ভাসতে থাকে খেলতে থাকে, শূন্যতারই বাহার
ইচ্ছে ঘুঁড়ির সূতো কেঁটে, যাই হারিয়ে হেসে
মেঘের রেশে মেঘের দেশে, মেঘের সাথে ভেসে
সূর্য্যি মামার বাড়িতে আজ, রাঙা আলোর মেলা
সেই মেলাতে চলছে দেখো, শুভ্র মেঘের খেলা
মেঘ পাহাড়ে উড়তে যে আজ, চায় যে কেবল মন
মেঘ যে আমায় ডাকছে তোরা, কান পেতে ঐ শোন
সারি সারি ঐ গাছ গুলিও, মাথা দুলিয়ে কয়
মেঘের দেশে যাওনা চলে, দেরি কেন মহাশয়
জলের মাঝে মেঘের ছায়ায়, মন যে কেমন করে
মেঘ বলে গো এসো এসো, পাবে না আর পরে
সবুজ ঘাসের আড়াল হয়ে, ঐ সাদা মেঘ যায়
তাদের মতন মেঘ হয়ে যাই, আত্মা যে মোর চায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



