নিরিবিলি সন্ধ্যায়, মন শুধু চায় চায়
আঁধারের বুক কেটে, দূর পথ দূরে যায়
আকাশ পাখি, গানে গানে মূর্ছনায়
জীবনের আল-পথ, ঠিকানা খুঁজে পায়
চকচকে বাতাস, হিম হিম শিহরণে
দোলা দেয় হেসে হেসে.. মনে মনে
শ্রাবণের কান্না, বলে আমি আসি আসি
আষাঢ়ের বিদায়, তবুও সে হাসি হাসি
বারান্দার গ্রীলে, বেলীর জড়ানো সুখে
দূর হতে ছুটে আসে জল.. মরু বুকে
কালেরও স্রোতে ক্ষয়ে যাওয়া.. ক্লান্ত হৃদয়
উচ্ছাসে হেসে ওঠে, হয় নুতন সূর্যোদয়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



