যন্ত্রণা,
কেমন আছো তুমি? বহুদিন দেখি না তোমায়। তোমার কথা মনে পড়ে খুব। তুমি আমি পাশাপাশি হেঁটে হেঁটে শীতলক্ষ্যার তীর ধরে চলে যাচ্ছি অনেক অনেক দূরে, সেই স্বপ্নটা এখনো দেখি আমি। চোখ বন্ধ করে তোমাকে মনে করলেই তোমার মুখখানা স্পশ্ট দেখতে পাই আমি। তোমার সেই উচ্ছল হাসির আওয়াজ, কল কল করে কথা বলে যাওয়া সেই তোমাকে মনে পড়ে খুব। তোমার সব কিছুই আমার মনে আছে। কেমন করে তুমি হাসতে, কেমন করে তুমি কথা বলতে, কেমন করে তুমি অভিমানে গোমড়া মুখ করে বসে থাকতে সবই মনে আছে আমার। তোমার সাথে শেষ যেদিন দেখা হলো, সেদিন কেন জানিনা অনেকটা অপরিচিতই লাগছিলো তোমায়। তুমি আমাকে বলেছিলে, আর কখনো যেন যোগাযোগ না করি। এ কথা শুনে যেন বোবা হয়ে গিয়েছিলাম আমি। কিছু বলতে পারিনি তোমায়। শুধু ছল ছল চোখে চেয়ে দেখেছি তুমি চলে যাচ্ছো তোমারই বয়ফ্রেন্ডের শাদা গাড়িতে চড়ে। থাকবেই বা কেন? কি আছে আমার তোমাকে দেবার মতো, অথর্ব ভালোবাসা ছাড়া? তুমি ঠিকই করেছিলে। জানো, এখনো আমি মনে মনে তোমার চুলে আঙুল দিয়ে বিলি কাটি, তোমার মাথায় হাত বুলিয়ে দেই, তোমার হাতে হাত রেখে কাটিয়ে দেই অনন্ত প্রহর। তারপর নিজেই নিজেকে ধীক্কার দেই, ছি ছি বলি,, কি সব ভাবছি আমি? তুমি যে পর হয়ে গেছো, তোমাকে নিয়ে এসব ভাবনাও যে পাপ। আচ্ছা, আপন কি কখনো পর হয়? অনেক ক্ষন বক বক করলাম। এবার থামছি।
ভালো থেকো যন্ত্রণা আমার। ভালো থেকো, সুখে থেকো। আমার কথায় কষ্ট পেও না। আমাকে মনে করো না।
ইতি,
তোমারই অভাগা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



