যুগ যুগ করে আমি যুগের পিছু পিছু
যাই, অনেক দূর গিয়ে দেখি
একি!!
যুগ যে সাথে নাই :-& :-& 
২৭ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুগের সাথে তাল মিলিয়ে
এদিক সেদিক যাই,
হঠাৎ করে চমকে দেখি
যুগ যে সাথে নাই !
হতাশ মনে ঘুরি ফিরি
যুগকে শুধু খুঁজি,
যুগের দোহাই দিয়েইতো
এত্ত কিছু বুঝি।
প্রেমিক মনা রইস্যা চোরা
সেও প্রেমে পড়ে,
সারা রাত্রি চুরি ধারি
দিনেতে প্রেম করে।
চুরির টাকায় প্রেমিকাকে
নতুন শাড়ী দেয়,
শাড়ী পাইয়্যা প্রেমিকা যে
খুশির রূপ নেয়।
হাফপেন্ট পড়া কালু পাগলা
পাগলামিতে সেরা,
যুগের সাথে তাল মেলাতে
সেও দিশেহারা।
চোখে লাগায় বেলাক গ্লাস
টাকে লাগায় জেল,
যুগের স্বপ্নে বিভোর হয়ে
তাকায় ফ্যাল ফ্যাল।
কলেজ ছাত্র রহিম শেখ
বিরাট দিলের ছেলে,
এত্ত বড় দিল বুঝি আর
কোথাও না মেলে।
ইশক মোহাব্বত কা দুনিয়ায়
রহিম হইল রাজা,
বোম্বে স্টাইল ফেইল মারে
রহিম স্টাইল তাজা।
সবই হইল যুগের হাওয়া
এমনি বয়ে যায়,
যুগের সাথে তাল মিলিয়ে
সবাই...
যুগের গানই গায়।
আমিও তাই যুগের পিছে
ছুটছি সব ফেলে,
জানি না কবে যে আমার
যুগের দেখা মেলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন