আবারো একজনকে খেলাচ্ছলে নির্যাতনের মাধ্যমে হত্যা করলো বি এস এফ !!!যথারীতি নিশ্চুপ সরকার.।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেলানীর পর এবার হত্যা করা হলো ২৫ বছরের যুবক শাহজাহান আলীকে। ফেলানীকে হত্যা করা হয়েছিল কাঁটাতারের বেড়ায় গুলি করে। আর শাহজাহানকে হত্যা করা হয় বাংলাদেশ সীমান্ত থেকে ধরে নিয়ে নির্যাতনের (হাত পা ভেঙ্গে দিয়ে) মাধ্যমে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ সীমান্তে শাহজাহান আলী জমিতে কাজ করার সময় ওপারে এক ভারতীয় নাগরিকের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে নির্মম নির্যাতন চালায়।
ভেঙে দেয়া হয় তার হাত-পা। নির্যাতনের পর মৃত্যুপথযাত্রী শাহজাহানকে দুপুরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ। বিজিবি’র সহায়তায় শাহজাহান আলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার হাসপাতালে মারা যান শাহজাহান আলী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র
বাংলাদেশী নাগরিক হত্যা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। আর আমাদের দাদাঘেষা সরকার নিশ্চুপ রয়েছে.।।
সীমান্তে চাষাবাদের সময় কিংবা সীমান্ত পিলারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হত্যাকাণ্ড ঘটলেও প্রতিটি ক্ষেত্রে গরু পাচারের সময় নিহত হয়েছে বলে প্রচারণা চালানো হয়ে থাকে। বিএসএফ’র নির্যাতনে নিহত শাহজাহান আলী বিধবা মায়ের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অন্যের জমিতে বর্গাচাষ করে তাদের সংসার চলত। গত বছর শুধু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেই গুলি করে অথবা নির্যাতনের মাধ্যমে ১৩ জন বাংলাদেশী নাগরিককে হত্যা করে বিএসএফ। আহত করে ১১ বাংলাদেশীকে। আর চলতি মাসের ১৬ দিনে বিএসএফ’র হাতে মারা গেছেন চারজন বাংলাদেশী নাগরিক। ৭ জানুয়ারি কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় গুলি করা হয় ফেলানী নামে এক কিশোরীকে। ৮ জানুয়ারি রাজশাহীর খানপুর সীমান্তে সিরাজুল ও জাইজুদ্দিন নামে দুই বাংলাদেশীকে হত্যা করা হয়।
'হিউম্যান রাইটস ওয়াচ' সহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এসব হত্যাকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যার দায়ে বিএসএফ সদস্যদের বিচারের দাবি করা হলেও ভারতীয় কর্তৃপক্ষ তাতে মোটেই কর্ণপাত করছে না। অন্য দিকে বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ করা হলেও অনেক ক্ষেত্রে পতাকা বৈঠকে বসতে রাজি হয় না ভারত। লাশ হস্তান্তরেও বিলম্ব ঘটানো হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০

২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬

বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৬
আমাদেশর স্বপ্নের বাংলা।
--------------------------
আমার স্বপ্নের বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মানুষ আগে ধর্ম, বর্ণ, পরিচয় পরে। এই দেশে মোল্লা, পুরোহিত, সাধু, বাউল, ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি সকলেই সমান মর্যাদা নিয়ে বাঁচবে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪
জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন
এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।
আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন