"মাটির ফুলে, স্বপ্ন ঝুলে"
২২ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন সত্যে ডুবতে ডুবতে ঝলসে যাওয়া চাঁদের শরীরে নিরাপদ আবাসস্থল গেড়ে একঝাঁক লাওয়ারিস দুঃখ তার বৃষ্টি বন্ধুদের নিয়ে স্মৃতি-কবিতা আবৃত্তিতে মশগুল। আঁধারের কালো দরজায় ঠক ঠক শব্দে দূর বনাঞ্চল, পথ-ঘাট, হাট-বাজার পাড়ি দিয়ে ছুটে ছুটে আসছে বাতাসি গানের বহর। ঘুমিয়ে পড়া সূর্যের নাক ডাকার সুরে তাল মিলিয়ে নেচে বেড়াচ্ছে আলো ঝিলিমিলি জোনাকি পাখি।
শব্দের শরীরে লেগে থাকা স্মৃতির গন্ধরাজ অংশটুকুন মুছতে গিয়ে বারবার ফিরে এসেছে বরফ মাখা সূর্য। অন্তহীন কাল ধরে বেজে চলা মনবাঁশি সুরেলা চিত্রকল্পে ফুটিয়ে তুলছে জগত রাজ্যের সমগ্র বেদনার লাল-হলুদ ফুলগুলোকে।
চার ফোটা শাদা বৃষ্টির অপঘাতে একটি স্বপ্ন মরে যায় একদিন। সেদিন সারারাত বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল সমস্ত সুখি অঞ্চল। এক পশলা শব্দের চিকন নিঃশ্বাসে ঝড়ে পড়েছিল অজস্র নুপুরের ফুল, আর সেই সাথে ঘটেছিল একটি জীবন্ত স্বপ্নের অপমৃত্যু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন