুক। সবাই বলুক, তুমি তো আগের চেয়েও অনেক সুন্দর হয়ে গেছো..অমুককে কিন্তু দারুন হ্যান্ডসাম লাগছে আজ.. তোমার জামাটা কিন্তু চমৎকার হয়েছে... প্রশংসা শুনতে কার না ভাল লাগে.. কিন্তু প্রশংসা শুনতে চাওয়ার একি অদ্ভূত চাহিদা চারিদিকে..!
আধুনিক বিশ্বের আধুনিক মানুষ আমরা। কিন্তু মান+হুশ -এর জ্ঞান আমাদের খুবই সামান্য। একজন মানুষের প্রধান যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা হল- ১. মানবিকতা ২. মূল্যবোধের জ্ঞান ৩. নিজস্ব চেতনা ইত্যাদি.. কিন্তু এগুলোর কতটুকুইবা আছে আমাদের মধ্যে.. হ্যাঁ ছিল, এর সবগুলোই ছিল আমরা যখন ছোট ছিলাম.. কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা শিখে গেলাম যে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে ভাই.. এছাড়া আর কোন উপায় নাই.. ঠিক তখন থেকেই আমাদের মানুষ হিসেবে যে সুপ্ত গুনগুলো ছিল তা সুপ্ত থেকে আরও সুপ্ততর হতে হতে একসময় তা হারিয়ে যায়.. আমার মানুষ হতে হয়ে উঠি জীবন্ত খেলনা পুতুল, যে কিনা অপরকে অনুকরণ ছাড়া আর কিছুই পারে না।
যুগের সাথে তাল মেলাতে গিয়ে, আধুনিক মানুষ হতে গিয়ে আমরা আমাদের নিজস্বতাকেই বিসর্জন দিয়েছি অবলীলায়। আমরা হারিয়েছি আমাদের নিজস্ব চেতনাকে নিজস্ব ঐতিহ্যকে.. আমরা গলাটিপে হত্যা করেছি আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ মনুষত্বকে.. আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সততা, নিষ্ঠাবোধ.. সবচাইতে বড় কথা আমরা পরিপূর্ণভাবে বোধহীন হয়ে গেছি.. তাই অতি সহজেই আমার ঘুষ খেতে পারি, মিথ্যা বলতে পারি অবলীলায়, অন্যের হক নষ্ট করতে পারি নির্দ্বিধায়.. আমরা আধুনিক মানুষ.. অন্যকে কষ্ট দেওয়ার মাঝেই আমাদের আনন্দ.. নিজেদের স্বার্থ ছাড়া আমরা কিছুই বুঝিনা.. ভাল, সৎ মানুষ দেখলেই আমাদের গায়ে জ্বালা ধরে.. আমরা কাউকেই ভাল থাকতে দেইনা.. সুযোগ পেলেই আমরা অপকর্মে জড়িয়ে পড়ি, যথাযত সুযোগের অভাবেই আমরা সৎ থাকি.. ভুলেও কারো কোন উপকার করতে চাইনা.. আমরা বড়ই মডার্ন, বড়ই আধুনিক।
আসুন, আধুনিকতার নামে.. যুগের সাথে তাল মেলাবার নামে.. সকল প্রকার অপসংস্কৃতি থেকে আমরা আমাদের নিজেদেরকে মুক্ত করি.. সাদা মনের মানুষ হই.. যে মানুষ কোন অন্যায় করতে পারেনা.. কোন অন্যায় সহ্য করেনা.. যে ঘুষ কি, তা জানেনা.. যে জানেনা কিভাবে অন্যের হক মারতে হয়..যে মানুষ সত্যিই মানুষ.. যে জীবনের ঝুঁকি নিয়ে অন্যের বিপদে ঝাপিয়ে পড়তে এতটুকু কার্পণ্য করেনা.. যে সত্যিই মানুষ
আসুন সবাই শুভ্র মনের শ্রভ্র মানুষ হই..
ভাল থাকবেন সবাই..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



